Thursday, July 2

বিনোদন

১০ মিনিটে ১০ কোটি টাকা পেয়েও ক্ষুব্ধ আলিয়া ভাট!

১০ মিনিটে ১০ কোটি টাকা পেয়েও ক্ষুব্ধ আলিয়া ভাট!

বিনোদন
অতীতের সব রেকর্ড ভেঙে মুক্তি পাওয়ার মাত্র চার দিনের মাথায় বিশ্বজুড়ে প্রায় ৫০০ কোটির ব্যবসা করেছে পরিচালক এস এস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমাটি। দক্ষিণী দুই সুপারস্টার রামচরণ ও জুনিয়র এনটিআরের সঙ্গে সিনেমাটিতে ছিলেন বলিউড নায়িকা আলিয়া ভাট। সিনেমাটিতে মাত্র ১০ মিনিটের চরিত্রের জন্য ৯ কোটি রুপি যা বাংলাদেশি টাকায় ১০ কোটি ২০ লাখ পারিশ্রমিক পেয়েছেন আলিয়া। তবে সিনেমা মুক্তির পর ক্ষুব্ধ হয়েছেন আলিয়া। খোঁজ নিয়ে জানা যায়, অনেকদিন ধরে শুটিং করলেও ছবিটিতে আলিয়াকে পাওয়া গেছে মাত্র ১০ মিনিট। সম্পাদনায় কাঁচি পড়েছে চরিত্রটির ওপর। দক্ষিণী দুই সুপারস্টারের দাপটে আলোচনাতে নেই এই বলিউড নায়িকা। আর এ কারণেই ছবি মুক্তির তিন দিনের মাথায় ইনস্টাগ্রামে ‘আরআরআর’ প্রচারের এবং ছবির পোস্টার মুছে দিয়েছেন আলিয়া। এমনকি পরিচালক রাজামৌলিকে আনফলো করেছেন তিনি। কিন্তু মুক্তির আগে ছিল ভিন্ন চিত্র। একেবা...
স্মিথের থাপ্পড়কাণ্ড নিয়ে যা বললেন সালমান

স্মিথের থাপ্পড়কাণ্ড নিয়ে যা বললেন সালমান

বিনোদন
অস্কারের মঞ্চে উঠে সঞ্চালক ক্রিস রককে সজোরে চড় মেরেছেন অভিনেতা উইল স্মিথ। এ ঘটনা নিয়ে তোলপাড় চলছে বিশ্বজুড়ে। গোটা বিশ্ব যেন দুইভাগে ভাগ হয়ে গেছে। কেউ নিয়েছেন স্মিথের পক্ষ, আবার কেউ রকের পক্ষ। এবার এ নিয়ে মুখ খুললেন সালমান খান। ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার আইফা অ্যাওয়ার্ডের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন সালমান। ওই অনুষ্ঠানে বলিউড সুপারস্টারকে জিজ্ঞেস করা হয় কোনো অনুষ্ঠানের সঞ্চালককে কী তার করা রসিকতা নিয়ে সতর্ক থাকা উচিত? কারো নাম সরাসরি উল্লেখ না করে সালমান বলেন, ‘একজন সঞ্চালক হিসেবে আপনাকে অবশ্যই সংবেদনশীল হতে হবে। মঞ্চে দাঁড়িয়ে করা রসিকতা নিয়ে সতর্ক থাকা উচিত। রসিকতার মাত্রাজ্ঞান অবশ্যই থাকা উচিত।’ অভিনেতা আরও বলেন, ‘আমি বিগ বস, দশ কা দম এবং অনেক লাইভ শো সঞ্চালনা করেছি স্টেজে দাঁড়িয়ে। বিগ বস সঞ্চালনার সময় এক প্রতিযোগীর কাজে রেগে গিয়েছিলাম। শোতে...
শাকিবের আমেরিকান নায়িকা কোর্টনি কফি

শাকিবের আমেরিকান নায়িকা কোর্টনি কফি

বিনোদন
ঢালিউড সুপারস্টার শাকিব খান গত ছয় মাস ধরে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সোমবার ছিল এ নায়কের জন্মদিন। বিশেষ দিনটি যুক্তরাষ্ট্রেই কাটিয়েছেন এই নায়ক। আর এদিনই নতুন খবর দিলেন শাকিব। জানা গেল, ‘রাজকুমার’ সিনেমায় যুক্তরাষ্ট্রের অভিনেত্রী কোর্টনি কফিকে নিয়ে সিনেমা করতে যাচ্ছেন ঢালিউড কিং খান। সিনেমার পরিচালক হিমেল আশরাফ বলেন, আমরা ৮৬ জন অভিনেত্রীর অডিশন নেওয়ার মাধ্যমে কোর্টনিকে নির্বাচন করেছি। তিনি থিয়েটার করেন। সম্প্রতি ফিচার ফিল্মেও অভিনয় করেছেন। সিনেমার নাম রাজকুমার হলেও এটি কোনো ফ্যান্টাসি গল্প নয়। হিমেল জানান, সিনেমায় শাকিব খানের নাম রাজকুমার না। এটা এই সময়ের একটা গল্প এবং ড্রামা ঘরানার। সিনেমার সিডিউল নিয়ে হিমেল আশরাফ বলেন, আমরা জুলাইতে সিনেমার শুটিং শুরু করব। প্রথমে যুক্তরাষ্ট্রে হবে শুটিং। এরপর আগস্টে বাংলাদেশে হবে দৃশ্যধারণ। ডিসেম্বরে মুক্তির পরিকল্পনা।...
লিজায় মুগ্ধ শ্রোতা-দর্শক

লিজায় মুগ্ধ শ্রোতা-দর্শক

বিনোদন
এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী লিজার নতুন গান প্রকাশ হয়েছে গত ভালোবাসা দিবস উপলক্ষে তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘লিজা'তে। গানটি লিখেছেন শিমুল এসবি, সুর সঙ্গীত করেছেন নাভেদ পারভেজ। গানটির মিউজিক ভিডিওর চিত্রায়ণ করা হয়েছে আমেরিকার বিভিন্ন মনোরম লোকেশনে। লিজাই মিউজিক ভিডিওটি নির্দেশনা দিয়েছেন। গানটি লিজা ভক্তসহ সব শ্রেণির শ্রোতা-দর্শকের মধ্যে ভালোলাগার সৃষ্টি করেছে। এ প্রসঙ্গে লিজা বলেন, গানটির জন্য শুরু থেকেই বেশ ভালো রেসপন্স পাচ্ছি। সময়োপযোগী গান এটি। যে কারণে শ্রোতা-দর্শকের ভালো লাগছে। দেশ-বিদেশের নানাপ্রান্ত থেকে আমি সাড়া পাচ্ছি। যেহেতু এটি আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে, তাই হয়তো ভিউয়ার্স কম। কিন্তু কম হলেও যারা গানটি শুনছেন, উপভোগ করছেন তারা মন থেকে তাদের অনুভূতি প্রকাশ করছেন। কেউ সরাসরি, কেউ ফেসবুকে-মাসেঞ্জারে। আমি অনুপ্রাণিত হচ্ছি। গানটির মিউজিক ভিডিও নির্দেশনা দিয়েছি...
জায়েদ নেই, যেভাবে আছেন নিপুণ

জায়েদ নেই, যেভাবে আছেন নিপুণ

বিনোদন
২ মার্চ আদালত থেকে রায় এসেছিল চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদেই থাকছেন জায়েদ খান। পরের দিন শপথ নিয়ে মিটিংও করেছিলেন। শুরু করেছিলেন কাজ। পরে নিপুণ আপিল করলে সাধারণ সম্পাদক পদের ওপর হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। তারপর থেকে নিয়ম মেনে শিল্পী সমিতিতে কোনো কার্যক্রমে আসেননি জায়েদ খান। কিন্তু নিয়মের তোয়াক্কা না করে নিয়মিত শিল্পী সমিতির কার্যক্রমে রয়েছেন নিপুণ আক্তার—এমন অভিযোগ উঠেছে। আজ ২৬ মার্চ একটি মিটিংয়ে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী। পদটির স্থগিতের পর তিনি বেশ কয়েক দিন শিল্পী সমিতিতে বসেছেন। এ বিষয়ে জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিমের ভাষ্য, ‘১৪ মার্চ কোর্ট স্টিক্টলি বলে দিয়েছিল সাধারণ সম্পাদক হিসেবে নিপুণ–জায়েদ কেউ চেয়ারে বসতে পারবেন না। কারণ, তাঁর (নিপুণ) বিরুদ্ধে আদালত অবমাননার মামলা ছিল। এখন কেউ যদি আইন না মানেন, তাহলে এখানে আমাদের কিছু বলার নেই। আইনগতভ...
ধর্মের টানে অভিনয় ছাড়লেন আরেক ভারতীয় অভিনেত্রী

ধর্মের টানে অভিনয় ছাড়লেন আরেক ভারতীয় অভিনেত্রী

বিনোদন
ধর্মের টানে বলিউড ছাড়েন ‘দঙ্গল’খ্যাত কাশ্মীরি অভিনেত্রী জাইরা ওয়াসিম। ইসলাম ধর্মের অনুশাসন যথাযথভাবে প্রতিপালনের জন্য অভিনয় ছাড়েন ‘ওয়াজা তুম হো’ খ্যাত অভিনেত্রী সানা খানও। এবার ধর্মের টানে অভিনয় ছাড়লেন আরেক ভারতীয় অভিনেত্রী। তার নাম অনাঘা ভোঁসলে। হিন্দি সিরিয়ালের জনপ্রিয় মুখ তিনি। ইনস্টাগ্রামে এক বিবৃতিতে অনাঘা ভোঁসলে ঘোষণা দেন, ধর্ম পালনের উদ্দেশে অভিনয় ছেড়েছেন তিনি। এখন থেকে তিনি ঈশ্বরের সেবা করতে চান। অভিনয়টা অবশ্য কয়েক দিন আগেই ছেড়ে দিয়েছেন। এতদিন ধরে আনুষ্ঠানিকভাবে বিষয়টি প্রকাশ করেননি। শুধু নিজেই নন; অন্যদেরও অভিনয় পেশা থেকে দূরে সরে আসতে অনুরোধ জানান অনাঘা ভোঁসলে। এ অভিনেত্রী লিখেছেন— ‘এতদিন আপনারা যে ভালোবাসা, আশীর্বাদ আমাকে দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে এবার অভিনয়কে চিরকালের জন্য বিদায় জানাচ্ছি। আর আশা করি, আপনারা আমার এ সিদ্ধান্তকে শ্রদ্ধা করবেন ও সমর্থন জ...
হেরে গিয়েও শিল্পী সমিতিতে পদ পেলেন রিয়াজ

হেরে গিয়েও শিল্পী সমিতিতে পদ পেলেন রিয়াজ

এক্সক্লুসিভ, বিনোদন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সবশেষ নির্বাচনে হেরে গেলেও কার্যকরী পরিষদের সদস্য পদ পেয়েছেন চিত্রনায়ক রিয়াজ। নির্বাচিত সদস্য চিত্রনায়িকা রোজিনা পদ ছেড়ে দেওয়ায় সুযোগটি পেয়েছেন রিয়াজ। রোজিনার স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। ২৬ মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির মিটিংয়ে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে রিয়াজকে নেওয়া হয়েছে। কমিটির সহসাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১০ ফেব্রুয়ারি শিল্পী সমিতি বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছিলেন রোজিনা। পরবর্তী সময়ে এটি তুলে নেওয়ার ঘোষণা দিলেও সেটি আর করেননি তিনি অভিনেত্রী। ফলে ২৬ মার্চ রিয়াজকে কার্যকরী পরিষদের সদস্য ঘোষণার আগে রোজিনার পদত্যাগপত্র গৃহীত হয়। এ বিষয়ে সাইমন সাদিক বলেন, ‘আজকের মিটিংয়ে সভাপতিসহ কমিটির ১২ জন উপস্থিত ছিলাম আমরা। সর্বসম্মতিক্রমে রোজিনা আপার পদত্যাগপত্রটি গৃহীত হয়। মিটিংয়ে রিয়াজ ভাই উপস্থিত ...
যেমন হবে ‘বজরাঙ্গি ভাইজান’ সিক্যুয়ালের গল্প!

যেমন হবে ‘বজরাঙ্গি ভাইজান’ সিক্যুয়ালের গল্প!

বিনোদন
‘বজরাঙ্গি ভাইজান’ বলিউডের জনপ্রিয় ছবির মধ্যে অন্যতম সিনেমা। গত বছরের ডিসেম্বরেই বলিউড তারকা সালমান খান জানিয়েছিলেন শিগগিরই তিনি ছবিটির সিক্যুয়ালের কাজ শুরু করবেন। অনুরাগীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটান ‘ভাইজান’। পরবর্তী ছবির নামও জানিয়েছিলেন তিনি। খবর জিনিউজের। প্রতিবেদনে বলা হয়েছে, ‘বজরাঙ্গি ভাইজান’-এর সিক্যুয়াল ছবির নাম হবে ‘পবনপুত্র ভাইজান’। সালমান খান জানান, ‘টাইগার থ্রি’, ‘নো এন্ট্রি’র সিক্যুয়াল এবং ‘কাভি ঈদ, কাভি দিওয়ালি’-এর শুটিং শেষ করেই ‘বজরাঙ্গি ভাইজান’-এর দ্বিতীয় পর্বের কাজে হাত দেবেন তিনি। তবে ছবি মুক্তির আগেই এর গল্প সম্পর্কে গোপন একটি তথ্য ফাঁস করলেন চিত্রনাট্যকার কেভি বিজয়েন্দ্র প্রসাদ। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইতোমধ্যে সালমান খানের সঙ্গে আমি ছবির গল্প নিয়ে আলোচনা করেছি। উনার সেটি খুব পছন্দ হয়েছে। আগামী মে মাস থেকে আমি ছবির গল্প লেখা ...
যে কারণে আত্মহত্যা করতে চেয়েছিলেন সালমান!

যে কারণে আত্মহত্যা করতে চেয়েছিলেন সালমান!

বিনোদন
বলিউডের ভাইজানখ্যাত সালমান খান। তার বয়স ৫২। এই বয়সেও বর্তমানে বলিউডের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ বলা হয় তাকে। তাকে পাওয়ার জন্য অসংখ্য তরুণী পাগল। বিভিন্ন সময় ঐশ্বরিয়া, ক্যাটরিনাসহ অনেক নায়িকার সঙ্গে তার প্রেম ছিল বলে খবর এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কোনো সম্পর্কই বেশি দিন স্থায়ী হয়নি সালমান খানের। কিন্তু শেষ পর্যন্ত বিয়েটা আর করা হয়নি ভাইজানের। আর এ কারণেই কী সালমান খান একাকীত্বে ভুগছেন? এমন প্রশ্ন সালমান ভক্তদের মনে ঘুরলেও সে প্রশ্নের উত্তর আজও মেলেনি। সালমান তার নিজ গুণে অভিনয় করে যাচ্ছেন নিয়মিত। প্রতিবেদনে আরও বলা হয়েছে, তবে এই সুপারস্টার আত্মহত্যা করতে চেয়েছিলেন। মূলত ‘ট্রাইজেমিনাল নিউরালজিয়া’ রোগের শিকার হয়েছিলেন তিনি। যাকে বাংলায় বলা হয় ‘আত্মহত্যার রোগ’ এ কথা নিজের মুখেই প্রকাশ্যে বলে দিলেন। এই রোগের কারণে এতটাই যন্ত্রণা হয় রোগীর, যে এ...
স্ত্রীর সঙ্গে যে কাণ্ড ঘটিয়ে ফের ভাইরাল ‘বাদামকাকু’

স্ত্রীর সঙ্গে যে কাণ্ড ঘটিয়ে ফের ভাইরাল ‘বাদামকাকু’

বিনোদন
কাঁচাবাদাম গানের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় সেলিব্রিটি ভুবন বাদ্যকরকে প্রায়ই টিভি পর্দায় বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়। এবার স্ত্রীকে নিয়ে হাজির হয়েছিলেন এ গায়ক। সবার সামনে ভালোবাসার মানুষটিকে চুমু খেয়ে ফের ভাইরাল হলেন ভুবন। খুব শিগগির শুরু হতে যাচ্ছে নতুন রিয়ালিটি শো 'স্মার্ট জোড়ি'। সঞ্চালনায় রয়েছেন টালিউড সুপারস্টার জিৎ। সেই শোয়েই অংশ নেবেন ভুবন ও তার স্ত্রী। স্টার জলসার পক্ষ থেকে এ শোর একটি প্রোমো প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে স্ত্রীর গালে চুমু খাচ্ছেন ভুবন! এই শোয়ে ভুবনের স্ত্রীকে জিৎ প্রশ্ন করেন, ভালোবেসে ভুবন তাকে কী দেন? কথা না বাড়িয়ে সোজা স্ত্রীর কাছে গিয়ে তাকে চুমু দেন ভুবন। বাদামকাকুর এমন কাণ্ডে প্রথমে জিৎ কিছুটা অবাক হলেও পরে ভুবনকে শুভেচ্ছা জানান তিনি। নেটিজেনদের মতে, ভুবন গ্রামের এক নিরীহ মানুষ হওয়ায় অনেকেই তাকে নিয়ে ব্যবসা করছেন। অনেকের মতে,...