Thursday, July 2

বিনোদন

নাটকের গানে সালমা

নাটকের গানে সালমা

বিনোদন
নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন একটি নাটকের জন্য গান গাইলেন কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। ‘মরণের পরে’ শিরোনামের গানটি লিখেছেন জনি হক এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। নাটকের গান প্রসঙ্গে সালমা বলেন, আমার গাওয়া গান বিভিন্ন নাটকে যুক্ত করা হয়। কিন্তু সেগুলো হয়ত সংশ্লিষ্ট নাটকের জন্য তৈরি হয়নি। এ কারণে গল্পের সঙ্গে পুরোপুরি মানানসই লাগে না কিংবা আমার গায়কীতে গল্পের প্রয়োজন অনুযায়ী যথাযথভাবে হয়ত আবেগটা ফুটে ওঠে না। রাজ ভাই আমার কথা ভেবেই গানটি সাজিয়েছেন। তিনি আমাকে নাটকের গল্প বর্ণনা করেছেন। পুরো বিষয়টি অনুভব করে মনের মতো করে দরদ দিয়ে গেয়েছি। ১৪ মার্চ ঢাকার নিকেতনে ক্রাউন এন্টারটেইনমেন্ট স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। নতুন গানটির বিষয়ে রাজ বলেন, গল্পের ধরন অনুযায়ী গীতিকবি জনি হক গানটি লিখেছেন এবং নাভেদ পারভেজ সুর করেছেন। শুরু থেকেই আমাদের ভাবনায় ছিল, এই গানে...
প্রতারণার মামলা থেকে মুক্তি পেলেন শিল্পা ও তার বোন

প্রতারণার মামলা থেকে মুক্তি পেলেন শিল্পা ও তার বোন

বিনোদন
প্রতারণার মামলা থেকে মুক্তি পেয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার বোন শমিতা। তবে একই অভিযোগে তাদের মা সুনন্দা এখনও মুক্তি পাননি। সোমবার শিল্পা ও তার বোন শমিতার নামে করা অর্থ আত্মসাতের অভিযোগ নাকচ করে দিয়েছেন মুম্বাই আদালত। খবর হিন্দুস্তান টাইমসের। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার মুম্বাই সেশন কোর্ট শিল্পা ও শমিতাকে মুক্তি দেন। তবে সুনন্দার বিরুদ্ধে করা অভিযোগের শুনানি নিম্নআদালতে নিয়মমাফিক চলবে। ২০২১ সালে সুনন্দা এবং তার স্বামী সুরেন্দ্রর কোম্পানির বিরুদ্ধে ঋণ নিয়ে অর্থ পরিশোধ না করার অভিযোগ এক ব্যক্তি মামলা করেন। আদালত জানান, কোম্পানিটির অংশীদার হিসাবে তাদের নাম থাকলেও অভিযোগের সপক্ষে কোনো নথি পাওয়া যায়নি, যাতে এ দুই বোনও ওই কোম্পানির অংশীদার। সে জন্য শিল্পা ও শমিতাকে মামলা থেকে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে পর্নোগ্রাফি তৈরি এবং অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রে...
নিপুণের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি আজ

নিপুণের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি আজ

বিনোদন
সর্বোচ্চ আদালতের আদেশ অমান্য করে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে বসায় চিত্রনায়িকা নিপুণ আক্তারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে জায়েদ খানের করা আবেদনের শুনানি হবে আজ। জায়েদ খানের করা এ আবেদন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চের আজকের কার্যতালিকায় ২ নম্বর ক্রমিকে রয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি জায়েদ খানের আইনজীবী আহসানুল করীম জানিয়েছিলেন, চেম্বার আদালত স্থিতাবস্থা দিয়েছিলেন। এর পরও নিপুণ আক্তার সে আদেশ অমান্য করায় তখন তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু সে নোটিশেও তিনি সতর্ক হননি। তিনি অব্যাহতভাবে আদালতের আদেশ লঙ্ঘন করে চলেছেন। এ জন্য তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনতে আবেদন করা হয়। ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। পর দিন প্রাথমিক ফলে জায়েদ খানকে সাধারণ সম্পাদক হিসাবে জয়ী ঘোষণা করা হয়। তবে জায়েদ খানের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট ...
আইকনিক স্টার অ্যাওয়ার্ডস’ পেলেন মেকআপ আর্টিস্ট  নাদিয়া আফরোজ

আইকনিক স্টার অ্যাওয়ার্ডস’ পেলেন মেকআপ আর্টিস্ট নাদিয়া আফরোজ

বিনোদন, লাইফস্টাইল
নিউজ ডেস্ক, সাইমুর রহমান, স্বদেশ কন্ঠ ঃ জনপ্রিয় মেকআপ আর্টিস্ট নাদিয়া আফরোজ ১৮ বছর ধরে এ পেশায় আছেন। এরই মাঝে তিনি দুইটি পার্লার দিয়েছেন একটি হল ঢাকার গুলশানে আরেকটি হল নদ্দাতে। এবং সেখানে অনেক মেয়েরা কাজ করছেন। বিয়ে, গায়ে হলুদ, বৌ ভাত, তাছাড়া মেকআপে অনেক কাজ করানো হয়। এবার কাজের স্বীকৃতি হিসেবে তিনি ‘।আইকনিক স্টার অ্যাওয়ার্ডস’ পেলেন। গত ৭ মার্চ সন্ধ্যা ৬টা থেকে রাজধানীর আইসিসিবিতে অনুষ্ঠিত হয় ‘আইকনিক স্টার অ্যাওয়ার্ডস’। এই অ্যাওয়ার্ড আয়োজনটিতে এবার পুরস্কার দেওয়া হয়েছে চলচ্চিত্র, টিভি, মিউজিক, ড্যান্স ও সমাজের আইকনিক কিছু ব্যক্তিকে। নাদিয়া আফরোজ ছাড়াও শোবিজের অনেকেই এই পুরস্কার পান। এই তালিকায় রয়েছে-অপু বিশ্বাস, সিয়াম, বিদ্যা সিনহা মিম, বাপ্পী চৌধুরী, নিরব, দীঘি, জয় চৌধুরী, চয়নিকা চৌধুরী, দেবাশীষ বিশ্বাস, আফরান নিশো, জিয়াউল হক পলাশ, মেহজাবীন, কেয়া পায়েল, তপু খান, পিন্টু ঘোষ, ...
নতুন বিজ্ঞাপনে নিশা মাহমুদা

নতুন বিজ্ঞাপনে নিশা মাহমুদা

বিনোদন
নিউজ ডেস্ক, স্বদেশ কন্ঠ, সম্পাদনায়-আরজে সাইমুরঃ গত ৯ মার্চ নতুন একটি বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন নিশা মাহমুদা । মিলাদ বড় ভূঁইয়ার পরিচালনায় একটি নতুন ইলেকট্রনিক্স কোম্পানির বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন নিশা। এতে তার সহশিল্পী হিসেবে আছেন ঝুনা চৌধুরী, ইমরান সানি এবং সানজানা। নিশা স্বদেশ কন্ঠ কে জানান, বিজ্ঞাপনটির সম্পাদনা শেষে শিগগিরই বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু হবে। পারিবারিক গল্পের মধ্য দিয়ে চিত্রায়ন হয়েছে এসি, ফ্যান এবং লাইটের এই বিজ্ঞাপন। উল্লেখ্য নিশা কখনো মিডিয়াতে নিয়মিত ছিলেন না, দীর্ঘ তিন বছর বিরতির পর ২০২০ সালে মিডিয়াতে ফিরে এসে ব্যাক টু ব্যাক কয়েকটি নাটকে কাজ করেন। এরপর সারা দেশে লক ডাউন শুরু হওয়ায় কাজ বন্ধ হয়ে যায়। লক ডাউন শেষে সবাই কাজে ফিরলেও নিশা আর মিডিয়াতে ফেরেননি। আবারও দুই বছর পর এই বিজ্ঞাপনের মাধ্যমে তিনি মিডিয়াতে ফিরলেন। কাজ করা প্রসঙ্গে নিশা ব...
নিজের এনগেজমেন্টের আংটি কাকে উপহার দিলেন পরীমনি?

নিজের এনগেজমেন্টের আংটি কাকে উপহার দিলেন পরীমনি?

বিনোদন
এনগেজমেন্টের আংটি নারীদের জন্য অমূল্য সম্পদ। সারাজীবন আগলে রাখেন তারা। আর সেই আংটিটাই একজনকে উপহার দিয়ে দিলেন চিত্রনায়িকা পরীমনি! অবাক করা বিষয় পরীমনির উপহার পাওয়া আংটি পেয়েছেন একজন সহশিল্পী। তার বয়স মাত্র দুই মাস! অরণ্য আনোয়ার পরিচালিত ‘মা’ ছবির শুটিংয়ে শুক্রবার এ ঘটনা ঘটিয়ে তাক লাগিয়ে দিলেন ‘বিশ্বসুন্দরী’ খ্যাত নায়িকা। এ ঘটনা প্রসঙ্গে শুক্রবার রাতে পরিচালক অরণ্য আনোয়ার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তিনি লেখেন, ‘বেলা তিনটার দিকে শুটিং প্যাকআপ করে আমি টিমের সঙ্গে খেতে বসলাম। এ সময় কে একজন বলল, পরী আপু আপনাকে ডাকছেন। সেটের মধ্যে একটা রুমে পরী তখন রাজের সঙ্গে ঢাকায় ফিরে যাওয়ার আয়োজনে ব্যস্ত। আমাকে দেখে বলল, ‘ভাইয়া, আমার সন্তানের চরিত্রে অভিনয় করা শিশুটাকে একটা ভালো গিফট দেওয়া উচিত।’ অরণ্য আনোয়ার জানান, প্রোডাকশন হাউসের পক্ষ থেকে আগেই শিশুটির সম্মানী বাবদ একটা অঙ্ক খামে করে...
গ্ল্যামারাস ড্রেসে ফের নজর কাড়লেন সামান্থা

গ্ল্যামারাস ড্রেসে ফের নজর কাড়লেন সামান্থা

বিনোদন
‘পুষ্পা’ সিনেমার সাফল্যের পর নতুন উচ্চতায় পৌঁছে গেছেন সামান্থা প্রভু। বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাকে নিয়ে জোর আলোচনা হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধু সিনেমায় পর্দায় তার অভিনয় দক্ষতা নিয়েই আলোচনা নয়, আবেদনময়ী পোশাক পরে সবার নজর কেড়েছেন সামান্থা। তার সেই ছবি দেখে কমেন্ট করেছেন নাগাচৈতন্যের বোন। সোশ্যাল মিডিয়ায় সামান্থাকে ভালোবাসা জানিয়েছেন নাগা চৈতন্যের বোন আশ্রিতা দগ্গুবতী। প্রতিবেদনে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় কয়েকমাস ধরেই সামান্থার অন্য রূপের ছবি ভাইরাল হয়ে যাচ্ছে। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড শোতে পোশাক নিয়ে লাইমলাইটে এলেন এই অভিনত্রী। মুম্বাইয়ের ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসে সম্প্রতি ডিপ নেক লেন্থ পোশাক পরে ভক্তদের চমক দেখান সামান্থা। অ্যাওয়ার্ড শোতে নজর কাড়তে সামান্থা বেছে নিয়েছিলেন ডিজাইনার জুটি গৌরী ও নৈনিকার তৈরি সুন্দর একটি ...
ওই কথা শুনে ২ মিনিট চুপ ছিলাম: পরীমনি

ওই কথা শুনে ২ মিনিট চুপ ছিলাম: পরীমনি

বিনোদন
অপেক্ষার পালা শেষে আজ ২০টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে শরিফুল রাজ ও পরীমনি অভিনীত ‘গুণিন’ ছবিটি। এর আগেই রাজধানীর একটি রেস্তোরাঁয় বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সিনেমার প্রিমিয়ার। জমকালো সেই আয়োজনে সোনালি রঙের নকশা করা কাতান শাড়ি গায়ে জড়িয়ে এসেছিলেন পরীমনি। নাক, কান, গলায় ভারি অলঙ্কারে আপাদমস্তক বধূর রূপে সাজেন এ চিত্রনায়িকা। সিনেমার প্রদর্শনীর আগে হাস্যোজ্জ্বল মুখে পরীমনি জানান, ‘গুণিন’ ছবির পরিচালক গিয়াসউদ্দিন সেলিমের সঙ্গে কাজ করার অনুভূতির কথা। কীভাবে গুণিন সিনেমায় যুক্ত হলেন সে প্রসঙ্গে পরীমনি বলেন, ‘মাঝখানে ২৭ দিন আমি গায়েব ছিলাম। এই গায়েবের মাঝখানে আমাকে সেলিম ভাই ফোন দিয়ে বলেন, ‘তুই কি আমার কাজ করবি রে? আমরা কি কাজটা করব?’ এটা শুনে আমি দুই মিনিট কথা বলতে পারিনি। চুপচাপ ছিলাম। ওনাকে বললাম, ‘আপনি এমনভাবে জিজ্ঞেস করলেন, আমি তো কষ্ট পেলাম’। তখন তিনি বলেন, ‘চল আমরা শুটিং করি’...
গোয়েন্দা চরিত্রে সালমানের সেই ছবির কাজ বন্ধ

গোয়েন্দা চরিত্রে সালমানের সেই ছবির কাজ বন্ধ

বিনোদন
ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ (রিসার্চ অ্যান্ড উইংস) – এর চৌকস গোয়েন্দা রবীন্দ্র কৌশিকের চরিত্রে অভিনয়ের কথা ছিল সালমান খানের। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী থেকে উপাধি পাওয়া ‘দ্য ব্ল্যাক টাইগার’ নামের ছবিতে ফুটে ওঠার কথা ছিল রবীন্দ্র কৌশিকের ব্যক্তিগত জীবন। কিন্তু তা আর হচ্ছে না আপাতত। বন্ধ হয়ে গেল ‘দ্য ব্ল্যাক টাইগার’ ছবির কাজ। এর কারণ হিসেবে বলিউডভিত্তিক গণমাধ্যম ফিল্মফেয়ারডটকম জানিয়েছে, ছবি তৈরির জন্য কেনা স্বত্বের মেয়াদ ছিল পাঁচ বছর। করোনাসহ নানা ঝামেলায় দীর্ঘদিন ধরে ছবির কাজ শুরু হয়নি। এরই মধ্যে সেই স্বত্বের মেয়াদও শেষ হয়ে যায়। ফলে আপাতত এ ছবি তৈরি করতে পারবেন না পরিচালক রাজ কুমার। অন্যদিকে ছবির মূল চরিত্রের অভিনেতা সালমান খানও ব্যস্ত তার অন্য সিনেমা নিয়ে। তার কাছ থেকে সময় বের করা মুশকিল হয়ে পড়ে। ফলে পরিচালক-অভিনেতার যৌথ সিদ্ধান্তে আপাতত ‘দ্য ব্ল্যাক টাইগার’ -...
বলিউড আমাকে এইচএসসিতে ফেল করা থেকে বাঁচিয়েছে: আলিয়া

বলিউড আমাকে এইচএসসিতে ফেল করা থেকে বাঁচিয়েছে: আলিয়া

বিনোদন
মুক্তি পেয়েছে আলিয়া ভাট অভিনীত ছবি ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’। ছবিতে অসাধারণ অভিনয় করে প্রশংসায় ভাসছেন আলিয়া। সঞ্জয় লীলা বানসালির ছবির পুরো দৃশ্যজুড়েই আলিয়া। মুক্তির এক সপ্তাহে ১০০ কোটি রুপি আয় করেছে ছবিটি। ‘গাঙ্গুবাঈ’য়ের প্রচারের পুরোটা সময় সাদা পোশাকে ছিলেন আলিয়া। সেই ছবিগুলো দেখতে দেখতে চোখ বুলিয়ে নেওয়া যাক আলিয়ার লাইফস্টাইলে। বলিউডে আসন করে নেওয়ার পর ‘টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, ‘আমি যদি এই ছবিতে অভিনয়ের সুযোগ না পেতাম, তা হলে নিশ্চিত এইচএসসি পরীক্ষা দিতে হতো। আর তার চেয়েও নিশ্চিত যে ফেল করতাম। তাই বলিউড আমাকে এইচএসসিতে ফেল করা থেকে বাঁচিয়েছে।’ জীবনের সেরা মুহূর্তে দাঁড়িয়ে আছেন আলিয়া ভাট। তার জীবনের স্বপ্ন ছিল সঞ্জয় লীলা বানসালির সিনেমায় অভিনয় করা। সেই অভিনয় বড় পর্দায় তৈরি করেছে এক আইকনিক চরিত্র। সাধারণত বলিউডের শিল্পীদের দুই ভাগে ভাগ করা হয়। ‘সুপারস্টা...