Thursday, July 2

বিনোদন

হলিউড প্রসঙ্গ টেনে ফেসবুকে ট্রলড, যা বললেন মেহজাবীন

হলিউড প্রসঙ্গ টেনে ফেসবুকে ট্রলড, যা বললেন মেহজাবীন

বিনোদন
বাংলাদেশের প্রযোজক, পরিচালক ও শিল্পীদের কাজের ধরন নিয়ে কথা বলতে গিয়ে হলিউডের প্রসঙ্গ টানেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ট্রল চলছে। মেহজাবীনকে হেয় করে ট্রল, মিমে মেতেছেন নেটিজেনদের একাংশ। ফেসবুকে তাকে নিয়ে রীতিমতো হাসাহাসি করছেন অনেকেই। গত ৮ মার্চ আশফাক নিপুণের ‘সাবরিনা’ ওয়েব সিরিজটির টিজার উন্মোচন অনুষ্ঠানে মেহজাবীন বলেন, ‘আমার কাছে মনে হয়, আমাদের মতো পরিশ্রমী শিল্পী হয়তো পৃথিবীর কোথাও নেই। হলিউডের শিল্পীদেরও আমরা চ্যালেঞ্জ করতে পারি।’ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় তার সেই বক্তব্য। এর পর পরই শুরু হয় মেহজাবীনকে নিয়ে ট্রল, বিদ্রূপ। খোদ বিনোদন অঙ্গনেরই কেউ কেউ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। অনেকের মতে, হলিউডের প্রসঙ্গ টেনে মেহজাবীন বেশি বলে ফেলেছেন। মিডিয়াতে এসে মেপে মেপে কথা বল...
দেশের রাষ্ট্রপতির নাম জানেন না এসব ভারতীয় অভিনেত্রী

দেশের রাষ্ট্রপতির নাম জানেন না এসব ভারতীয় অভিনেত্রী

বিনোদন
বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউতের রিয়ালিটি শো ‘লকআপ’-এ নিজের দেশের রাষ্ট্রপতির নাম বলতে পারেননি পুনম পাণ্ডেসহ চার অভিনেত্রী। এ তালিকায় আরও আছেন পায়েল রোহাতগি, নিশা রাওয়াল ও সারা খান। খবর হিন্দুস্তান টাইমসের। ওটিটিতে রমরমিয়ে চলছে রিয়ালিটি শো ‘লকআপ’। প্রায় প্রতিদিনই প্রতিযোগীদের জন্য নতুন টুইস্ট আর টার্ন নিয়ে আসছে এ শো। প্রতিযোগীদের সাধারণ জ্ঞানের পরীক্ষা করা হয়। দুই টিমের মধ্যে কমলা টিম থেকে পায়েল রোহাতগি, পুনম পাণ্ডে এবং নীল টিম থেকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বাছা হয়েছিল নিশা আর সারাকে। এই প্রশ্নোত্তর পর্বে ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম জানতে চাওয়া হয়। আর অদ্ভুতভাবে চারজন প্রতিযোগী জানেনই না যে দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।...
নিপুনের বিরুদ্ধে জায়েদ খানের রিটের আপিল শুনানি ১৩ মার্চ

নিপুনের বিরুদ্ধে জায়েদ খানের রিটের আপিল শুনানি ১৩ মার্চ

বিনোদন
অভিনেত্রী নিপুন আক্তারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খানের করা আবেদন শুনানির জন্য আগামী ১৩ মার্চ দিন ধার্য করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। ওইদিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এ নিয়ে শুনানি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৮ মার্চ) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান চেম্বার জজ আদালত এ আদেশ দেন। আদালতে জায়েদ খানের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। তাদের সঙ্গে ছিলেন ব্যারিস্টার আব্দুল কাইয়ুম লিটন। আদালতের নির্দেশ অমান্য করে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে বসার অভিযোগে অভিনেত্রী নিপুন আক্তারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন চিত্রনায়ক জায়েদ খান। তার অভিযোগ, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের নিষেধাজ্ঞা সত্ত্বেও নিপুন সাধারণ সম্পাদক হিসেবে নিজেকে পরিচয় দিয়ে চেয়ারে বসছেন এবং কার্য...
আসছে মনির হোসেন জীবনের ‘বহ্নিশিখা’

আসছে মনির হোসেন জীবনের ‘বহ্নিশিখা’

বিনোদন
এসএ টিভিতে ২৩ মার্চ থেকে প্রচার শুরু হচ্ছে মনির হোসেন জীবনের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘বহ্নিশিখা'। প্রতি বুধবার ও বৃহস্পতিবার রাত ৮টা থেকে প্রচার হবে এটি। নাটকটি রচনায় মনির হোসেন জীবন ও ছোয়াইভিয়া আফরিন জেসিকা। পরিচালনা পর্ষদে আছেন ফজলুল হক, জহুরুল ইসলাম। মনির হোসেন এ নাটক সম্পর্কে বলেন, এই বহ্নিশিখা বাহিনী হচ্ছে নির্যাতিত মানুষের পরম বন্ধু। আর অপরাধীর চরম শত্রু। সচেতনতামূলক এ নাটকে দেখা যাবে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে উঠে আসা ১১ জন নির্যাতিত নারীর (প্রতীকী) প্রতিবাদী কণ্ঠস্বর। এগারোজন নারী একত্রিত হয়ে দেশের প্রচলিত আইনের ওপর শ্রদ্ধাশীল থেকে, সমাজের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত অপরাধীদের খুঁজে বের করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়াই তাদের অন্যতম কাজ। বহ্নিশিখা বাহিনীতে সাতজন নারীকে দেখা যাবে সাত রঙের ড্রেসে। তারা সাতজন সাত রঙের স্কুটি চালিয়ে সমাজের ইভটিজার, কিশোর গ্যাং, ম...
শহীদ-হৈমন্তীর ‘তোরই কাছাকাছি’

শহীদ-হৈমন্তীর ‘তোরই কাছাকাছি’

বিনোদন
‘এক জীবন'সহ বেশ কিছু শ্রোতাপ্রিয় গান এখন পর্যন্ত উপহার দিয়েছেন সৈয়দ শহীদ। অন্যদিকে হৈমন্তীও একাধিক গানের মাধ্যমে প্রশংসিত হয়েছেন। এবার একসঙ্গে দ্বৈত গান নিয়ে হাজির হচ্ছেন চট্টগ্রাম থেকে উঠে আসা জনপ্রিয় এই দুই সংগীতশিল্পী। গানের শিরোনাম ‘তোরই কাছাকাছি’। ফয়সাল রাব্বিকীনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ। থাকতে চাই প্রতিক্ষণ তোরই কাছাকাছি/হাঁটতে চাই একসাথে তোরই পাশাপাশি- এমন কথার এই গানটির রেকর্ডিং সম্প্রতি সম্পন্ন হয়েছে। গানটি আসছে ঈদে ভিডিওসহ প্রকাশ হবে। এ গান প্রসঙ্গে শহীদ বলেন, আমি এমনিতেই গান কম করছি। এবার অনেক দিন পর একটি মনের মতো গান করলাম। এর কথা-সুর হৃদয় ছুঁয়ে গেছে আমার। গানটি আমার সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছে আমাদের হৈমন্তী। অসাধারণ গেয়েছে সে। আমার বিশ্বাস গানটি শ্রোতাদের ভালো লাগবে।’ এদিকে গানটি প্রসঙ্গে হৈমন্তী বলেন, শহীদ ভাইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরেই গান গাওয়া...
চেয়ারটা নিয়ে কেন এত যুদ্ধ? যা বললেন নিপুণ

চেয়ারটা নিয়ে কেন এত যুদ্ধ? যা বললেন নিপুণ

বিনোদন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদের চেয়ারে বসা নিয়ে রীতিমতো যুদ্ধে নেমেছেন জায়েদ খান ও নিপুণ আক্তার। শুক্রবার শপথ গ্রহণ করে সাধারণ সম্পাদকের চেয়ারে জায়েদ খান। এর দুদিন পরই গতকাল সন্ধ্যায় জায়েদের প্রতিপক্ষ চিত্রনায়িকা নিপুণ বসেন ওই চেয়ারে। রোববার দুপুরে জায়েদের পক্ষে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করে আপিল বিভাগের চেম্বার জজ আদালত। এ খবর শোনা মাত্র এফডিসিতে ছুটে যান চিত্রনায়িকা নিপুণ। গিয়ে শিল্পী সমিতির চেয়ারে বসে পড়েন। জায়েদ থেকে ফের নিপুণের চেয়ার দখলের পর প্রশ্ন ওঠে - কী এমন লোভনীয় এই চেয়ার যে এতো যুদ্ধ করতে হবে? জবাবে চেয়ারে বসার জন্য এ লড়াই নয় বলে মন্তব্য করেছেন নিপুণ। সাংবাদিকদের নিপুণ বলেন,‘চেয়ারটা নিয়ে কেনো এত যুদ্ধ? আমি কিন্তু প্রথম থেকেই বলেছি, আমি এই চেয়ারটা নিয়ে যুদ্ধ করছি না। আমার যুদ্ধটা আসলে একজন অপশিল্পীর বিরুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে ...
গ্রেফতার হতে পারেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী

গ্রেফতার হতে পারেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী

বিনোদন
যেকোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ৩৭ লাখ টাকার প্রতারণার এক মামলায় অভিনেত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ভারতীয় আদালত। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর দিল্লির একটি অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল সোনাক্ষীর, যার পারিশ্রমিক হিসেবে বলিউডের এই অভিনেত্রীকে দেওয়া হয়েছিল ৩৭ লাখ রুপি। কিন্তু সেই অনুষ্ঠানে যাননি এই অভিনেত্রী। টাকাও ফেরত দেননি। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ে আয়োজক কমিটি। ওই বছরই অনুষ্ঠানের উদ্যোক্তা প্রমোদ শর্মা মুরাদাবাদের কাঠঘর থানায় সোনাক্ষীর বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করেন। সেই মামলার সুরাহায় জিজ্ঞাসাবাদের জন্য ‘দাবাং’ খ্যাত এই অভিনেত্রীকে আদালতে হাজিরা দিতে বলেন বিজ্ঞ বিচারক। কিন্তু একাধিকবার তলবের পর আদালতে হাজির হননি সোনাক্ষী। মামলা দায়েরের পর একবার বয়ান রেকর্ড করিয়েছেন অভিনেত...
জায়েদ খানের বিষয়ে ১৮ সংগঠনের সিদ্ধান্ত নিয়ে যা বললেন ইলিয়াস কাঞ্চন

জায়েদ খানের বিষয়ে ১৮ সংগঠনের সিদ্ধান্ত নিয়ে যা বললেন ইলিয়াস কাঞ্চন

বিনোদন
হাইকোর্টের রায়ের পর চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে শপথ নেওয়ার পর দিনই জায়েদ খানকে বয়কটের ঘোষণা দিয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠন। ১৮ সংগঠনের নেতা সোহানুর রহমান সোহানের দাবি ছিল— হাইকোর্টের সার্টিফায়েড কপি না পাওয়া পর্যন্ত তাকে শপথ না পড়ানোর। কিন্তু শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন সেটি না করায় ক্ষুব্ধ ১৮ সংগঠনের সদস্যরা। শনিবার সকালে এফডিসিতে এক বৈঠকে জায়েদ খানকে বয়কটসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে শিল্পী সমিতিকে বাদ দিয়ে সেখানে নতুন করে আমন্ত্রণ জানানো হয় চলচ্চিত্র প্রদর্শক সমিতিকে, যা নিয়ে এখন বিতর্ক তুঙ্গে। এদিকে জায়েদ খানকে বয়কট ও বৈঠকে আমন্ত্রণ না জানানোয় ক্ষোভ প্রকাশ করেছেন ইলিয়াস কাঞ্চন। শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি বলেন, ‘জায়েদ বা নিপুণ আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো— সংগঠনের ভাবমূর্তি সমুন্ন...
সম্পাদকের চেয়ারে বসতে পারবেন না জায়েদ-নিপুণের কেউ

সম্পাদকের চেয়ারে বসতে পারবেন না জায়েদ-নিপুণের কেউ

বিনোদন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। পাশাপাশি সাধারণ সম্পাদকের চেয়ারে কাউকে না বসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রোববার আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার জজ আদালতে এ আদেশ দেন। গত ২ মার্চ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ রায় দেন হাইকোর্ট। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। পরদিনই হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। সেই আপিলের প্রেক্ষিতেই হাইকোর্টের রায় স্থগিত করলেন চেম্বার জজ আদালত। গত ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন হয়। প্রাথমিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে ভোটে বিজয়ী ঘোষণা করা হয় জায়েদ খানকে। পরে জায়েদের বিরুদ্ধে ‘টাকা দিয়ে...
লীনাকে নিয়ে এ কেমন মন্তব্য অভিনেতা বিপ্লবের!

লীনাকে নিয়ে এ কেমন মন্তব্য অভিনেতা বিপ্লবের!

বিনোদন
কলকাতার চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়কে বিষোদগার করেছেন অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়। লীনার চিত্রনাট্যে তৈরি ধারাবাহিকগুলোতে নারীদের অবমাননা করা হচ্ছে বলে অভিযোগ কলকাতার চলচ্চিত্রের দাপুটে এ খল-অভিনেতার। লীনার ওপর ক্ষোভ প্রকাশ করতে গিয়ে একসময় মেজাজ হারান বিপ্লব চট্টোপাধ্যায়। বলে ফেলেন, ‘এই ভূমিকার জন্য লীনাকে গুলি করে মারা উচিত।’ পশ্চিমবঙ্গের এক সংবাদমাধ্যমে দেওয়া বিপ্লবের এমন মন্তব্যের পর তোলপাড় চলছে টালিউডে। নাট্যকার লীনার ওপর কেন এত ক্ষুব্ধ তার কারণ জানাতে গিয়ে বিপ্লব বলেন, ‘লীনা নিজেই একজন নারী। তার ওপর তিনি মহিলা কমিশনের চেয়ারপারসন। তিনি নিজের চোখে নারীদের দুর্ভোগ দেখতে পাচ্ছেন। এর পরও তিনি কেন নারীদের এভাবে পর্দায় তুলে ধরছেন! তার সাম্প্রতিক সব ধারাবাহিকে নারীদের যথেষ্ট অবমাননা করা হচ্ছে। নারীদের যেভাবে তুলে ধরা হচ্ছে, প্রকারান্তরে তারা অসম্মানিত হচ্ছেন। একই সঙ্গে অবক্...