Friday, July 3

বিনোদন

‘কাঁচা বাদাম’খ্যাত গায়ক ভুবন দুর্ঘটনায় আহত

‘কাঁচা বাদাম’খ্যাত গায়ক ভুবন দুর্ঘটনায় আহত

বিনোদন
ভাইরাল ‘কাঁচা বাদাম’ গানটি নিয়ে কম হইচই হয়নি। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা পেয়েছে গানটি। গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন সেই ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর। সম্প্রতি কেনা চার চাকার একটি গাড়ি চালাতে গিয়েই দুর্ঘটনার শিকার হন তিনি। খবর জিনিউজের। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে সিউড়ির একটি হাসপাতালে ভর্তি রয়েছেন আহত ভুবন বাদ্যকর। হাসপাতাল সূত্র জানিয়েছে, আঘাত তেমন গুরুতর নয়। ‘কাঁচা বাদাম’ গান গেয়ে ভাইরাল ভুবন বাদ্যকর সম্প্রতি সেকেন্ড হ্যান্ড একটি গাড়ি কিনেছিলেন ভুবন। ওই গাড়ি চালানো শেখার সময়ই দুর্ঘটনা ঘটে। হঠাৎ গাড়িটি একটি দেওয়ালে ধাক্কা দেয়। তার বুকে ও মুখে আঘাত লেগেছে। বুকের এক্সরে করানো হয়েছে। সম্প্রতি ভুবন জানান, বাদাম বিক্রি ছেড়ে এবার গানেই মনোনিবেশ করবেন তিনি। এর মধ্যেই বোলপুরে বাদাম গানের কপিরাইট কেনা গোধূলি বেলা মিউজিক সংস্থার পক্ষ থেকে তার হাতে দেড় লাখ টাক...
শাকিব না পেয়ে সিয়াম পেলেন পুরস্কার, মুখ খুললেন রিয়াজ

শাকিব না পেয়ে সিয়াম পেলেন পুরস্কার, মুখ খুললেন রিয়াজ

বিনোদন
এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণার পর এ নিয়ে সমালোচনা চলছে। বেশ কয়েকটি ক্যাটাগরি নিয়ে বিতর্কে মেতেছেন অনেকে। শোবিজ অঙ্গন সংশ্লিষ্টরাও জড়িয়েছেন এ বিতর্কে। এবার ‘বীর’ সিনেমার জন্য ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খানের নাম জমা পড়লেও পুরস্কার জিতে নিয়েছেন অভিনেতা সিয়াম আহমেদ। ২০২০ সালের ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় সেরা অভিনেতার খেতাব পেয়েছেন সিয়াম। এর পরই সোশ্যাল মিডিয়াসহ সিনেপাড়ার অভিযোগ— জুরি বোর্ডে একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ ছিলেন বলে শাকিব খানকে পুরস্কার না দিয়ে রিয়াজের স্নেহভাজন নায়ক সিয়ামকে দেওয়া হয়েছে। এবার সেই অভিযোগ নিয়ে মুখ খুললেন রিয়াজ। জানালেন, কে শীর্ষ নায়ক আর কে অজনপ্রিয় তার ভিত্তিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার নির্বাচন হয় না। গণমাধ্যমকে রিয়াজ বলেন, ‘স্পষ্ট করে বলছি— জুরি বোর্ড যে মার্কিং করে সেটি কোনো শীর্ষ নায়ক দেখে হয় না। অভিনয় দক্ষতা, পারফরম্যান্স এবং সিনেমা...
নায়িকা সুবাহর বিরুদ্ধে ইলিয়াসের মামলা

নায়িকা সুবাহর বিরুদ্ধে ইলিয়াসের মামলা

বিনোদন
চিত্রনায়িকা শাহ হুমায়রা হোসেন সুবাহর বিরুদ্ধে মামলা করেছেন স্বামী ইলিয়াস হোসাইন। এই মামলায় যেকোনো সময় গ্রেফতার হতে পারেন আলোচিত এই নায়িকা। গত ১৭ ফেব্রুয়ারি হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৬, ২৯ এবং ৩৫ ধারায় মামলাটি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি শাহ হুমায়রা সুবাহ গত বছররের ২৮ ডিসেম্বর থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইলিয়াস হোসাইনকে নিয়ে বিভিন্ন মানহানিকর মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন এবং উল্টো স্বামী ইলিয়াস হোসাইনের বিরুদ্ধেই মিথ্যা মামলা দিয়ে যাচ্ছেন। মামলার নথিতে ইলিয়াস আরও উল্লেখ করেন, ২০১৯ সালের নভেম্বরের শেষ সপ্তাহে একটি রেস্তোরাঁয় যেচে পড়ে ইলিয়াসের সঙ্গে পরিচিত হন সুবাহ। ওই সময় সুবাহ বলেন, ইলিয়াসকে দেখতে তার সাবেক প্রেমিক ক্রিকেটার নাসির হোসেনের মতো। এরপর ইলিয়াসের মোবাইল নম্বর জোগাড় করে বারবার কল দেন। একপর্যায়ে কল রিসিভ করে...
কটাক্ষের শিকার সুপারস্টার সালমান!

কটাক্ষের শিকার সুপারস্টার সালমান!

Uncategorized, বিনোদন
মধ্যপ্রাচ্যের বিলাসবহুল শহর দুবাইয়ে গেছেন বলিউড সুপারস্টার সালমান খান। সেখানে আছেন সোনাক্ষী সিনহা, পূজা হেগড়ে, গুরু রানধাওয়া, আয়ুশ শর্মা প্রমুখ। বিশাল আয়োজনে সম্পন্ন হয়েছে ভাইজানের দাবাং ট্যুর। অনুষ্ঠানে পূজা হেগড়ের সঙ্গে ‘জুম্মে কি রাত হে’ গানে পারফর্ম করেন ভাইজান। সেই পরিবেশনার একপর্যায়ে পূজার কোমরে হাত দেন সালমান। এরপর নিজের মুখ অভিনেত্রীর কোমরের কাছে নিয়ে একটি সুতা কামড়ে ধরেন এবং নাচের স্টেপ দেওয়ার চেষ্টা করেন। কিন্তু দৃশ্যটা জমল না। তাই নেটিজেনদের তুমুল কটাক্ষের শিকার হচ্ছেন সাল্লু। নেট দুনিয়ায় এরই মধ্যে ওই দৃশ্যের ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। মন্তব্য আসতে থাকে- ‘নাচতে ভুলে গেলেন ভাইজান!’ ‘জুম্মে কি রাত’ মূলত ‘কিক’ সিনেমার গান। সেই গানে সালমানের সঙ্গী ছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। সেখানেই জ্যাকুলিনের কোমরের দিক থেকে পোশাকের অংশ কামড়ে ধরে নাচের স্টেপ দিয়েছিলেন ভাইজান। ওই দৃশ্য পু...
ভালোবাসার চিহ্ন দেখিয়ে কীসের ইঙ্গিত দিলেন শ্রীলেখা!

ভালোবাসার চিহ্ন দেখিয়ে কীসের ইঙ্গিত দিলেন শ্রীলেখা!

বিনোদন
ভালোবাসার মাসে টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রের গায়ে দেখা গেল ভালোবাসার চিহ্ন! তবে কি নতুন কোনো সম্পর্কে জড়ালেন এই অভিনেত্রী? কে একে দিলেন এই ভালোবাসার চিহ্ন? এই দেখে নতুন গুঞ্জন শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়, তখন শ্রীলেখা নিজের সোশ্যাল পেজে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিজেই প্রকাশ করেছেন। শ্রীলেখার গায়ে ভালোবাসার আঁচড় কোনো পুরুষ নয়, একে দিয়েছেন তার আদরের পোষ্য আদর। যদিও সেই আঁচড়ে শ্রীলেখা কোনো ব্যথা অনুভব করেননি। কারণ পোষ্য আদর যে তার বড়ই আদরের। ভালোবাসার মাসে আদরের আঁচড়টাও ছিল ভালোবাসায় ভরপুর। সোশ্যাল পোস্টে অভিনেত্রী লিখেছেন— এটি তার ভালোবাসার আঁচড়। তবে এটি কিন্তু কোনো পুরুষ মানুষের আঁচড় নয়। তার অবলা সন্তানের ভালোবাসার আঁচড়। তাই এটি যাতে টক অব দ্য টাউন না হয়ে ওঠে, তাই আগভাগেই সবটি পরিষ্কার করে দিলেন নায়িকা। শ্রীলেখার নাকি ভয় ছিল, যদি কেউ আবার ভুল বুঝে ফেলে। যদিও ন...
শ্রীদেবীকে নিয়ে আবেগঘন পোস্ট জাহ্নবির

শ্রীদেবীকে নিয়ে আবেগঘন পোস্ট জাহ্নবির

বিনোদন
চার বছর হয়ে গেছে মারা গেছেন বলিউড অভিনেত্রী শ্রীদেবী। ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুর্ঘটনাবশত পানিতে ডুবে মৃত্যু হয় কিংবদন্তি এই অভিনেত্রীর। রেখে গেছেন দুই কন্যা জাহ্নবি-খুশি কাপুর এবং স্বামী বনি কাপুরকে। মায়ের মৃত্যুবার্ষিকীতে আবেগপ্রবণ হয়ে উঠেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবি কাপুর। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাকে নিযে হৃদয়স্পর্শী পোস্ট করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এবিপির এক প্রতিবেদনে বলা হয়েছে, মায়ের জন্মদিনে নিজের ইনস্টাগ্রামে শ্রীদেবীর সঙ্গে ছোটবেলার ছবি পোস্ট করেছেন জাহ্নবি কাপুর। মায়ের সঙ্গে ছোটবেলার ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন— তোমাকে ছাড়া নয়, তোমার সঙ্গেই আমি বহু বছর কাটাব। কিন্তু আমি সেসব দিনকে ঘৃণা করি, যেগুলো তোমাকে ছাড়া কাটাব। ঘৃণা হয় আমার জীবনে আরও একটা বছর যোগ হলো তোমাকে ছাড়া। আশা করি মা তোমাকে আমরা গর্বিত করতে থাকব। কারণ এখন এটিই একমাত্র করণীয়। অনেক ভালোবাসি তোমায়।...
রণবীরকে নিয়ে অর্জুনের মন্তব্যের জবাব দিলেন আলিয়া

রণবীরকে নিয়ে অর্জুনের মন্তব্যের জবাব দিলেন আলিয়া

বিনোদন
বলিউড সেনসেশন আলিয়া ভাট প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে ঘর বাঁধার অপেক্ষায়। করোনা মহামারি তাদের সাতপাকে বাঁধা পড়তে অপেক্ষায় রেখেছে। এই জুটিকে নিয়ে তাদের বলিউড সহকর্মীদের মধ্যেও আগ্রহের কমতি নেই। কেউ কেউ ঈর্ষাও করেন। কয়েক দিন আগে অভিনেতা অর্জুন কাপুর আলিয়ার প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে তাজমহলের একটি ছবি শেয়ার করেছিলেন। ছবিতে তিনি আলিয়াকে ট্যাগ করে লিখেছেন— তার প্রেমিক রণবীর তার পরিবর্তে আমার সঙ্গে ঐতিহাসিক স্মৃতিসৌধে গিয়েছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই সম্প্রতি আলিয়াকে এ বিষয়ে জিজ্ঞাসা করে। ওই সাক্ষাৎকারে আলিয়া ভাট বলেন, তাকে রাগানোর জন্য ছবিটি শেয়ার করেছেন অর্জুন। অভিনেত্রীকে আরও জিজ্ঞাসা করা হয় যে, রণবীরকে নিয়ে শিগগিরই তাজমহল দেখার পরিকল্পনা করছেন কিনা। উত্তরে আলিয়া বলেন, হা হা হা অর্জুন একটি কার্টুন। রণবীর এখন ফিরে এসেছে, তাই তাজমহল দেখার কোনো পরিকল্পনা নেই। তব...
পাঁচ পেরিয়ে ছয় বছরে ধ্রুব মিউজিক স্টেশন

পাঁচ পেরিয়ে ছয় বছরে ধ্রুব মিউজিক স্টেশন

বিনোদন
পথচলার পাঁচ বছর পূর্ণ করল দেশের আলোচিত সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান, ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। ২০১৭ সালের এই দিনে (২৫ ফেব্রুয়ারি ) বাংলা গানকে বিশ্ব দরবারে তুলে ধরতে এবং হাজারো তারুণ্যের স্বপ্নকে আরও বেশি ঝলমলে করতে যাত্রা শুরু করে ধ্রুব মিউজিক স্টেশন। যাত্রার শুরু থেকে ধ্রুব মিউজিক স্টেশন প্রকাশ করতে থাকে মানসম্পন্ন গান ও গানের নান্দনিক ভিডিও। সেই মিছিলে দেশের কিংবদন্তি থেকে শুরু করে নতুন প্রতিভাবানদের গান প্রকাশ করে প্রতিষ্ঠানটি। ক্রমাগত সেসব গান পৌঁছে যায় র্শক শ্রোতার পছ›ের শীর্ষে। আর ধ্রুব মিউজিক স্টেশন হয়ে ওঠে সংগীতের নির্ভরতার অনন্য এক নাম। এ প্রসঙ্গে ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার সঙ্গীতশিল্পী ধ্রুব গুহ বলেন, ‘ভাষার মাসে সব ভাষা শহীদদের প্রতি অনেক শ্রদ্ধা, ভালোবাসা। তাদের আত্মত্যাগের কারণেই আমরা বাংলা ভাষায় কথা বলছি, বাংলা গান নিয়ে স্বপ্ন দেখছি। দেখতে দেখতে আপনাদের প্রিয় প্...
বেলাল খানের গানে জাহিদ-ক্যারল

বেলাল খানের গানে জাহিদ-ক্যারল

বিনোদন
নতুন গানচিত্র নিয়ে হাজির হচ্ছেন সুরকার, সংগীত পরিচালক ও কন্ঠশিল্পী বেলাল খান। ভিডিওটিতে মডেল হয়েছেন জাহিদ হোসাইন ও টুইঙ্ক ক্যারল। এবারের গানের শিরোনাম পাগল বানাইয়া। ‘তারে ছাড়া দুনিয়া আঁধার/ হলোনা সে তবু আমার- বুঝিনি ঠিক অথবা ভুল/ দিয়েছি চাঁদের খোঁপায় ফুল- পাগল বানাইয়া বন্ধু আমারে/ কেন ভালোবাসা দিলা অন্য জনারে..’। গানের এমন দারুন কথাগুলো লিখেছেন সোমেশ্বর অলি। সুর করেছেন বেলাল খান নিজেই। আর গানটিতে সংগীতায়োজন করেছেন শোভন রয়। গাজীপুরের ছুটি রিসোর্ট ও তার আশেপাশের মনোরম লোকেশনে চিত্রায়িত গানের ভিডিওটি পরিচালনা করেছেন আব্দুল্লাহ হৃদয়। নতুন গান প্রসঙ্গে বেলাল খান বলেন, ‘বরাবরের মতো শ্রোতারা আমাকে যেমন পান, তেমনি একটা মেলোডি গান আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’ গানের মডেল জাহিদ হোসাইন বলেন, ‘আমাদের মধ্যে অনেকেই বেলাল খানের বড় ভক্ত আমি নিজেও। এই গানটি করার ক্ষেত্রে আমার অন্যরকম ভালো লাগা কাজ করেছে...
রাশমিকাকে বিয়ে নিয়ে মুখ খুললেন বিজয়

রাশমিকাকে বিয়ে নিয়ে মুখ খুললেন বিজয়

বিনোদন
বলিউডে চলছে বিয়ের মৌসুম। একের পর এক তারকা বসেছেন বিয়েরপিঁড়িতে। এরই মাঝে গুঞ্জন উঠেছে দক্ষিণী তারকা বিজয় দেভেরাকোন্ডা ও রাশমিকার মান্দানা বিয়ে করছেন। ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, হিন্দি ছবি লাইগারের জন্য মুম্বাইয়ে রয়েছেন বিজয়, অন্যদিকে মুম্বাইয়ে নতুন বাড়ি কিনেছেন রাশমিকা। তাই তাদের বিয়ে ঘিরে জল্পনা এখন তুঙ্গে। অনস্ক্রিন অফস্ক্রিন তাদের রসায়ন অনুরাগীদের সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছেন। শোনা যাচ্ছে— এ বছরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন এই জুটি। দুটি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন বিজয় ও রাশমিকা। গীত গোবিন্দম ও ডিয়ার কমরেড, দুটি ছবিই ছিল সুপারহিট। তাদের জুটিকেও পছন্দ করেছিল দর্শক। এখন শোনা যাচ্ছে পর্দার সেই রসায়নই বাস্তবে প্রেমের সম্পর্কে পরিণত হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, তবে শুধু মুম্বাইয়ে ডেটিং নয়, এ বছরের শুরুতেই গোয়ায় একসঙ্গে কাটিয়েছিলেন রাশমিকা ও বিজয়। শুধু বি...