Friday, July 3

বিনোদন

বড় পর্দায় ফিরছেন সঞ্জয়-রাবিনা

বড় পর্দায় ফিরছেন সঞ্জয়-রাবিনা

বিনোদন
বহু বছর পর এক ছবিতে সঞ্জয় দত্ত ও রাবিনা ট্যান্ডন। বিনয় গান্ধী পরিচালিত ‘ঘুড়চড়ি’ সিনেমায় অভিনয় করবেন দুই তারকা। রম-কম এই ছবির মাধ্যমেই বলিউডে সফর শুরু করছেন হিন্দি টেলিভিশনের হার্টথ্রব পার্থ সামথান। তার বিপরীতে দেখা যাবে গুলশান কুমারের মেয়ে কুশালি কুমারকে। সঞ্জয় দত্ত ও রাবিনা ট্যান্ডন জুটি মানেই নয়ের দশকের নস্ট্যালজিয়া। ‘আতিশ’, ‘ক্ষত্রিয়’, ‘বিজেতা’র মতো সিনেমা। দর্শকদের বেশ পছন্দের এই জুটি। এবার ‘ঘুড়চড়ি’তে দেখা যাবে দু’জনকে। উল্লেখ্য, ‘কে জি এফ: চ্যাপ্টার ২’ সিনেমাতেও অভিনয় করেছেন সঞ্জয় ও রাবিনা। তবে সে ছবিতে আধিরার ভূমিকায় রয়েছেন সঞ্জয়। আর রাবিনাকে দেখা যাবে প্রধানমন্ত্রী রমিকা সেনের চরিত্রে। সূত্রের খবর মানলে, ‘ঘুড়চড়ি’তে বহুদিন বাদে জুটি হিসেবে দেখা যাতে পারে দুই তারকাকে।...
দল বদল করে ফের রাজনীতির মাঠে শ্রাবন্তী

দল বদল করে ফের রাজনীতির মাঠে শ্রাবন্তী

বিনোদন
বিধানসভা নির্বাচনের আগে টালিউডের অনেক তারকাই রাজনীতিতে যোগ দিয়েছিলেন। সেই সময় বিজেপিতে যোগ দেন তারকা অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। বেহালা পশ্চিম কেন্দ্র থেকে ভোট করে ধরাশায়ী হয়েছেন এই অভিনেত্রী। ভোটে পরাজিত হওয়ার পর থেকেই দলটির সঙ্গে বাড়তে থাকে দূরত্ব। অবশেষে বিজেপি ছাড়ার ঘোষণা দেন তিনি। এবার তৃণমূলের প্রচারমঞ্চে দেখা গেল শ্রাবন্তীকে। বহরমপুর পৌরসভার ভোটে তৃণমূলের হয়ে প্রচারে নেমেছেন নায়িকা। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার বিকেল থেকে বহরমপুর পৌরসভার নির্বাচনে তৃণমূল প্রার্থীদের ভোটের প্রচারে অংশ নেন শ্রাবন্তী। পৌরসভার ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রিতা হালদারের ভোটের প্রচারের সভায় অভিনেত্রী পৌঁছাতেই এলাকাবাসীর মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। এ বিষয় জানতে চাইলে শ্রাবন্তী বলেন, বহরমপুরে প্রথম প্রচারে এসে খুব ভাল লাগছে। শহরের মানুষের মধ্যে ব্যাপক উন্ম...
তাকে প্রথমবার দেখেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম: আলিয়া

তাকে প্রথমবার দেখেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম: আলিয়া

বিনোদন
বর্তমান সময়ে বলিউডের সবচেয়ে আলোচিত জুটি হচ্ছে রণবীর-আলিয়া ভাট। পর্দায় তাদের রসায়ন দর্শকরা বেশ উপভোগ করে। লাইট-ক্যামেরা ও অ্যাকশনের রঙিন জগত ছাপিয়ে তাদের সম্পর্কটা এখন ব্যক্তিগত পর্যায়েও। দীর্ঘদিন ধরে চুটিয়ে প্রেম করছেন রণবীর ও আলিয়া। এখন তাদের সাতপাকে বাঁধা পড়ার অপেক্ষায় ভক্ত-শুভানুধ্যায়ীরা। সম্প্রতি প্রেম ও বিয়ে নিয়ে মুখ খুলেছেন আলিয়া ভাট। ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে— সম্প্রতি আলিয়া ফাঁস করেছেন রণবীরের সঙ্গে প্রেমের সম্পর্কে কথা। তিনি বলেন, প্রথমবার রণবীরকে পর্দায় দেখেই প্রেমে পড়ে গিয়েছিলেন তিনি। ২০১৭ সাল থেকে সম্পর্কে রয়েছেন দুজনে। তবে ২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ দেখেই সবে কৈশোরে পা দেওয়া আলিয়া ঠিক করে ফেলেছিলেন তিনি রণবীরকেই বিয়ে করবেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন। বলিউড অভিনেত্রীর কথায়, ব্য...
দীপিকাকে প্রথম সিনেমার প্রস্তাব দিয়েছিলেন সালমান

দীপিকাকে প্রথম সিনেমার প্রস্তাব দিয়েছিলেন সালমান

বিনোদন
বর্তমান সময়ের জনপ্রিয় বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোনের প্রথম সিনেমা মুক্তি পায় ২০০৭ সালে। এর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এ অভিনেত্রীকে। একের পর এক ব্লকবাস্টার ছবি ভক্তদের উপহার দিয়েই যাচ্ছেন তিনি। তবে জানেন কী, এ নায়িকাকে প্রথম সিনেমার কাজ করার প্রস্তাব কে দিয়েছিলেন? জানলে হয়ত অবাক হতে পারেন। সম্প্রতি বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে এক চমকপ্রদ তথ্য দিয়েছেন দীপিকা। তিনি বলেন, সালমান খান তাকে একটি চলচ্চিত্রের প্রস্তাব দিয়েছিলেন, যা প্রত্যাখ্যান না করলে তার ‘প্রথম’ চলচ্চিত্র হতে পারত। সালমান সম্পর্কে জানতে চাইলে দীপিকা জানান, ‘আমাদের সবসময় একটি সুন্দর সম্পর্ক ছিল। আমি তার কাছে কৃতজ্ঞ থাকব; কারণ তিনি প্রথম, যিনি আমাকে চলচ্চিত্রে আসার প্রস্তাব দিয়েছিলেন। আমি সবে তখন মডেলিং শুরু করেছি, চলচ্চিত্রে আগ্রহী নই বলে ফিরিয়ে দিয়েছিলাম সেই প্রস্তাব।’ সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক...
পরীমনির ভক্তদের জন্য সুসংবাদ

পরীমনির ভক্তদের জন্য সুসংবাদ

বিনোদন
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনির ভক্তদের জন্য সুসংবাদ। পরীমনি ও রাজ অভিনীত সিনেমা ‘গুণিন’ মুক্তি পেতে যাচ্ছে। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ২০ ফেব্রুয়ারি ছাড়পত্র পেয়েছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত সিনেমাটি। ‘গুণিন’ সিনেমার প্রধান দুই চরিত্রে দেখা যাবে শরিফুল রাজ ও পরীমনিকে। তারা সিনেমার গল্পে রাবেয়া-রমিজ। এ সিনেমার শুটিং করতে গিয়েই পরিচয়, প্রণয়; এর পর বন্ধন হয় আলোচিত এ জুটির। সিনেমার রাবেয়া-রমিজ এখন বাস্তবে বেঁধেছেন সংসার। তবে সিনেমায় তাদের পরিণতি কী হয়? সিনেমায়ও কি তারা বাঁধতে পারবেন এমন সুখের সংসার? এমন প্রশ্নের উত্তর পেতে হলে গিয়ে দেখতে হবে পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘গুণিন’। ‘গুণিন’ সিনেমার নামভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। সেই সঙ্গে দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ আরও অনেককেই দেখা যাবে এ সিনেমায়। ছবির পরিচালক গিয়া...
কাঁচাবাদামের পর এবার নতুন গান নিয়ে আসছেন ভুবন

কাঁচাবাদামের পর এবার নতুন গান নিয়ে আসছেন ভুবন

বিনোদন
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল হয় ‘কাঁচাবাদাম’ গান। গানটি গেয়ে রাতারাতি তারকা হয়ে গেছেন বাদাম কাকু। এবার আরও একটি নতুন গান নিয়ে হাজির হচ্ছেন কাঁচাবাদাম গানের স্রষ্টা বীরভূমের দুবরাজপুরের বাদাম বিক্রেতা ফেরিওয়ালা ভুবন বাদ্যকর। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাঁচাবাদাম গান গেয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বাদাম বিক্রি করে পেটের ভাত জোগাতেন ভুবন। আর এই গানই তাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে। তিনি পৌঁছে গেছেন শ্রোতাদের খুব কাছাকাছি। এখন সবাই তাকে ‘বাদাম কাকু’ বলেই ডাকেন। শুধু ইংরেজি কিংবা হিন্দিতেই নয়, ভোজপুরি, হরিয়ানভিতেও কাঁচাবাদামের রিমেক হয়েছে। তা ছাড়া দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও তিনি বেশ জনপ্রিয়তা পেয়ে এ গান। টলিউড-বলিউড মিলিয়ে অসংখ্য তারকা ‘কাঁচাবাদাম’ গানে নেচেছেন। ফেসবুক ও ইনস্টাগ্রামের ভিডিও বানানোর হিড়িক পড়ে গেছে। বর্তমান ...
প্রেমিকা সাবাকে নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন হৃতিক

প্রেমিকা সাবাকে নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন হৃতিক

বিনোদন
বিচ্ছেদের আট বছর পর এবার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে বলিউডের গ্রিক দেবতাখ্যাত সুপারস্টার হৃতিক রোশনের। দিন কয়েক আগে এমন খবরই জানিয়েছিল ভারতীয় সংবাদমাধ্যমগুলো। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, কয়েক দিন আগে হৃতিক-সাবাকে নিয়ে প্রকাশ হয়েছিল একটি ভিডিও। যাতে দেখা যায়, রাতে এক তরুণীর হাত ধরে রেঁস্তোরা থেকে বেরোচ্ছেন হৃতিক। খোঁজ নিয়ে জানা যায়, তরুণীর নাম সাবা আজাদ, যিনি হৃতিকের চেয়ে ১৬ বছরের ছোট। এবার হৃতিকের পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা গেল অভিনেতার চর্চিত বান্ধবী সাবা আজাদকে। রোববার হৃতিকের চাচা, সংগীত পরিচালক রাজেশ রোশন ইনস্টাগ্রামে শেয়ার করেছেন একটি ছবি। সেখানে হৃতিকের পুরো পরিবারের মধ্যমণি হয়ে থাকলেন সাবা। তিনিও যে এখন রোশন পরিবারেরই একজন তা বেশ বোঝা যাচ্ছে এই ছবি থেকে। ছবিতে দেখা যাচ্ছে, হৃতিক ও সাবার পাশাপাশি দেখা মিলল অভিনেতার দুই পুত্র রিহান ...
জায়েদ খান-নিপুণ দ্বন্দ্ব: হাইকোর্টে রুল শুনানি আজ

জায়েদ খান-নিপুণ দ্বন্দ্ব: হাইকোর্টে রুল শুনানি আজ

বিনোদন
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, এ মর্মে জারি করা রুলের শুনানি আজ। মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। সংশ্লিষ্ট বেঞ্চের আজকের কার্যতালিকায় বিষয়টি শুনানির জন্য ৩৬ নম্বর ক্রমিকে রাখা হয়েছে। আদালতে জায়েদ খানের পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। নিপুণের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। গত ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন প্রাথমিক ফলাফলে জায়েদ খানকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করা হয়। পরে নির্বাচনি আপিল বোর্ডের কাছে এ নিয়ে লিখিত অভিযোগ করেন নিপুণ। আপিল বোর্ড সমাজসেবা অধিদপ্তরে চিঠি পাঠায়। পরিপ্রেক্ষিতে ২ ফেব্রুয়ারি ...
আজ থেকে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’

আজ থেকে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’

বাংলাদেশ, বিনোদন
ভাষাশহীদদের স্মরণ ও বাংলা সিনেমাকে চলচ্চিত্রপ্রেমীদের কাছে প্রচার ও প্রসারের লক্ষ্যে ২০০২ সালে প্রথমবার ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’–এর আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। এ উৎসবের ১৯টি আসর সাফল্যের সঙ্গে আয়োজন করেছে চলচ্চিত্র সংসদ। গত বছর করোনা মহামারির প্রকোপে আয়োজনটি স্থগিত ছিল। কাল থেকে শুরু হচ্ছে আমার ভাষার চলচ্চিত্র উৎসবের ২০তম আসর। টিএসসি প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে পাঁচ দিনব্যাপী এই উৎসব চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। আয়োজকেরা জানায়, মঙ্গলবার সত্যজিৎ রায়ের ‘আগন্তুক’ প্রদর্শনের মাধ্যমে পর্দা উঠবে বাংলা ভাষার চলচ্চিত্রের বড় এই উৎসবের। এ ছাড়া উদ্বোধনী দিনে বেলা একটায় প্রদর্শিত হবে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’। বেলা সাড়ে তিনটায় মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত ‘ঊনপঞ্চাশ বাতাস’ ও সন্ধ্যা সাড়ে ছয়টায় আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নুর’ প...
এবার পূনাঙ্গ সিনেমার সম্পাদনায় এস. এম. তুষার

এবার পূনাঙ্গ সিনেমার সম্পাদনায় এস. এম. তুষার

এক্সক্লুসিভ, বিনোদন
নিউজ ডেস্ক, সম্পাদনায়- আরজে সাইমুর : এবার মায়া দ্যা লাভ সিনেমার সম্পাদনায় এস. এম. তুষার। আসিফ আকবর, ইমরান মাহামুদুল, বেল্লাল খান সহ প্রথম সারির তারকা শিল্পীদের থেকে শুরু করে নবীন কিংবা প্রবীন তারকা শিল্পীদের মিউজিক ভিডিও সম্পাদনা ও রং বিন্যাস করে ইতোমধ্যে প্রথম সারির সম্পাদক হিসেবে নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন এস.এম. তুষার। আলিনুর আশিক ভুইঁয়া প্রযোজিত জসিম উদ্দিন জাকির পরিচালিত মায়া দ্যা লাভ সিনেমাটির সম্পাদনা, ভি.এফ.এক্স এবং রং বিন্যাসের কাজে ইতিমধ্যে চুক্তি বদ্ধ হয়েছেন তিনি। এ প্রসঙ্গে এস.এম. তুষার বলেন, একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পোস্ট প্রোডাকশনে কাজ করার স্বপ্ন ছিলো আমার ক্যারিয়ারের শুরু থেকেই। এবার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে জসিম উদ্দিন জাকির ভাই পরিচালিত মায়া দ্যা লাভ সিনেমাটির মাধ্যমে। এই সিনেমাটি নিয়ে অনেক আশাবাদী আমরা ব্রাদার্স প্রোডাকশনের পুরো টিম। সবচাইতে মজার ব...