Friday, July 3

বিনোদন

‘রণবীরের সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে’ স্বীকারোক্তি আলিয়ার!

‘রণবীরের সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে’ স্বীকারোক্তি আলিয়ার!

এক্সক্লুসিভ, বিনোদন
প্রায় পাঁচ বছর ধরে একে অপরের সঙ্গে প্রেম করছেন, তাদের বিয়ে নিয়েও জল্পনা কম হয়নি। এবার বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন স্টুডেন্ট অব দ্য ইয়ার ছবির নায়িকা। আলিয়া ভাট জানিয়ে দিলেন যে, রণবীর কাপুরকে বিয়ে করে ফেলেছেন তিনি। সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জল্পনা উস্কে আলিয়া বলেন, ‘রণবীরের সঙ্গে অনেকদিন আগেই মানসিকভাবে বিয়ে সেরে নিয়েছি।’ প্রসঙ্গত, ২০২০ সালে চলচ্চিত্র সমালোচক রাজীব মাসান্দকে দেওয়া সাক্ষাৎকারে রণবীর জানিয়েছিলেন, মহামারি না আসলে তাদের বিয়েটা হয়ে যেত।' পাঁচ বছর আগে ‘ব্রহ্মাস্ত্র’র সেটে পরিচয় হয় আলিয়া এবং রণবীরের। বছর খানেক লোকচক্ষুর আড়ালে থেকে প্রেম করেছেন এই জুটি। ২০১৮-তে সোনম কাপুরের বিবাহোত্তর সংবর্ধনাতে একসঙ্গে হাজির হয়ে সব জল্পনায় জল ঢালেন তারা। এরপর থেকে সম্পর্ক নিয়ে বারবার প্রকাশ্যেই কথা বলতে দেখা গেছে তাদের। আলিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুঁ মারলে দেখা যায়...
ভালোবাসা দিবসে নতুন গান নিয়ে সাবরিনা বশির

ভালোবাসা দিবসে নতুন গান নিয়ে সাবরিনা বশির

এক্সক্লুসিভ, বিনোদন
ভালোবাসা দিবসে উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে কণ্ঠশিল্পী সাবরিনা বশিরের ‘ প্রেমের দেশে’ শিরোনামের নতুন একটি গানের মিউজিক ভিডিও। রোমান্টিক ধাঁচের গানটিতে সাবরিনা বশিরের সঙ্গে কণ্ঠ দিয়েছেন আরেফিন আকাশ। অভিনেতা ও গীতিকার শাওন খান অর্কের কথায় গানটি সুর করছেন কলকাতার জনপ্রিয় গায়ক ও সুরকার আকাশ সেন। গানটির সঙ্গীতায়োজন করেছেন সিমন আহমেদ। সম্প্রতি কক্সবাজারের বিভিন্ন লোকেশন গানটির ভিডিও ধারণ করা হয়েছে। গানটিতে মডেল হয়েছে সাবরিনা ও আকাশ। এটির কোরিওগ্রাফি করেছেন রোহান বেলাল। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন মোহন ইসলাম। ১৩ ফেব্রুয়ারি এসবি এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে।...
রোজিনার পর এবার পদত্যাগ করছেন রুবেল

রোজিনার পর এবার পদত্যাগ করছেন রুবেল

বিনোদন
এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়ক রুবেল। এ ব্যাপারে রুবেল শনিবার বিকালে গণমাধ্যমকে বলেন, সমিতির নির্বাচনের পর থেকে নোংরামি দেখে বিরক্ত হয়ে গেছি। অনেক বিতর্কিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি জানি না আগামীকাল আদালতে কে জয়ী হবে। তার আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিলাম। কেউ যেন বলতে না পারে, তার কারণে পদত্যাগ করেছি। দু'একদিনেই মধ্যে চিঠি পাঠিয়ে দেবো। এমন দ্বন্দ্বের মাঝে থাকতে চাই না। এর আগে শুক্রবার এফডিসিতে আর কখনো পা না রাখতে চেষ্টা করবেন বলে জানিয়েছিলেন এই অভিনেতা। এ ব্যাপারে তিনি বলেন, এমনিতেই কাজ ছাড়া এফডিসিতে কম আসা হতো। শুটিং না থাকলে আর কোনোদিন আসব না। ব্যক্তিগত ব্যস্ততা আছে। সারা দেশে ক্যারাতে প্রশিক্ষণের কাজে ব্যস্ত থাকতে হয়। এর মধ্যে শিল্পী সমিতিতে সময় দেওয়া আমার জন্য কঠিন হয়ে যাবে। তবে চলচ্চিত্রের স্বার্থে আমি সবসময় পাশে থাকব। এ...
জায়েদ-নিপুণের আইনি লড়াই সবার নজর এখন সুপ্রিমকোর্টে

জায়েদ-নিপুণের আইনি লড়াই সবার নজর এখন সুপ্রিমকোর্টে

বিনোদন
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন প্রায় দুই সপ্তাহ আগে সম্পন্ন হয়েছে। কিন্তু ফল নিয়ে ঝামেলা মিটছে না। জায়েদ খান ও নিপুণ আক্তার উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ায় সাধারণ সম্পাদক পদটি আপাতত শূন্য রয়েছে। সুপ্রিমকোর্টের চেম্বার আদালত ওই পদে স্থিতাবস্থা জারি করে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছন। আগামীকাল রোববার বিষয়টি শুনানির জন্য রয়েছে। সেখানেই চূড়ান্ত নিষ্পত্তি হচ্ছে। ফলে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে কে আসীন হচ্ছেন এ নিয়ে সবার দৃষ্টি এখন সুপ্রিমকোর্টের দিকে। এদিকে শিল্পী সমিতি থেকে পদত্যাগ করেছেন কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে নির্বাচিত চিত্রনায়িকা রোজিনা। ২৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন চিত্রনায়ক জায়েদ খান। নিপুণ আক্তার পান ১৬৩ ভোট। এরপর টাকা দিয়ে ভোট কেনাসহ একাধিক অভিযোগ আনেন নিপুণ। পরে নির্বাচনি আপিল বোর্ডে জায়েদ খান ও কার্যকরী পরিষদের সদস্য চুন্...
আমাকে নিয়ে ভুল তথ্য ছড়ানো হয়েছে: নিপুণ

আমাকে নিয়ে ভুল তথ্য ছড়ানো হয়েছে: নিপুণ

এক্সক্লুসিভ, বিনোদন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্থিতাবস্থা জারি করা হয়েছে। অর্থাৎ এর আগে শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসতে পারবেন না জায়েদ খান বা নিপুণের কেউ। ১৩ ফেব্রুয়ারি শুনানি শেষে সিদ্ধান্ত আসবে কে হবেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। কিন্তু তার আগেই নাকি আদালতের আদেশ অমান্য করে শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসেছেন চিত্রনায়িকা নিপুণ। সরিয়ে দিয়েছেন আগের মেয়াদে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করা জায়েদ খানের নেমপ্লেট। এই পদে নিজের নামে নেমপ্লেটও বানিয়েছেন। এফডিসিপাড়াসহ সিনেপ্রেমীদের মাঝে বৃহস্পতিবার থেকেই চলছে এই গুঞ্জন। তবে এসব গুঞ্জনকে গুজব, মিথ্যা ও ভিত্তিহীন বলে জানালেন নিপুণ। আদালত অবমাননার প্রশ্নই উঠে না বলে জানালেন তিনি। সব অভিযোগ অস্বীকার করে নিপুণ বললেন, ‘এগুলো মিথ্যে গুজব ছড়ানো হচ্ছে। আদালত অবমাননা করে ক্ষমতায় বসার কোনো ...
নিপুণকে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শিল্পী সমিতির শ্রদ্ধা

নিপুণকে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শিল্পী সমিতির শ্রদ্ধা

বিনোদন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত নেতারা। বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে অবস্থিত বঙ্গবন্ধু জাদুঘরে তারা এই শ্রদ্ধা জানান। এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, শপথ নেওয়া সাধারণ সম্পাদক নিপুন, সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইমন, কার্যকরী সদস্য ফেরদৌস, রিয়াজ প্রমুখ। তবে সেখানে মিশা-জায়েদ খান প্যানেল থেকে বিজয়ী কোনো সদস্যকে দেখা যায়নি। বিষয়টি নিয়ে সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক বলেন, আমরা সবাইকেই জানিয়েছিলাম। তবে না আসার সঠিক কারণ আমি জানি না। আর নিপুণ আপা সাধারণ সম্পাদক। কারণ আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন। তাই তিনি উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, জায়েদ খানকে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক রেখ...
৪ বছর পর মুক্তি পাচ্ছে অপু বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি-২’

৪ বছর পর মুক্তি পাচ্ছে অপু বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি-২’

বিনোদন
২০১৮ সালে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমার শুট শুরু করেছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। দীর্ঘ চার বছর পর অবশেষে আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে সিনেমাটি। সিনেমায় অপু বিশ্বাসের নায়ক বাপ্পি চৌধুরী। এবারের ভ্যালেন্টাইন ডে উপলক্ষে মুক্তি পাচ্ছে অপু অভিনীত এ সিনেমাটি। প্রায় চার বছর আগে এ সিনেমার নির্র্মাণ কাজ শুরু হয়। শেষ হয়েছিল পৃথিবীজুড়ে করোনাভাইরাস হানা দেওয়ার আগেই। কথা ছিল ২০১৯ সালে দুর্গাপূজায় মুক্তি পাবে সিনেমাটি। কিন্তু আটকে গেল। নির্মাতা দেবাশীষ বিশ্বাস অবশ্য এরপর কয়েকবার মুক্তির কথা জানিয়েছিলেন। কিন্তু প্রতিবারই করোনা হানা দিয়েছে। এবার নতুন করে মুক্তির তারিখ ঘোষণা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আগামীকাল পেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। নির্মাতা জানিয়েছেন, উৎসব আমেজের সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’। ২০০১ সালে একই নির্মাতা রিয়াজ ...
প্রেমের বিয়ে করে জীবনে একবার ভুল করেছি: সারিকা

প্রেমের বিয়ে করে জীবনে একবার ভুল করেছি: সারিকা

বিনোদন
নাটকের জনপ্রিয় মুখ ও মডেল সারিকা সাবরিন ফের বিয়ে করেছেন। ২ ফেব্রুয়ারি বি আহমেদ রুহীর সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন এই নায়িকা। রুহী পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। সঙ্গীতমনাও তিনি। দৃক ব্যান্ডের গিটারিস্ট, গীতিকবি ও সংগীত পরিচালক রুহী। এটি সারিকার দ্বিতীয় বিয়ে। প্রথমটি ছিল এ অভিনেত্রীর প্রেমের বিয়ে। সাত বছর চুটিয়ে প্রেম করে ২০১৪ সালের ১২ আগস্ট পুরান ঢাকার লক্ষ্মীবাজারের বাসিন্দা মাহিম করিমকে বিয়ে করেছিলেন সারিকা। সেই ঘরে একটি মেয়েও আছে তার। কিন্তু ২ বছরের মাথায় সারিকার সেই সংসার ভেঙে যায়। পাঁচ বছর পর কেন আবার সংসারি হলেন এবং এ বিয়েও প্রেমের কিনা - এসব প্রশ্নে সারিকা জানালেন, পরিবারের পছন্দের পাত্রকে বিয়ে করেছেন তিনি। ডিভোর্সের পর আর কোনো প্রেমই করেননি। কারণ প্রেমের বিয়ে করে জীবনে ভুল করেছিলেন। এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন ‘ক্যামেলিয়া’ খ্যাত তারকা। সার...
ফিল্ম ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন,  সদস্য সচিব মোহাম্মদ ইকবাল

ফিল্ম ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন, সদস্য সচিব মোহাম্মদ ইকবাল

এক্সক্লুসিভ, বিনোদন
চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড। গত ৫ ফেব্রুয়ারি এফডিসিতে এই সংগঠনের নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু আদালতের আদেশে আগামী ২৯ মার্চ পর্যন্ত নির্বাচন স্থগিত রাখা হয়েছে বলে ক্লাবটির নির্বাচন কমিশন থেকে জানানো হয়। এই জটিলতা কাটাতে গঠিত হয়েছে আহ্বায়ক কমিটি। ৫ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক করা হয়েছে প্রযোজক শামসুল আলমকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ ইকবাল। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে আছেন অমিত হাসান, মেহেদী হাসান মুনীর ও নাদিম। এ বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ ইকবাল বলেন, ‘খবরটি সত্য। বুধবার রাত ৮টায় কমিটি গঠন করা হয়েছে সবার সম্মতিক্রমে। নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত এই কমিটি ফিল্ম ক্লাবের কার্যক্রম চালিয়ে যাবে। আমরা যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করবো।’ ফিল্ম ক্লাবের সদস্য শ্যামল চন্দ্র দাসের আবেদনের প্রেক্ষিতে গত ১ ফেব্রুয়ারি ঢাকা জেলা...
কিছু মানুষ জায়েদ খানকে নিয়ে গুজব ছড়াচ্ছে: সোহান

কিছু মানুষ জায়েদ খানকে নিয়ে গুজব ছড়াচ্ছে: সোহান

বিনোদন
এ মুহূর্তে সিনেপাড়ার গুঞ্জন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে বিতর্কের জেরে জায়েদ খানকে বয়কট করা হয়েছে। ১৮টি সংগঠনের কয়েকজনের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে, বুধবার রাতে নাকি এ নায়ককে বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিষয়টি গোপন রয়েছে এখন। কিন্তু খবরটি গুজব বলে উল্লেখ করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি ও চলচ্চিত্রশিল্পী সমিতির নির্বাচনের আপিল বিভাগের প্রধান সোহানুর রহমান সোহান। এমন মিথ্যা খবর ছড়ানোতে ক্ষোভ জানিয়ে বিষয়টির তীব্র নিন্দা জানিয়েছেন এ পরিচালক। কিছু মানুষ ঝামেলা বাধাতে জায়েদ খানকে নিয়ে গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন ‌‘কেয়ামত থেকে কেয়ামত’ খ্যাত পরিচালক। সোহানুর রহমান সোহান বলেছেন, ‘জায়েদ খানকে বয়কটসংক্রান্ত কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি আমাদের। বিভিন্ন মহল থেকে এ নিয়ে নানা বক্তব্য ভেসে আসছে, যার ভিত্তি নেই। আমাদের ১৮ সংগঠন...