Friday, July 3

বিনোদন

গরু পাচার মামলায় দেবকে সিবিআইয়ের তলব

গরু পাচার মামলায় দেবকে সিবিআইয়ের তলব

বিনোদন
গরু পাচার মামলায় অভিনেতা ও তৃণমূল সংসদ সদস্য দেবকে নোটিস পাঠিয়েছে সিবিআই। আগামী ১৫ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয় তাকে। ভারতীয় সাংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সাক্ষীদের বয়ানে দেবের নাম উঠে এসেছে। একাধিক তথ্য প্রমাণের ভিত্তিতে দেবকে তলব করা হয়েছে। এর আগে গরু পাচার মামলার অন্যতম হোতা এনামুল হককে গ্রেফতার করা হয়। তার সঙ্গে দেবের নাকি যোগসূত্র পাওয়া গিয়েছে। কিন্তু ঠিক কীভাবে পরিচয় হল দুজনের। কবে থেকেই বা এই পরিচয়, সেসব জানার জন্যই দেবকে তলব করা হয়েছে। সিবিআই কর্মকর্তারা জানান, গরু পাচার মামলার তদন্ত করতে গিয়ে একাধিক সাক্ষীর বয়ানে উঠে এসেছে দেবের নাম। আর সেই কারণেই নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে দেবকে। কর্মকর্তারা জানান, ২০১৭-১৮ সালে এনামুলের থেকে নাকি নগদ বেশ কয়েক লক্ষ টাকা ও ঘড়িসহ বহুমূল্য উপহার নিয়েছিলেন দেব। এনামুল হক নিজে একথা স্বীকার ...
এবার ২৭ বছরের ছোট নায়িকার সঙ্গে সালমানের নতুন সিনেমা

এবার ২৭ বছরের ছোট নায়িকার সঙ্গে সালমানের নতুন সিনেমা

বিনোদন
এবার ২৭ বছরের ছোট মেয়ের সঙ্গে প্রেমে মজেছেন বলিউড ভাইজান খ্যাত সালমান খান। অভিনেত্রী পূজা হেগড়ের সঙ্গে তিনি এই সম্পর্ক গড়ে তুলেছেন। তবে সেটা বাস্তবে নয়, আগামী ঈদে মুক্তি পাচ্ছে সালমান খানের ‘কাভি ঈদ, কাভি দিওয়ালি’ সিনেমা। এ সিনেমায় ২৭ বছরের ছোট পূজা হেগড়ের সঙ্গে তার প্রেম জমে উঠবে। চলচ্চিত্র সমালোচক তরন আদর্শ বিষয়টি জানান। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ‘কাভি ইদ, কাভি দিওয়ালি’ সিনেমার পরিচালক ফরহাদ সামজি এবং প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তবে অভিনেত্রী পূজা হেগড়ের সঙ্গে সালমান খানের রোমান্সের খবরে ভক্তরা উচ্ছ্বসিত। এর আগে অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে রোমান্স করলেও পূজার সঙ্গে এবারই প্রথম জুটিবদ্ধ হচ্ছেন বলিউড সালমান খান। এ বিষয়ে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা বলেন, এ সিনেমার মাধ্যমে বলিউডে একটি ফ্রেশ ...
নাসির-তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

নাসির-তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

এক্সক্লুসিভ, খেলা, বিনোদন
তালাক যথাযথভাবে হয়নি জেনেও অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী সৌদিয়া এয়ারলাইন্সের কেবিন ক্রু তামিমা সুলতানা তাম্মীসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ের আদেশ আজ। ২৪ জানুয়ারি ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালত অভিযোগ গঠনের শুনানি শেষে আদেশের জন্য এ দিন ধার্য করেন। এ মামলার অপর আসামি হলেন— তামিমার মা সুমি আক্তার। এ মামলায় গত বছরের ৩১ অক্টোবর নাসির, তামিমা ও সুমি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। সেদিন আদালত তাদের জামিন মঞ্জুর করেছিলেন। বর্তমানে তারা জামিনে রয়েছেন। এর আগে গত ৩০ সেপ্টেম্বর নাসির, তামিমা ও সুমির বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালত সেদিন পিবিআইয়ের প্রতিবেদন আমলে নেন। এ ছাড়া মামলার তিন আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেন। অভিযোগ গ...
আজ নায়িকা নিপুণের ভাগ্য নির্ধারণ

আজ নায়িকা নিপুণের ভাগ্য নির্ধারণ

এক্সক্লুসিভ, বিনোদন
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্তের ওপর হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে চিত্রনায়িকা নিপুণ আক্তারের আপিল আবেদনের শুনানি হবে আজ। হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার আদালতে নিপুণ আপিল আবেদন করেন। নিপুণের আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ আপিল করলে চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান শুনানির দিন ধার্য করেন। চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিপুণকে সাধারণ সম্পাদক হিসাবে জয়ী করে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত এর আগে সোমবার স্থগিত করেন হাইকোর্ট। জায়েদ খানের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদালতে জায়েদ খানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন,...
যে কারণে লতাকে শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন না ধর্মেন্দ্র

যে কারণে লতাকে শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন না ধর্মেন্দ্র

বিনোদন
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের নামিদামি তারকা, সংগীতশিল্পী, গীতিকার, ক্রিকেটার ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। লতার মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে মুম্বাইয়ের শিবাজি পার্কে হাজির হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। আরো উপস্থিত ছিলেন আমির খান, শাহরুখ খান, বিদ্যা বালন, রণবীর কাপুর, গীতিকার জাভেদ আখতার, লিটল মাস্টার শচীন টেন্ডুলকারের মতো তারকারা। কিন্তু শেষকৃত্য অনুষ্ঠানে দেখা যায়নি বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেতা ধর্মেন্দ্র দেওলকে। সুরসম্রাজ্ঞীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে কেন তিনি হাজির হননি তার কারণ জানিয়েছেন এ অভিনেতা। ‘শোলে’ খ্যাত তারকা জানিয়েছেন, তিন বার চেষ্টা করেও সফল হতে পারেননি তিনি। বলিউডের বর্ষীয়ান তারকা জানিয়েছেন, ‘আমি আসলে লতা মঙ্গেশকরকে ওই অবস্থায় দেখার সাহস জোগাতে পারিনি। তিন বার যাওয়ার জন্য তৈরি...
চিত্রনায়িকা নিপুণের আপিল শুনানি বুধবার

চিত্রনায়িকা নিপুণের আপিল শুনানি বুধবার

এক্সক্লুসিভ, বিনোদন
জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে চিত্রনায়িকা নিপুণ আক্তারের করা আপিল শুনানি বুধবার অনুষ্ঠিত হবে। মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান শুনানির জন্য এদিন নির্ধারণ করেন। আদালতে নিপুণের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। সকালে চিত্রনায়িকা নিপুণের পক্ষে আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান এ আপিল আবেদন করেন। তখন তিনি গণমাধ্যমকে বলেন, আমরা আপিল বিভাগে আবেদন করেছি। আপিল বিভাগের চেম্বার আদালতে আজ এ বিষয়ে শুনানি হতে পারে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চিত্রনায়িকা নিপুণকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করে নির্বাচনি আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত সোমবার স্থগিত করেছিলেন হাইকোর্ট। এ আদেশ স্থগ...
সফলতার রহস্য জানালেন হিরো আলম

সফলতার রহস্য জানালেন হিরো আলম

এক্সক্লুসিভ, বিনোদন
সমালোচনা পাশ কাটিয়ে আপন গতিতে ছুটে চলেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হিরো আলম। এখন পর্যন্ত তিনি প্রায় দশ ভাষার ৬০টির বেশি গান করেছেন। সম্প্রতি বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পাওয়া পুষ্পা গান কাভার করেছেন হিরো আলম। কণ্ঠশিল্পী না হয়েও তিনি কেন গান করেন, তার কারণ জানালেন আশরাফুল আলম। যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে হিরো আলম বলেন, প্রথমেই বলি আমি কোনো কণ্ঠশিল্পী না। ভালো লাগা থেকে গান করি। সারাবিশ্বে আমার অসংখ্য ভক্ত রয়েছে। তারা তো আর আমার বাংলা ভাষা বুঝবেন না। এজন্য মূলত আমি বিভিন্ন ভাষায় গান করি। এখন পর্যন্ত প্রায় দশ ভাষার ৬০টির বেশি গান কাভার করেছি। আমার গান নিয়ে কে কী বলল, তা আমি পরোয়া করি না। নতুন ছবি নিয়ে হিরো আলম বলেন, বউ জামাইয়ের লড়াই, নষ্ট হওয়ার কষ্ট ও টোকাই নামে আমার তিনটি ছবি প্রস্তু আছে। সময় ও সুযোগ বুঝে যে কোনো সময় মুক্তি দিব। আমরা কাজের চেয়ে কথা বলি বেশি। দেশের হল মরে যা...
আজ সাংবাদিক ও মিডিয়াকর্মী  একে রাসেল এর জন্মদিন

আজ সাংবাদিক ও মিডিয়াকর্মী একে রাসেল এর জন্মদিন

এক্সক্লুসিভ, বিনোদন
আজ সাংবাদিক ও মিডিয়াকর্মী একে রাসেল এর জন্মদিন আজ ৭ ফেব্রুয়ারী ২০২২ সোমরার এক্সট্রিম কমিউনিকেশন, এক্সট্রিম স্টাইল ও এক্সট্রিম মাল্টিমিডিয়া’র সিইও এ কে রাসেল এর শুভ জন্মদিন। ভ্যালেন্টাইন সপ্তাহের প্রথম দিন, যা রোজ ডে হিসাবে সবাই পালন করে। কিন্তু মডেলিং, ফ্যাশন ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত তাদের জন্য এই দিনটি আলাদাভাবে মনে রাখার মত। একাধারে তিনি সাংবাদিক ও বাংলাদেশের জনপ্রিয় শতাধিক ফ্যাশন হাউজের হেড মিডিয়া দায়িত্ব পালন করে আসছে দীর্ঘবছর যাবত। প্রায় এই ইন্ডাস্ট্রিতে নিঃস্বার্থভাবে কারো জন্য কিছু করার লোকের যেখানে অভাব, সেখানে মডেলের স্বপ্ন পূরনে সিড়ি হয়ে কিছু মানুষরা কাজ করে। তাদের মাঝে অন্যতম পরোপকারী সরল মনের মানুষ এক্সট্রিম কমিউনিকেশনের সিইও এ কে রাসেল। রোজ ডে-তে এ কে রাসেলের জন্মদিন।...
শুভ জন্মদিন পুলিশ অফিসার ও কন্ঠশিল্পী আরিয়ান মির্জা

শুভ জন্মদিন পুলিশ অফিসার ও কন্ঠশিল্পী আরিয়ান মির্জা

বিনোদন
আরিয়ান মির্জা, পেশায় একজন পুলিশ অফিসারq হয়েও ধ্যানে-জ্ঞানে সংগীত কে আঁকড়ে রেখেছেন। টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায় বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্দুস সালামের ঘরে আজকের দিনে জন্ম তার। দুই বোন দুই ভাই এর ছোট সে ছোটবেলা থেকেই শিল্প-সংস্কৃতির দিকে ছিল ঝোঁক। এই প্রজন্মের উদীয়মান শিল্পী আরিয়ান মির্জা ইতিমধ্যে অসংখ্য গুণীজনের লেখায় গান করেছেন। লুৎফর হাসান এর লেখা 'কত পথ বাকি", মেহেদি হাসান লিমন এর লেখা "নিঝুম দুপুর" , রবিউল ইসলাম রবি এর লেখা "তোমায় নিয়ে লেখা" ও "মুঠো মুঠো স্বপ্ন" সাইদ রাহমান এর লেখা "না বলে হারিয়ে গেলে" সোহাগ ওয়াজিউল্লাহ এর লেখা "চেয়েছি তোমায়" নাফিস এর লেখা "অনধিকার চর্চা", নোমান বিবাগী এর লেখা "ভালো নেই আমি", সাজ্জাদ রাফি এর লেখা "তোমায় দেখলে"ও "ছুঁয়ে দিলাম", কাশফিয়া আখি - হাবিব মোস্তফা এর লেখা "তুইহীন একটা দিন", মশিউর শুভ এর লেখা "সমুদ্র কাহিনী", আকাশ এর ল...