Friday, July 3

বিনোদন

ইলিয়াসের বিরুদ্ধে নতুন অভিযোগ করলেন সুবাহ

ইলিয়াসের বিরুদ্ধে নতুন অভিযোগ করলেন সুবাহ

এক্সক্লুসিভ, বিনোদন
তরুণ প্রজন্মের সুপরিচিত গায়ক ইলিয়াস হোসাইনকে বিয়ে করেন মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা। গত ১ ডিসেম্বর পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবন্ধ হন তারা। বিয়ের এক মাস না পেরুতেই সেই সংসারে ভাঙন শুরু হয়। তাদের সেই দাম্পত্যের দ্বন্দ্ব এখন চরম পর্যায়ে। ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে গায়ক ইলিয়াসের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সুবাহ। গেল ১১ জানুয়ারি রাতে বনানী থানায় মামলাটি দায়ের করেন তিনি। upay সুবাহর অভিযোগ, আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে আসামি সামাজিক যোগাযোগমাধ্যম ও হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠায়। বাদীর সামাজিক মর্যাদাহানির লক্ষ্যে ভীতি প্রদর্শনসহ ডিজিটাল মাধ্যমে আক্রমণাত্মক ও মানহানিকর বক্তব্য প্রকাশ ও প্রচার করে। এ মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব এজহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন। এর আগে গেল ৩ জানুয়ারি রাতে নার...
‘চোখ বন্ধ করে নিপুনকে দেখতে পাই, সে কাকে দোষ দিবে?’- ফারুকী!

‘চোখ বন্ধ করে নিপুনকে দেখতে পাই, সে কাকে দোষ দিবে?’- ফারুকী!

বিনোদন
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ভর্তি পরীক্ষায় টিকেও নিপুনের ভর্তি না হতে পারা নিয়ে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলো। নেটাগরিকদের অনেকেই প্রতিবাদও জানাচ্ছিলেন। ভুক্তভোগী ওই শিক্ষার্থীর পক্ষে মুখ খুলেছেন তারকা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বিশ্ববিদ্যালয়ের ঊর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তিনি। মোস্তফা সরয়ার ফারুকীর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- 'যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় টিকেও ভর্তি হতে পারছেন না নিপুন বিশ্বাস। নিপুন দরিদ্র ঘরের সন্তান। তার বাবা নাপিতের কাজ করে বহু কষ্টে সংসার চালান। ফলে নিপুনের কোনো স্মার্ট ফোন নাই। স্মার্ট ফোন এবং নেট কানেকশন না থাকাতে তার পক্ষে বারবার ওয়েবসাইটে ঢুকে জানা সম্ভব হচ্ছিলো না সে টিকেছে নাকি টিকে নাই। নিয়...
১০০ কোটি টাকা আয় করে দিয়েছি: মুনমুন

১০০ কোটি টাকা আয় করে দিয়েছি: মুনমুন

বিনোদন
শিল্পী সমিতির নির্বাচনে টাকার বিনিময়ে ভোট দেওয়ার বিতর্কে জড়ানোয় খুব কষ্ট পেয়েছেন বলে জানিয়েছেন আলোচিত নায়িকা মুনমুন। দুই প্যানেলের মারামারিতে নোংরা রাজনীতির শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন ‘রানী কেন ডাকাত’খ্যাত এ চিত্রনায়িকা। ভোটের দিন জায়েদ খান থেকে টাকা নেওয়ার অভিযোগের বিষয়ে মুনমুন পাল্টা বক্তব্য দিলেন, ‘আমার মতো একজন অভিনেত্রী চলচ্চিত্রের জন্য কমপক্ষে ১০০ কোটি টাকা আয় করে দিয়েছি। আমি নিজেকে দুই টাকার অভিনেত্রী মনে করি না। আর নির্বাচনের দিন নাকি জায়েদ খানের কাছ থেকে টাকা নিয়ে তাকে ভোট দিয়ে এসেছি! খুবই কষ্ট পেয়েছি এমন মিথ্যাচারে।’ কেন তাকে নিয়ে এমন মিথ্যাচার করা হলো— প্রশ্নে এ নায়িকা বলেন, ‘আমার নামেই একসময় ছবি তৈরি হতো। প্রধান চরিত্র আমিই ছিলাম। চলচ্চিত্রের আয়-উন্নয়নে আমার ভূমিকা আছে এবং আমি তা বলার অধিকার রাখি। আর এখন আমরা নেই। এফডিসি এক কোটি টাকা আয় করতে পারে কিনা সন্দেহ আছে...
নিপুণকে এক নম্বর আসামি করব: জায়েদ খান

নিপুণকে এক নম্বর আসামি করব: জায়েদ খান

এক্সক্লুসিভ, বিনোদন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে এফডিসি। চিত্রনায়িকা নিপুণকে এক নম্বর আসামি করে মামলার প্রস্তুতি নিচ্ছেন জায়েদ খান। ২৮ জানুয়ারির সেই নির্বাচনে জায়েদ খানের কাছে ১৩ ভোটে হেরে গেছেন নিপুণ। টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন জায়েদ খান। তবে এই ফল মেনে না নিয়ে জায়েদের বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ আনেন নিপুণ। শিল্পীদের টাকা দিয়ে ভোট কেনার ভিডিওসহ নির্বাচন প্রভাবিত করার কিছু স্ক্রিনশট ফাঁস করে রোববার সংবাদ সম্মেলন করে নিপুণ ও তার প্যানেল। সেসব অভিযোগ অস্বীকার করে সোমবার রাতে এফডিসিতে পাল্টা সংবাদ সম্মেলন ডেকে জায়েদ খান বলেন, ‘রোববার যারা আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন, তাদের বিরুদ্ধে মামলা করা হবে। নিপুণকে এক নম্বর আসামি করব। কারণ ওই সংবাদ সম্মেলনে সুপার এডিট করা কিছু স্ক্রিনশট প্রকাশ করে আমাকে হেয় করা হয়েছে। এসব স্ক্রিনশট কিছু অ...
অপূর্ব ও কেয়া পায়েলের ‘উড়ছি তোমার প্রেমে’

অপূর্ব ও কেয়া পায়েলের ‘উড়ছি তোমার প্রেমে’

এক্সক্লুসিভ, বিনোদন
ভালোবাসা দিবস মানেই নাটকের একটি বড় উৎসব। প্রতিবারের মতো এবারো এ দিনটিকে উপলক্ষ্য করে বেশ আয়োজন চলছে। বৈচিত্র্যময় গল্প নিয়ে মাঠে নেমে পড়েছেন নির্মাতারা। চলছে শুটিং। অনেকে এরই মধ্যে শুটিং শেষও করেছেন। এরই মধ্যে আলোচনায় রয়েছে ‘উড়ছি তোমার প্রেমে’। জাকারিয়া সৌখিনের রচনা এবং পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন এ সময়ের সুপারস্টার অভিনেতা অপূর্ব। তার সঙ্গে এ নাটকে জুটি হয়েছেন কেয়া পায়েল। বর্তমানে অনলাইনে নাটকটি নিয়ে দর্শকের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে নাটকের প্রথম প্রমোশনাল ভিডিও ছাড়ার পর সবাই নাটকটি নিয়ে অনেক বেশি আগ্রহী হয়ে উঠেছেন। আর এর কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘উড়ছি তোমার প্রেমে’র টাইটেল গান। ভ্যালেন্টাইন মানে গানেরও একটি বড় উৎসব। তাই ধারণা করা হচ্ছে এবার ‘উড়ছি তোমার প্রেমে’নাটকটি গান এবং গল্প দিয়ে রাঙিয়ে দিবে উৎসব। পরিচালক জাকারিয়া সৌখিন জানিয়েছেন, পুরোপুরি রোমান্টিক স্বাদের গল্প...
শুভ জন্মদিন সংগঠক ও প্রযোজক আবুল হোসেন মজুমদার

শুভ জন্মদিন সংগঠক ও প্রযোজক আবুল হোসেন মজুমদার

এক্সক্লুসিভ, বিনোদন
স্বদেশ কন্ঠ, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান: সর্বদা যার মুখে এক চিলতে হাসি দেখা যায় তিনিই হলেন আবুল হোসেন মজুমদার। তার হাসির প্রেমে পড়েনি এমন মানুষ কমই আছে। আসছে ১ ফেব্রুয়ারী সম্পাদক,অভিনয় শিল্পী আবুল হোসেন মজুমদারের জন্মদিন। তিনি একাধারে একজন সফল সংঘটক ও সাংবাদিক। রাজনৈতিক প্রাঙ্গনেও যার আছে ব্যাপক সফলতা। তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন পাশাপাশি গান লিখেছেন, গান গেয়েছেন। তার সম্পাদনায় বের হয়েছে বই মেলায় অসংখ্য বই। শোবিজের অনেক তারকার নেপথ্যে ছিলেন আবুল হোসেন মজুমদার। শুধু চলচ্চিত্রে অভিনয়ে শেষ নয় তিনি প্রযোজন হিসেবে চলচ্চিত্র নির্মানও করেছেন শীঘ্রই নতুন সিনেমা তার প্রযোজনায় নির্মান হতে যাচ্ছে। ১৯৬৮ তিনি মরকটা সরকারি প্রাথামিক বিদ্যালয়, তারাশাইল উচ্চ বিদ্যালয়, চিওড়া কলেজ,চট্রগ্রাম পলিটেকনিক ইন্সিটিউট,মরকটা ইসলামিয়া আলিম মাদরাসা,লাকসাম গাজীমুড়া ফাজিল মাদরাসার ছাত্র ছিলেন। সাংবাদিকতার হাতেখড়ি ...
শিল্পী সমিতির নির্বাচন নিয়ে উত্তাল এফডিসি

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে উত্তাল এফডিসি

এক্সক্লুসিভ, বিনোদন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে উত্তাল এফডিসি। নির্বাচনের দিন এফডিসিতে ১৭ সংগঠনের সদস্যদের ঢুকতে না দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ পরিচালক-প্রযোজকরা৷ বিষয়টিকে রীতিমতো অপমানজনক মন্তব্য করে চার দফা কর্মসূচির ঘোষণা দিয়েছে ১৭ সংগঠন। দফাগুলো অন্যতম হচ্ছে— এফডিসির এমডিকে কর্মস্থলে ঢুকতে না দেওয়া। এ বিষয়ে শনিবার ১৭ সংগঠনের পক্ষে পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেছিলেন, এমডি নুজহাত ইয়াসমিনকে ৩০ জানুয়ারি থেকে এফডিসিতে ঢুকতে দেওয়া হবে না। তার অপসারণ দাবিতে চলবে আন্দোলন। রোববার সকাল ৯টা থেকে এফডিসির প্রধান গেটে অবস্থান করার কথা রয়েছে ১৭ সংগঠনের নেতাকর্মীদের। প্রয়োজনে তাদের লাশের উপর দিয়ে যেতে হবে এমডিকে। কিন্তু দেখা গেল, আজ এ আন্দোলন শুরুর আগেই এফডিসিতে প্রবেশ করেছেন এমডি নুজহাত ইয়াসমিন৷ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এফডিসির গণসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া। বিষয়টি ...
নিষিদ্ধ পীরজাদা হারুন

নিষিদ্ধ পীরজাদা হারুন

বিনোদন
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে দেশের বিনোদন জগতে বিরাজ করছে অস্থিতিশীল পরিস্থিতি। এ নির্বাচনে ১৭টি সংগঠনকে এফডিসিতে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ কারণে প্রধান নির্বাচন কমিশনার অভিনেতা পীরজাদা শহীদুল হারুনকে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি পরিচালক সোহানুর রহমান সোহান শনিবার (২৯ জানুয়ারি) সিনেমা সংশ্লিষ্ট ১৭টি সংগঠনের পক্ষে এ ঘোষণা দেন। এ ঘোষণার সঙ্গে একাত্মতা পোষণ করেছে টিভি নাটকের সংগঠন অভিনয়শিল্পী সংঘও। এর ফলে সিনেমা ও নাটক সবখানেই নিষিদ্ধ হলেন এই অভিনেতা। এ বিষয়ে সোহানুর রহমান সোহান বলেন, পীরজাদা শহীদুল হারুন দল পাকিয়ে আমাদের ১৭ সংগঠনের সদস্যদের এফডিসিতে ঢুকতে দেয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় নিজে আমাদের প্রবেশের ব্যাপারে অনুমতি দিয়েছেন। তিনি তেজগাঁও জোনের ডিসিকেও এ বিষয়ে জানিয়েছিলেন যেন আমরা ঢুকতে পারি। সেটা জেনেই ১৭ সংগঠনের কার্ড...
রিয়াজকে হারিয়ে ডিপজলের জয়

রিয়াজকে হারিয়ে ডিপজলের জয়

বিনোদন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল যুগান্তরের কাছে পৌঁছেছে৷ এবারের নির্বাচনে ২০২২-২৪ মেয়াদের জন্য সভাপতি পদে জয়ী হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। এদিকে সহসভাপতি পদে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। রিয়াজ ও ডিএ তায়েবকে হারিয়েছেন সহসভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। এ পদে ডিপজল পেয়েছেন ২১৯ ভোট যেখানে রিয়াজ তায়েবের ভোটসংখ্যা যথাক্রমে ১৫৬ ও ১১২। দ্বিতীয় সর্বোচ্চ ১১৯ ভোট পেয়ে ডিপজলের সঙ্গে সহসভাপতি নির্বাচিত হয়েছেন অভিনেতা মাসুম পারভেজ রুবেল। ডিএ তায়েব অবশ্য ভোটগণনা চলাকালীন অবস্থায় নির্বাচন বর্জন করেন। মাত্র ৩৬৫টি ভোট গুণতে নির্বাচন কমিশনারের সারারাত লেগে যাওয়াকে মেনে নিতে পারেননি তিনি। ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে বর্জনের ঘোষণা দিয়ে এ অভিনেতা লেখেন, ভোর পৌনে পাঁচটা বাজে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনা...
সর্বোচ্চ ভোট পেয়ে জিতলেন অভিনেতা ফেরদৌস

সর্বোচ্চ ভোট পেয়ে জিতলেন অভিনেতা ফেরদৌস

এক্সক্লুসিভ, বিনোদন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জায়েদ খান। শনিবার ভোর সাড়ে ৪টার পর গণনা শেষে এই ফলাফল ঘোষণা করা হয়। ভোট গণনার পর দেখা গেল সবার চেয়ে বেশি ভোট পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস। ২৪০টি ভোট পেয়েছেন 'হঠাৎ বৃষ্টি' খ্যাত এ নায়ক। তার কাছাকাছিও ভোট পাননি ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, জায়েদ খান ও নিপুণদের কেউ। সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন পেয়েছেন ১৯১ ভোট, মিশা সওদাগর ১৪৮। সাধারণ সম্পাদক পদে জায়েদ খান পেয়েছেন ১৭৬, যেখানে নিপুণের ভোটসংখ্যা ১৬৩। ভোটসংখ্যায় ফেরদৌসের পরই আছেন দফতর সম্পাদক পদে আরমান, ২৩২ ভোট। আর কার্যকরী পরিষদে ফেরদৌসের কাছাকাছি যেতে পেরেছেন অমিত হাসান (২২৭), অঞ্জনা সুলতানা (২২৫ ), মৌসুমী (২২৫)। এবারের নির্বাচনে ভোটার ছিলেন ৪২৮। ভোট দিয়েছেন ৩৬৫ জন। এরমধ্যে কার্যকরী পরিষদের সদস্যপদে বাতিল হয়ে...