Friday, July 3

বিনোদন

প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন জায়েদ খানের

প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন জায়েদ খানের

এক্সক্লুসিভ, বিনোদন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের আপিল বোর্ডের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন চিত্রনায়ক জায়েদ খান। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জায়েদ খানের আবেদনটি জমা পড়ে। হাইকোর্টে আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন জায়েদ খান নিজেই। এর আগে ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ থেকে জায়েদ খানকে অপসারণের সিদ্ধান্ত দেয় নির্বাচনের আপিল বোর্ড। একই সঙ্গে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। শনিবার সন্ধ্যায় এফডিসিতে এ সিদ্ধান্তের কথা জানান আপিল বোর্ডের চেয়ারম্যান, চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান। জায়েদ খানের প্রার্থিতা বাতিল নিয়ে সোহানুর রহমান সোহান জানান, নির্বাচনি বিধি অমান্যের অভিযোগে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করা হয়েছে। সোহানুর রহমান সোহান বলেন, দুজন ভোটার লিখিতভাবে জানিয়েছেন যে, সাধারণ পদপ্রার্থী জায়েদ খান এব...
মার্ডারের মামলায় ফাঁসানোর চেষ্টা করা হয়েছে আমাকে: জায়েদ খান

মার্ডারের মামলায় ফাঁসানোর চেষ্টা করা হয়েছে আমাকে: জায়েদ খান

বিনোদন
চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। পাশাপাশি চিত্রনায়িকা নিপুণের সাধারণ সম্পাদক পদও স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ আদেশ দেন। আদালতের এই আদেশে সন্তুষ্টি প্রকাশ করে জায়েদ খান জানিয়েছেন, তিনি ন্যায়বিচার পেয়েছেন। মহামান্য হাইকোর্ট ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে জায়েদ খান জানালেন, নির্বাচনি প্রচারণা চলাকালীন তাকে মার্ডারের মামলায় ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। আদালতের আদেশের শেষে সোমবার দুপুরে সাংবাদিকদের জায়েদ খান বলেন, আমি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনে জয়লাভ করেছি। নিপুণের সব অভিযোগ অবৈধ ও মনগড়া। নির্বাচনের শুরুতেই আমাকে মার্ডারের মামলায় ফাঁসানোর চেষ্টা করা হয়েছে অবৈধভাবে। সেটাও তাদের একটা কৌশল ছিল। ...
শপথ অনুষ্ঠানে যোগ না দেওয়ার কারণ জানালেন রোজিনা-আলীরাজ

শপথ অনুষ্ঠানে যোগ না দেওয়ার কারণ জানালেন রোজিনা-আলীরাজ

এক্সক্লুসিভ, বিনোদন
অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান আয়োজিত হলো। যদিও বির্তকের শেষ হলো না। রোববারের শপথ অনুষ্ঠানে মিশা সওদাগরের সরব উপস্থিতি দেখা গেল পাওয়া যায়নি তার প্যানেল থেকে নির্বাচিত সদস্যদের। সহসভাপতি পদে জয়ী খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল, কার্যনির্বাহী পরিষদের সদস্য অভিনেতা আলীরাজ, চিত্রনায়িকা রোজিনা ও মৌসুমী শপথ অনুষ্ঠানে যোগ দেননি। অবশ্য রোজিনা ও আলীরাজ আগেই জানিয়ে দিয়েছিলেন যে তারা শপথ অনুষ্ঠানে যাচ্ছেন না। রোববার সন্ধ্যায় এফডিসিতে শপথ অনুষ্ঠান হয়। ইলিয়াস কাঞ্চন-নিপুণদের শপথ পাঠ করান গত মেয়াদের কমিটির সভাপতি মিশা সওদাগর। এর আগে দুপুরে রোজিনা সাংবাদিকদের জানান, ব্যক্তিগত ব্যস্ততার জন্য শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না তিনি। বিষয়টি সভাপতি ইলিয়াস কাঞ্চনকে রাতেই জানিয়ে দিয়েছেন। কারণ উল্লেখ না করে আলীরাজও সাফ জানি...
যে কারণে শপথ নেননি ডিপজল-রুবেল-মৌসুমী

যে কারণে শপথ নেননি ডিপজল-রুবেল-মৌসুমী

বিনোদন
নানা তর্ক-বিতর্ক আর উত্তেজনার মধ্যেই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ শিল্পী সমিতির শপথ গ্রহণ করেছেন নিপুণসহ নবনির্বাচিত সব সদস্য। শপথ অনুষ্ঠানে প্রথমে সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শপথ পড়ান সাবেক সভাপতি মিশা সওদাগর। এরপর নিয়ম অনুযায়ী নিপুণসহ অন্যদের শপথ পড়ান ইলিয়াস কাঞ্চন। সঙ্গত কারণেই শপথ অনুষ্ঠানে আসেননি প্রার্থিতা বাতিল হওয়া জায়েদ খান ও চুন্নু। তবে শপথ অনুষ্ঠানে দেখা মেলেনি ডিপজল, রুবেল ও মৌসুমীর। ডিপজল ও রুবেল দুজনেই মিশা-জায়েদ প্যানেল থেকে সহসভাপতি পদে জয়ী হয়েছিলেন। হারিয়েছিলেন রিয়াজ ও ডিএ তায়েবকে। অন্যদিকে একই প্যানেল থেকে কার্যকরী পরিষদ সদস্য পদে জয়ী হন চিত্রনায়িকা মৌসুমী। প্রশ্ন উঠতেই পারে, এ তিন তারকা কেন শপথ গ্রহণ করেননি? জানা গেছে, নির্বাচনে তারা মিশা-জায়েদের পক্ষে ছিলেন। কিন্তু নির্বাচন শেষে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করার কারণে শপথ অনুষ্ঠান বয়কট করেছেন তার প্যানেলের বিজ...
শপথ নিলেন নিপুণ, উপস্থিত ছিলেন না জায়েদ খান

শপথ নিলেন নিপুণ, উপস্থিত ছিলেন না জায়েদ খান

বিনোদন
আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ শিল্পী সমিতির শপথ গ্রহণ করেছেন নিপুণসহ নবনির্বাচিত সব সদস্য। শপথ অনুষ্ঠানে প্রথমে সভাপতি ইলিয়াস কাঞ্চকে শপথ পড়ান সাবেক সভাপতি মিশা সওদাগর। এরপর নিয়ম অনুযায়ী নিপুণসহ অন্যদের শপথ পড়ান ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে বিজয়ীরা শপথ নিতে অনুষ্ঠানে উপস্থিত থাকলেও মিশা-জায়েদ খান প্যানেল থেকে নির্বাচিত কোনো সদস্য ছিলেন না শপথ পড়ানো শেষে মিশা বলেন, নির্বাচনে জয়ী ও পরাজয়ী সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। শিল্পী সমিতি নির্বাচন একটি মালা বদলের পালা। আজও তাই হয়েছে। সবার কাছে অনুরোধ, পেছনের কথা ভুলে যান। সব ভুলে আমরা আমাদের সমিতিকে এগিয়ে নিয়ে যাবো এটাই আমার প্রত্যাশা। মিশা সওদাগর আরও বলেন, নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চনের আলোয় এফডিসি আলোকিত হোক এটাই আমি চাই। বিজয়ী প্যানেলকে আমরা সব ধরনের সহায়তা করব। আমি অনেক খারাপ কাজ করেছি, আমাকে মাফ করে দেবেন। গত ২...
ভ্যালেন্টাইনে দীপ চৌধুরীর দুই গানচিত্র

ভ্যালেন্টাইনে দীপ চৌধুরীর দুই গানচিত্র

বিনোদন
ভ্যালেন্টাইনে দীপ চৌধুরীর দুই গানচিত্র ভালোবাসা দিবসে আসছে মডেল দীপ চৌধুরীর দুটি নতুন মিউজিক্যাল ফিল্ম। এই দুটি গানে কন্ঠ দিয়েছেন জাহিদ নিলয় এর রয়েছে দুটি গান। এর মধ্যে বুকে মায়া গানটির গীতিকার ও সুরকার রাজু আহম্মেদ, শুধু তোরই পারাপার এর গীতিকার ও সুরকার সাফায়েত হোসাইন। গান দুটির সংগীতায়োজন করেছেন এমএমপি রনি। দীপ চৌধুরীর সাথে দুটি গানে জুটি হয়েছেন কাসফিম মুসকান ও জারা মনি। রেজা মাহমুদের পরিচালনায় মিউজিক্যাল ফিল্ম দুটি দারুন লোকেশন ও সেট নির্মাণ করে নির্মিত হয়েছে। এতে শিল্প নির্দেশনা ও সেট ডিজাইনার ছিলেন আপন- চিত্রগ্রহণ করেছেন সোহেল খান। গান প্রসঙ্গে কন্ঠশিল্পী জাহিদ নিলয় বলেন, ‘দুটি গানই সফট মেলোডিধর্মী গান। মিষ্টি প্রেমের গান হিসেবে শ্রোতাদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’ এই গানগুলো ছাড়াও দীপ চৌধুরীর আরো কিছু কাজ রয়েছে মুক্তির অপেক্ষায়। বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওর জনপ্রিয় এই মডেল বলেন, ‘...
আতঙ্কের নাম সেলিম চেয়ারম্যান

আতঙ্কের নাম সেলিম চেয়ারম্যান

ক্রাইম, বিনোদন
সিনেমার গল্প বা রূপকথাকেও হার মানায় এমন জীবন তার। হতদরিদ্র ঘরে জন্ম। ছিলেন রিকশাচালক। ছিঁচকে চুরির অভিযোগও ছিল। কিন্তু সেসবই এখন অতীত। তার নামের সঙ্গে যোগ হয়েছে বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং নেতা। সিনেমায় বিনিয়োগ সূত্রে গ্ল্যামার জগতেও ছড়িয়েছেন নামডাক। তার পুরো নাম সেলিম ওরফে সেলিম খান। তিনি একাধারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ঠিকাদার, প্রযোজক, পরিচালক এবং অভিনেতা। মেঘনায় অবৈধ ড্রেজিং আর একচেটিয়া বালু ব্যবসায় তিনি এখন শতকোটি টাকার মালিক। ঢাকার ক্যাসিনো থেকে শুরু করে আন্ডারওয়ার্ল্ডেও আছে হট কানেকশন। জমি দখলেও সিদ্ধহস্ত। সূত্র বলছে, ২০১১ সালে তিনি চাঁদপুরের লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন, এরপর থেকে এ পদেই আছেন। চেয়ারম্যান হওয়ার পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ক্ষমতা আর প্রতিপত্তির জোয়ার তাকে ভাসিয়ে নিয়ে চলেছে। অর্থবিত্ত আর বিলাসী জীবন অনেকটা স্বেচ্ছায় ধরা দেয় তার...
ফেসবুক লাইভে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করলেন নায়ক রিয়াজের শ্বশুর মহসিন খান

ফেসবুক লাইভে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করলেন নায়ক রিয়াজের শ্বশুর মহসিন খান

এক্সক্লুসিভ, বাংলাদেশ, বিনোদন
ফেসবুক লাইভে এসে পিস্তল দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন ব্যবসায়ী আবু মহসিন খান। আজ বুধবার রাতে ধানমন্ডিতে নিজের বাসায় তিনি এ ঘটনা ঘটান। আবু মহসিন খান (৫৮) চিত্রনায়ক রিয়াজের শ্বশুর। ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া মহসিন খানের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধানমন্ডি ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে থাকতেন আবু মহসিন খান। রাত ৯টার দিকে নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন তিনি। খবর পেয়ে পুলিশের রমনা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. সাজ্জাদুর রহমান বলেন, আবু মহসিন খান একাই ওই ফ্ল্যাটে থাকতেন। তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নন বলে সুইসাইড নোটে লিখে গেছেন তিনি। সাজ্জাদুর রহমান বলেন, ‘মহসিন খানের সুইসাইড নোটে লেখা রয়েছে, ব্যবসায় ধস নেমে যাওয়ায় আমি হতা...
এ যুগের অঞ্জু ঘোষ হচ্ছেন ঐশী!

এ যুগের অঞ্জু ঘোষ হচ্ছেন ঐশী!

এক্সক্লুসিভ, বিনোদন
‘আমার কাঙ্কের কলসী, জলে গেল রে ভাসি…মাঝিরে তোমার নৌকার ঢেউ লাগিয়ারে’ বাংলা সিনেমার তুমুল জনপ্রিয় গানটিতে তাপস পাল ও অঞ্জু ঘোষকে আজও ভুলতে পারেননি দর্শকরা। সারা বিশ্বের বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর কাছে এ গানের আবেদন আজও ফুরায়নি। এবার গানটি রিমেক হচ্ছে! নতুন আয়োজনের ‘আদম’ সিনেমার গানে তাপস পাল ও অঞ্জু ঘোষের জায়গায় দেখা যাবে ইয়াশ রোহান ও ঐশীকে। এই গানটি তাপস পাল ও অঞ্জু ঘোষ অভিনীত ‘প্রাণ সজনী’ নামের ভারতীর বাংলা চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছে। মূলত তাদের সৌজন্যেই নব্বই দশকে তুমুল জনপ্রিয়তা পায় গানটি। শ্রোতাপ্রিয় গানটি একইভাবে বাংলাদেশি ‘প্রেমের স্মৃতি’ সিনেমাতেও পরিবেশন করেন শিল্পী রুনা লায়লা ও খালেক। এবার এই গানটি ব্যবহার করা হয়েছে বাংলাদেশের আরেকটি সিনেমাতে। সিনেমাটির নাম ‘আদম’। আবু তাওহিদ হিরনের পরিচালনায় সম্প্রতি এই গানের দৃশ্যধারণ শেষ হয়েছে। পর্দায় এ গানে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী ...