Friday, July 3

বিনোদন

একফ্রেমে ক্যাটরিনার ৭ ভাইবোন

একফ্রেমে ক্যাটরিনার ৭ ভাইবোন

বিনোদন
রাজস্থানের বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্টে গত ৯ ডিসেম্বর অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। রাজকীয় ওই বিয়ের আসরে হাজির ছিলেন দুই তারকার পরিবারের সদস্যরা। ভিক্যাটের রাজকীয় বিয়ের বেশ কিছু ছবি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। এদের মধ্যে কয়েকটি ছবি ভারতীয় নেটিজেনদের মনে ধরেছে বেশ। ক্যাটরিনার ৭ ভাইবোনকে এক ছবিতে দেখা যাচ্ছে। সবার মধ্যমণি হয়ে আছেন অভিনেত্রীর মা সুজান টারকোটে। ছবিতে রয়েছেন ক্যাটরিনার বোন স্টেফেনি টারকোট, মেলিসা টারকোট, সোনিয়া টারকোট, ক্রিশ্চিন স্পেনসার, নাতাশা টারকোট, ইসাবেল। আরও একটি ছবিতে দেখা যাচ্ছে ক্যাটরিনার তিন বোন ও এক ভাই। আরেকটি ছবিতে ক্যাটরিনার বোন নাতাশা ও তার স্বামী মাইক ও গরম্যান। ক্যাটরিনার এই বোন তাদের ভাইবোনদের মধ্যে তৃতীয়। নাতাশা পেশায় একজন জুয়েলারি ডিজাইনার। আরও একটি ছবিতে দেখা যাচ্ছে— ক্যাট...
ইবাদতের জায়গায় ইবাদত, কাজের জায়গায় কাজ: আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি

ইবাদতের জায়গায় ইবাদত, কাজের জায়গায় কাজ: আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি

এক্সক্লুসিভ, বিনোদন
পবিত্র ওমরাহ করে এসে ‘কাগজের বউ’ সিনেমায় অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন সময়ের আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। এতে শোবিজে গুঞ্জন ছড়িয়েছে, অভিনয় ছেড়ে দিচ্ছেন মাহি! এমন গুঞ্জন চাউর হলে বিব্রত বোধ করেন এ নায়িকা। ভক্তদের আশ্বস্ত করলেন - না, অভিনয় ছাড়ছেন না তিনি। গুজবে কান দিতে মানা করেছেন। বিষয়টি যে স্রেফ গুজব তার প্রমাণ মিলল গত সোমবার। এদিন ‘বুবুজান’ ছবির শুটিংয়ে অংশ নিতে এফডিসিতে হাজির হন মাহি। সেখানে সম্প্রতি মুরাদ হাসান ইস্যুর পাশাপাশি নিজের অভিনয় ক্যারিয়ার নিয়েও কথা বলেন মাহি। মাহিয়া মাহি বলেন, ‘আমি তো কোথাও বলিনি সিনেমা বা শোবিজ ছেড়ে দেয়ার কথা। সিনেমা কেন ছাড়ব? সিনেমা ছাড়ার তো প্রশ্নই আসে না। এমন খবরে খুবই বিব্রত আমি। কেনো এমন কথা ছড়ানো হচ্ছে জানি না। এফডিসিতে আসার পর সবাই একই প্রশ্ন করছে। সিনেমা আমার ভালো লাগার জায়গা। এটা আমার পেশা। এটা আমার রিজিকের জায়গা। ওমরাহ তো ইবাদতে...
শাপলা মিডিয়ার অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাট

শাপলা মিডিয়ার অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাট

বিনোদন
রাজধানী ঢাকার কাকরাইলে অবস্থিত দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ও শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে ১০০ জনের মতো অজ্ঞাত দুর্বৃত্ত শাপলা মিডিয়ার অফিসে ঢুকে হামলা চালায় ও ভাঙচুর করে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা অপূর্ব রায়। হামলার পর দুর্বৃত্তরা মানিব্যাগ, নগদ টাকা, মোবাইল, ল্যাপটপ নিয়ে গেছে বলে জানান তিনি। অপূর্ব রায় বলেন, ‘বিকাল ৩টার দিকে প্রায় ১০০ জনের মতো অজ্ঞাত দুর্বৃত্ত অফিসে ঢুকেই ভাঙচুর শুরু করে। তারা আমাদের চেয়ারম্যানকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে অফিসে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। তারা অফিসের অনেক ডেস্ক, কম্পিউটার ও সার্ভার ভেঙে ফেলেছে। বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর ছবি টানানো ছিল। সেগুলো নামিয়ে ভেঙেছে। অফিসে যাদের পেয়েছে সবার কাছ থেকে মোবাইল, মানিব্যাগ নিয়ে গেছে৷ অনেক ক্যাশ টাকাও নিয়ে...
মালদ্বীপের সমুদ্রসৈকতে আনিকার ‘পরান বন্ধু’

মালদ্বীপের সমুদ্রসৈকতে আনিকার ‘পরান বন্ধু’

বিনোদন
নতুন প্রজন্মের মেধাবী গায়িকা তাসনিম আনিকা। তিনি এবার হাজির হয়েছেন নতুন গান-ভিডিও নিয়ে। যার শিরোনাম ‘পরান বন্ধু’। সোমবার (২৭ ডিসেম্বর) প্রযোজনা প্রতিষ্ঠান টিএম রেকর্ডসের ইউটিউব চ্যানেলে এটি উন্মুক্ত করা হয়েছে। গানটির কথা লিখেছেন তাপস ও নাজমুস সাদাত নাজিম। সুর ও সংগীতায়োজনে কৌশিক হোসেন তাপস। মালদ্বীপে সমুদ্র তীরে মনোরম পরিবেশে তৈরি হয়েছে গানটির ভিডিও। এতে মডেল হয়েছেন আসিফ আজিম ও শার্লিনা হোসেন। রয়েছেন গায়িকা আনিকারও দারুণ উপস্থিতি। আনিকা বলেন, গত মাসে মালদ্বীপে গানটির ভিডিওর শুটিং হয়েছে। জীবনে প্রথম মালদ্বীপে গেলাম গানটির ভিডিও করতে। দারুণ অভিজ্ঞতা হয়েছে। তিন দিন ধরে সেখানকার সমুদ্র সৈকতে ভিডিওটির কাজ হয়েছে। সবাই বেশ যত্ন নিয়ে কাজটি করেছেন। এর জন্য ভালো রেসপন্সও পাচ্ছি। টিএম প্রোডাকশনের ব্যানারে ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। গানটি প্রযোজনার পাশাপাশি ভিডিওর স্ট্রাইল...
সাড়ে ১১ বছর পর নতুন অতিথির খবর জানালেন তিশা-ফারুকী

সাড়ে ১১ বছর পর নতুন অতিথির খবর জানালেন তিশা-ফারুকী

বিনোদন
বিয়ের প্রায় সাড়ে ১১ বছর পর নতুন অতিথি আগমনের সুখবর দিলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্বামী মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে ছবি পোস্ট করে তিনি এ সুখবর দেন। তিনি লেখেন— আলহামদুলিল্লাহ। নতুন বছর, নতুন পরিচয়ের অপেক্ষা। বেশ কিছুদিন ধরে আপনারা জানতে চাচ্ছেন- আমাকে কোথাও দেখা যাচ্ছে না কেন? আমি কেন সবকিছুতে অনুপস্থিত? এই ছবিটাতেই নিশ্চয়ই সবকিছুর উত্তর পাচ্ছেন। আমি অনুপস্থিত কারণ আমার জীবনে একটা সুখবর আসন্ন। আমি এবং ফারুকী আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো বাতাসে আসে। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর ২০১০ সালের ১৬ জুলাই বিয়ের বন্ধনে আবদ্ধ হয় এই তারকা জুটি।...
অশ্লীল ছবি-ভিডিও সরানোর নোটিশের খবরে ‘অসুস্থ’ পরিমনি!

অশ্লীল ছবি-ভিডিও সরানোর নোটিশের খবরে ‘অসুস্থ’ পরিমনি!

বিনোদন
সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ৩০ দিনের মধ্যে অশ্লীল ছবি ও ভিডিও সরাতে আইনি নোটিশ পাঠানো হয়েছে চিত্রনায়িকা পরীমনিকে। নোটিশ পাঠিয়েছেন যৌথভাবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এবং ঢাকা জজ কোর্টের আইনজীবী ইসমাতুল্লাহ লাকী তালুকদার। এদিকে এ খবর পেয়েই পরীমনি অসুস্থ হয়ে পড়েছেন। তিনি একটি গণমাধ্যমকে বলেন, আমি এখনো নোটিশ হাতে পাইনি। পাওয়ার পর এ নিয়ে কথা বলতে পারব। এর আগে আদালত থেকে আমাকে যখন বলা হয়েছিল, তখন ১ ঘণ্টার মধ্যে ছবিগুলো সরিয়ে ফেলি। এখন যে ভিডিওর কথা বলা হয়েছে, সেগুলো আমি শেয়ার করিনি। বরং আমার ব্যক্তিগত ভিডিও অন্য কেউ ফেসবুকে দিয়েছে। নোটিশ হাতে না পেলেও বিভিন্ন গণমাধ্যমে আজকের খবরটি পেয়েছি। দেখে আমি অসুস্থ হয়ে পড়েছি। এমন অত্যাচারের মানে হয় না। ভারতীয় একটি গণমাধ্যমকেও এ বিষয়ে তিনি বক্তব্য দেন। ওই গণমাধ্যমের নিউজটি তিনি তার ফেসবুক পেজ থেকে শেয়ারও করেছেন। নোটিশ...
নিজের খামারবাড়িতে সাপের কামড় খেয়ে হাসপাতালে সালমান

নিজের খামারবাড়িতে সাপের কামড় খেয়ে হাসপাতালে সালমান

এক্সক্লুসিভ, বিনোদন
নিজের খামারবাড়িতেই সাপের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি বলিউড অভিনেতা সালমান খান। বলিপাড়ায় ভাইজানখ্যাত এ অভিনেতা সময় কাটাচ্ছিলেন তার পানভেলের খামারবাড়িতে। আর সেখানেই ঘটে এ দুর্ঘটনা। রোববার ভোরে এ ঘটনা ঘটে। পরে তাকে চিকিৎসার জন্য মুম্বাইয়ের কমোথে এমজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে ওই দিনই সকাল ৯টায় তাকে ছেড়ে দেওয়া হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার। সালমান খানের হাতে সাপ কামড় দেয়। হাসপাতালে তাকে একটি অ্যান্টি-ভেনম ওষুধ দেওয়ার পর কয়েক ঘণ্টা পর্যবেক্ষণে রেখে ছেড়ে দেওয়া হয়। এখন তিনি ভালো আছেন। বর্তমানে তিনি নিজের বাড়িতেই বিশ্রামে রয়েছেন। ভাইজানের জন্মদিনের একদিন আগে এ দুর্ঘটনা ঘটে। পানভেল ফার্মহাউসে জমকালো জন্মদিন উদযাপন করা এই বলি তারকার এক ধরনের ঐতিহ্য। আর এ জন্যই বোন অর্পিতা খান শর্মার নামে রাখা পানভেল ফার্মহাউসে অবস্থান করেছিলেন তিনি। সোমবার সালমানের ৫৬তম জন্ম...
আসছে তাদের ‘মায়া নয়ন’

আসছে তাদের ‘মায়া নয়ন’

এক্সক্লুসিভ, বিনোদন
আসছে তাদের ‘মায়া নয়ন’ আবারও নতুন গান নিয়ে আসছেন সাংবাদিক ও কন্ঠশিল্পী সানি আজাদ। এবারে ‘মায়া নয়ন’ শিরেনামের গানটি লিখেছেন মডেল-অভিনেত্রী ফারজানা সুমি। গানটির সুর করেছেন তরুণ সঙ্গীত পরিচালক ও সুরকার আহমেদ সজিব। মিউজিক করেছেন জীবন। অচিরেই ভিডিওসহ গানটি বাজারে আসবে সানি আজাদ’র ইউটিউব চ্যানেল ‘সানি আজাদ বিডি’তে। গানটির ভিডিও পরিচালনা করেছেন সোহেল মনির। এমনটাই জানালেন সানি। বললেন, এই প্রথম কোন নারী গীতিকারের কথায় গান গাইলাম। গানটি চমৎকার লিখেছে সুমি। আশা করছি; গানটি সবার ভালো লাগবে। ফারজানা সুমি বলেন, আমি সময় পেলেই লেখার চেষ্টা করি। এর আগেও বিভিন্ন কন্ঠশিল্পীর কন্ঠে আমার লেখা অনেকগুলো গান প্রকাশ হয়েছে। সানি ভাইয়ের সাথে এই প্রথম কাজ করলাম। আশা করছি; গানটি সবার ভালো লাগবে। সজিব বলেন, সানি ভাইয়ের সাথে এর আগেও অনেকগুলো কাজ করা হয়েছে। আমার সুর সঙ্গীতেও রয়েছে অনেকগুলো গান। এবারের গানটিও...
‘মাফিয়া’ দিয়ে ইমনের সঙ্গে ফিরছেন মাহি

‘মাফিয়া’ দিয়ে ইমনের সঙ্গে ফিরছেন মাহি

এক্সক্লুসিভ, বিনোদন
ওয়েব চলচ্চিত্র ‘কাগজের বউ’ থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর চিত্রনায়ক মামনুন হাসান ইমনের বিপরীতে ‘মাফিয়া’ সিনেমায় শুটিংয়ে যোগ দিচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সিনেমার পরিচালক শাহীন সুমন জানান, সোনারগাঁয়ে রোববার থেকে তাদের শুটিংয়ের কথা থাকলেও তা পিছিয়ে ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। একদিন শুটিং করলেই কাজ শেষ হবে। এর আগে সোমবার থেকে এফডিসিতে ‘বুবুজান’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেবেন মাহি। ইতোমধ্যে ‘কাগজের বউ’ সিনেমা থেকে মাহি সরে দাঁড়ানোর পর সিনেমার প্রয়োজনে আবারো একসঙ্গেই ক্যামেরার সামনে আসতে হচ্ছে তাদের। মাহি-ইমন ছাড়াও ‘মাফিয়া’ সিনেমায় অভিনয় করেছেন- জাহিদ হাসান, মিশা সওদাগর, আঁচল আঁখি, আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রাহা তানহা খানসহ অনেকে।...
মানসিক চাপ কমাবেন যেভাবে

মানসিক চাপ কমাবেন যেভাবে

বিনোদন
মন ভালো থাকলে শরীরও ভালো থাকে। দীর্ঘমেয়াদে অবসাদ, ক্লান্তি ও একঘেয়ে জীবন চাপ সৃষ্টি করে মনের ওপর। আবার পারিপার্শিক অবস্থার কারণেও অনেক সময় মানসিক চাপ তৈরি হয়। এই চাপ দীর্ঘসময় বয়ে বেড়ালে বড় বিপদ হয়ে যেতে পারে। মানসিক চাপ থেকেই রক্তচাপে হেরফের দেখা দেয়। অনেক ক্ষেত্রে হৃদরোগের কারণও মানসিক চাপ। মানসিক চাপ কাটানোর উপায় সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ডা. আনোয়ার হোসেন। * প্রথমত জানতে হবে মানসিক চাপের কারণে যেসব লক্ষণ দেখা দেয় তাৎক্ষণিকভাবে সেগুলো আমাদের প্রতিরক্ষার জন্য, আমাদের নিরাপত্তার জন্য তৈরি হয় এবং এটি প্রাকৃতিক ও শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এতে ঘাবড়ে গেলেই বিপদ। তাই মানসিক চাপ তাৎক্ষণিক মোকাবিলা করার মনোবল রাখতে হবে। কেউ দীর্ঘদিন মানসিক চাপে থাকলে যেসব লক্ষণ দেখা দেয়, সেগুলো শনাক্ত করতে হবে এবং সেগুলোর ক্ষতিকারক প্রভাব ...