Friday, July 3

বিনোদন

সানি লিওনের গান নিষিদ্ধের দাবি

সানি লিওনের গান নিষিদ্ধের দাবি

এক্সক্লুসিভ, বিনোদন
বলিউড তারকা সানি লিওনের বিরুদ্ধে ‘ধর্মীয় অনুভূতিতে’ আঘাত দেওয়ার অভিযোগ উঠেছে। ‘মধুবন’ শিরোনামে একটি গানের মিউজিক ভিডিওতে পারফর্ম করায় অভিযোগ তুলেছেন অনেক নেটিজেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, রাধা-কৃষ্ণের প্রেমকাহিনী নিয়ে এ গানে সানি লিওনের নাচ সনাতন ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ তুলেছেন অনেক নেটিজেন। সেই অভিযোগে এবার মথুরার পুরোহিত নবল গিরি মহারাজ মিউজিক ভিডিও নিষিদ্ধের দাবি তুলেছেন। এই পুরোহিত এমনও হুমকি দিয়েছেন, সানি লিওন প্রকাশ্যে ক্ষমা না চাইলে তাকে ভারতে থাকতে দেওয়া হবে না। ১৯৬০ সালে ‘কোহিনূর’ সিনেমায় ‘মধুবন মে রাধা নাচে’ শিরোনামে এই গানে কণ্ঠ দিয়েছিলেন প্রথ্যাত সংগীতশিল্পী মোহাম্মদ রফি। সম্প্রতি সারেগামা মিউজিক এই গানটির নতুন মিউজিক ভিডিও ‘মধুবন’ শিরোনামে প্রকাশ করে।...
চলতি বছরে ঢাকাই সিনেমায় সবচাইতে আলোচিত ব্যক্তিত্ব কে

চলতি বছরে ঢাকাই সিনেমায় সবচাইতে আলোচিত ব্যক্তিত্ব কে

বিনোদন
চলতি বছরে ঢাকাই সিনেমায় সবচাইতে আলোচিত ব্যক্তিত্ব কে? জবাবে যে কেউ বলবেন - চিত্রনায়িকা পরীমনি। অবশ্য সিনেমায় অভিনয় দিয়ে নয়; বোট ক্লাব কাণ্ড থেকে শুরু মামলা, গ্রেফতার, আদালত কত কিছুই না দিয়ে বছরজুড়ে সংবাদ শিরোনামে ছিলেন তিনি। অবশ্যতিনি নিজেও বেশ কষ্টে বছরটা পার করেছেন। কারাভোগও করেছেন। জামিন পেতে আদালতের সিঁড়ি বাইতে বাইতে নাভিঃশ্বাসের উপক্রম তার। বছরজুড়েই কেঁদেছেন তিনি। তবে সব দুঃখ-কষ্ট পেছনে ফেলে বর্তমানে সিনেমার কাজ নিয়ে পুরোদস্তুর ব্যস্ত তিনি। হাতে রয়েছে একাধিক সিনামা। যে কারণে সম্প্রতি বেশ কিছু দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে নীরব ছিলেন। এবার আবারও ফেসবুকে অ্যাকটিভ দেখা গেল তাকে। একাধিক পোস্ট পাওয়া গেছে তার টাইমলাইনে। এর মধ্যে শুক্রবার দেওয়া তার পোস্টটি নিয়ে আলোচনা চলছে। নিজের তিনটি উচ্ছ্বল হাসি মুখো ছবি পোস্ট করেছেন পরী। সাদা রঙের শাড়ি পরিহিত এ নায়িকার কোলে তার পোষ্যপ্...
এবার আবেদনময়ী হওয়ার রহস্য জানালেন সামান্থা

এবার আবেদনময়ী হওয়ার রহস্য জানালেন সামান্থা

বিনোদন
ব্যক্তিগত কারণে গণমাধ্যমের খবরে এসেছিলেন আগেই। এ বার পেশাগত কারণেও শিরোনামে এলেন সামান্থা প্রভু। অল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে একটি ‘আইটেম’ গানে দেখা গেছে তাকে। অনুরাগীদের একাংশ সামান্থাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। কিন্তু অনেকেরই আবার তার এই নতুন রূপ মনে ধরেনি। অনুরাগীদের ভালবাসা পেয়ে আপ্লুত ‘ফ্যামিলি ম্যান’-এর রাজি ইনস্টাগ্রামে তাদের উদ্দেশ্যে খোলা চিঠিতে জুড়ে দিলেন সেই ‘আইটেম' গানেরই একটি দৃশ্য। সামান্থার কথায়, ‘আমি ভাল চরিত্রে অভিনয় করেছি, আমি নেতিবাচক চরিত্রেও অভিনয় করেছি। আমি মজার চরিত্র করেছি আবার গুরুগম্ভীর চরিত্রেও অভিনয় করেছি। আবার চ্যাট শো-ও সঞ্চালনা করেছি। এই প্রত্যেকটি কাজ ভাল ভাবে করার জন্য আমি পরিশ্রম করেছি। কিন্তু পর্দায় নিজেকে আবেদনময়ী করে তুলতে অন্য মাত্রার পরিশ্রম করতে হয়। আমাকে এত ভালবাসা দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।’ যদিও প্রথমে এই ‘আইটেম’ গানের...
আমার কোনো বিষয়ে ওই ভদ্রলোককে টানবেন না: শবনম ফারিয়া

আমার কোনো বিষয়ে ওই ভদ্রলোককে টানবেন না: শবনম ফারিয়া

বাংলাদেশ, বিনোদন
আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়ার একটি ফেসবুক পোস্ট ঘিরে গত কয়েক দিন ধরে আলোচনা হচ্ছে। ওই পোস্টে সাবেক স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন তিনি। সাবেক স্বামী হারুনুর রশীদ অপুর বিরুদ্ধে শবনম ফারিয়ার অভিযোগ— তিনি তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। রাগারাগির একপর্যায়ে হাতাহাতিও হয় দুজনের মধ্যে। এতে শবনমের হাতের আঙুল ভেঙে যায়। নায়িকার এই পোস্টের পর তোলপাড় শুরু হয়। শবনমের ভক্ত-শুভানুধ্যায়ী ও সহকর্মীরা এ ঘটনার নিন্দা জানান এবং তার সাবেক স্বামীর বিচার দাবি করেন। অপু অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি গণমাধ্যমের কাছে দাবি করেছেন, শবনমের অভিযোগ পুরোপুরি মিথ্যা। অপুর এ বক্তব্য প্রচার হওয়ার পর সাংবাদিকরা শবনম ফারিয়ার সঙ্গে যোগাযোগ করেও তাকে পাচ্ছিলেন না। রোববার রাতে হঠাৎ শবনম ফারিয়া তার ভ্যারিফায়েড ফেসবুক পেজে দীর্ঘ একটি পোস্ট দেন। যেখানে তিনি নিজের সম্মান রক্ষার্থে বিষয়টি নিয়ে আর এগোত...
প্রকাশিত হলো মেজবার নতুন গান “মনের স্মার্টফোন

প্রকাশিত হলো মেজবার নতুন গান “মনের স্মার্টফোন

বিনোদন
প্রকাশিত হলো মেজবার নতুন গান "মনের স্মার্টফোন ": চ্যানেল ১১ এর ইউটিউব চ্যানেল থেকে সুন্দর মিউজিক ভিডিও সহ প্রকাশ হয়েছে এ সময়ের সঙ্গীতশিল্পী মেজবার নতুন গান "মনের স্মার্টফোন "। গানটি লিখেছেন জনপ্রিয় গীতিকার অনুরূপ আইচ এবং সুর সঙ্গীত করেছেন রেজওয়ান শেখ। । মডেল হয়েছেন রওনক। ভিডিও পরিচালনায় ফিডেল নাঈম এবং ক্যামেরায় আলামিন হোসাইন। নতুন গানটি নিয়ে মেজবা বলেন "গানটি খুবই ভালো হয়েছে। আশা করি শ্রোতা দর্শকদের কাছ থেকে অনেক সাড়া পাবো। সবার ভালোবাসা এবং দোয়া চাই"। এর পূর্বে স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠানগুলো থেকে প্রকাশিত মেজবার কিছু উল্লেখযোগ্য গান হলো : অনুরূপ আইচের লিখা "ঝরছে বৃষ্টি" গানটিতে মেজবার সহশিল্পী হিসেবে ছিলেন কণ্ঠশিল্পী আর্শি এবং "ফটো", সালাহউদ্দিন সাগরের লিখা ও এফ এ প্রীতম এর সুরে হিন্দি গান "প্রিয়া", এই হিন্দি গানটিতে মেজবার সহশিল্পী হিসেবে ছিলেন ভারতের কণ্ঠশিল্পী আশা সিজু। এছাড়...
২২ জানুয়ারি’২২ প্যান প্যাসিফিক সোনারগাঁ-এ বাবিসাস অ্যাওয়ার্ড ২০১৯-২০-২১

২২ জানুয়ারি’২২ প্যান প্যাসিফিক সোনারগাঁ-এ বাবিসাস অ্যাওয়ার্ড ২০১৯-২০-২১

এক্সক্লুসিভ, বিনোদন
বিনোদন ডেস্ক : আগামি ২২ জানুয়ারি ২০২২ শনিবার বিকেল ৪টায় বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি-বাবিসাস আয়োজিত বাবিসাস অ্যাওয়ার্ড ২০১৯-২০-২১' অনুষ্ঠিত হবে। ওয়েসিস কনফারেন্স হল প্যান প্যাসিফিক সোনারগাঁ, ঢাকায় এক জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে নান্দনিকতায় স্ব-স্ব অঙ্গনে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত, মঞ্চ, নৃত্য, বিজ্ঞাপনচিত্রসহ বিভিন্ন বিভাগে গুণী ও তারকা শিল্পী-কুশলীদের মধ্যে এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাবিসাস সভাপতি আবুল হোসেন মজুমদার। এ সময় অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ ও শিল্পীরা উপস্থিত থেকে অ্যাওয়ার্ড গ্রহণ এবং সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করবেন। বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি-বাবিসাস এর যুগ্ম সাধারন সম্পাদক আরজে সাইমুর রহমান জানান- বিশ্ব মহামারির কারনে বিগত বছরের বাবিসাস অ্যাওয়ার্ড অনুষ্ঠান আমরা আয়োজন করতে পারিনি । তাই ...
১৬তম মিজাফ তারকা অ্যাওয়ার্ড প্রদান

১৬তম মিজাফ তারকা অ্যাওয়ার্ড প্রদান

বিনোদন
১৬তম মিজাফ তারকা অ্যাওয়ার্ড প্রদান নিউজ ডেস্ক, স্বদেশ কন্ঠ, সম্পাদনায়- আরজে সাইমুর ঃ স্বাধীনতার ৫০ বছর পূর্তি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০ তম জন্মবার্ষিকী এবং মিডিয়া জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (মিজাফ) এর ১৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার (১ ডিসেম্বর) শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা ভবনে ২০২০-২১ এ বিভিন্ন শাখায় কৃতিদের সন্মাননা পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান এম.পি কৃতিদের পুরষ্কার প্রদান করেন। অনুষ্ঠানে ওমর সানি (জনপ্রিয় অভিনেতা), চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান (শ্রেষ্ঠ সংগঠক), রিমন মাহফুজ (শ্রেষ্ঠ সাংবাদিক), শ্রেষ্ট নাট্য পরিচালক হিসেবে শফিউল আলম বাবু ও অভিনেত্রী হিসেবে নাবিলা আলম পলিন মিজাফ পুরষ্কার অর্জন করেন। এছাড়া বিভিন্ন শাখায়- ফকির শাহাবুদ্দিন (ফোক শিল্পী), কাজী শুভ (আধুনিক সংগীত শিল্পী), কি...
নিউ ইয়র্ক ছাড়ছেন শাহরুখকন্যা!

নিউ ইয়র্ক ছাড়ছেন শাহরুখকন্যা!

বিনোদন
বলিউডের সুপারস্টার শাহরুখ খানের কন্যা সুহানা খান বরাবরই আলোচনায় থাকেন। কিন্তু সম্প্রতি সময়ে মাদককাণ্ডে জড়িয়ে চর্চায় ছিলেন কিং খানের পুত্র আরিয়ান খান। এবার নতুন করে খবরে এলেন সুহানা। সামাজিক মাধ্যম থেকেই সুহানার জীবনের নানা কথা জানা যায়। তিনি নিজেই তার নানা বিষয় তুলে ধরেন সেখানে। সুহানা বর্তমানে পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে বসবাস করেন। এবার তার পোস্ট থেকে স্পষ্ট, প্রিয় শহর নিউ ইয়র্ক ছাড়ছেন তিনি। একটি সাদা-কালো ছবি পোস্ট করে সুহানা। যেখানে দেখা যায়, আন্ডার-কনস্ট্রাকশন বাড়ির নীচ দিয়ে যাচ্ছে একটি ট্রাক। সেই ট্রাকের গায়ে লেখা, চিন্তা করবেন না। নিউ ইয়র্ক ছাড়ালেও আমি ‘নিউ ইয়র্কার’ই থাকব চিরকাল। এতে সুহানার এক বন্ধু মন্তব্য করেছেন, ‘দারুণ কিছু করবে তুমি জীবনে। ’ অন্য এক বন্ধু লিখেছেন, ‘আমি এটা মানতে পারছি না, যে তুমি চলে যাচ্ছ। ’ আরেক বন্ধুর বক্তব্য, ‘শুভেচ্ছা তোম...
নুসরাতকে এখনো ভালোবাসেন প্রাক্তন স্বামী

নুসরাতকে এখনো ভালোবাসেন প্রাক্তন স্বামী

বিনোদন
২০১৯ সালের ১৯ জুন তুরস্কের বোদরুমে ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে ‘রূপকথা’র বিয়ে সেরেছিলেন নুসরাত জাহান। কিন্তু মাত্র দু’বছরের মাথায় অভিনেত্রী আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানান, নিখিল জৈনের সঙ্গে বিয়ে নয়, ‘লিভ টুগেদার’ করেছিলেন তিনি। তবে বিষয়টি মেনে নিতে পারেননি নিখিল। যে জন্য নুসরাতের নামে আদালতে ‘অ্যানালমেন্ট অব ম্যারেজ’ নিয়ে একটি মামলা করেন। ১৭ নভেম্বর সেই মামলায় জয়ী হন নুসরাতের প্রাক্তন ‘স্বামী’! এতকিছুর পরও নিখিল নাকি এখনো নুসরাতকে ভালোবাসেন! কোনোভাবেই অভিনেত্রীকে ভুলতে পারবেন না বলেও জানিয়ে দিয়েছেন। চূড়ান্ত বিচ্ছেদের পর প্রথমবার নুসরাতকে নিয়ে মুখ খুললেন নিখিল। পশ্চিমবঙ্গের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার ও নুসরাতের সম্পর্ক নেই, কিন্তু আমি তাকে এখনো ভালোবাসি। ’ একইসঙ্গে এও জানান যে, আগে যে নুসরাত ছিলেন, তাকে ভালোবাসেন তিনি। কিন্তু এখনকার নুসরাতকে একেবারেই চিন...
ভিকি-ক্যাটরিনার বিয়েতে মোবাইল নিষিদ্ধ!

ভিকি-ক্যাটরিনার বিয়েতে মোবাইল নিষিদ্ধ!

বিনোদন
বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। ডিসেম্বরে তাদের চার হাত এক হচ্ছে। তবে এ নিয়ে এখনো মুখ খোলেননি দু’জনের কেউ-ই। কিন্তু তবুও একে একে তাদের বিয়ের সব গোপন খবর বেরিয়ে আসছে। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, রাজস্থানের এক বিলাসবহুল দুর্গে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছেন ভিকি-ক্যাটরিনা। বিয়ের ছবি ও ভিডিও আপাতত গোপন রাখতে চাচ্ছেন তারা। যেজন্য অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মোবাইল ব্যবহার একেবারে নিষিদ্ধ করা হয়েছে। যাতে কেউ ছবি তুলতে না পারেন। এই তারকাদ্বয়ের ঘনিষ্ঠ সূত্র জানায়, দুই পরিবারের সদস্যের সঙ্গে ও বলিউডে নিজেদের ঘনিষ্ঠজনদের বিয়েতে আমন্ত্রণ জানিয়েছেন ভিকি-ক্যাটরিনা। বিয়ের সমস্ত ছবি যাতে বাইরে ছড়িয়ে না পড়ে, যেজন্য তারা বিয়েবাড়িতে মোবাইল নিষিদ্ধ করেছেন। কেউ যেন ক্যাটরিনা ও ভিকির নির্দেশ ছাড়া কোনো ছবি বা ভিডিও প্রকাশ করতে না পারে, সে বিষয়েও নাকি ইভেন্ট ...