Saturday, July 4

বিনোদন

পরীমনি যতদিন কারাগারে ছিলেন ‘বিছানায় ঘুমাননি’ এক ভক্ত!

পরীমনি যতদিন কারাগারে ছিলেন ‘বিছানায় ঘুমাননি’ এক ভক্ত!

বিনোদন
পরীমনি যতদিন কারাগারে ছিলেন ততদিন এক ভক্ত বিছানায় ঘুমাননি। একই সঙ্গে ততদিন আমিষ না খেয়ে ভাত ও ভর্তা খেয়েছেন তিনি। পরীমনিকে উদ্দেশ্যে করে লেখা এক চিঠিতে এ কথা জানান সেই ভক্ত। আর সেই চিঠিটি মঙ্গলবার ফেসবুকে শেয়ার করেছেন ঢাকাই ছবির নায়িকা পরীমনি। চিঠির ক্যাপশনে তিনি লেখেন, কখনো কখনো বোকা করে দেয় এসব আমাকে। প্রিয় প্রিয়া, তোমার এই ভালোবাসা যত্নে থাকবে খুব। চিঠিতে ওই ভক্ত লেখেন, শ্রদ্ধেয় প্রিয় পরী আপু, আপু আমার সালাম নিবেন। কেমন আছেন? আপু আমার নাম প্রিয়া। আমি আপনার সবচেয়ে বড় ভক্ত। আমি আপনাকে নিজের জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসি। আই লাভ ইউ। আপু আপনি যতদিন কারাগারে ছিলেন ততদিন আমি আমিষ খাইনি শুধু ভর্তা-ভাত খেয়েছি। তারপর আমি বিছানায় ঘুমাইনি। ফ্লোরে ঘুমিয়েছি। আমি জানি কারাগারে আপনার কোনো সমস্যা বা অসুবিধা হয়নি, তবুও আপু আপনার জন্য অনেক দোয়া করেছি এবং করি, সারজীবন করব। আপু আমি আপার জন্য নিজের...
ফিল্ম ক্লাবের সদস্য হলেন আবুল হোসেন মজুমদার

ফিল্ম ক্লাবের সদস্য হলেন আবুল হোসেন মজুমদার

বিনোদন
ফিল্ম ক্লাবের সদস্য হলেন আবুল হোসেন মজুমদার। বিনোদন ডেস্ক, স্বদেশ কন্ঠ, সম্পাদনায়- আরজে সাইমুর ঃ বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড এর সাধারণ সম্পাদক মাহমুদুল হক পলাশ এর হাতথেকে সদস্যপদ ও আইডি কার্ড গ্রহণ করছেন ধারা মিডিয়ার স্বত্তাধিকারী চলচ্চিত্র প্রযোজক আবুল হোসেন মজুমদার।এসময়ে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক চলচ্চিত্র পরিচালক জাহিদ হোসেন,সাবেক সভাপতি চলচ্চিত্র প্রযোজক আতিকুর রহমান লিটন,ক্লাব সদস্য চলচ্চিত্র প্রযোজক জাহাঙ্গীর সিকদার,চলচ্চিত্র প্রযোজক সামসুদ্দিন টিপু ও বিনোদন সাংবাদিক রাহাত সাইফুল।...
ইরফান সাজ্জাদের সাথে একক নাটকে আদিবা

ইরফান সাজ্জাদের সাথে একক নাটকে আদিবা

বিনোদন
বিনোদন ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুরঃ নতুন প্রজন্মের সম্ভাবনাময়ী মডেল-অভিনেত্রি আদিবা কাজ করেছেন বিভিন জনপ্রিয় ফ্যাশন ব্রান্ড ও শট ফিল্ম এর, এবার আদিবা একক নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। নাটকের নাম 'মনের মত'। নাটকটি রাহাত মাহমুদ নির্মান করেছেন। মানুষ তখনি কাউকে অনেক বেশি ভালোবাসে যখন কেউ তার মনের মতো হয়ে। রাফাত ও রুপার প্রেম ও ঠিক তেমনি, দুজনই দুজনকে পছন্দ করে, কিন্তু কেউ কাউকে বলতে পারে না। দুজনের ভিতর দ্বিধা কাজ করে। কে আগে কে পরে এই নিয়ে থাকে সংশয়, এই দুটানায়ে ঘটে কিছু ঘটনা যার জের ধরে রুপার বিয়ে দিতে বাঁধ হয়ে মা ও ভাই। কিন্তু পরিস্থিতি যখন জটিল হতে থাকে, ভালোবাসার মানুষটা যখন হাতছাড়া হয়ে যায় তখনি মরিয়া হয়ে উঠে রুপা, বাধা মানতে চায়না মন, ভালোবাসা সীকৃতি চায়। রাফাত ও রুপার এই অবুজ ভালোবাসার পরিণতি কি হবে তা দেখতে হলে মনের মতো নাটকটি দেখে হবে। সম্প্রতি নাটকটির শুটিং...
কাউন্টার টেরোরিজমের এডিসি তৌহিদের নতুন গান ‌‘আমিতো এমনই’

কাউন্টার টেরোরিজমের এডিসি তৌহিদের নতুন গান ‌‘আমিতো এমনই’

বাংলাদেশ, বিনোদন
প্রকাশ পেলো পুলিশ কর্মকর্তা তৌহিদ ইথুনের নতুন গান ‌‘আমিতো এমনই’। ইউটিউব চ্যানেল টি-মিউজিকের ব্যানারে প্রকাশিত এই ‌গানটির কথা ও সুর করেছেন শরীফ সিরাজ। সংগীতায়োজন করেছেন এম. এ. রহমান। নাজমুল ইভানের পরিচালনায় নির্মিত হয়েছে একটি ভিডিও চিত্র। এতে মডেল হয়েছেন মাহাতাবিন মমো ও ইভান মিশাল। গানটি প্রসঙ্গে তৌহিদ ইথুন বলেন, 'গানটি মেলোডি নির্ভর নিপাট প্রেমের গান, এখানে প্রেমিক যুগলের প্রেমের লুকোচুরির বিষয়টি ফুটে উঠেছে। আশা করি গানটি সবার ভালো লাগবে। তাছাড়া পেশাগত কাজের পাশাপাশি ভালোলাগার জায়গা থেকে গান করি। এখন থেকে নিয়মিতভাবে গান করার ইচ্ছা রয়েছে।’ জানা গেছে, তৌহিদ ইথুন ছোটবেলা থেকেই গানের সঙ্গে সম্পৃক্ত। স্থানীয় বিভিন্ন গানের স্কুলে গান শেখার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানেও নিয়মিত গান পরিবেশন করতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়েও গানের সেই নেশা কাটেনি তৌহিদ ইথুনের। কিন্তু পুলিশের চাকরিতে যোগ ...
চিত্রনায়ক সালমান শাহ ৫ কারণে ‘আত্মহত্যা’ করেছিলেন: পিবিআই

চিত্রনায়ক সালমান শাহ ৫ কারণে ‘আত্মহত্যা’ করেছিলেন: পিবিআই

বিনোদন
চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)-এর দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত পিবিআইর দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন। পিবিআইয়ের প্রতিবেদনে বলা হয়, বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যাকাণ্ডের শিকার হননি, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছিলেন। সালমান শাহের মায়ের আইনজীবী ফারুক আহাম্মদ সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন। সালমান শাহর আত্মহত্যার ৫ কারণ পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে সালমান শাহের আত্মহত্যার পাঁচটি কারণ উল্লেখ করা হয়। সেগুলো হলো- চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে সালমানের অতিরিক্ত অন্তরঙ্গতা, স্ত্রী সামিরার সঙ্গে দাম্পত্য কলহ, মাত্রাতিরিক্ত আবেগ প্রবণতার কারণে একাধিকবার আত্মঘাতী হওয়া বা আত্মহত্যার চেষ্টা, মায়ের প্রতি অসীম ভালোবাসা জটিল সম্পর্কের বেড়...
জাঁকজমক আয়োজনে সাবরিনা বশীরের ২টি গানের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

জাঁকজমক আয়োজনে সাবরিনা বশীরের ২টি গানের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

বিনোদন
গতকাল ৩০ অক্টোবর রাজধানীর বনানীতে জনপ্রিয় কন্ঠশিল্পী সাবরিনা বশীরের শুভ জন্মদিন উপলক্ষে জাঁকজমক প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্য দিয়ে শিল্পী সাবরিনা বশীরের নিজস্ব অফিসিয়াল ইউটিউব চ্যানেল Sabrina Bashir এ প্রকাশ করা হয় ‘দিল্লী কা লাড্ডু’ও আসিফ আকবের সঙ্গে দ্বৈত কন্ঠে ‘মধুচোরা’। ‘দিল্লী কা লাড্ডু’ মোহন ইসলাম-এর নির্দেশনায় গানটির চিত্রধারনে মডেল হয়েছেন আশিক চৌধুরী ও সাবরিনা বশির নিজেই। দিল্লি কা লাড্ডু গানটি লিখেছেন মেহেদি হাসান লিমন, সুর করেছেন আহমেদ হুমায়ুন, সংগীত করেছেন সিমন আহমেদ। ডিওপি বিকাশ সাহা, ভিডিও এডিট ও কালার এস এম তুষার। সাবরিনার ২টি নতুন মিউজিক ভিডিও প্রকাশনা ও জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফ আকবর, ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ, গীতিকার দেলোয়ার আরজু, সিনিয়র সাংবাদিক দেওয়ান হাবিব, রোজ,আরজে সাইমুর, গানের মডেল আশিক চৌধুরী, মালা খ...
আসছে কাজী সাজুর “কেমনে ভুলিব”

আসছে কাজী সাজুর “কেমনে ভুলিব”

বিনোদন
ছোটবেলা থেকেই গান ভালোবাসেন তরুণ প্রতিভাবান সংগীতশিল্পী কাজী সাজু। হাতেখড়ি মায়ের কাছে। এরপর ওস্তাদের শরণাপন্ন হন তিনি। দীর্ঘদিনের সংগীত সাধনা শেষে গত বছরের অক্টোবরে সাজু প্রকাশ করেন নিজের প্রথম মৌলিক গান ‘ভালোবাসায় কি ভুল ছিলো’। নিজের কথা, সুর আর তরিকের সংগীতায়োজনে গানটি কণ্ঠে তোলেন সাজু। প্রকাশ করে ধ্রুব মিউজিক স্টেশন। এবার ‘কেমনে ভুলিব’ শিরোনামে নতুন গান নিয়ে আসছেন এই গায়ক। এটির কথা লিখেছেন রাকিবুল হাসান, সুর করেছেন আতিক মাহমুদ এবং সংগীতায়োজনে অনিম খান। গানটির ভিডিও নির্মাণ করেছেন এমএইচ রাজ। কাজী সাজু বলেন, ‘আমি নতুন শিল্পী। যে হেতু আমি মিউজিকের বিভিন্ন জনরায় ট্রাভেল করছি সেহেতু সংগীতের নানান দিক রপ্ত করতে বেশ সময় লেগেছে। আমি গানের বাজার, বিপণন সম্পর্কে অজ্ঞ ছিলাম। ধীরে ধীরে বোঝার চেষ্টা করছি। প্রথম গান আসার পর থেকে খুব বুঝে-শুনে মাত্র কয়েকটি গান করেছি। এ দেশের অত্যন্ত গুনী সঙ্গীত পরি...
নায়ক আলমগীরের মৃত্যুর গুজব, যা বললেন মেয়ে আঁখি আলমগীর

নায়ক আলমগীরের মৃত্যুর গুজব, যা বললেন মেয়ে আঁখি আলমগীর

বাংলাদেশ, বিনোদন
ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা ও ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী চিত্রনায়ক আলমগীরের মৃত্যুর গুজব ছড়ানো হয়েছে। মিথ্যা তথ্যে আলমগীরের মৃত্যুর গুজব ছড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন তার মেয়ে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর৷ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাতে বাবার মৃত্যুর গুজব ছড়ানোর পর মধ্যরাতে ফেসবুক পোস্টে আঁখি লিখেছেন, ‘আব্বু সুস্থ আছেন, ভালো আছেন। দয়া করে অমানুষের মতো গুজব ছড়াবেন না। আপনারাও কোনো বাবা-মায়ের সন্তান। এত ঘৃণ্য কাজ কীভাবে করতে পারেন?’ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে আলমগীরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। অনেকেই ফেসবুক পোস্ট দিয়ে লিখেছেন, এই নায়ক আর নেই। বেশ কিছু আইডি ও পেজে পোস্ট দিয়ে তার মৃত্যুর খবর দেওয়া হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, আলমগীর ভালো আছেন। সুস্থ আছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এফডিসিতে পরিচালক ও প্রযোজকসহ অনেকের সঙ্গে আড্ডা দিয়েছেন তিনি। এর আগেও একাধিকবার আলমগীরের মৃত্যুর গুজব ছ...
আগামীকাল মুক্তি পাচ্ছে সাবরিনা বশিরের ‘দিল্লি কা লাড্ডু’

আগামীকাল মুক্তি পাচ্ছে সাবরিনা বশিরের ‘দিল্লি কা লাড্ডু’

বিনোদন
সাবরিনা বশির সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী। আধুনিক কিংবা ফোক সব ধারায় তার কন্ঠের বিচরণ। কন্ঠের যাদুতে শ্রোতাদের মুগ্ধ করেছেন এই সঙ্গীত শিল্পী। আসিফ আকবর, তাহসান, কাজী শুভ ও পথিক হাসানসহ সময়ের জনপ্রিয় সকল শিল্পীদের সাথে বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। শ্রোতাপ্রিয়তায় পেয়েছেন বিভিন্ন অ্যাওয়ার্ডও। সম্প্রতি বেশ কয়েকটি গান নিয়ে শ্রোতাদের মাঝে হাজির হচ্ছেন জনপ্রিয় এই কন্ঠশিল্পী। তার মধ্যে ‘দিল্লী কা লাড্ডু’ শিরোনামের একটি গান রয়েছে। দীপ্ত টিভির ছয় নম্বর ফ্লোরে মোহন ইসলাম-এর নির্দেশনায় গানটির চিত্রধারনে মডেল হয়েছেন আশিক চৌধুরী ও সাবরিনা বশির নিজেই। আগামিকাল ৩০ অক্টোবর এই কন্ঠশিল্পীর জন্মদিন উপলক্ষে ইউটিউবে প্রকাশ করা হবে গানটি। সাবরিনা বশির বলেন, ‘আমি শৈশব থেকেই গান চর্চা করি। গানের প্রতি ভালোবাসা থেকেই কন্ঠশিল্পী হওয়া। সবসময় চেষ্টা করি শ্রোতাদের ভালো গান উপহার দেওয়ার। গান দিয়েই ...
মুক্তি পাচ্ছে সজলের নতুন ওয়েব কনটেন্ট ‘দোলাচল’

মুক্তি পাচ্ছে সজলের নতুন ওয়েব কনটেন্ট ‘দোলাচল’

এক্সক্লুসিভ, বিনোদন
টিভি নাটক দিয়ে অভিনয় জীবন শুরু করলেও এখন ওয়েব কনটেন্টয়ও নিয়মিত অভিনয় করছেন আবদুন নূর সজল। সেই ধারাবাহিকতায় সম্প্রতি শেষ করেছেন ‘দোলাচল’ নামের একটি ওয়েব কনটেন্টর কাজ। ফারিয়া হোসেনের রচনায় এটি পরিচালনা করেছেন আরিফ খান। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে ওয়েব কনটেন্টটি নির্মিত হয়েছে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সজল। তার বিপরীতে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ ও কাজী নওশাবা আহমেদ। কয়েকদিনের মধ্যেই ওয়েব কনটেন্টটি একটি ডিজিটাল প্ল্যাটফরমে মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক। এতে অভিনয় প্রসঙ্গে সজল বলেন, ‘ওয়েব কনটেন্ট এর গল্প এবং নির্মাণশৈলী ভালো হয়েছে। এতে আমার চরিত্রটিও গুরুত্বপূর্ণ। আশা করছি এটি দর্শকের ভালো লাগবে।’ এদিকে নাদের চৌধুরীর পরিচালনায় ‘জিন’ নামের আরেকটি ওয়েব কনটেন্ট অভিনয় করেছিলেন সজল। সেটি সেন্সর সার্টিফিকেট পাওয়ার পর মুক্তির অপেক্ষায় আছে। এ ছাড়া টিভি নাটকেও নিয়মিত অভিনয় করে যাচ্ছেন সজল। ...