ভয়ংকর মাদক ও বিদেশি মদসহ পরীমনিকে গ্রেপ্তার করেছে র্যাব!
বিপুল পরিমাণ মাদকসহ আটক করা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনিকে। গতকাল বনানীর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের’ ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন। আটকের পর র্যাবের তরফে বলা হয়, পরীমনির বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পরীমনির বিরুদ্ধে কোনো মামলা হয়নি। তাকে আটক করে র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।
গতকাল বিকাল ৪টার দিকে বনানীর লেকভিউ ১৯/এ নম্বর রোডের ১২ নম্বর বাড়িতে অভিযান শুরু করে র্যাব সদর দপ্তর ও র্যাব ১-এর যৌথ দল। অভিযানের বিষয়টি টের পেয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে আসেন পরীমনি। তিনি অভিযোগ করেন তার বাসার বাইরে কে বা কারা ভাঙচুর চালাচ্ছে।
তারা ভেতরে প্রবেশ করতে চাইছে। ডাকাতও হতে পারে এমন সন...









