Sunday, June 7

বিনোদন

নতুন ছবির প্রথম ঝলকে নজর কাড়লেন ঐশ্বরিয়া

নতুন ছবির প্রথম ঝলকে নজর কাড়লেন ঐশ্বরিয়া

বিনোদন
মণিরত্নম পরিচালিত ‘পোন্নিয়িন সেলভান’ ছবির ট্রেলার নজর কাড়লেন বলিউড সেনসেশন ঐশ্বরিয়া রাই বচ্চন। ভারতের ঐতিহাসিক চোল সাম্রাজ্যের আত্মত্যাগের ঘটনা নিয়ে দুই ভাগে নির্মিত সিনেমাটির প্রথম পর্বে ঐশ্বরিয়াকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। জানা গেছে, রানি নন্দিনীর চরিত্রের সঙ্গে সঙ্গে মন্দাকিনির চরিত্রেও অভিনয় করেছেন এ তারকা। বিগ বাজেটের ‘পোন্নিয়িন সেলভান’ কল্কি কৃষ্ণমূর্তির উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে। এতে রয়েছেন দক্ষিণ ভারতীয় তারকা চাইয়ান বিক্রম, কার্থি, জয়াম রবি, তৃষা কৃষ্ণাম। চাইয়ান বিক্রমকে দেখা যাবে আদিত্য কারিকালানের চরিত্রে। ভন্তিয়াতেবনের চরিত্রে অভিনয় করছেন কার্থি। অরুণমোজী বর্মণের চরিত্রে দেখা যাবে কার্তিককে। সিনেমাটিতে অভিনয় করেছেন শোভিতা ধুলিপালাও। মণিরত্নমের এ সিনেমা মুক্তি পাবে তামিল, তেলেগু, হিন্দি, মালায়লম, কন্নড় ভাষায়। মণিরত্নমের সঙ্গে এটি ঐশ্বরিয়ার চতুর্থ সিনেমা। এর আগে...
এবার শোক প্রকাশ করে ট্রোলড শুভশ্রী

এবার শোক প্রকাশ করে ট্রোলড শুভশ্রী

বিনোদন
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণে শোকাহত গোটাবিশ্ব। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ রানির ৭০ বছরের শাসনের নানা স্মৃতি নিয়ে কথা বলছেন। তবে ভারতের কিছু মানুষের মনে এখনো ব্রিটিশ শাসনের কঠিন স্মৃতি রয়ে গেছে। যেমনটি দেখা গেছে রানির মৃত্যুর পর দেওয়া পোস্টেও। কলকাতার অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় রানি এবিজাবেথের যৌবনের একটা ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তার পোস্ট সেভাবে ভালো লাগেনি নেট-নাগরিকদের একাংশের। ভারতের ওপর ব্রিটিশ শাসন টেনে এনেছেন তারা। সঙ্গে কোহিনূর প্রসঙ্গও। একজন লিখলেন— ‘বোঝা যাচ্ছে মন থেকে দাসত্ব এখনো ঝেরে ফেলতে পারেননি’। অপরজন লিখলেন— ‘যদি মারা যাওয়ার আগে কোহিনূর ফেরত দিয়ে যেত তাও বুঝতাম আপনার এই পোস্টের গুরুত্ব আছে। তবে এসব কমেন্টের কোনো জবাব দেননি দ্বিতীয় এলিজাবেথ।...
যেভাবে ভিকির সঙ্গে প্রেম, ফাঁস করলেন ক্যাটরিনা

যেভাবে ভিকির সঙ্গে প্রেম, ফাঁস করলেন ক্যাটরিনা

বিনোদন
প্রথম দেখাতে ভালো লাগা। তার পর প্রেম। দীর্ঘ দিন একসঙ্গে থাকলেন। ধুমধাম করে সাত পাক ঘুরে সংসারও সাজিয়েছেন। অথচ একসময় ভিকিকেই চিনতেন না ক্যাটরিনা কাইফ। সম্প্রতি 'কফি উইথ করণ'-এর আড্ডায় এমনই তথ্য ফাঁস করেছেন ভিকি-পত্নী। ক্যাটরিনা বলেন, আমি ভিকির বিষয়ে বিশেষ কিছুই জানতাম না। ওর নাম শুনেছিলাম কিন্তু আলাপ হয়নি কখনও। কিন্তু যখন দেখা হলো— আমার মন জয় করে নিল। জোয়া আখতারের পার্টিতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন ভিকি কৌশল এবং ক্যাটরিনা। পরে জোয়ার কাছেই ভিকিকে নিয়ে আবেগের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়েছেন এ অভিনেত্রী। ক্যাটরিনার কাছে যেন সবটাই স্বপ্ন। তার কথায়, এটিই আমার ভাগ্য। আমাদের সম্পর্কটা হওয়ারই ছিল। একসময় এত কাকতালীয় ঘটনা ঘটেছে যে পুরো বিষয়টি অবাস্তব মনে হতো। ভিকি-ক্যাটিনার 'ভিক্যাট' হয়ে ওঠায় করণের অবদান কিছু কম নয়। অতীতে 'কফি উইথ করণ'-এ ভিকির প্রতি ভালোলাগার কথা প্রকাশ করেছিলেন ক্যাট...
সিনেমাকে হালাল বলা সেই অভিনেতা রাসেল ক্ষমা চাইলেন

সিনেমাকে হালাল বলা সেই অভিনেতা রাসেল ক্ষমা চাইলেন

বিনোদন
রকিবুল আলম রকিবের ভাইয়ারে ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রাসেল মিয়া। ছবিটি মুক্তির প্রথম দিন হলে দর্শকের আগমন দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন রাসেল। গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেছিলেন, সিনেমা হালাল, পাপমুক্ত। এ নিয়ে শুরু হয় জোর সমালোচনা। অবশেষে বিষয়টি পরিষ্কার করেছেন রাসেল মিয়া। অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। মঙ্গলবার রাসেল মিয়া তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিখেছেন, আসসালামু আলাইকুম। আমি রাসেল মিয়া বারবার বলছি সিনেমা পাপমুক্ত, সিনেমা হালাল, সিনেমা করতে গিয়ে কারো হাত পর্যন্ত ধরিনি, এটা আমি বোঝাতে চাইনি। আমি বোঝাতে চেয়েছি, ভাইয়ারে ছবিটি করতে গিয়ে আমরা ব্যক্তিগত কোনো পাপ করিনি! ব্যক্তিগত পাপ ছাড়াও যে চলচ্চিত্র অঙ্গনে শতশত সিনেমা নির্মাণ হয়ে থাকে আমি সেটাই প্রিয় দর্শকদের বোঝাতে চেয়েছি। আপনারা দেখেছেন ভাইয়ারে ছবি নিয়ে শুটিং থেকে শুরু করে প্রচার প্রচারণায় আমি যে অ...
নতুন লুকে সালমান খানের বাজিমাত

নতুন লুকে সালমান খানের বাজিমাত

বিনোদন
ভিন্ন লুকে নতুন সিনেমার টিজারে হাজির হলেন বলিউডের ভাইজানখ্যাত সালমান খান। সোমবার প্রকাশিত ‘কিসি কা ভাই, কিসি কা জান’-এর এক ঝলকে রীতিমতো আলোচনায় এসেছেন তিনি। টিজারে তাকে বড় চুলে বেশ আকর্ষণীয় দেখাচ্ছে। টিজারটিতে শুধু তাকেই দেখানো হয়েছে। অন্য কোনো পার্শ্ব অভিনেতাকে দেখানো হয়নি। মুক্তির কোনো তারিখও উল্লেখ করা হয়নি। তবে টিজারটি প্রকাশ হওয়া মাত্রই ভক্তদের মাঝে দারুণ উত্তেজনা সৃষ্টি হয়েছে। ‘এসকেএফ’ প্রডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটিতে ভেংকটেশ, পূজা হেগড়ে, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিলসহ আরও অনেকেই অভিনয় করেছেন বলে জানা গেছে। ছবিটি এ বছরের শেষ নাগাদ মুক্তির সম্ভাবনা রয়েছে।...
‘কিল হিম’ সিনেমায় কত পারিশ্রমিক নিচ্ছেন অনন্ত-বর্ষা?

‘কিল হিম’ সিনেমায় কত পারিশ্রমিক নিচ্ছেন অনন্ত-বর্ষা?

বিনোদন
বিগ বাজেটের সিনেমা ‘দিন: দ্য ডে’ প্রেক্ষাগৃহে হাজির করতে পেরে শুরুর দিকে দারুণ উচ্ছ্বসিত ছিলেন অনন্ত জলিল। তবে সিনেমার বাজেট, অভিনয় এবং সিনেমাসংশ্লিষ্ট কিছু মানুষের নানা নেতিবাচক মন্তব্যে মন ভেঙে যায় অনন্তর। মনোক্ষুণ্ন হয়ে তিনি ঘোষণা দেন, প্রযোজক হিসেবে আর থাকছেন না, এখন থেকে অন্যের প্রযোজনায় কেবল অভিনেতা হিসেবে কাজ করবেন। নেবেন পারিশ্রমিক। একই সিদ্ধান্ত তার স্ত্রী বর্ষার বেলায়ও। সেই সিদ্ধান্ত দেওয়া পর পরই জানা গেল, প্রযোজক ও পরিচালক এম ডি ইকবালের অ্যাকশনভিত্তিক সিনেমা ‘কিল হিম’-এ অভিনয় করবেন অনন্ত। সিনেমায় অনন্তর বিপরীতে রয়েছেন বর্ষাও। এ খবরের সঙ্গে সঙ্গে দেশের সিনেপ্রেমীদের মনে কৌতূহল— কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন অনন্ত-বর্ষা? কারণ গত ১২ বছরের ক্যারিয়ারে করা তার আটটি সিনেমার সবকটিইতেই প্রযোজক ছিলেন অনন্ত। যে কারণে তার পারিশ্রমিক নিতে হয়নি কারও কাছ থেকে। সিনেপ্রেমীদের সে...
আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচুন, মানুষের জন্য না: প্রভা

আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচুন, মানুষের জন্য না: প্রভা

বিনোদন
ছোটপর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা গেল কয়েক বছরে খুব একটা গণমাধ্যমের মুখোমুখি হন না। শুটিং শেষেই ঘরে ফিরে যান। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। প্রায়ই ছবি শেয়ার করেন, মনের অনুভূতি ফুটিয়ে তোলেন স্ট্যাটাসে। কখনো আবার অনুসারীদের পরামর্শ দেন। এভাবেই ভক্ত-অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখছেন প্রভা। তবে প্রভার সাম্প্রতিক কিছু পোস্ট রহস্য ছড়িয়েছে। সম্প্রতি ধর্মীয় আবেগপূর্ণ বার্তা দিচ্ছেন এ অভিনেত্রী। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে প্রভা লেখেন— ‘সুখ ও কষ্ট দুটোই আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষামাত্র। উভয় অবস্থায়ই মনকে প্রশান্ত রাখতে পারা হচ্ছে সে পরীক্ষায় সফলতা’। এবার প্রভা এমন আরেকটি পোস্ট দিয়েছেন, যেখানে আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচতে বার্তা দিয়েছেন ভক্তদের। নিজের একটি ছবি পোস্ট তার ক্যাপশনে প্রভা লিখেছেন— ‘আপনি যতই সরল পথে চলুন, তার পরও কিছু মানুষ ...
এই প্রথম যার বিপরীতে জুটি বাঁধলেন বুবলী

এই প্রথম যার বিপরীতে জুটি বাঁধলেন বুবলী

বিনোদন
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী দীর্ঘদিন আড়ালে থেকে আবারও সিনেমায় নিয়মিত হয়েছেন। নতুন নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এবার নতুন নায়কের সঙ্গে জুটি বাধলেন বুবলী। দীর্ঘ ৩৫ বছর পর চলচ্চিত্র নির্মাণ করছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন-বিএফডিসি। তাদের দুটি সিনেমার অনুদান দিয়েছে সরকার। সেই সিনেমা দুটির একটি ‘চাদর’। বুবলী অভিনীত সিনেমাটি নির্মাণ করবেন জনপ্রিয় নির্মাতা জাকির হোসেন রাজু। এতে নায়ক হিসেবে থাকবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী সাইমন সাদিক। এই প্রথম বুবলী-সাইমন একসঙ্গে জুটি বাঁধলেন। এছাড়াও থাকছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠুসহ আরও অনেকে। ১ সেপ্টেম্বর সিনেমাটির চুক্তিপত্রে স্বাক্ষর করেন শিল্পীরা। নির্মাতা জাকির হোসেন রাজু বলেন, ‘গল্পের চরিত্র অনুযায়ী শিল্পী কাস্ট করার চেষ্টা করি। সেই ভাবনা থেকে সাইমন ও বুবলীকে নেওয়া। আশা করছি তারা তাদের অভিনয় মুন্সিয়ানায় মুগ...
এবার বলিউডে পা রাখছেন মিমি

এবার বলিউডে পা রাখছেন মিমি

বিনোদন
টলিউডের অভিনেতাদের বলিউড যাত্রা বেড়েই চলেছে। এবার হিন্দি ওয়েব সিরিজে কাজ করতে চলেছেন বাংলার হার্টথ্রব মিমি চক্রবর্তী। শোনা যাচ্ছে- কথাবার্তা মোটামুটি পাকা। বিপরীতে নায়ক হিসেবে নাম আসছে আলি ফাজলের। তবে সঙ্গে আরেকটা নামও ঘোরাফেরা করছে। আর তা হল বাংলার সেই নায়ক। গান গান, অভিনয় করেন, পরিচালনাও করেন! ঠিকই ধরেছেন, অনির্বাণ চট্টোপাধ্যায়। তাকেও প্রস্তাব দেওয়া হয়েছে। এখন শুধু সম্মতির অপেক্ষা। ‘গুলাব গ‌্যাং’, ‘মহালয়া’ খ‌্যাত বাঙালি পরিচালক সৌমিক সেনের পরিচালনাতেই আসছে সেই ওয়েব সিরিজ। আর তাতে মিমি হলেন নায়িকা। নায়ক কে হবে, সেটাই এখনো ঠিক হয়নি। রাইমা সেন, পাওলি দাম, স্বস্তিকা মুখোপাধ্যায়রা ইতোমধ্যে বলিউডে কাজ করেছেন। কাজ করেছেন তো মিমি নিজেও। পোস্ত ছবির হিন্দি রিমেকে। যদিও এখনো তা মুক্তি পায়নি। নায়কদের মধ্যে বলিউডে পরপর কাজ করছেন পরমব্রত, শাশ্বত, যিশু, টোটা, রাজেশ শর্মারা। এই তালিকায় নতুন না...
২০০ কোটি রুপি তছরুপ: জ্যাকুলিনকে তলব করল দিল্লি পুলিশ

২০০ কোটি রুপি তছরুপ: জ্যাকুলিনকে তলব করল দিল্লি পুলিশ

বিনোদন
ভারতের ধনকুবের সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠতার মূল্য দিতে হচ্ছে জ্যাকুলিন ফার্নান্দেজকে। দিল্লির অর্থনীতিবিষয়ক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরটের ডাকে নিয়মিত যেতে হচ্ছে। পুলিশি ঝামেলাও পোহাতে হচ্ছে। সেপ্টেম্বরে আবারও তাকে তলব করেছে দিল্লি পুলিশ। সব সম্মানহানি শেষ নেই দক্ষিণী এ নায়িকার। ২০০ কোটি রুপি তছরুপ মামলার সম্পূরক চার্জশিটে নামজুড়ে গেছে জ্যাকুলিন ফার্নান্দেজের। গত মাসের শুরুতেই প্রকাশ্যে আসে এ খবর। অভিনেত্রীর বিরুদ্ধে একটি অতিরিক্ত চার্জশিট করে ইডি। এপ্রিল মাসে ১৫ লাখ রুপির পাশাপাশি জ্যাকুলিনের সাত কোটি ২৭ লাখ রুপির ফান্ডও ইডির নজরে এসেছিল। ‘প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট’-এর আওতায় এ সম্পদও বেআইনি হিসেবে দেখা হচ্ছে। ইডির পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছিল, প্রায় ৫ কোটি ৭১ লাখ টাকার যে উপহার সুকেশ চন্দ্রশেখর অভিনেত্রীকে দিয়েছেন তা পুরোটাই বেআইনি টাকায় কিনেছিল...