Saturday, July 4

বিনোদন

প্রথমবারের মতো সজীব গ্রুপ মিষ্টার ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯

প্রথমবারের মতো সজীব গ্রুপ মিষ্টার ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯

বিনোদন
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ এর সফলতার পাশাপাশি এবার প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে ‘মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ’ । ‘মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ’ আয়োজন করেছে অন্তর শোবিজের অঙ্গ প্রতিষ্ঠান এক্সপোজার লিমিটেড। এ আয়োজনে অংশগ্রহণ করেছে প্রায় ছয় হাজার প্রতিযোগী। এখন চলছে তাদের নিয়ে গ্রোমিং। আয়োজক প্রতিষ্ঠান এক্সপোজারের চেয়ারম্যান স্বপন চৌধুরী জানান, সারা বাংলাদেশ থেকে প্রায় ছয় হাজার প্রতিযোগী থেকে বিভিন্ন ধাপে বাছাই শেষে সেরা দশ জন বাছাই করা হয়েছে। বিভিন্ন গ্রোমিং শেষে এখন চলছে তাদের মিষ্টার ওয়ার্ল্ড বাংলাদেশ হওয়ার লড়াই। এ প্রতিযোগিতায় ১৮ থেকে ২৫ বছরের অবিবাহিত যুবকরা অংশ নেন। এ আয়োজনের চ্যাম্পিয়ন আগামী আগস্টের শেষ ভাগে ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিতব্য ‘মিস্টার ওয়ার্ল্ড’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব একটি বেসরকারি স্যাটেলাইট টিভিতে প্রচার করা হবে। ‘মিস্টার ওয়ার্ল্ড ...
‘#মি-টু’ নিয়ে তিশা

‘#মি-টু’ নিয়ে তিশা

বিনোদন
অনলাইন ডেস্ক।। অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ‘#মি-টু’ শিরোনামের একটি পোস্টার প্রকাশ করেন। এরপর এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা। তবে জানা যায়, এটি একটি নাটকের পোস্টার। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী। নাটকটি প্রসঙ্গে তিশা বলেন, ‘এবার ঈদের জন্য বেশ কয়েকটি কাজ করছি। এর মাঝে অন্যতম #মি-টু নাটকটি। অন্যান্য নাটকের চেয়ে এটার গল্পটা ভিন্ন ও সময়োপযোগী। নাটকটির গল্পে দর্শকরা আমাকে দেখতে পাবেন যৌন হয়রানির শিকার হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে #মি-টু দিয়ে অভিযোগ তুলে ধরা একজন নারীর চরিত্রে। এরপর আমার দেখাদেখি অনেকেই যৌন হয়রানিকারীদের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন।’ সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। এটি পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। পরিচালক বলেন, ‘নাটকটি প্রতিবাদস্বরূপ নির্মাণ করেছি। আমাদের দেশের নারীরা নানা ক্ষেত্রে যৌন হয়রানির শিকার হচ্ছে। যৌন হয়...
ডনের মৃত্যু হচ্ছে?

ডনের মৃত্যু হচ্ছে?

বিনোদন
বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত ‘ডন’ সিরিজটিকে আর টেনে নেওয়া সম্ভব হচ্ছে না। ছবির প্রযোজক রিতেশ সিদওয়ানি ও ফারহান আখতারের ভেতরে সিরিজের জন্য নতুন ছবি বানানোর তাড়নাও কাজ করছে না। তবে কি ধরে নেওয়া যায় ডনের মৃত্যু হচ্ছে? শাহরুখের বাজার খারাপ! অন্য কেউ এসে যে রাতারাতি ডন হয়ে যাবেন, সে রকম কোনো সম্ভাবনাও নেই। সবচেয়ে বড় কথা, নতুন কোনো গল্পও পাওয়া যাচ্ছে না। ফারহান আখতার এসব নিয়ে মাথাও ঘামাচ্ছেন না। তিনি আছেন নিজের অভিনয় আর গান-বাজনা নিয়ে। গত নয় বছর হলো নিজে কোনো ছবি পরিচালনাও করছেন না এই তরুণ বলিউড তারকা। ২০১১ সালে তাঁর পরিচালনায় নির্মিত হয় শাহরুখ অভিনীত ‘ডন টু’। সুতরাং ‘ডন’ শেষ! ফারহানের কাছের এক পরিচালক বন্ধু একই মন্তব্য করেছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেছেন, ‘ফারহানের ভেতরে এ নিয়ে কোনো আগ্রহ দেখিনি। রাকেশ ওমপ্রকাশ মেহরার “তুফান” ছবির বক্সারের চরিত্রের জন্য প্রস্তুতি নিচ্ছে সে। ...
ভালোবেসে নয়, ফ্রি খেতেই পুরুষের সঙ্গে ডেটে যান নারীরা

ভালোবেসে নয়, ফ্রি খেতেই পুরুষের সঙ্গে ডেটে যান নারীরা

বাংলাদেশ, বিনোদন
ফ্রিতে খাবার খেতেই পুরুষের সঙ্গে ডেটে যান নারীরা। সম্প্রতি এক গবেষণায় এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে যে, প্রতি চারজনের মধ্যে একজন নারীই এমন করে থাকেন। পুরুষসঙ্গীর সঙ্গে অনেক নারীই কোনও সম্পর্কের টানে বাইরে ঘুরতে যান না। বরং তারা ফ্রিতে খাবার খেতে যান। এমন অভ্যাসকে ‘ফুডি কল’ নাম দেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ার আজুসা প্যাসিফিক বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া-মার্সডে সম্প্রতি এই সমীক্ষা চালিয়েছে। সেখানে দেখা গেছে যে, ৩৩ শতাংশের মধ্যে ২৩ শতাংশ নারীই এই ফুডি কলে আক্রান্ত। তবে এ নিয়ে তাদের মনে কোনও হিনমন্যতাও কাজ করে না। তারা মনে করছেন এ ধরণের অভ্যাসের মধ্যে কোনও লজ্জা নেই। তাই তারা নির্দ্বিধায় পুরুষসঙ্গীর সঙ্গে ডেটে যাচ্ছেন। তবে এক্ষেত্রে ব্যতিক্রম অনেক ঘটনাও আছে। অনেকেই এ ধরণের বদভ্যাসে বিশ্বাসী নন। তারা সঙ্গীর সঙ্গে স...
নুসরাতের স্বামীর সঙ্গে মিমি

নুসরাতের স্বামীর সঙ্গে মিমি

বাংলাদেশ, বিনোদন
সমসাময়িক সময়েই টালিউডে অভিনয় ক্যারিয়ার শুরু করেন নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী। দুই তারকার বন্ধুত্বের কথা কারও অজানা নয়। সিনে দুনিয়া তো দুজনে মাতাচ্ছেনই। ভারতের সবশেষ লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়ে দুজনেই বিরাট ব্যবধানে জয় লাভ করেছেন।বিয়ের পর পরই বিয়ের ঘোষণা দেন মিমির প্রিয় বন্ধু নুসরাত। গেল ১৯ জুন তুরস্কে বিয়ে করেছেন নুসরাত। কলকাতায় বিয়ে সংক্রান্ত অনুষ্ঠানগুলোতে যোগ দিয়েছিলেন মিমি। এরপর বান্ধবীর বিয়েতে তুরস্কেও উড়ে যান নায়িকা। সেখান থেকে মিমি বিয়েরসহ নানা সময়ের ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন।  এবার নুসরাতের স্বামী নিখিল জৈনের সঙ্গে আলাদা ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন মিমি। আলিঙ্গন করা ছবির ক্যাপশনে মিমি লিখেছেন, ‘অ্যা জার্নি টু রিমেম্বার। একসঙ্গে সুখে থাকো তোমরা।’ একই সঙ্গে টুইটারে বান্ধবী নুসরাতের সঙ্গেও ছবি শেয়ার করেছেন মিমি।নুসরাতের স্বামী নিখিল পেশায় ব্যবসায়ী। একটি ...
সামান্থার ‘ওহ বেবি’র ট্রেইলারে ঝড় !!

সামান্থার ‘ওহ বেবি’র ট্রেইলারে ঝড় !!

বিনোদন
ভারতের দক্ষিণী চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় তারকা সামান্থা আক্কিনেনি। এখন পর্যন্ত তিনি ১৯টি তেলেগু ও ১৪টি তামিল ছবিতে অভিনয় করেছেন। তার অভিনীত ‘ওহ বেবি’র ট্রেইলার অবশেষে মুক্তি পেয়েছে। গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ‘ওহ বেবি’র ট্রেইলার। নন্দিনী রেড্ডি পরিচালিত হাসির এ ছবিটি মুক্তির পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ঝড় তুলেছে। ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, দুই মিনিটের ট্রেইলারে ছবির গল্পটি উঠে এসেছে। ছবিতে ৭০ বছরের এক দাদি ২৪ বছরের এক তরুণীর ভেতর নিজেকে খুঁজে ফিরে বেড়ান। আর এ নিয়ে গড়ে ওঠা মজার মজার ঘটনায় এগিয়ে চলে কাহিনি। নারীকেন্দ্রিক এ সিনেমা তাঁর ক্যারিয়ারের গতিপথ পাল্টে দেবে বলেই আশা সামান্থার। ছবির ট্রেইলারে অছে অনেক হাস্যরস। আছে আবেগঘন মুহূর্তও—যা অনেকের চোখে পানি এনে দেবে। ট্রেইলারে প্রদর্শিত শেষের কয়েক সেকেন্ডই ‘ওহ বেবি’র মূল কথা প্রকাশ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ও...
দ্বিতীয় বিশ্বযুদ্ধের গুপ্তচর

দ্বিতীয় বিশ্বযুদ্ধের গুপ্তচর

বিনোদন
বলিউড ছেড়ে হলিউডে পা বাড়ালেন ভারতীয় অভিনেত্রী রাধিকা আপ্তে। এবার হলিউডের ছবিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে তাঁকে। সম্প্রতি যুক্তরাজ্যের এডিনবরা চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন রাধিকা আপ্তে। সেখানেই উদ্বোধনী প্রদর্শনী হয়ে গেল তাঁর নতুন হলিউড ছবি ‘লিবের্তে: আ কল টু স্পাই’–এর। ছবিতে বিশ্বযুদ্ধের ব্রিটিশ নারী গুপ্তচর নোরা বেকারের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। যুদ্ধে প্রথম নারী হিসেবে ওয়্যারলেস ব্যবহার করেছিলেন তিনি। প্যারাসুট বেঁধে ঝাঁপিয়ে পড়েছিলেন ফ্রান্সে। ছবির চিত্রনাট্য লিখেছেন সারাহ মেগান থমাস। ছবির গল্প দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সত্য ঘটনা নিয়ে। সে সময় নাজি যোদ্ধাদের কাজে ব্যাঘাত ঘটাতে সংগঠন তৈরি হয় ‘এসওই’ নামে। সেই দলের প্রধান ছিলেন একজন নারী। তিনি আবার দুজন নারীকে দলে নেন। তাঁদের একজন মুসলমান নারী নূর ইনাইয়াত খান, যাঁর চরিত্রে দেখা যাবে রাধিকাকে। সম্প্রতি ইনস্ট...
‘বিগ বস তামিল থ্রি’ তে কমল হাসান

‘বিগ বস তামিল থ্রি’ তে কমল হাসান

বিনোদন
১৯৯৯ সালে ডাচ মিডিয়া টাইকুন ও টেলিভিশনের অনুষ্ঠান প্রযোজক দে মোল দর্শকদের জন্য নতুন ভাবনার একটা অনুষ্ঠান নিয়ে আসেন। নেদারল্যান্ডসের সেই টিভি শো শুরুতেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহের জন্ম দেয়। সারা বিশ্ব থেকে তারকাদের এনে একটা ঘরে রাখা হয়। বাইরের জগতের সঙ্গে সেই ঘরের কোনো সংযোগ নেই। অনুষ্ঠানটির নাম ‘বিগ ব্রাদার’। সেই অনুষ্ঠানের আকাশছোঁয়া জনপ্রিয়তা দেখে ভারতে ২০০৬ সালে হিন্দি ভাষায় একটি রিয়েলিটি শো শুরু হয়, নাম ‘বিগ বস’। ‘বিগ ব্রাদার’-এর ভাবনার সঙ্গে এই অনুষ্ঠানের রয়েছে হুবহু মিল। হিন্দি ভাষায় ‘বিগ বস’-এর ১২টা সিজন শেষ হয়েছে। হিন্দি ভাষার ‘বিগ বস’ যথেষ্ট জনপ্রিয়তা পায়। এরপর ভারতের অন্যান্য ভাষায় যেমন কান্নাড়া, বাংলা, তামিল, তেলেগু, মারাঠি ও মালায়ালাম ভাষায় শুরু হয় ‘বিগ বস’। আজ রাত আটটায় চেন্নাইভিত্তিক বিজয় টিভিতে শুরু হচ্ছে ‘বিগ বস তামিল থ্রি’। প্রথম দুটি সিজনের মতো এবারও জনপ্রিয় এই রিয়েল...
কঙ্গনার সাহায্য চান হৃতিকের বোন!

কঙ্গনার সাহায্য চান হৃতিকের বোন!

বিনোদন
বলিউডের দুই তারকা কঙ্গনা রনৌত আর হৃতিক রোশনের মধ্যে তিক্ত সম্পর্কের কথা কারও অজানা নয়। তাঁরা একে অপরকে হামেশাই আক্রমণ করেন। তবে এ ব্যাপারে অনেকটা এগিয়ে কঙ্গনা আর তাঁর বোন রঙ্গোলি। যদিও হৃতিক হামেশাই মুখে কুলুপ এঁটে থাকেন। তবে এবার এই দুই তারকার লড়াই নতুন মোড় নিয়েছে। হৃতিকের বোন সুনয়না এবার কঙ্গনার পাশে দাঁড়িয়েছেন। শুধু তা-ই নয়, রোশন পরিবারের বিরুদ্ধে অভিযোগ এনে সুনয়না কঙ্গনার সাহায্য চেয়েছেন। সম্প্রতি হৃতিকের বোন সুনয়না টুইটারে বলেছেন, তিনি কঙ্গনা রনৌতকে পুরোপুরি সমর্থন করেন। কিন্তু অ্যাকাউন্টটি ভেরিফায়েড নয়। তাই জোর গলায় বলা যায় না, এটা সুনয়নারই টুইট। এদিকে কঙ্গনার বোন রঙ্গোলি চান্দেল টুইটারে বলেছেন, ‘সুনয়না দুশ্চিন্তার মধ্যে আছেন। আর কঙ্গনার থেকে ক্রমাগত সাহায্য চাইছেন।’ তিনি আরও বলেন, ‘সুনয়না ফোন করে হৃতিক-কঙ্গনার ঘটনার জন্য ক্ষমা পর্যন্ত চেয়েছেন। শুধু তা-ই নয়, কঙ্গনার বোন দাবি ক...
নিয়ম ভাঙা সিনেমার নাম!

নিয়ম ভাঙা সিনেমার নাম!

বাংলাদেশ, বিনোদন
ছবির নাম প্রকাশের অনুষ্ঠান, সেই সঙ্গে পোস্টার উন্মোচন। দুটোতেই ভিন্নতা পাওয়া গেল। নামে দেখা গেল আঞ্চলিকতার রেশ আর পোস্টারে পাওয়া গেল ভিন্নতার স্বাদ। ছবির নাম ‘ন ডরাই’। এটা সার্ফিং নিয়ে নির্মিত দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র। পোস্টারে উঠে এসেছে বাঙালি আটপৌরে বউয়ের সাজে সার্ফিং বোর্ড হাতে এক তরুণী। ‘ন ডরাই’ ছবিটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু, প্রযোজক স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান। ছবিটি কক্সবাজারের এক তরুণ নারী সার্ফারের জীবনের গল্প নিয়ে তৈরি। এতে অভিনয় করেছেন সুনেহরা বিনতে কামাল ও শরীফুল রাজ। ছবির চিত্রনাট্য লিখেছেন দেবের ‘বুনোহাঁস’ ও ‘পিংক’ ছবির চিত্রনাট্যকার কলকাতার শ্যামল সেনগুপ্ত। ‘ন ডরাই’ ছবির পোস্টার‘ন ডরাই’ ছবির পোস্টারছবির নাম প্রকাশের অনুষ্ঠান, সেই সঙ্গে পোস্টার উন্মোচন। দুটোতেই ভিন্নতা পাওয়া গেল। নামে দেখা গেল আঞ্চলিকতার রেশ আর পোস্টারে পাওয়া ...