নিয়ম ভাঙা সিনেমার নাম!
ছবির নাম প্রকাশের অনুষ্ঠান, সেই সঙ্গে পোস্টার উন্মোচন। দুটোতেই ভিন্নতা পাওয়া গেল। নামে দেখা গেল আঞ্চলিকতার রেশ আর পোস্টারে পাওয়া গেল ভিন্নতার স্বাদ। ছবির নাম ‘ন ডরাই’। এটা সার্ফিং নিয়ে নির্মিত দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র। পোস্টারে উঠে এসেছে বাঙালি আটপৌরে বউয়ের সাজে সার্ফিং বোর্ড হাতে এক তরুণী।
‘ন ডরাই’ ছবিটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু, প্রযোজক স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান। ছবিটি কক্সবাজারের এক তরুণ নারী সার্ফারের জীবনের গল্প নিয়ে তৈরি। এতে অভিনয় করেছেন সুনেহরা বিনতে কামাল ও শরীফুল রাজ। ছবির চিত্রনাট্য লিখেছেন দেবের ‘বুনোহাঁস’ ও ‘পিংক’ ছবির চিত্রনাট্যকার কলকাতার শ্যামল সেনগুপ্ত।
‘ন ডরাই’ ছবির পোস্টার‘ন ডরাই’ ছবির পোস্টারছবির নাম প্রকাশের অনুষ্ঠান, সেই সঙ্গে পোস্টার উন্মোচন। দুটোতেই ভিন্নতা পাওয়া গেল। নামে দেখা গেল আঞ্চলিকতার রেশ আর পোস্টারে পাওয়া ...








