Friday, July 3

বিনোদন

অভিনেত্রীর ঘনিষ্ঠ দৃশ্য পর্ন সাইটে ভাইরাল

অভিনেত্রীর ঘনিষ্ঠ দৃশ্য পর্ন সাইটে ভাইরাল

বিনোদন
নেটফ্লিক্সের আলোচিত টিভি সিরিজ ‘স্যাকরেড গেমস’। এতে সাইফ আলী খান ও নওয়াজউদ্দীন সিদ্দিকীর চোর-পুলিশ খেলা ভালই উপভোগ করছে দর্শকেরা। বিশেষ করে ‘গনেশ গাইতোন্ডে’ চরিত্রে নওয়াজ তুমুল সারা ফেলেছেন। এতে আরও অভিনয় করেছেন রাধিকা আপ্তে, এলান নাওরাজি, অনুপ্রিয়া গোয়েনকা, রাজশ্রী দেশপান্ডে, দানিশ পান্ডোরসহ অনেকেই। এখানে সুভদ্রা চরিত্রে দেখা গেছে রাজশ্রী দেশপান্ডেকে। 'স্যাকরেড গেমস'-এ বেশ বোল্ড দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে তাঁকে। এই চরিত্রে অভিনয়ের জন্য বেশ প্রশংসাও কুড়িয়েছেন তিনি। জি নিউজের খবর, সম্প্রতি অভিনেত্রী জানতে পেরেছেন 'স্যাকরেড গেমস'-এ তার অভিনীত ওই বোল্ড দৃশ্যের ভিডিওটি পর্ন সাইটে ছড়িয়ে পড়েছে। অনেকেই তাঁকে পর্নস্টার বলেই চিহ্নিত করছেন। সম্প্রতি, স্পট বয়কে দেওয়া সাক্ষাৎকার বোল্ড দৃশ্য অভিনয় প্রসঙ্গে রাজশ্রী বলেছেন, তিনি এধরনের দৃশ্যে অভিনয়ে স্বচ্ছন্দ বোধ করেন। পাশাপাশি তিনি বলেন, ''...
জানুয়ারিতে মুক্তি পাবে জয়ার ‘কণ্ঠ’

জানুয়ারিতে মুক্তি পাবে জয়ার ‘কণ্ঠ’

বিনোদন
সবকিছু ঠিক থাকলে ২০১৯ সালের ১৮ জানুয়ারি মুক্তি পাবে কলকাতার নির্মাতা জুটি শিবপ্রসাদ মুখার্জি-নন্দিতা রায় পরিচালিত জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত ‘কণ্ঠ’। ক্যানসার ও এর বিরুদ্ধে লড়াই— সাধারণ মানুষকে এই দুই বিষয়ে ধারণা দিতে শিবপ্রসাদ-নন্দিতা পর্দায় তুলে ধরছেন বিভূতির জীবন। আর বিভূতির চরিত্রে অভিনয় করছেন শিবপ্রসাদ। জয়া আছেন তার থেরাপিস্টের ভূমিকায়। বিভূতির স্ত্রীর চরিত্রে আছেন পাওলি দাম। ‘কণ্ঠ’ ছাড়া কলকাতায় জয়া অভিনীত মুক্তির তালিকায় ‘এক যে ছিল’, ‘ঝরা পালক’ ও ‘বৃষ্টি তোমাকে দিলাম’ ছবিগুলো রয়েছে।...
মহাকালের ৩৫ বছর পূর্তিতে শনিবার ‘নীলাখ্যান’র মঞ্চায়ন

মহাকালের ৩৫ বছর পূর্তিতে শনিবার ‘নীলাখ্যান’র মঞ্চায়ন

বিনোদন
মহাকাল নাট্য সম্প্রদায়ের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল শনিবার (১৪ জুলাই) জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে বিকেলে আয়োজন করেছে পুনর্মিলনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, কোরিওগ্রাফি, প্রতিষ্ঠবার্ষিকী সম্মাননা প্রদান, আলোচনাসভা ও নাট্যপ্রদর্শনীর। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতিমণ্ডলীর সদস্য নাট্যজন লাকী ইনাম। সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন দলের প্রতিষ্ঠাতা সদস্য কবির আহামেদ। সন্ধ্যা সোয়া ৭টায় পরিবেশিত হবে মহাকাল নাট্য সম্প্রদায় প্রযোজনা দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলাম এর ‘সাপুড়ে’ আশ্রয়ে আনন জামান রচিত এবং ইউসুফ হাসান অর্ক নির্দেশিত মানব প্রেমের অমর উপাখ্যান ‘নীলাখ্যান’ এর ৪১তম মঞ্চায়ন। নাটকটির অভিনয়শিল্পীর...
ছাদ থেকে ঝাঁপ দিয়ে বিখ্যাত নাট্যকারের আত্মহত্যা!

ছাদ থেকে ঝাঁপ দিয়ে বিখ্যাত নাট্যকারের আত্মহত্যা!

বিনোদন
বহুতল আবাসনের ৭তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলিউডের বিখ্যাত চিত্রনাট্যকার রবিশঙ্কর অলোক (৩২)। বুধবার রাতে মুম্বাইয়ের পশ্চিম আন্ধেরিতে এ ঘটনা ঘটে। জানা গেছে, ২০০৪ সালের 'অব তক ছপ্পন' সিনেমার চিত্রনাট্যকার রবিশঙ্কর অলোক বুধবার রাতে মুম্বাইয়ের পশ্চিম আন্ধেরির সেভেন বাংলো এলাকায় সাততলা বাড়ি থেকে ঝাঁপ দেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বুধবার রাতে আবাসনটির এক নিরাপত্তারক্ষী ভারি কিছু একটা পড়ার শব্দ পান। এরপরই তিনি রক্তাক্ত অবস্থায় রবিশঙ্করের দেহ দেখতে পান। আবাসনটির ওই নিরাপত্তারক্ষী জানিয়েছেন, কয়েক দিন ধরেই অলোকের বাবা-মা তার সঙ্গে এসে থাকছিলেন। সঙ্গে এসেছিলেন তার ভাইও। কিন্তু বুধবার বাড়িতে কেউই ছিলেন না। পাটনায় দেশের বাড়িতে গিয়েছিলেন তার বাবা-মা। ওই নিরাপত্তারক্ষী আরও জানিয়েছেন, আবাসনের ছাদের ...
পূর্ণিমার রাতের আড্ডায় আসিফ

পূর্ণিমার রাতের আড্ডায় আসিফ

বিনোদন
জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার উপস্থাপনায় ‘এবং পূর্ণিমা’ সেলিব্রেটি টক শোটি বেশ সাড়া ফেলেছে। এবার অনুষ্ঠানে হাজির হয়েছেন বাংলা গানের যুবরাজ খ্যাত জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর। সম্প্রতি রাজধানীর তেজগাঁওস্থ বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে পর্বটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে আসিফ আকবর চলমান নানা ঘটনা, সঙ্গীতাঙ্গন, ব্যক্তি জীবনের অনেক কথা বলেছেন। অনুষ্ঠানটি নিয়ে আসিফ আকবর বলেন, ‘অনুষ্ঠানটিতে এসে খুব ভালো লেগেছে। পূর্ণিমা খুব সুন্দর উপস্থাপনা করে। প্রাণ খুলে কিছু সময় আড্ডা দিয়েছি। অনেক কিছুই বলা হয়েছে। দর্শকদের হয়তো অনুষ্ঠানটি ভালো লাগবে।’ পূর্ণিমা বলেন, ‘আসিফ ভাই আমাদের সবার খুব প্রিয় একজন শিল্পী। তার সঙ্গে এই অনুষ্ঠানটি বেশ জমজমাট হয়েছে। দর্শকও অনুষ্ঠানটি পছন্দ করবেন, আশা করছি। আগামী ১৪ জুলাই শনিবার রাত ১০টায় আরটিভিতে পর্বটি প্রচার হবে। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সোহেল রানা বিদ্যুত। গ...
‘তারা তো লিভ টুগেদারও করছেন, আর কি বাকি রইলো!’

‘তারা তো লিভ টুগেদারও করছেন, আর কি বাকি রইলো!’

বিনোদন
বলিউড ও ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সম্পর্কের বিষটি বেশ পুরনো। এ তালিকায় এবার যুক্ত হলেন এষা গুপ্তা ও হার্দিক পাণ্ডিয়া। আর হার্দিক পাণ্ডিয়া সঙ্গে সম্পর্কের গুঞ্জনে এবার নতুন করে আলোচনায় এলেন এষা গুপ্তা। আর সেটা হলো লিভ টুগেদারের মধ্য দিয়ে। তবে হার্দিক পান্ডিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়টিকে একেবারেই প্রকাশ্যে আনতে চাইছেন না এষা। শুধু তাই নয়, হার্দিকের সঙ্গে তার সম্পর্ক যাতে কোনোভাবেই সংবাদমাধ্যমে প্রকাশ না হয়, তার জন্যও তৎপর এ নায়িকা। এষার মতো হার্দিকও বিষয়টি নিয়ে একেবারে চুপই রয়েছেন। আর সেই কারণে ‘লাঞ্চ’ বা ‘ডিনার ডেটে’ বাইরে না গিয়ে, বাড়িতেই হার্দিকের সঙ্গে রুম ডেট করছেন এষা। তাছাড়া রাতেও থাকছেন হার্দিকের বাসায়। তাদের লিভ টুগেদার নিয়ে এখন সরগরম ভারতীয় মিডিয়া। এষার কাছের একজন বন্ধু জানিয়েছেন, হার্দিকের সঙ্গে নিজের সম্পর্কের কথা এখনই প্রকাশ করতে চাইছেন না এষা। তবে এসব কথা গোপন থাকে না...
সেই থাই ফুটবলারদের নিয়ে সিনেমা বানাতে প্রতিযোগিতা!

সেই থাই ফুটবলারদের নিয়ে সিনেমা বানাতে প্রতিযোগিতা!

বিনোদন
থাইল্যান্ডের থাম লিয়াং গুহায় আটকা পড়া ১২ জন খুদে ফুটবলার ও তাদের কোচকে নিয়ে সিনেমা বানাতে উঠে পড়ে লেগেছে হলিউডের দুই প্রযোজনা প্রতিষ্ঠান। খবর বিবিসির। এমনকি উদ্ধার অভিযানের শেষ হওয়ার আগে যুক্তরাষ্ট্রে স্টুডিও পিওর ফ্লিক্স ঘোষণা করে, একটি সুপারহিট সিনেমা তৈরির জন্য তাদের প্রযোজকরা সাক্ষাৎকার নিতে ঘটনাস্থলে অবস্থান করছেন। স্টুডিও'র সহ প্রতিষ্ঠাতা মার্কেল স্কটের বাড়ি থাইল্যান্ডে। এবং বলেছেন, উদ্ধার অভিযানে মারা যাওয়া সাবেক থাই নেভি সদস্য সামান গুনানের সঙ্গে তার স্ত্রী বড় হয়েছেন। স্কট বলেন, তিনি গুহা থেকে উদ্ধারের ঘটনা দেখেছেন। যা তাকে নাড়া দিয়েছে। এদিকে, লস অ্যাঞ্জেলেসভিত্তিক ইভানহু পিকচারস সিনেমা তৈরির জন্য নাকি আনুষ্ঠানিকভাবে থাই সরকার ও দেশটির নৌবাহিনীকে জানিয়েছেন। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে তাদের এই ছবির জন্য পরিচালকের নামও ঘোষণা করেছেন। তিনি জন এম চু। সর্বশেষ প্রতিষ্ঠানটির হয়ে তিনি '...
জোভান-তিশার ‘খুঁজে ফিরি আপনায়’

জোভান-তিশার ‘খুঁজে ফিরি আপনায়’

বিনোদন
ছোট পর্দার জনপ্রিয় দুই অভিনয় শিল্পী জোভান ও তানজিন তিশা। সম্প্রতি নেপালে চিত্রায়িত “খুজে ফিরি আপনায়” নাটকে অভিনয় করেছেন তারা। নাটকটি রচনা করেছেন আহসান আলমগীর, পরিচালনা করেছেন দীপু হাজরা। নাটকের গল্পে দেখা যায়, অজিদ ও আদিবার বিয়ে হয়েছিল এক বছর আগে। বিয়ের পরপর তারা হানিমুন করতে নেপালে বেড়াতে আসে। দুজনে ঘুরতে গিয়ে পাহাড় থেকে পড়ে মৃত্যু ঘটে অজিদের। ঠিক এক বছর পর ঐ একই দিনে অজিদকে স্বরন করতে আদিবা তার ভাই ভাবীকে সঙ্গে নিয়ে আবারও নেপালে আসে। আদিবা সেই পাহাড়ে যায় যেখানে তার স্বামীর মৃত্যু হয়েছিল। সেখানে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে। আদিবা নেপালের সবখানে এখনও অজিদকে খুজতে থাকে যদি অজিদের দেখা পায়। আদিবার ধারনা অজিদ মরে নাই এখনও বেঁচে আছে। খুঁজতে খুঁজতে ঠিকই একদিন পেয়ে যায় অজিদকে। তবে একা না সাথে তার বিয়ে করা নতুন স্ত্রী নেপালের মেয়ে সাবিনা খানালকেও। দুজন মুখোমুখি দাড়ায়। কিন্তু অজিদ আদিবাকে...
শেষ পর্যন্ত হেইলিকেই বিয়ে করছেন জাস্টিন বিবার

শেষ পর্যন্ত হেইলিকেই বিয়ে করছেন জাস্টিন বিবার

বিনোদন
সবাইকে চমকে দিয়ে পুরনো প্রেমিকার কাছেই ফিরে গেলেন জাস্টিন বিবার। শুধু তাই নয়, হেইলির সঙ্গে বাগদান করেছেন তিনি। আর সেই খবর নিজেই নিশ্চিত করেছেন জাস্টিন বিবার। জানা গেছে, সম্প্রতি বাহামাসে ভ্রমণে গিয়ে বাল্ডউইনকে প্রস্তাব দেন বিবার। ইনস্টাগ্রামে হেইলি বাল্ডউইনের সঙ্গে একটি রোমান্টিক ছবি পোস্ট করে জাস্টিন বিবার লিখেছেন, ‘কিছু বলার জন্য অপেক্ষা করছিলাম কিন্তু খবর দ্রুত ছড়িয়ে পড়ে। সোজা কথা শুনুন, হেইলি আমি তোমার সবকিছুর প্রেমের পড়েছি। তোমার জীবনের সবকিছু জানতে তোমার সঙ্গে জীবন কাটাতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। আমি প্রতিজ্ঞা করেছি, সম্মান ও সততার মাধ্যমে আমাদের পরিবার পরিচালনা করব। আমরা যা করছি এবং সিদ্ধান্ত নিচ্ছি সৃষ্টিকর্তা যেন আমাদের পথপ্রদর্শন করেন। আমার হৃদয় সম্পূর্ণ তোমার জন্য এবং সবসময় তোমাকেই প্রাধান্য দিই। তুমি আমার ভালোবাসা হেইলি ব্লাডউইন এবং তোমাকে ছাড়া কারো সঙ্গে জীবন অতিবাহিত করতে চা...
আসছে ঋত্বিক ঘটককে নিয়ে মঞ্চনাটক

আসছে ঋত্বিক ঘটককে নিয়ে মঞ্চনাটক

বিনোদন
উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক। এবার তাকে নিয়ে মঞ্চে আসছে নতুন নাটক। এই নাটকের নাম রাখা হয়েছে ‘ঋত্বিক’। তারুণ্যনির্ভর নাট্যদল ‘থিয়েটার ৫২’ এই নাটকটি মঞ্চে নিয়ে আসছে। রাজধানীর নাটক সরণীর (বেইলী রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আগামী ২১ জুলাই সন্ধ্যায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে বলে জানা গেছে। নাটকটি রচনা ও নির্দেশনা দিচ্ছেন মিজানুর রহমান। ‘থিয়েটার ৫২’র ৪র্থ প্রযোজনা হিসেবে মঞ্চে আসছে ‘ঋত্বিক’। নাটকের নাম ভূমিকায় অভিনয় করছেন গোলাম শাহরিয়ার সিক্ত। এই অভিনেতা বলেন, আমরা চেষ্টা করছি ভালো একটি নাটক দর্শকের সামনে নিয়ে আসতে। একই সঙ্গে ঋত্বিক ঘটকের মতো একজন বরেণ্য ব্যক্তিত্বকে মঞ্চের দর্শকের সামনে তুলে ধরতে। আশা করছি, ভালো কিছু হবে। এই নাটকে ঋত্বিক ঘটকের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন জয়িতা মহলানবীশ। এছাড়া অন্যান্য চরিত্রে আছেন নজরুল, আদিব, আদ্রিতা, রনি, রাশেল, আইরিন ও ...