লন্ডনে প্রিয়াঙ্কার জন্মদিন উদযাপনে নিক
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আজ তিনি বয়সের ৩৫-এর ঘর পার করে ৩৬ ঘরে পা দিয়েছেন। জন্মদিনের দুদিন আগে নিউ ইয়র্কের রাস্তায় নাচতে দেখা গেছে এ অভিনেত্রীকে।
প্রিয়াঙ্কা চোপড়া তার ইনস্টাগ্রামে জানান, ‘ইজ নট ইট রোমান্টিক’ নামের একটি কমেডি হলিউড ছবিতে অভিনয় করছেন তিনি, নাচটি ছিল ওই ছবির শুটিংয়ের। এর পরেই তিনি তার ‘প্রেমিক’ মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসের সঙ্গে জন্মদিন পালন করতে উড়াল দেন লন্ডনে।
নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে জানানো হয়, ১৬ জুলাই কোমরে বন্ধনী যুক্ত সাদা ও হালকা নীল রঙের স্ট্রাইপ প্রিন্টের জামা পরে নিকের হাত ধরে লন্ডনে হাঁটতে দেখা যায় প্রিয়াঙ্কাকে। সেদিন বাদামি রঙের প্যান্ট ও চকচকে শার্ট পরে প্রিয়াঙ্কাকে অভ্যর্থনা জানায় নিক।
নিউ ইয়র্কের রাস্তায় প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘ইজ নট ইট রোমান্টিক’ হলিউড ছবিটির শুটিংয়ের নাচের ভিডিওটি দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন
টাইমস অব ইন্ডি...









