Friday, July 3

বিনোদন

তাদের ‘অপেক্ষার শেষ সময়’

তাদের ‘অপেক্ষার শেষ সময়’

বিনোদন
জেলা শহরের পার্শ্ববর্তী এলাকায় শহরের মতোই উন্নত একটি গ্রাম। গ্রামের বড় বাড়িগুলোর মধ্যে মিয়াজি বাড়ি বেশ নাম করা। মিয়াজি বাড়ির আঃ বাছেদ মিয়াজি ইউনিয়ন পরিষদ মেম্বার থাকাকালীন একজন প্রতিবেশীকে নিয়ে একদিন রাতে বাড়ি ফিরেন। চলার পথেই হঠাৎ শিশুর কান্নার আওয়াজ পান। কাছে গিয়ে দেখেন এক বছর বয়সী একটি মেয়ে শিশু কাঁদছে। শিশুটিকে কোলে নিয়ে নিজের চোখের জল ধরে রাখতে পারেননি। শিশুটিকে বুকে জড়িয়ে নিয়ে যায় নিজের বাড়িতে। আজ সেই শিশুটি হাওয়াইন গিটারে স্বর্ণপদক নিয়ে ভোলায় আসছে। সন্ধ্যায় লঞ্চে এসে কেবিনে ব্যাগ রেখে বাইরে দাঁড়ায় সাজিদ। কিছুক্ষণ পর চোখে পড়ে অষ্টাদশী কন্যা তুলি আপন মনে দাঁড়িয়ে আছে। রাতে ক্যান্টিনে আবারও দেখা হয় তাদের। তুলির ফোনের কথোপকথোনে সাজিদ জানতে পারে তুলি হাওয়াইন গিটারে স্বর্ণপদক পায়। লঞ্চ থেকে নেমে জোনাল অফিসে প্রবেশ করে সাজিদ। কাজে মন বসছে না তার। চোখের সামনে শুধু তুলির মুখ ভাসে। ভালোবেসে ...
কোহলি ও আনুশকার ভালোবাসাময় ছবিটি সবার মুখে হাসি ফুটাচ্ছে

কোহলি ও আনুশকার ভালোবাসাময় ছবিটি সবার মুখে হাসি ফুটাচ্ছে

বিনোদন
সম্প্রতি বিরাট কোহলি ইংল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ শেষ করেছেন। সিরিজ জিতে কোহলি স্ত্রী আনুশকা শর্মার সঙ্গে একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। আর ছবিটি নিমিষেই ভাইরাল হয়ে যায়। ছবিটির ক্যাপশনে কোহলি লিখেছেন, ‘আমার সুন্দরীর সঙ্গে একদিন ঘুরে বেড়ানো।’ ছবিটি শেয়ারের এক ঘণ্টার মধ্যেই ১০ লাখ লাইক পড়ে। আর কয়েক ঘণ্টার মধ্যেই তা ২০ লাখ ছাড়িয়ে যায়। এ ছাড়া ভালোবাসাময় বিভিন্ন ধরনের মন্তব্য পড়তে শুরু করে ছবিটিতে। এক ভক্ত ছবিটির নিচে মন্তব্যে লিখেন, ‘বিশ্বের সেরা জুটি’। আরেকজন লিখেন, ‘কিউট’। অন্য আরেক ভক্ত মন্তব্য করেন, ‘তোমরা দুজন এতটা নিখুঁত কেন?’ এর আগে ভারত আর ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের একটি ম্যাচে আনুশকাকে মাঠে উপস্থিত থেকে খেলা দেখতে দেখা যায়। ওই ম্যাচ শেষে স্বামীর জন্য মাঠেই অপেক্ষা করতে দেখা যায় বলিউড অভিনেত্রী আনুশকাকে। স্ত্রীকে দেখে যেন আর আবেগ সামলে রাখতে পারেননি কোহল...
এবার বিদেশি শিল্পীদের নিয়ে শুটিং বিতর্কে অনন্য মামুন

এবার বিদেশি শিল্পীদের নিয়ে শুটিং বিতর্কে অনন্য মামুন

বিনোদন
পরিচালক অনন্য মামুন আবারো বির্তকে জড়িয়েছেন। আজ মঙ্গলবার আবারও একটি কাজ নিয়ে অভিযোগ উঠল এই পরিচালকের বিরুদ্ধে। সেটা অবশ্য শুধু অভিযোগেই শেষ হয়নি, অনিয়মের কারণে ভারতীয় অভিনেত্রীদের নিয়ে চলা শুটিং বন্ধ করতে বাধ্য হয়েছেন তিনি। জানা গেছে, সিঙ্গাপুরের একটি অ্যাপের জন্য ওয়েব সিরিজ নির্মাণ করছেন অনন্য মামুন। আর এই ওয়েব সিরিজে অভিনয় করছেন কলকাতার তিন অভিনেত্রী। আজ মঙ্গলবার সকাল থেকে রাজধানীর উত্তরার স্বপ্নীল শুটিং ফ্লোরে ওই তিনজনসহ বাংলাদেশি অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে শুটিং করছিলেন অনন্য মামুন। কিন্তু বাংলাদেশে কাজের ক্ষেত্রে কলকাতার অভিনেত্রীদের ‘ওয়ার্ক পারমিট’ না থাকায় শুটিং বন্ধ করে দিয়েছেন ডিরেক্টর গিল্ডস-এর সাধারণ সম্পাদক পরিচালক এস এ হক অলিক। এ সম্পর্কে এস এ হক অলিক বলেন, ‘সকাল বেলায় আমি শুনেছি বিদেশি শিল্পী নিয়ে মামুন কাজ করছেন, যাদের ওয়ার্ক পারমিট নাই। এটা তো অনিয়ম। ওয়ার্ক পারমিট ছাড়া ব...
কখনও ভাবিনি পুরস্কার পাব: চঞ্চল চৌধুরী

কখনও ভাবিনি পুরস্কার পাব: চঞ্চল চৌধুরী

বিনোদন
অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৬’ অর্জন করেছেন চঞ্চল চৌধুরী। পুরস্কারপ্রাপ্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। রীতিমতো শুভেচ্ছা বন্যায় ভাসছেন এই অভিনেতা। পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘প্রাণ উজার করা আবেগ আর পরিশ্রম দিয়ে কাজ করে গেছি, কেবলই কাজের নেশায়। কখনও ভাবিনি পুরস্কার পাব। আমার এই পরিশ্রমের ঘোরকে যে সম্মানের তিলক করে দিলেন, তার জন্য আমি কৃতজ্ঞ, সম্মানিত।’ এই পুরস্কার দর্শক-ভক্তদের উৎসর্গ করে চঞ্চল বলেন, ‘আমার এই সব অর্জন আপনাদের জন্য। তাই আপনাদের প্রতিই উৎসর্গ করছি। আমার কাজ নিয়ে আপনাদের ভালোবাসার দিকে তাকিয়ে থাকি, থাকবও। কৃতজ্ঞতা সবার প্রতি।’ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে...
হারিয়ে যাইনি, ভালো ছবির অপেক্ষায় আছি: আঁচল

হারিয়ে যাইনি, ভালো ছবির অপেক্ষায় আছি: আঁচল

বিনোদন
ঢালিউডের প্রথম সারির নায়িকা আঁচল আঁখি। অনেকদিন ধরেই চলচ্চিত্র থেকে দূরে সরে আছেন আঁচল। ইদানিং আবারও বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছে তাকে। আঁচলের এই সরব উপস্থিতি ফেরার আভাস দিচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে আঁচল আরটিভি অনলাইনকে বলেন, পছন্দমতো কাজ না পাওয়াতে কাজ থেকে দূরে ছিলাম। আর আমার ‘দাগ’ নামে একটি ছবি এখন মুক্তির অপেক্ষায় আছে। তিনি আরও বলেন, অনেকেই বলছেন আঁচল হারিয়ে গেছে। কেউ আবার বলছেন ফিরছেন আঁচল। কোথাও হারিয়ে যাইনি, আমিতো ছিলামই। ভালো ছবির অপেক্ষায় আছি। কাজের কথা চলছে। সুযোগ-সুবিধা মতো নতুন ছবির কাজ শুরু করবো। ঢাকাই ছবির নাম্বার ওয়ান নায়িকার অন্যতম দাবিদার হয়েও কেন চলচ্চিত্র থেকে দূরে সরে ছিলেন, জবাবে আঁচল বলেন, মাঝে ইন্ডাস্ট্রির অবস্থা কিছুটা খারাপ ছিল। আমি অনেক প্রযোজনা প্রতিষ্ঠানের হয়ে কাজ করেছি। কিন্তু তারাও মাঝে ছবি নির্মাণ বন্ধ রেখেছিল। আমার মনে হয় এবার সবকিছু ঠিক হয়ে যাবে। সবাই ...
আইনি ঝামেলা থেকে রেহাই নেই সালমান খানের

আইনি ঝামেলা থেকে রেহাই নেই সালমান খানের

বিনোদন
আইনি ঝামেলা থেকে যেন কিছুতেই রেহাই পান না সালমান খান। একের পর আইনি নোটিশ পেয়েই চলেছেন তিনি। এবার ঝামেলার সূত্রপাত তার মহারাষ্ট্রের রায়গড় জেলার পানভেলের ফার্মহাউসকে কেন্দ্র করে। জানা গেছে, যে জায়গায় তার এই ফার্ম হাউসটি রয়েছে সেটি বনদফতরের অধীনে। আর এই অবৈধ নির্মাণের অভিযোগেই সালমান খান ও তার পরিবারকে নোটিশ পাঠাল মহারাষ্ট্র বনদফতর। সাত দিনের মধ্যে সেই নোটিশের জবাব না দিলে খান পরিবারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এক প্রবাসী ভারতীয় অভি‌যোগ করেছেন তার এই ফার্মহাউসটি বানানো হয়েছে বনদফতরের আইন ভেঙে। বনদফতরের আইন ছাড়াও এই নির্মাণের কারণে অন্য সব আইনও লঙ্ঘন কয়ার হয়েছে বলে দাবি করেন তিনি। সেই নোটিশে বলা হয়েছে, সাত দিনের মধ্যে জবাব না দেওয়া হলে, মালিকপক্ষের কিছু বলার নেই বলে ভাবা হবে। এক্ষেত্রে আইন অনু‌যায়ী উপযুক্ত ব্যবস্থাও নেওয়া হবে এমনটাই উল্লেখ করা আছে নোটিশে। ফা...
অভিনয়ের পাশাপাশি তামিল নায়িকারা কী করেন জানেন?

অভিনয়ের পাশাপাশি তামিল নায়িকারা কী করেন জানেন?

বিনোদন
ভারতীয় চলচ্চিত্রে দক্ষিণী ফিল্মের একটা বড় ভূমিকা রয়েছে। বলিউড ভারতের সবচেয়ে নামকরা ইন্ডাস্ট্রি হলেও দক্ষিণী অনেক ছবির কাহিনী নিয়েই তৈরি হয় ভারতের অন্য ইন্ডাস্ট্রির ছবি। তাছাড়া অ্যাকশনের দিক থেকে বলিউডের চেয়ে ঢেড় এগিয়ে দক্ষিণী ছবি। দক্ষিণী ছবির নায়িকার কেবল অভিনয়ের মধ্যে নিজেদের সীমাবন্ধ রাখেন না। এর বাইরেও তাদের ব্যবসা রয়েছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। কাজল আগরওয়াল: দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রীদের একজন কাজল। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও তামিল ও তেলুগু ছবিতে নিজের আসন পাকা করে ফেলেছেন তিনি। দক্ষিণের প্রথম সারির এই অভিনেত্রী ইতিমধ্যেই ঝুলিতে পুরেছেন চারটি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। দক্ষিণী ছবি ছাড়াও বলিউডেও বেশ জনপ্রিয় কাজল। অভিনয়ের পাশাপাশি ব্যবসাটাও তিনি করেন মন দিয়েই। ‘মার্সালা’ নামে তাঁর গহনার বুটিক রয়েছে। রাকুল প্রীত সিংহ: তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভি...
জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

বিনোদন
জমকালো আয়োজনে প্রদান করা হলো দেশীয় চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৬’ । এবছর আজীবন সম্মাননা পান গুণী অভিনয়শিল্পী ফরিদা আক্তার (ববিতা) ও আকবর হোসেন পাঠান (ফারুক)। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমসহ অনেকে। যৌথভাবে তথ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (বিএফডিসি) এ অনুষ্ঠানের আয়োজন করে। জাতীয় চলচ্চিত্র বিভাগ নিয়মিত ২৮টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করে থাকে। তবে ২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২৬টি ক্যাটাগরিতে দেয়া হয়। বাংলাদেশের চলচ্চিত্রশিল্পে বিশেষ অবদানের জন্য সরকার এ বছর ২৬ বিভাগে ২৯ জন শিল্পী ও কলাকুশলীকে এ পুরস্কার প্রদান করা হয়েছে। প্রামাণ্যচ...
ক্যাটরিনা বিপজ্জনক মানুষ: সোনাক্ষী

ক্যাটরিনা বিপজ্জনক মানুষ: সোনাক্ষী

বিনোদন
কিছুদিন আগে খবরে প্রকাশ, সালমান খানের দাবাং ট্যুরে ক্যাটরিনা কাইফ ও জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। এবার ক্যাটরিনার বিরুদ্ধে নালিশ দিলেন দাবাং ট্যুরের আরেক অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে বলেছেন, ‘ক্যাটরিনা একজন বিপজ্জনক মানুষ। তার থেকে দূরে থাকা উচিত।’ কিন্তু এখানে ক্যাটরিনা ও জ্যাকলিনের মতো সমস্যা সৃষ্টি হয়নি সোনাক্ষীর সঙ্গে। নায়িকা বলতে চেয়েছেন, জিম করার ক্ষেত্রে ক্যাটরিনার থেকে বিপজ্জনক মানুষ আর নেই। ওয়ার্ক আউট করাতে ক্যাট তার সহকর্মীদের অনেক কষ্ট দেন বলে জানিয়েছেন সোনাক্ষী। তার পোস্ট করা ভিডিওতে দুজনকে জিমে শরীর চর্চা করতেই দেখা গেছে। শরীর চর্চা যে কষ্টের সে কথাই রসিকতার ছলে ইনস্টাগ্রামে পোস্ট করলেন সোনাক্ষী। [youtube https://www.youtube.com/watch?v=SFweMcvxeLI]...
সালমানের বিরুদ্ধে অবৈধভাবে ফার্মহাউস নির্মাণের অভিযোগ

সালমানের বিরুদ্ধে অবৈধভাবে ফার্মহাউস নির্মাণের অভিযোগ

বিনোদন
আইনি জটিলতায় পড়তে যাচ্ছেন বলিউডের সুপারস্টার সালমান খান। অবৈধ নির্মাণের অভিযোগে এনে এবার সালমান ও তার পরিবারকে নোটিশ পাঠিয়েছে মহারাষ্ট্র বনদপ্তর। সাত দিনের মধ্যে নোটিশের জবাব না দিলে তার পরিবারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে। ভারতের গণমাধ্যমের খবর, মহারাষ্ট্রের রায়গড় জেলার পানভেলে একটি ফার্মহাউস রয়েছে সালমানের। সালমান ছাড়াও ফার্মহাউসটির মালিকানা রয়েছে বাবা সেলিম খান, বোন অর্পিতা খান, আলভিরা খান, ভাই আরবাজ খান, সোহেল খান ও মা হেলেনের। এক অনাবাসী ভারতীয় অভি‌যোগ করেছেন ওই ফার্মহাউসটি তৈরি করা হয়েছে বনদপ্তরের আইন ভেঙে। নোটিশে বলা হয়, বন আইন ভেঙে ফার্মহাউস তৈরি করতে সিমেন্ট, কংক্রিট আনা হয়েছে। একইসঙ্গে নির্মাণ করার জন্য অন্যান্য আইনও ভাঙা হয়েছে। নোটিশে আরও বলা হয়েছে, উপ‌যুক্ত সময়ের মধ্যে ‌ওই নোটিশের জবাব না দেয়া হলে, মালিকপক্ষের কিছু বলার নেই বলে ধরে নেয়া হবে। এক্ষেত্রে ...