Friday, August 7

এক্সক্লুসিভ

সাকিব আল হাসানের নায়িকা হবেন পরীমনি!

সাকিব আল হাসানের নায়িকা হবেন পরীমনি!

এক্সক্লুসিভ, বিনোদন
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসবক্সে এর আগেও ঘুরে গেছেন শোবিজের সেলিব্রিটিরা। সর্বশেষ গত পাকিস্তান সিরিজের সময়ই যেমন এসেছিলেন সৃজিত-মিথিলা দম্পতি। সৃজিত মুখার্জি তো এমনও বলে গেছেন, সাকিব আল হাসানের জীবন নিয়ে বানাতে চান সিনেমাও। ভারতের চলচ্চিত্র নির্মাতা সৃজিতের ইচ্ছাটা এখনো থেকে থাকলে এবার বোধ হয় সেই সিনেমার নায়িকাও পেয়ে গেলেন তিনি! নায়িকা আর কেউ নন—পরীমনি। আজ আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ চলাকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসবক্সে এসে চিত্রনায়িকা পরীমনি জানিয়েছেন, সাকিবের জীবনীনির্ভর সিনেমায় অভিনয় করার প্রস্তাব পেলে তাঁর আপত্তি থাকবে না, ‘সিনেমা আগে কেউ তৈরি করুক। এরপর কোনো পরিচালক যদি আমাকে নিতে চান, তাহলে অবশ্যই করব।’ অবশ্য ইচ্ছা থাকলেই তো আর সবকিছু হয় না। ক্রিকেট মাঠে জুটি বাঁধার মতো সিনেমায় জুটি বাঁধার আগেও আছে অনেক প্রক্রিয়া। পরীমনি মনে করিয়ে দিলেন সে...
নায়কের পক্ষে আইনী লড়াইয়ে গায়ক অ্যাড মেজবা শরীফ:

নায়কের পক্ষে আইনী লড়াইয়ে গায়ক অ্যাড মেজবা শরীফ:

এক্সক্লুসিভ, বিনোদন
নায়কের পক্ষে আইনী লড়াইয়ে গায়ক অ্যাড মেজবা শরীফ: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনী আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্তকে বাতিল করে দিয়ে রায় দেন মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ। এর মধ্য দিয়ে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনে আর বাধা থাকলো না নায়ক জায়েদ খানের। জায়েদ খানের পক্ষে আইনী লড়াইয়ে সুপ্রীম কোর্টের আইনজীবী গায়ক মেজবা শরীফও ছিলেন। মেজবা শরীফ বেশ কিছু আলোচিত মামলা নিয়েও আইনী লড়াই করছেন। তন্মধ্যে রয়েছে বাদী পক্ষে ৪ খুনের মামলা, এসিড দগ্ধ তানিয়ার মামলা, শ্রেষ্ঠ সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্লাবন কোরেশির মামলা এবং সঙ্গীত পরিচালক এম এ রহমানের মামলা । মেজবা শরীফের বীর মুক্তিযোদ্ধা পিতা ছিলেন পুলিশ সুপার পদমর্যাদার সাবেক গোয়েন্দা কর্মকর্তা। সুপ্রীম কোর্টের আইনজীবী মেজবা উদ্দীন শরীফ আইন পেশায় সফলতার পাশাপাশি গায়ক হিসেবেও বেশ সফল, "সিডি চয়েস", "ইগল" এবং "সঙ্গীতা...
আমেরিকা আরও ৬২ লাখ টিকা দিল, অনুদান ছাড়াল ৫ কোটি

আমেরিকা আরও ৬২ লাখ টিকা দিল, অনুদান ছাড়াল ৫ কোটি

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ, বাংলাদেশ
বাংলাদেশকে ফাইজারের তৈরি কোভিড-১৯–এর আরও ৬ দশমিক ২ মিলিয়ন (৬২ লাখ) ডোজ টিকা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কোভ্যাক্সের আওতায় এ টিকা পেল বাংলাদেশ। আমেরিকার জনগণের পক্ষ থেকে এ অনুদানের মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকার এখন পর্যন্ত বাংলাদেশকে ৫১ মিলিয়নেরও (৫ দশমিক ১ কোটি) বেশি টিকা দিল। ভবিষ্যতে আরও টিকা দেবে দেশটি। এই সহায়তার ফলে বাংলাদেশের যুবসমাজ, দুর্গম জনপদ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে টিকার বুস্টার ডোজ দেওয়া সম্ভব হবে। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো ঢাকায় আমেরিকার দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। ১০ কোটি মানুষকে কমপক্ষে এক ডোজ টিকা দেওয়ার মাইলফলক অতিক্রম করায় বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানিয়েছে আমেরিকা। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ ডি ‘অ্যাফেয়ার্স হেলেন লা’ ফেইভ বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জীবন রক্ষাকারী টিকা অনুদান অব্যাহত রাখবে। ২০২২ সাল...
কলাবাগানে রেস্তোরাঁয় বিস্ফোরণ, দগ্ধ ৪

কলাবাগানে রেস্তোরাঁয় বিস্ফোরণ, দগ্ধ ৪

এক্সক্লুসিভ
রাজধানীর কলাবাগানে একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- সরোয়ার হোসেন (১৬), মো. তামিম (১৭), মো. ফারহান (১৫) ও মোহাম্মদ ফয়সাল (১৫)। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে কলাবাগানে ‘হোটেল ক্যাফে আল-বোরাক’ নামে রেস্তোরাঁয় এ দুর্ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, কলাবাগান একটি হোটেল থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে চারজন দগ্ধ হয়ে বার্নে এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তাদের কত শতাংশ পুড়েছে এখনো জানা যায়নি। ...
এবার পূনাঙ্গ সিনেমার সম্পাদনায় এস. এম. তুষার

এবার পূনাঙ্গ সিনেমার সম্পাদনায় এস. এম. তুষার

এক্সক্লুসিভ, বিনোদন
নিউজ ডেস্ক, সম্পাদনায়- আরজে সাইমুর : এবার মায়া দ্যা লাভ সিনেমার সম্পাদনায় এস. এম. তুষার। আসিফ আকবর, ইমরান মাহামুদুল, বেল্লাল খান সহ প্রথম সারির তারকা শিল্পীদের থেকে শুরু করে নবীন কিংবা প্রবীন তারকা শিল্পীদের মিউজিক ভিডিও সম্পাদনা ও রং বিন্যাস করে ইতোমধ্যে প্রথম সারির সম্পাদক হিসেবে নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন এস.এম. তুষার। আলিনুর আশিক ভুইঁয়া প্রযোজিত জসিম উদ্দিন জাকির পরিচালিত মায়া দ্যা লাভ সিনেমাটির সম্পাদনা, ভি.এফ.এক্স এবং রং বিন্যাসের কাজে ইতিমধ্যে চুক্তি বদ্ধ হয়েছেন তিনি। এ প্রসঙ্গে এস.এম. তুষার বলেন, একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পোস্ট প্রোডাকশনে কাজ করার স্বপ্ন ছিলো আমার ক্যারিয়ারের শুরু থেকেই। এবার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে জসিম উদ্দিন জাকির ভাই পরিচালিত মায়া দ্যা লাভ সিনেমাটির মাধ্যমে। এই সিনেমাটি নিয়ে অনেক আশাবাদী আমরা ব্রাদার্স প্রোডাকশনের পুরো টিম। সবচাইতে মজার ব...
সিয়াম–পূজার ‘শান’: ঈদে মুক্তির সিদ্ধান্ত

সিয়াম–পূজার ‘শান’: ঈদে মুক্তির সিদ্ধান্ত

এক্সক্লুসিভ, বিনোদন
আগামী পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাবে পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমা ‘শান’। প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যানের পক্ষ থেকে নতুন মুক্তির তারিখ জানানো হয়েছে। ছবিটি এ বছরের ৭ জানুয়ারি মুক্তির কথা ছিল। মুক্তির জন্য সব প্রস্তুতিও নেওয়া ছিল। কিন্তু করোনার ক্রমবর্ধমান ঊর্ধ্বগতির জন্য মুক্তি স্থগিত করা হয়। গতকাল শুক্রবার নতুন করে মুক্তির তারিখ জানিয়ে বলা হলো আসছে ঈদে মুক্তি পাবে ছবিটি। ছবিটির মাধ্যমে ‘পোড়ামন ২’ ও ‘দহন’–এর পর আবার একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। পুলিশি অ্যাকশন থ্রিলার গল্প হওয়ায় শুটিংয়ের শুরু থেকেই দর্শকদের আগ্রহ ছিল ছবিটির বেলায়। তবে বারবার মুক্তি পেছানোয় কমছিল আগ্রহ। অবশেষে মুক্তির তারিখ জানিয়ে আবার দর্শকদের প্রস্তুত হতে বলল ‘শান’ টিম। ‘শান’-এর নির্মাতা এম রাহিম। এটি তাঁর প্রথম কাজ। এর আগে তিনি ‘পোড়ামন ২’ ও ‘দহন’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। কলকাতার খ...
১৫ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত আদ্-দ্বীন হাসপাতালে বিনামূল্যে প্রস্টেট অপারেশন

১৫ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত আদ্-দ্বীন হাসপাতালে বিনামূল্যে প্রস্টেট অপারেশন

এক্সক্লুসিভ, স্বাস্থ্য
নিউজ ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ কন্ঠ: রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে দরিদ্র রোগীদের বিনামূল্যে বয়স্ক পুরুষদের প্রস্টেটজনিত প্রসাবের সমস্যার চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এ সেবা কার্যক্রম চলবে আগামী ৭ মার্চ পর্যন্ত। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৮ থেকে বেলা ১১ টা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগের ২য় তলায় রোগী বাছায় করে অপারেশনের জন্য ভর্তি করা হবে। রোগী বাছাই কার্যক্রম চলবে ৩ মার্চ পর্যন্ত। রোগীর পরীক্ষা-নিরীক্ষা এবং থাকা-খাওয়ার খরচ হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবে। রোগীকে শুধু ওষুধের খরচ বহন করতে হবে। আদ্-দ্বীন হাসপাতালসমূহের মহাপরিচালক প্রফেসর ডা. নাহিদ ইয়াসমিন বলেন, “আদ্-দ্বীন আসহায়, সুবিধাবঞ্চিত মানুষের সেবায় কাজ যাচ্ছে। দরিদ্র রোগীরা যাতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সেজন্য আদ্-দ্বীন হাসপাতালসমূহে বিনামূল্যে বিভিন্ন চিকিৎসা ...
ভালোবাসা দিবসে ৬৬১ বিয়ে

ভালোবাসা দিবসে ৬৬১ বিয়ে

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ
মেক্সিকোতে স্থানীয় সময় গতকাল সোমবার জড়ো হয়েছিলেন ৬৬১ জুটি। ভালোবাসা দিবস উপলক্ষে সেখানে আয়োজন করা হয় গণবিয়ে। সেখানেই গাঁটছড়া বাঁধেন তাঁরা। ছিলেন ৭৪ বছর বয়সী ফ্রান্সেসকো কালভো ও ৬৮ বছরের রোসালিভা সিলভাও। সবার চোখে ছিল জল। তবে তা আনন্দের। মাস্ক পরা মুখেও হাসির ছাপ ছিল। বার্তা সংস্থা এএফপির খবর বলছে, মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির শহরতলিতে এ গণবিয়ের আয়োজন করা হয়। সেখানে স্বামীর পাশে দাঁড়িয়ে হাসতে হাসতে সদ্য বিবাহিত রোসালিভা সিলভা বলেন, ‘আমি ভাবতেও পারিনি আবার সুযোগ আসবে। কিন্তু আবার ভালোবাসা এসেছে।’ তবে জোনাথন গার্সিয়া নামের ৪০ বছর বয়সী এক ব্যক্তির জন্য গণবিয়ের বিষয়টি পারিবারিক প্রথার মতো। তিনি এএফপিকে বলেন, ‘এর আগে এভাবেই আমার দুই বোনের বিয়ে হয়েছে। আমরা দেখলাম, এভাবে বিয়ে করেই অনেক সুখী ছিল তারা। এরপরই আমরা ভাবলাম, ঐতিহ্য হিসেবে গণবিয়ে চালিয়ে যাওয়া যায়।’ মেক্সিকোর সিউদাত নেজাহু...
জায়েদ-নিপুণের পদ নিয়ে শুনানি পেছাল

জায়েদ-নিপুণের পদ নিয়ে শুনানি পেছাল

এক্সক্লুসিভ, বিনোদন
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে স্থগিত হওয়া সাধারণ সম্পাদক পদ নিয়ে শুনানির দিন পিছিয়ে গেছে। আজ রোববার হওয়া কথা ছিল এ শুনানি। তবে তা পিছিয়ে একদিন পর আগামীকাল সোমবার দিন ধার্য করা হয়েছে। চিত্রনায়িকা নিপুণ আক্তারের আইনজীবীর সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৬ বিচারপতির বেঞ্চে এ দিন ধার্য করেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নুরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণাদেব নাথ। উল্লেখ্য, জায়েদ খান ও নিপুণ আক্তার উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ায় সাধারণ সম্পাদক পদটি আপাতত শূন্য রয়েছে। সুপ্রিমকোর্টের চেম্বার আদালত ওই পদে স্থিতাবস্থা জারি করে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠান। সেখানেই চূড়ান্ত নিষ্পত্তি হবে। ফলে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে কে আসীন হচ্ছেন এ নিয়ে সিদ্ধা...
জীবন বীমা কর্পোরেশনের নতুন এমডি হলেন সাইফুল ইসলাম

জীবন বীমা কর্পোরেশনের নতুন এমডি হলেন সাইফুল ইসলাম

এক্সক্লুসিভ, বাংলাদেশ
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জীবন বীমা কর্পোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং শ্রম অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলামকে জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দিয়ে বুধবার (৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে। আর শ্রম অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পান রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খালেদ মামুন চৌধুরী (এনডিসি)। এছাড়া সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার হয়েছেন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের রেজিস্টার (অতিরিক্ত সচিব) মো. আবদুস সাত্তার।...