Thursday, June 4

এক্সক্লুসিভ

আ.লীগ নেতা ও প্রীতি হত্যার ঘটনায় শ্যুটার আটক

আ.লীগ নেতা ও প্রীতি হত্যার ঘটনায় শ্যুটার আটক

এক্সক্লুসিভ, ক্রাইম, বাংলাদেশ, রাজনীতি
রাজধানীর মতিঝিলের আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান জামাল প্রীতিকে ফিল্মিস্টাইলে গুলি করে হত্যার ঘটনায় এক শ্যুটারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার সকালে ডিবি সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে টিপু হত্যার বিষয়ে রোববার দুপুর দেড়টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। টিপু হত্যা মামলার সর্বশেষ আপডেট জানাতে সাংবাদিকদের ব্রিফ করবেন ডিবির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার। এদিকে হত্যার তদন্তে সাফল্যের খুব কাছাকাছি রয়েছেন বলে জানিয়েছেন গোয়েন্দারা। রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে কারা লাভবান এবং কারা ক্ষতির সম্মুখীন হলো, তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। এ ব্যাপারে ইতোমধ্যে ঘটনাসংশ্লিষ্ট বেশ কয়েকজনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাওয়া গেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত। পাশাপাশি টিপুকে ফোনে হত্যার হুমকি বা সতর্ককারীর সূ...
নিত্যপণ্যের বাজারে উত্তাপ অসহনীয়

নিত্যপণ্যের বাজারে উত্তাপ অসহনীয়

এক্সক্লুসিভ, জাতীয়, বাংলাদেশ
রমজান মাস শুরু হতে এখনো এক সপ্তাহ বাকি আছে। কিন্তু এরই মধ্যে বাজারে রমজাননির্ভর সব ধরনের পণ্য বাড়তি দরে বিক্রি হচ্ছে। ছোলা থেকে শুরু করে ডাল, ভোজ্যতেল, খেজুর, চিনি, পেঁয়াজ, মুরগি ও গরুর মাংস, গুঁড়াদুধসহ বেশ কিছু সবজির দরে বাড়তি উত্তাপ ছড়াচ্ছে। যা ভোক্তাদের কাছে প্রায় অসহনীয় হয়ে উঠেছে। তিন মাস ধরে ধাপে ধাপে অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইতোমধ্যেই সরকারের পক্ষ থেকে খুচরা পর্যায়ে ৪০টি নিত্যপণ্যের যৌক্তিক মূল্য বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু এসবে কোনো তোয়াক্কা না করে অতিরিক্ত মূল্যেই বিক্রি করে যাচ্ছেন অসাধুরা। এক্ষেত্রে কর্তৃপক্ষ এক রকম নির্বিকার। যদিও ভোজ্যতেলসহ কয়েকটি পণ্যের ক্ষেত্রে বিশ্ববাজারে দাম বৃদ্ধির অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা। কিন্তু শাকসবজি, ছোলা, মুরগি ও গরুর মাংসসহ অন্যান্য পণ্যে বাড়তি দরের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে প...
বাংলাদেশ থেকে গণতন্ত্র নির্বাসিত হয়েছে: মির্জা ফখরুল

বাংলাদেশ থেকে গণতন্ত্র নির্বাসিত হয়েছে: মির্জা ফখরুল

এক্সক্লুসিভ, বাংলাদেশ, রাজনীতি
বাংলাদেশ থেকে গণতন্ত্র নির্বাসিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আজকে স্বাধীনতা ৫০ বছর পরে যখন আমরা স্বাধীনতা দিবস পালন করছি, সুবর্ণজয়ন্তী পালন করছি, সেই সময় বাংলাদেশ থেকে গণতন্ত্র নির্বাসিত হয়েছে।’ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার (২৬ মার্চ) সকালে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, ‘যে লক্ষ্য, আশা-আকাঙ্ক্ষা নিয়ে স্বপ্ন নিয়ে আমরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছিলাম তা ধূলিস্যাৎ হয়ে গেছে। আজকে এই ৫০ বছর পরে আমাদের জনগণের ভোটের অধিকার নেই, তাদের স্বাধীনতা নেই, সংগঠনের অধিকার নেই। বাংলাদেশ সম্পূর্ণভাবে একটা কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী শাসনের কবলে পড়েছে। দেশনেত্রী খালেদা জ...
স্বাধীনতা একজন লোকের কারণেই এসেছে: পরিকল্পনামন্ত্রী

স্বাধীনতা একজন লোকের কারণেই এসেছে: পরিকল্পনামন্ত্রী

এক্সক্লুসিভ, বাংলাদেশ, রাজনীতি
স্বাধীনতা একজন লোকের কারণেই এসেছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, অনেকে আলীগড়, অক্সফোর্ড, ক্যামব্রিজ থেকে ডিগ্রি নিয়েছেন। অনেক জ্ঞানীগুণী এদেশে এসেছে। তারা কিন্তু বিশাল বিশাল ব্যক্তি, অনেকে আবার ব্যারিস্টারও আছেন। এসব ব্যক্তি কিন্তু স্বাধীনতা অর্জন করতে পারেনি। স্বাধীনতা অর্জন করতে পেরেছেন আমাদের মতো সাধারণ পরিবারের একজন মানুষ। যে মানুষের কাজই ছিল দেশের সব মানুষকে নিজের মানুষ হিসেবে গ্রহণ করা। আর সেই মানুষটি হচ্ছে আমাদের অতি আপনজন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর নেতৃত্বই স্বাধীনতা অর্জনের মূলমন্ত্র। স্বাধীনতা একজন লোকের কারণেই এসেছে। তিনি (বঙ্গবন্ধু) যে সাহস নিয়ে বলেছিলেন ‘আমাদের ঠকানো হচ্ছে’। তিনি ছাড়া এটা আর কেউ বলতে পারেনি। শনিবার (২৬ মার্চ) নগরীরর পরিকল্পনা মন্ত্রণালয়ের শহীদ মিনার চত্বরে মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভায় অংশ নি...
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

এক্সক্লুসিভ, বাংলাদেশ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে শনিবার ভারতের উত্তর-পূর্বাঞ্চল রাজ্যগুলোর সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রী এপার-ওপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আখাউড়া স্থলবন্দর বন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি যুগান্তরকে জানান, বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আখাউড়া স্থলবন্দর দিয়ে শনিবার সকাল থেকে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ আছে। আগামীকাল রোববার সকালে ফের আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে। বিষয়টি আগেই ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও কাস্টমসের দাপ্তরিক কার্যক্রম চলছে বলে আখাউড়া কাস্টমস স্থল শুল্ক রাজস্ব কর্মকর্তা শাহ্ নোমান সিদ্দিকী যুগান্তরকে জানিয়েছেন। আখাউ...

এসআই পরিচয়ে বিয়ে, পরে জানা গেল পান বিক্রেতা

এক্সক্লুসিভ, ক্রাইম, বাংলাদেশ
মোবাইল ফোনে পরিচয়। কথাও হয় দুই মাস। এর পর পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে এক কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে। পরে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করে শ্বশুরবাড়িতে যাতায়াতকালে লোকজনের সন্দেহ হয়। পরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের জিয়েলগাড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই প্রতারকের নাম উৎপল মণ্ডল (৪০)। তিনি গোপালগঞ্জ জেলার মকছেদপুর থানার দিস্তাই গ্রামের নিরাপদ মণ্ডলের ছেলে। ওই কলেজছাত্রীর পরিবারের সদস্য ও এলাকাবাসী জানান, ফরিদপুর সারদা সুন্দরী কলেজের ছাত্রীর সঙ্গে মোবাইলে পরিচয় হয় উৎপল মণ্ডলের। সে নিজেকে কিশোরগঞ্জ এসপি অফিসের অধীনে বাংলাদেশ পুলিশের এসআই পরিচয় দেন এবং আইডি কার্ড প্রদর্শন করেন। একপর্যায়ে প্রেমে জড়িয়ে ফরিদপুর কোর্টে দুই মাস আগে এভিডেভিটের মাধ্যমে বিয়ে করেন। পরে ওই ছাত্রী তার ...
সাকিব আল হাসানের নায়িকা হবেন পরীমনি!

সাকিব আল হাসানের নায়িকা হবেন পরীমনি!

এক্সক্লুসিভ, বিনোদন
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসবক্সে এর আগেও ঘুরে গেছেন শোবিজের সেলিব্রিটিরা। সর্বশেষ গত পাকিস্তান সিরিজের সময়ই যেমন এসেছিলেন সৃজিত-মিথিলা দম্পতি। সৃজিত মুখার্জি তো এমনও বলে গেছেন, সাকিব আল হাসানের জীবন নিয়ে বানাতে চান সিনেমাও। ভারতের চলচ্চিত্র নির্মাতা সৃজিতের ইচ্ছাটা এখনো থেকে থাকলে এবার বোধ হয় সেই সিনেমার নায়িকাও পেয়ে গেলেন তিনি! নায়িকা আর কেউ নন—পরীমনি। আজ আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ চলাকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসবক্সে এসে চিত্রনায়িকা পরীমনি জানিয়েছেন, সাকিবের জীবনীনির্ভর সিনেমায় অভিনয় করার প্রস্তাব পেলে তাঁর আপত্তি থাকবে না, ‘সিনেমা আগে কেউ তৈরি করুক। এরপর কোনো পরিচালক যদি আমাকে নিতে চান, তাহলে অবশ্যই করব।’ অবশ্য ইচ্ছা থাকলেই তো আর সবকিছু হয় না। ক্রিকেট মাঠে জুটি বাঁধার মতো সিনেমায় জুটি বাঁধার আগেও আছে অনেক প্রক্রিয়া। পরীমনি মনে করিয়ে দিলেন সে...
নায়কের পক্ষে আইনী লড়াইয়ে গায়ক অ্যাড মেজবা শরীফ:

নায়কের পক্ষে আইনী লড়াইয়ে গায়ক অ্যাড মেজবা শরীফ:

এক্সক্লুসিভ, বিনোদন
নায়কের পক্ষে আইনী লড়াইয়ে গায়ক অ্যাড মেজবা শরীফ: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনী আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্তকে বাতিল করে দিয়ে রায় দেন মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ। এর মধ্য দিয়ে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনে আর বাধা থাকলো না নায়ক জায়েদ খানের। জায়েদ খানের পক্ষে আইনী লড়াইয়ে সুপ্রীম কোর্টের আইনজীবী গায়ক মেজবা শরীফও ছিলেন। মেজবা শরীফ বেশ কিছু আলোচিত মামলা নিয়েও আইনী লড়াই করছেন। তন্মধ্যে রয়েছে বাদী পক্ষে ৪ খুনের মামলা, এসিড দগ্ধ তানিয়ার মামলা, শ্রেষ্ঠ সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্লাবন কোরেশির মামলা এবং সঙ্গীত পরিচালক এম এ রহমানের মামলা । মেজবা শরীফের বীর মুক্তিযোদ্ধা পিতা ছিলেন পুলিশ সুপার পদমর্যাদার সাবেক গোয়েন্দা কর্মকর্তা। সুপ্রীম কোর্টের আইনজীবী মেজবা উদ্দীন শরীফ আইন পেশায় সফলতার পাশাপাশি গায়ক হিসেবেও বেশ সফল, "সিডি চয়েস", "ইগল" এবং "সঙ্গীতা...
আমেরিকা আরও ৬২ লাখ টিকা দিল, অনুদান ছাড়াল ৫ কোটি

আমেরিকা আরও ৬২ লাখ টিকা দিল, অনুদান ছাড়াল ৫ কোটি

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ, বাংলাদেশ
বাংলাদেশকে ফাইজারের তৈরি কোভিড-১৯–এর আরও ৬ দশমিক ২ মিলিয়ন (৬২ লাখ) ডোজ টিকা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কোভ্যাক্সের আওতায় এ টিকা পেল বাংলাদেশ। আমেরিকার জনগণের পক্ষ থেকে এ অনুদানের মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকার এখন পর্যন্ত বাংলাদেশকে ৫১ মিলিয়নেরও (৫ দশমিক ১ কোটি) বেশি টিকা দিল। ভবিষ্যতে আরও টিকা দেবে দেশটি। এই সহায়তার ফলে বাংলাদেশের যুবসমাজ, দুর্গম জনপদ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে টিকার বুস্টার ডোজ দেওয়া সম্ভব হবে। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো ঢাকায় আমেরিকার দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। ১০ কোটি মানুষকে কমপক্ষে এক ডোজ টিকা দেওয়ার মাইলফলক অতিক্রম করায় বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানিয়েছে আমেরিকা। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ ডি ‘অ্যাফেয়ার্স হেলেন লা’ ফেইভ বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জীবন রক্ষাকারী টিকা অনুদান অব্যাহত রাখবে। ২০২২ সাল...
কলাবাগানে রেস্তোরাঁয় বিস্ফোরণ, দগ্ধ ৪

কলাবাগানে রেস্তোরাঁয় বিস্ফোরণ, দগ্ধ ৪

এক্সক্লুসিভ
রাজধানীর কলাবাগানে একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- সরোয়ার হোসেন (১৬), মো. তামিম (১৭), মো. ফারহান (১৫) ও মোহাম্মদ ফয়সাল (১৫)। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে কলাবাগানে ‘হোটেল ক্যাফে আল-বোরাক’ নামে রেস্তোরাঁয় এ দুর্ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, কলাবাগান একটি হোটেল থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে চারজন দগ্ধ হয়ে বার্নে এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তাদের কত শতাংশ পুড়েছে এখনো জানা যায়নি। ...