Friday, August 7

এক্সক্লুসিভ

নোয়াখালী হাসপাতালের পাশের ডোবায় মিলল রোগীর লাশ

নোয়াখালী হাসপাতালের পাশের ডোবায় মিলল রোগীর লাশ

এক্সক্লুসিভ, ক্রাইম, বাংলাদেশ, স্বাস্থ্য
২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল সংলগ্ন একটি ডোবা থেকে নজরুল ইসলাম পলাশ নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল সংলগ্ন একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে হাসপাতালের ওয়ার্ড থেকে নিখোঁজ হন ওই রোগী। নিহত নজরুল ইসলাম পলাশ (৪০) কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাঁও গ্রামের নুরুল ইসলামের ছেলে। নিহতের স্বজন আশ্রাফ হোসেন রবেন্স জানান, পলাশ মঙ্গলবার সকালে স্ট্রোক করে। পরে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সন্ধ্যার পরে তাকে হাসপাতালে রেখে তার স্ত্রী একটি ওষুধ আনতে যায়। ফিরে এসে তার স্ত্রী তার কোনো খোঁজ পায়নি। বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি তার স্বামীর লাশ হাসপাতাল সংলগ্ন একটি ডোবা থেকে উদ্ধার হয়েছে বলে জানতে পারেন। সুধারাম মডেল থানার ওসি মো. সাহেদ উদ্দিন জানান,...
কিসিঞ্জারকে বলা যাবে, আমরা তলাবিহীন ঝুড়ি নই: মন্ত্রী

কিসিঞ্জারকে বলা যাবে, আমরা তলাবিহীন ঝুড়ি নই: মন্ত্রী

এক্সক্লুসিভ, তথ্য ও প্রযুক্তি
সাবেক মার্কিন কূটনীতিক ও পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের সমালোচনা করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ওই ব্যাটা এখন দেখে যা, বাংলাদেশ তোদের দেশের থেকে ভালো অবস্থানে দাঁড়াবে। তিনি বলেন, আমরা এখন আর তলাবিহীন ঝুড়ি নই, এটা হেনরি কিসিঞ্জারের দুই গালে থাপ্পড় দিয়ে বলা যাবে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তিন দিনব্যাপী 'স্মার্টফোন ও ট্যাব মেলা-২০২২' উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, আমার শরীরের প্রতি ফোঁটা রক্তে কম্পিউটার-মোবাইল ফোন-ট্যাব এসব পাওয়া যাবে। আর কিছু পাওয়া যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল একটি অনুষ্ঠানে বলেছেন, তার প্রচেষ্টা হচ্ছে, অন্ততপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের চাইতে বাংলাদেশের দারিদ্র্য হার শতকরা এক ভাগ কমিয়ে আনা। আজকের দ...
ভালোবেসে পেশা হিসেবে নিতে হবে মেকাপকে : ইতি এঞ্জেল

ভালোবেসে পেশা হিসেবে নিতে হবে মেকাপকে : ইতি এঞ্জেল

এক্সক্লুসিভ, লাইফস্টাইল
ভালোবেসে পেশা হিসেবে নিতে হবে মেকাপকে : ইতি এঞ্জেল। মেকাপ এক্সপার্টদের ভিডিও দেখে দেখেই মেকাপে হাতে খড়ি আমাদের! তাদের দেখানো পথ অনুসরণ করেই মেকাপে পটু হয়ে ওঠা। কিন্তু এই মেকাপ এক্সপার্ট বা আর্টিস্টদের সম্পর্কে কতটুকুই জানি আমরা ! কৌতূহল থেকেই যায়। এই কৌতূহল কমাতে মেকাপপ্রেমী পাঠকদের জন্য একটা স্পেশাল ইন্টারভিউ হলে কেমন হয় বলো তো? নিশ্চয়ই ভালো! আজ পাঠকদের জন্য হাজির করা হল ঐতিহ্যবাহী পুরান ঢাকা মেয়ে ইন্টার্নেশনাল সার্টিফাইড, অ্যাওয়ার্ড প্রাপ্ত মেকআপ আর্টিস্ট ও তরুণ নারী উদ্যোক্তা নাসিমা আক্তার ইতি কে। নতুন নতুন পদ্ধতি শেখা, নিজে সবসময় ইন্সপায়ার্ড থাকা এবং অন্যদেরকে ইন্সপায়ার্ড করাটাই তার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ। মেকাপপ্রেমী পাঠকদের তিনি জানিয়েছেন নিজের ভালোলাগা ও স্বপ্ন সম্পর্কে। সেই সঙ্গে দিয়েছেন দারুণ কিছু মেকাপ টিপস। চলুন তাহলে জেনে নেই দেশের সার্টিফাইড মেকআপ ...
ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সরকারের অভিযান শুরু

ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সরকারের অভিযান শুরু

এক্সক্লুসিভ, রাজনীতি
দেশের বিরুদ্ধে বিদেশি হস্তক্ষেপ চেয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল যে চিঠি প্রেরণ করেছেন, সেটি সংবিধান অনুযায়ী সর্বোচ্চ অপরাধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ। তিনি বলেন, বিএনপি এবং তার সহযোগী কিছু ব্যক্তি বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। সম্প্রতি এই ষড়যন্ত্র প্রকাশিত হওয়ায় শেখ হাসিনার সরকার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। সরকারের শক্তিশালী তৎপরতায় ষড়যন্ত্রকারীরা পিছু হটতে শুরু করেছে। শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির এক ভার্চুয়াল সভায় তিনি এসব কথা বলেন। ড. সেলিম বলেন, ‘একটা কথা মনে রাখতে হবে, ষড়যন্ত্র তখনই সফল হয়, যখন ষড়যন্ত্রের কথা গোপন থাকে। যেই ষড়যন্ত্র প্রকাশিত হয়ে যায়, সেটি ব্যর্থ হয়। বাংলাদেশের ভেতরে এবং বহির্বিশ্বে শেখ হাসিনার শক্তিমত্তা ও গ্রহণযোগ্যতা সম্পর্কে ষড়যন...
ফেসবুক লাইভে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করলেন নায়ক রিয়াজের শ্বশুর মহসিন খান

ফেসবুক লাইভে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করলেন নায়ক রিয়াজের শ্বশুর মহসিন খান

এক্সক্লুসিভ, বাংলাদেশ, বিনোদন
ফেসবুক লাইভে এসে পিস্তল দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন ব্যবসায়ী আবু মহসিন খান। আজ বুধবার রাতে ধানমন্ডিতে নিজের বাসায় তিনি এ ঘটনা ঘটান। আবু মহসিন খান (৫৮) চিত্রনায়ক রিয়াজের শ্বশুর। ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া মহসিন খানের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধানমন্ডি ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে থাকতেন আবু মহসিন খান। রাত ৯টার দিকে নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন তিনি। খবর পেয়ে পুলিশের রমনা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. সাজ্জাদুর রহমান বলেন, আবু মহসিন খান একাই ওই ফ্ল্যাটে থাকতেন। তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নন বলে সুইসাইড নোটে লিখে গেছেন তিনি। সাজ্জাদুর রহমান বলেন, ‘মহসিন খানের সুইসাইড নোটে লেখা রয়েছে, ব্যবসায় ধস নেমে যাওয়ায় আমি হতা...
এ যুগের অঞ্জু ঘোষ হচ্ছেন ঐশী!

এ যুগের অঞ্জু ঘোষ হচ্ছেন ঐশী!

এক্সক্লুসিভ, বিনোদন
‘আমার কাঙ্কের কলসী, জলে গেল রে ভাসি…মাঝিরে তোমার নৌকার ঢেউ লাগিয়ারে’ বাংলা সিনেমার তুমুল জনপ্রিয় গানটিতে তাপস পাল ও অঞ্জু ঘোষকে আজও ভুলতে পারেননি দর্শকরা। সারা বিশ্বের বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর কাছে এ গানের আবেদন আজও ফুরায়নি। এবার গানটি রিমেক হচ্ছে! নতুন আয়োজনের ‘আদম’ সিনেমার গানে তাপস পাল ও অঞ্জু ঘোষের জায়গায় দেখা যাবে ইয়াশ রোহান ও ঐশীকে। এই গানটি তাপস পাল ও অঞ্জু ঘোষ অভিনীত ‘প্রাণ সজনী’ নামের ভারতীর বাংলা চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছে। মূলত তাদের সৌজন্যেই নব্বই দশকে তুমুল জনপ্রিয়তা পায় গানটি। শ্রোতাপ্রিয় গানটি একইভাবে বাংলাদেশি ‘প্রেমের স্মৃতি’ সিনেমাতেও পরিবেশন করেন শিল্পী রুনা লায়লা ও খালেক। এবার এই গানটি ব্যবহার করা হয়েছে বাংলাদেশের আরেকটি সিনেমাতে। সিনেমাটির নাম ‘আদম’। আবু তাওহিদ হিরনের পরিচালনায় সম্প্রতি এই গানের দৃশ্যধারণ শেষ হয়েছে। পর্দায় এ গানে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী ...
ইলিয়াসের বিরুদ্ধে নতুন অভিযোগ করলেন সুবাহ

ইলিয়াসের বিরুদ্ধে নতুন অভিযোগ করলেন সুবাহ

এক্সক্লুসিভ, বিনোদন
তরুণ প্রজন্মের সুপরিচিত গায়ক ইলিয়াস হোসাইনকে বিয়ে করেন মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা। গত ১ ডিসেম্বর পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবন্ধ হন তারা। বিয়ের এক মাস না পেরুতেই সেই সংসারে ভাঙন শুরু হয়। তাদের সেই দাম্পত্যের দ্বন্দ্ব এখন চরম পর্যায়ে। ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে গায়ক ইলিয়াসের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সুবাহ। গেল ১১ জানুয়ারি রাতে বনানী থানায় মামলাটি দায়ের করেন তিনি। upay সুবাহর অভিযোগ, আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে আসামি সামাজিক যোগাযোগমাধ্যম ও হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠায়। বাদীর সামাজিক মর্যাদাহানির লক্ষ্যে ভীতি প্রদর্শনসহ ডিজিটাল মাধ্যমে আক্রমণাত্মক ও মানহানিকর বক্তব্য প্রকাশ ও প্রচার করে। এ মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব এজহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন। এর আগে গেল ৩ জানুয়ারি রাতে নার...
জয়কে কিডন্যাপে এফবিআইকে ভাড়া করেছিল বিএনপি: ওবায়দুল কাদের

জয়কে কিডন্যাপে এফবিআইকে ভাড়া করেছিল বিএনপি: ওবায়দুল কাদের

এক্সক্লুসিভ, রাজনীতি
বিদেশে বিএনপি শুধু মিলিয়ন ডলার খরচ করে লবিস্ট ফার্ম নিয়োগ করেই ক্ষান্ত হয়নি, তারা এফবিআইকে ভাড়া করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে কিডন্যাপ করার ষড়যন্ত্র করেছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রীর ছেলে ও জাতির পিতার দৌহিত্র সজীব ওয়াজেদ জয়কে 'ফিজিক্যালি হার্ম' করার পরিকল্পনা প্রমাণিত হয় যুক্তরাষ্ট্রে বসবাসরত বিএনপিকর্মী রিজভী আহমেদ সিজারের বিরুদ্ধে। তিনি বলেন, মামলা চলাকালে রিজভী আহমেদ সিজার আদালতে জানান যে, তিনি এবং তার সহযোগী ইয়োহানেস থেলার মিলে সজীব ওয়াজেদ জয় ও তার পরিবারের সদস্যদের অপহরণ করার উদ্দেশ্যে তথ্য সংগ্রহ করার জন্য একজন এফবিআই স্পেশাল এজেন্টকে ঘুস দেই। রিজভী আহমেদ সিজার আদালতে আরও জানান, এই কাজের জন্য বিএনপির হাইকমান্ড থে...
টিকা ছাড়া রেস্টুরেন্টে খেতে পারবে না : স্বাস্থ্যমন্ত্রী

টিকা ছাড়া রেস্টুরেন্টে খেতে পারবে না : স্বাস্থ্যমন্ত্রী

এক্সক্লুসিভ, বাংলাদেশ
টিকা ছাড়া কেউ রেস্টুরেন্টে খেতে পারবে না। খাওয়ার আগে তাকে টিকার সার্টিফিকেট দেখাতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, সার্টিফিকেট দেখানোর পর হোটেল কর্তৃপক্ষ তাকে এন্টারটেইন করবে। না হলে হোটেল মালিককেও জরিমানা দিতে হবে। এ বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও তিনি জানান।। upay সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ ইস্যুতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ মুহূর্তে লকডাউনের কথা ভাবছে না সরকার।কারণ এখনও লকডাউন দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। মন্ত্রী বলেন, করোনা ও ওমিক্রন ঠেকাতে যে ধরণের পদক্ষেপ নেওয়া উচিত সে সব বিষয়ে জোর দেওয়া হবে। গণপরিবহনে যাত্রী চলাচলের ক্ষেত্রে নির্ধারিত আসনের চেয়ে কম যাত্রী পরিবহনের বিষয়েও বৈঠকে আলোচনা হয়ে...
মোবাইল চার্জ দিয়ে ঘুমাচ্ছিলেন গৃহবধূ, মর্মান্তিক পরিণতি

মোবাইল চার্জ দিয়ে ঘুমাচ্ছিলেন গৃহবধূ, মর্মান্তিক পরিণতি

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ
বাড়িতে মোবাইল ফোন চার্জ দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন এক গৃহবধূ তখনই মোবাইল ফোনটিতে বিস্ফোরণ হয়। গুরুতর দগ্ধ হন শম্পাদেবী। আর্তনাদ করতে করতে বাড়ি থেকে বেরিয়ে আসেন তিনি। এরপর তাকে হাসপাতালে নেওয়ার পর সেখানেই তার মৃত্যু হয়। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার রামকৃষ্ণপুর এলাকায় সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম শম্পা বৈরাগী (২৫)। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, স্থানীয়রা ওই গৃহবধূকে উদ্ধার করে কুলপি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাকে চিত্তরঞ্জন মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। মঙ্গলবার সেখানেই মৃত্যু হয় গৃহবধূ শম্পা বৈরাগীর। নিহতের এক আত্মীয় জানিয়েছেন, সোমবার দুপুরে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে ঘুমাচ্ছিলেন শম্পা। হঠাৎ একটা বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তার পরই আর্তনাদ করে ওঠেন বধূ। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় প্রথমে সাহায্য করতে পারেন...