Friday, August 7

এক্সক্লুসিভ

প্রাইভেটকারকে ৫০ গজ দূরে টেনে নিয়ে গেল ট্রেন, নিহত ৩

প্রাইভেটকারকে ৫০ গজ দূরে টেনে নিয়ে গেল ট্রেন, নিহত ৩

এক্সক্লুসিভ, বাংলাদেশ
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রেনের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। ওই ট্রেনটি প্রাইভেটকারটিকে ধাক্কা দিয়ে ৫০ গজ দূরে টেনে নিয়ে যায় বলে জানা গেছে। বুধবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ঘোড়াঘাট রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, প্রাইভেটকারচালকসহ চারজন পার্বতীপুর থেকে জয়পুরহাটে যাচ্ছিলেন। সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ঘোড়াঘাট রেলঘুণ্টি এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ওই প্রাইভেটকারে ধাক্কা দিয়ে ৫০ গজ দূরে টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তবে প্রাইভেটকারচালক দুর্ঘটনার আগে নেমে পালিয়ে যান। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য তিন লাশ এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, ওই লেভেলক্রসিংয়ের ...
দেশে করোনা শনাক্ত ১৮ লাখ ছাড়াল, মৃত্যু ৩১ জনের

দেশে করোনা শনাক্ত ১৮ লাখ ছাড়াল, মৃত্যু ৩১ জনের

এক্সক্লুসিভ, স্বাস্থ্য
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ১৫৪ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ১১ হাজার ৯৮৭ জনে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪২৫ জনে। শনাক্তের হার ২৯.১৭ । মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। ২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়...
নিপুণকে এক নম্বর আসামি করব: জায়েদ খান

নিপুণকে এক নম্বর আসামি করব: জায়েদ খান

এক্সক্লুসিভ, বিনোদন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে এফডিসি। চিত্রনায়িকা নিপুণকে এক নম্বর আসামি করে মামলার প্রস্তুতি নিচ্ছেন জায়েদ খান। ২৮ জানুয়ারির সেই নির্বাচনে জায়েদ খানের কাছে ১৩ ভোটে হেরে গেছেন নিপুণ। টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন জায়েদ খান। তবে এই ফল মেনে না নিয়ে জায়েদের বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ আনেন নিপুণ। শিল্পীদের টাকা দিয়ে ভোট কেনার ভিডিওসহ নির্বাচন প্রভাবিত করার কিছু স্ক্রিনশট ফাঁস করে রোববার সংবাদ সম্মেলন করে নিপুণ ও তার প্যানেল। সেসব অভিযোগ অস্বীকার করে সোমবার রাতে এফডিসিতে পাল্টা সংবাদ সম্মেলন ডেকে জায়েদ খান বলেন, ‘রোববার যারা আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন, তাদের বিরুদ্ধে মামলা করা হবে। নিপুণকে এক নম্বর আসামি করব। কারণ ওই সংবাদ সম্মেলনে সুপার এডিট করা কিছু স্ক্রিনশট প্রকাশ করে আমাকে হেয় করা হয়েছে। এসব স্ক্রিনশট কিছু অ...
অপূর্ব ও কেয়া পায়েলের ‘উড়ছি তোমার প্রেমে’

অপূর্ব ও কেয়া পায়েলের ‘উড়ছি তোমার প্রেমে’

এক্সক্লুসিভ, বিনোদন
ভালোবাসা দিবস মানেই নাটকের একটি বড় উৎসব। প্রতিবারের মতো এবারো এ দিনটিকে উপলক্ষ্য করে বেশ আয়োজন চলছে। বৈচিত্র্যময় গল্প নিয়ে মাঠে নেমে পড়েছেন নির্মাতারা। চলছে শুটিং। অনেকে এরই মধ্যে শুটিং শেষও করেছেন। এরই মধ্যে আলোচনায় রয়েছে ‘উড়ছি তোমার প্রেমে’। জাকারিয়া সৌখিনের রচনা এবং পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন এ সময়ের সুপারস্টার অভিনেতা অপূর্ব। তার সঙ্গে এ নাটকে জুটি হয়েছেন কেয়া পায়েল। বর্তমানে অনলাইনে নাটকটি নিয়ে দর্শকের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে নাটকের প্রথম প্রমোশনাল ভিডিও ছাড়ার পর সবাই নাটকটি নিয়ে অনেক বেশি আগ্রহী হয়ে উঠেছেন। আর এর কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘উড়ছি তোমার প্রেমে’র টাইটেল গান। ভ্যালেন্টাইন মানে গানেরও একটি বড় উৎসব। তাই ধারণা করা হচ্ছে এবার ‘উড়ছি তোমার প্রেমে’নাটকটি গান এবং গল্প দিয়ে রাঙিয়ে দিবে উৎসব। পরিচালক জাকারিয়া সৌখিন জানিয়েছেন, পুরোপুরি রোমান্টিক স্বাদের গল্প...
শনাক্ত ১৩৫০১ মৃত্যু ৩১

শনাক্ত ১৩৫০১ মৃত্যু ৩১

এক্সক্লুসিভ, জাতীয়, বাংলাদেশ
দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির সঙ্গে মৃত্যুও বাড়ছে। টানা দুদিন করোনায় ৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মারা গেছেন ৩১ জন। একই সময়ে ১৩ হাজার ৫০১ জন নতুন করে শনাক্ত হয়েছেন। আগের দিন রোগী শনাক্ত হয়েছিল ১২ হাজার ১৮৩, মারা গেছেন ৩৪ জন। সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় মোট ৪৫ হাজার ৩৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ২৯ দশমিক ৭৭ শতাংশ। আগের দিন এই হার ছিল ২৮ দশমিক ৩৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ১৬ জনের। এছাড়া খুলনা বিভাগে ৫ জন, রংপুর ও ময়মনসিংহে ৩ জন করে, চট্টগ্রামে ২ জন এবং রাজশাহী ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন। বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু নেই। মৃত ৩১ জনের মধ্যে ২৬ জন সরকারি হাসপাতালে এবং পাঁচজন বেসরকারি হাসপাতালে মারা গেছ...
শুভ জন্মদিন সংগঠক ও প্রযোজক আবুল হোসেন মজুমদার

শুভ জন্মদিন সংগঠক ও প্রযোজক আবুল হোসেন মজুমদার

এক্সক্লুসিভ, বিনোদন
স্বদেশ কন্ঠ, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান: সর্বদা যার মুখে এক চিলতে হাসি দেখা যায় তিনিই হলেন আবুল হোসেন মজুমদার। তার হাসির প্রেমে পড়েনি এমন মানুষ কমই আছে। আসছে ১ ফেব্রুয়ারী সম্পাদক,অভিনয় শিল্পী আবুল হোসেন মজুমদারের জন্মদিন। তিনি একাধারে একজন সফল সংঘটক ও সাংবাদিক। রাজনৈতিক প্রাঙ্গনেও যার আছে ব্যাপক সফলতা। তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন পাশাপাশি গান লিখেছেন, গান গেয়েছেন। তার সম্পাদনায় বের হয়েছে বই মেলায় অসংখ্য বই। শোবিজের অনেক তারকার নেপথ্যে ছিলেন আবুল হোসেন মজুমদার। শুধু চলচ্চিত্রে অভিনয়ে শেষ নয় তিনি প্রযোজন হিসেবে চলচ্চিত্র নির্মানও করেছেন শীঘ্রই নতুন সিনেমা তার প্রযোজনায় নির্মান হতে যাচ্ছে। ১৯৬৮ তিনি মরকটা সরকারি প্রাথামিক বিদ্যালয়, তারাশাইল উচ্চ বিদ্যালয়, চিওড়া কলেজ,চট্রগ্রাম পলিটেকনিক ইন্সিটিউট,মরকটা ইসলামিয়া আলিম মাদরাসা,লাকসাম গাজীমুড়া ফাজিল মাদরাসার ছাত্র ছিলেন। সাংবাদিকতার হাতেখড়ি ...
করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্তের হার

করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্তের হার

এক্সক্লুসিভ, বাংলাদেশ
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৫০১ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৯৮ হাজার ৮৩৩ জনে। শনাক্তের হার ২৮ দশমিক ৩৩ শতাংশ। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৯৪ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। ২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ...
ওসি প্রদীপ ও এসআই লিয়াকতের ফাঁসির আদেশ

ওসি প্রদীপ ও এসআই লিয়াকতের ফাঁসির আদেশ

এক্সক্লুসিভ, ক্রাইম, বাংলাদেশ
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যার মামলার রায় ঘোষণা করা হয়েছে। এতে বরখাস্ত ওসি প্রদীপ ও এসআই লিয়াকতকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল সোমবার এ রায় ঘোষণা করেন। এতে এপিবিএন’র তিন সদস্যসহ ৭জনকে খালাস দেওয়া হয়েছে। যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে ৬জনকে। এর আগে ২টার দিকে এই মামলার ১৫ আসামিকে কঠোর নিরাপত্তায় আদালত চত্বরে আনা হয়।২টা ২৫ মিনিটে এজলাসে এসে আদালতের কার্যক্রম শুরুর পর মামলা সম্পর্কে প্রাসঙ্গিক আলোচনা করেন বিচারক। এরপর শুরু করেন অপরাধের পর্যবেক্ষণ বয়ান। সাক্ষ্য প্রমাণে কার কী অপরাধ দাঁড়িয়েছে সেসব তুলে ধরার পর হত্যায় সংশ্লিষ্টতার অপরাধ অনুসারে সাজা ঘোষণাকালে প্রধান দুই অভিযুক্তকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এদিকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যার চাঞ্চল্যকর মামলার অন্য...
শিল্পী সমিতির নির্বাচন নিয়ে উত্তাল এফডিসি

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে উত্তাল এফডিসি

এক্সক্লুসিভ, বিনোদন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে উত্তাল এফডিসি। নির্বাচনের দিন এফডিসিতে ১৭ সংগঠনের সদস্যদের ঢুকতে না দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ পরিচালক-প্রযোজকরা৷ বিষয়টিকে রীতিমতো অপমানজনক মন্তব্য করে চার দফা কর্মসূচির ঘোষণা দিয়েছে ১৭ সংগঠন। দফাগুলো অন্যতম হচ্ছে— এফডিসির এমডিকে কর্মস্থলে ঢুকতে না দেওয়া। এ বিষয়ে শনিবার ১৭ সংগঠনের পক্ষে পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেছিলেন, এমডি নুজহাত ইয়াসমিনকে ৩০ জানুয়ারি থেকে এফডিসিতে ঢুকতে দেওয়া হবে না। তার অপসারণ দাবিতে চলবে আন্দোলন। রোববার সকাল ৯টা থেকে এফডিসির প্রধান গেটে অবস্থান করার কথা রয়েছে ১৭ সংগঠনের নেতাকর্মীদের। প্রয়োজনে তাদের লাশের উপর দিয়ে যেতে হবে এমডিকে। কিন্তু দেখা গেল, আজ এ আন্দোলন শুরুর আগেই এফডিসিতে প্রবেশ করেছেন এমডি নুজহাত ইয়াসমিন৷ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এফডিসির গণসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া। বিষয়টি ...
সর্বোচ্চ ভোট পেয়ে জিতলেন অভিনেতা ফেরদৌস

সর্বোচ্চ ভোট পেয়ে জিতলেন অভিনেতা ফেরদৌস

এক্সক্লুসিভ, বিনোদন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জায়েদ খান। শনিবার ভোর সাড়ে ৪টার পর গণনা শেষে এই ফলাফল ঘোষণা করা হয়। ভোট গণনার পর দেখা গেল সবার চেয়ে বেশি ভোট পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস। ২৪০টি ভোট পেয়েছেন 'হঠাৎ বৃষ্টি' খ্যাত এ নায়ক। তার কাছাকাছিও ভোট পাননি ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, জায়েদ খান ও নিপুণদের কেউ। সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন পেয়েছেন ১৯১ ভোট, মিশা সওদাগর ১৪৮। সাধারণ সম্পাদক পদে জায়েদ খান পেয়েছেন ১৭৬, যেখানে নিপুণের ভোটসংখ্যা ১৬৩। ভোটসংখ্যায় ফেরদৌসের পরই আছেন দফতর সম্পাদক পদে আরমান, ২৩২ ভোট। আর কার্যকরী পরিষদে ফেরদৌসের কাছাকাছি যেতে পেরেছেন অমিত হাসান (২২৭), অঞ্জনা সুলতানা (২২৫ ), মৌসুমী (২২৫)। এবারের নির্বাচনে ভোটার ছিলেন ৪২৮। ভোট দিয়েছেন ৩৬৫ জন। এরমধ্যে কার্যকরী পরিষদের সদস্যপদে বাতিল হয়ে...