Saturday, August 8

এক্সক্লুসিভ

খালেদা জিয়াকে ‘নারী মুক্তিযোদ্ধা’ আখ্যা দেওয়ায় যা বললেন ওবায়দুল কাদের

খালেদা জিয়াকে ‘নারী মুক্তিযোদ্ধা’ আখ্যা দেওয়ায় যা বললেন ওবায়দুল কাদের

এক্সক্লুসিভ, রাজনীতি
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা চিরাচরিত মিথ্যাচারের অপরাজনীতিতে নিমগ্ন। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রতিনিয়ত অপপ্রচারের আশ্রয় নিচ্ছেন। বিএনপি নেতা মির্জা ফখরুল খালেদা জিয়াকে নারী মুক্তিযোদ্ধা আখ্যায়িত করে যে বক্তব্য দিয়েছেন- তা বাংলা সাহিত্যের ‘আষাঢ়ে গল্প’র মতো।’ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে প্রকৃতপক্ষে একাত্তরের রণাঙ্গনে অংশ নেওয়া বীর নারীদের গৌরবগাথা এবং বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতি কটাক্ষ করার অপচেষ্টা চালিয়েছেন। কারণ মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তিই বিএনপির শক্তির একমাত্র উৎস। ফখরুল বলেন, আমরা আশা করি- বিএনপি নেতারা এ ধরনের বানোয়াট গল্প থেকে বিরত...
সানি লিওনের গান নিষিদ্ধের দাবি

সানি লিওনের গান নিষিদ্ধের দাবি

এক্সক্লুসিভ, বিনোদন
বলিউড তারকা সানি লিওনের বিরুদ্ধে ‘ধর্মীয় অনুভূতিতে’ আঘাত দেওয়ার অভিযোগ উঠেছে। ‘মধুবন’ শিরোনামে একটি গানের মিউজিক ভিডিওতে পারফর্ম করায় অভিযোগ তুলেছেন অনেক নেটিজেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, রাধা-কৃষ্ণের প্রেমকাহিনী নিয়ে এ গানে সানি লিওনের নাচ সনাতন ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ তুলেছেন অনেক নেটিজেন। সেই অভিযোগে এবার মথুরার পুরোহিত নবল গিরি মহারাজ মিউজিক ভিডিও নিষিদ্ধের দাবি তুলেছেন। এই পুরোহিত এমনও হুমকি দিয়েছেন, সানি লিওন প্রকাশ্যে ক্ষমা না চাইলে তাকে ভারতে থাকতে দেওয়া হবে না। ১৯৬০ সালে ‘কোহিনূর’ সিনেমায় ‘মধুবন মে রাধা নাচে’ শিরোনামে এই গানে কণ্ঠ দিয়েছিলেন প্রথ্যাত সংগীতশিল্পী মোহাম্মদ রফি। সম্প্রতি সারেগামা মিউজিক এই গানটির নতুন মিউজিক ভিডিও ‘মধুবন’ শিরোনামে প্রকাশ করে।...
নারী পর্যটকদের জন্য কক্সবাজারে ‘বিশেষ এলাকা’ করা হচ্ছে

নারী পর্যটকদের জন্য কক্সবাজারে ‘বিশেষ এলাকা’ করা হচ্ছে

এক্সক্লুসিভ, বাংলাদেশ
কক্সবাজারে জেলা প্রশাসন নারীদের জন্য আলাদা একটি সংরক্ষিত এলাকা নির্দিষ্ট করে দেওয়ার উদ্যোগ নিয়েছে। স্থানীয় প্রশাসনের বরাতে বিবিসি বাংলা এই খবর প্রকাশ করেছে। বিবিসির খবর অনুসারে, কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ানে বলেছেন, কক্সবাজারে আসা শুধু নারী পর্যটকদের জন্য আলাদাভাবে কার্যক্রম চলছে। যারা নারী পর্যটক বা পর্দানশীন নারী রয়েছেন, তাদের জন্য ১০০ বা ১৫০ ফিটের একটা সংরক্ষিত এলাকা করছি। যারা ইচ্ছুক হবেন বা স্বেচ্ছায় চাইবেন, তারা সেখানে গিয়ে পানিতে নামতে পারবেন। খুব তাড়াতাড়ি সেটি চালু করা হবে। সৈকতে নারীদের জন্য আলাদা ড্রেসিং রুম ও লকার রুম করা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা। কক্সবাজারে একজন নারীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ ওঠার পর সেখানকার নিরাপত্তায় বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার বিকালে কক্সবাজারের হোটেল মালিক ও আইনশৃঙ্খলা বাহ...
ইজি এর হুডি টি শার্ট  আয়োজন

ইজি এর হুডি টি শার্ট আয়োজন

এক্সক্লুসিভ, লাইফস্টাইল
ইজি এর হুডি টি শার্ট আয়োজন ছেলেদের ফ্যাশনে এক্সক্লুসিভ কালেকশনে ইজি বরবারই এগিয়ে। এই শীতে ইজির সবগুলো আউটলেট সেজেছে উইন্টার কালেকশনে। হুডি ফ্যাশন সচেতন তরুণ-তরুণীর মধ্যেও জনপ্রিয় পোশাক এটি। হুডি পোশাক পশ্চিমা ফ্যাশনের গুরুত্বপূর্ণ এক সংস্করণ। সময় বদলের ফ্যাশনে হুডি টিনএজদের মধ্যে জনপ্রিয় একটি পোশাক ও ফ্যাশন হয়ে উঠেছে। হালকা শীতের মধ্যে এ পোশাকের চাহিদা সবচেয়ে বেশি। শীতের সহনীয় আঁচ গায়ে অনুভূত হওয়ামাত্র তরুণ-তরুণীরা গায়ে জড়ায় তাদের প্রিয় হুডি। বাজার ঘুরে দেখা যায়, আগের বছরগুলোর তুলনায় চলতি হাওয়ার হুডি ট্রেন্ডগুলোয় বিশেষ পরিবর্তন এসেছে। ফ্যাশন বা পোশাক যেদিক থেকেই বলি না কেন, এটি এখন তরুণ-তরুণীদের মধ্যে হুডি পরিচিত হয়ে উঠেছে। রঙ, ঢঙ ও স্টাইলে হুডিগুলোতে এসেছে পরিবর্তন। ফুলস্লিভ ক্যাজুয়াল ও কটন হুডি গুলোই বেশি বিক্রি হচ্ছে। ইজির পোশাকের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে ক্রয়ক্ষমতার মধ্যে সবচেয়ে...
ইসরাইলে ওমিক্রনে প্রথম মৃত্যু

ইসরাইলে ওমিক্রনে প্রথম মৃত্যু

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ
ইহুদিবাদী দেশ ইসরাইলে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো একজন মারা গেছে। দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল কানটিভির এক প্রতিবেদনে মঙ্গলবার এ তথ্য প্রকাশ করে। খবর আনাদোলুর। ইসরাইলের বিয়ারসেবা শহরে সরকা হাসপাতালে গত সোমবার ৭৫ বছর বয়সী ওই করোনা রোগীর মৃত্যু হয়। করোনার দুই ডোজ টিকা নিয়েছিলেন ওই ব্যক্তি। করোনার বুস্টার ডোজ দেওয়ার পরও প্রকোপ না কমায় চিন্তায় আছেন ইসরাইলের প্রধানমন্ত্রী। ইসরাইলের মন্ত্রিসভায় করোনা মোকাবেলায় করণীয় নির্ধারণে মঙ্গলবার বিশেষ অধিবেশনের ডাক দেন প্রধানমন্ত্রী নাফতালি বেনেত। বৈঠকে সিদ্ধান্ত হয়, এখন থেকে প্রতিষ্ঠানগুলোর অর্ধেক কর্মী বাসা থেকে অনলাইনে কাজ করবেন।...
ঢাকায় যেসব এলাকায় আজ ৪ ঘণ্টা গ্যাস থাকবে না

ঢাকায় যেসব এলাকায় আজ ৪ ঘণ্টা গ্যাস থাকবে না

এক্সক্লুসিভ
রাজধানী ঢাকার বেশ কয়েকটি এলাকায় আজ চার ঘণ্টা গ্যাস থাকবে না। রোববার এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। তিতাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার দুপুর ১২ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজধানীর কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এলাকাগুলো হচ্ছে-মুরাদপুর, শামপুর, জুরাইন, পোস্তগোলা সেনানিবাস। এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া এর আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে তিতাস। ...
নড়িয়ায় ‘ঔষধি উদ্ভিদের উন্নত চাষাবাদ ও সংগ্রহ পদ্ধতি বিষয়ক’ প্রশিক্ষণ কর্মশালা

নড়িয়ায় ‘ঔষধি উদ্ভিদের উন্নত চাষাবাদ ও সংগ্রহ পদ্ধতি বিষয়ক’ প্রশিক্ষণ কর্মশালা

অর্থনীতি, এক্সক্লুসিভ
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ‘ঔষধি উদ্ভিদের উন্নত চাষাবাদ ও সংগ্রহ পদ্ধতি বিষয়ক’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নড়িয়া উপজেলার কলুকাঠি গ্রামে অবস্থিত শরীয়তপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিজনেস প্রমোশন কাউন্সিল ও বাংলাদেশ হারবাল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন এই কর্মশালার আয়োজন করে। বাংলাদেশ হারবাল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের সভাপতি ও আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক মেডিসিন স্ট্যান্ডিং কমিটির (এফবিসিসিআই) চেয়ারম্যান ডা. আলমগীর মতির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাজিবুল আলম, নড়িয়া পৌরসভার মেয়র এডভোকেট আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এসএম মিজানুর র...
২২ জানুয়ারি’২২ প্যান প্যাসিফিক সোনারগাঁ-এ বাবিসাস অ্যাওয়ার্ড ২০১৯-২০-২১

২২ জানুয়ারি’২২ প্যান প্যাসিফিক সোনারগাঁ-এ বাবিসাস অ্যাওয়ার্ড ২০১৯-২০-২১

এক্সক্লুসিভ, বিনোদন
বিনোদন ডেস্ক : আগামি ২২ জানুয়ারি ২০২২ শনিবার বিকেল ৪টায় বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি-বাবিসাস আয়োজিত বাবিসাস অ্যাওয়ার্ড ২০১৯-২০-২১' অনুষ্ঠিত হবে। ওয়েসিস কনফারেন্স হল প্যান প্যাসিফিক সোনারগাঁ, ঢাকায় এক জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে নান্দনিকতায় স্ব-স্ব অঙ্গনে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত, মঞ্চ, নৃত্য, বিজ্ঞাপনচিত্রসহ বিভিন্ন বিভাগে গুণী ও তারকা শিল্পী-কুশলীদের মধ্যে এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাবিসাস সভাপতি আবুল হোসেন মজুমদার। এ সময় অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ ও শিল্পীরা উপস্থিত থেকে অ্যাওয়ার্ড গ্রহণ এবং সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করবেন। বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি-বাবিসাস এর যুগ্ম সাধারন সম্পাদক আরজে সাইমুর রহমান জানান- বিশ্ব মহামারির কারনে বিগত বছরের বাবিসাস অ্যাওয়ার্ড অনুষ্ঠান আমরা আয়োজন করতে পারিনি । তাই ...
মুরাদ হাসান-এর অপরাধ আর বুয়েট হত্যার বিচার নিয়ে প্রশ্ন

মুরাদ হাসান-এর অপরাধ আর বুয়েট হত্যার বিচার নিয়ে প্রশ্ন

এক্সক্লুসিভ, ক্রাইম, বাংলাদেশ, রাজনীতি
বিগত কয়েক দিন ধরে আমাদের শ্রোতা পাঠকদের মধ্যে সব চেয়ে বেশি আলোড়ন ফেলেছে বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের কিছু মন্তব্য ঘিরে প্রবল বিতর্ক এবং তার প্রেক্ষিতে মিঃ হাসানের পদত্যাগ। সম্প্রতি একটি লাইভ অনুষ্ঠানে মিঃ হাসান বিএনপি নেতা তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে যেসব কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন, সেগুলো অনেকেই বর্ণবাদী এবং নারী বিদ্বেষী হিসেবে দেখেছেন। তখন তার দল আওয়ামী লীগ বিষয়টির গুরুত্ব বুঝতে পারে নি, বা বুঝেও না বোঝার ভান করেছিল বলে মনে হয়ে। কিন্তু শেষ রক্ষা হয়নি মুরাদ হাসানের। কারণ, ক'দিন পরেই একটি পুরনো টেলিফোন কথোপকথন সামাজিক মাধ্যমে ফাঁস করা হয়, যেখানে মিঃ হাসানকে একজন চিত্রনায়িকাকে অশ্লীল ভাষায় গালি-গালাজ করতে এবং ধর্ষণের হুমকি দিতে শোনা যায়। সেদিন রাতেই প্রধানমন্ত্রী মিঃ হাসানকে পদত্যাগ করতে নির্দেশ দেন। বর্ণবাদী ভাষা ব্যবহার এই ঘটনা প্রবাহ ঘিরে...
শীতে যে চার বিষয়ে নজর দেওয়া জরুরি

শীতে যে চার বিষয়ে নজর দেওয়া জরুরি

এক্সক্লুসিভ, লাইফস্টাইল
টের পাওয়া যাচ্ছে শীতকাল এসে গিয়েছে। একটু একটু করে হিমেল চাদরে তাই মুড়ে যাচ্ছে পৃথিবী। সেই সঙ্গে দফা-রফা হচ্ছে অনেক কিছুর। খুচখাচ সর্দি-কাশি বারোটা বাজাচ্ছে স্বাস্থ্যের। সে না হয় সামলে নেওয়া যায়, দিনদুয়েক ওষুধ খেলেই! কিন্তু তার পর? সর্দি-কাশি সেরে যাওয়ার পরেও এমন বেশ কয়েকটা ব্যাপার রয়েছে যার দিকে নজর না দিলে এই শীতে পস্তাতে হতে পারে। কীরকম? পানি জীবন: ছোট থেকে পাঠ্যবইতে পড়তে পড়তে কথাটা বেশ একঘেয়ে হয়ে এসেছে। কিন্তু শীত এলেই কথাটা কতটা সত্যি, তা হাড়ে হাড়ে টের পাওয়া যায়। আসলে হয় কী, শীতে আবহাওয়া শুকনো হয়ে থাকে বলে তার প্রভাবে শুকিয়ে যেতে থাকে আমাদের শরীরও। শুধু ত্বকেই ভাঁজ পড়ে না, পাশাপাশি শরীর ভিতর থেকেও শুকিয়ে যায়। তাই শীতে ভালো থাকতে হলে ভিতরে-বাইরে, জল ছাড়া গতি নেই! তেষ্টা না পেলেও দিনে লিটার দুয়েক জল আপনাকে খেতেই হবে! অন্যথায় অসুস্থতা ছাড়া আর কিছু পাওনা হবে না! র...