Saturday, August 8

এক্সক্লুসিভ

অনিয়ম-দুর্নীতিতে ডুবছে পরিবহণ বিভাগ

অনিয়ম-দুর্নীতিতে ডুবছে পরিবহণ বিভাগ

এক্সক্লুসিভ, ক্রাইম
ব্যাপক অনিয়ম ও দুর্নীতিতে ডুবতে বসেছে ঢাকার দুই সিটি করপোরেশন-উত্তর ও দক্ষিণের পরিবহণ বিভাগ। গাড়ি ক্রয়, বরাদ্দ, ব্যবহার ও জ্বালানি খরচে প্রায় নির্বিঘ্নে চলছে এসব অনিয়ম ও স্বেচ্ছাচারিতা। অধিকাংশ পরিবহণ চালক ও সংস্থা দুটির শীর্ষ কর্মকর্তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এসব ঘটনার সঙ্গে জড়িত-এমন অভিযোগ সংশ্লিষ্টদের। তাদের মতে, প্রভাবশালীরা জড়িত থাকায় দীর্ঘদিনের এই অনিয়মের বিরুদ্ধে তেমন কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারছে না কর্তৃপক্ষ। যুগান্তরের নিজস্ব অনুসন্ধান ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। অনুসন্ধানে জানা যায়, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) অনুমোদিত তালিকা অনুযায়ী সর্বমোট ৩৭টি গাড়ি ক্রয় করার বিধান ছিল। এর মধ্যে ব্যক্তিগতভাবে ব্যবহারের জন্য প্রাধিকারভুক্ত কর্মকর্তার সংখ্যা ছিল ২০। বাকিগুলো অফিসের অন্যান্য কাজে ব্যবহার হতো। ডিসিসি বিভক্তির পর এক দশক পার হলেও নতুন করে গাড়ির কোনো...
সড়কের পাশের গাছ ফের সিএনজির ওপর, এবার কিশোরী নিহত

সড়কের পাশের গাছ ফের সিএনজির ওপর, এবার কিশোরী নিহত

এক্সক্লুসিভ
ঢাকার ধামরাইয়ে সড়কের পাশের গাছচাপায় ৬ জনের প্রাণহানির রেশ না কাটতেই আবারো গাছচাপায় সীতি রাণী ঘোষ (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালকসহ অটোরিকশার আরও ৯ জন গুরুতর আহত হয়েছেন। তারা হাসপাতালের আইসিইউতে রয়েছেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। দুই দিনেও তাদের অবস্থার কোনো উন্নতি হয়নি। এ হতাহতের ঘটনাটি ঘটেছে সোমবার বিকাল ৫টার দিকে ঢাকা-কালামপুর-মির্জাপুর আঞ্চলিক মহাসড়কের ধামরাইয়ের বাটুলিয়া এলাকায়। কোনো প্রকার নিরাপত্তা বলয় ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে এ গাছ কাটার ফলে হতাহতের ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয় লোকজন। ওই অটোরিকশাটি কাওয়ালীপাড়া বাজার থেকে কালামপুর বাসস্ট্যান্ডে যাওয়ার পথিমধ্যে এ দুর্ঘটনার শিকার হয়। নিহত সীতি ঘোষ মহিষাশী তার মামার বাড়ি থেকে কালামপুর বাজারে কেনাকাটা করতে যাচ্ছিল। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপ...
‘রেল ক্রসিংয়ে দুর্ঘটনার দায় সড়ক বিভাগের’

‘রেল ক্রসিংয়ে দুর্ঘটনার দায় সড়ক বিভাগের’

এক্সক্লুসিভ
রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, রেল ক্রসিংয়ে দুর্ঘটনার দায় সড়ক বিভাগের রেলের নয়। সড়ক যান রেললাইন ক্রস করে চলাচল করছে রেল নয়। সড়ক যানের নিরাপত্তা নিশ্চিত করবে স্থানীয় সরকার এবং সড়ক বিভাগ। এখানে পৌরসভারও দায়িত্ব রয়েছে। মঙ্গলবার দুপুরে রেলভবন মিলনায়তনে বাংলাদেশ রেলের জন্য ৫৮০টি মিটারগেজ ওয়াগন ক্রয়ের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আমরা সাফ করে বলে দিতে চাই- রেল ক্রসিংয়ে দুর্ঘটনার জন্য রেল কর্তৃপক্ষ দায়ী নয়। সংঘটিত দুর্ঘটনায় দেখা যাচ্ছে- লেভেল ক্রসিংগুলোর দুইপাশে ফেলা লোহার বার ভেঙে সড়ক যান রেলে উঠে যাচ্ছে- ধাক্কা দিচ্ছে। রেলওয়ে আইন অনুযায়ী- লাইনের দুইপাশে ২৪ ঘণ্টায় ১৪৪ ধারা জারি থাকে। যেখানে রেলই অগ্রাধিকার পাবে। তিনি বলেন, আমাদের রেলপথগুলো ৮০ বছর, ১০০ বছর থেকে ১৫০ বছর আগের। লেভেল ক্রসিংগুলো পূর্বের মতোই চলছে। আমরা এখন যেসব নতুন লাইন নির্মাণ ...
ডিভাইডার ভেঙে মাইক্রোর ওপর বাস, এনা পরিবহনের চালক আটক

ডিভাইডার ভেঙে মাইক্রোর ওপর বাস, এনা পরিবহনের চালক আটক

এক্সক্লুসিভ
রাজধানীর খিলক্ষেত এলাকায় রোড ডিভাইডার ভেঙে অপর পাশে থাকা মাইক্রোর ওপর উঠে পড়ার ঘটনায় এনা পরিবহনের সেই বাসচালককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ও এনা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েত উল্লাহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই ঘটনায় চালককে মহাখালী বাস টার্মিনাল থেকে র্যা ব আটক করেছে। এর আগে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা ময়মনসিংহ সড়কের লা মেরিডিয়ান হোটেলের পাশে এই দুর্ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটির চালক আহত হন। দুর্ঘটনার পর খিলক্ষেত থানার ওসি মুন্সি সাব্বির আহমেদ যুগান্তরকে জানিয়েছিলেন, দুর্ঘটনার পর এনা বাসের চালক পালিয়ে যায়। বিকালে ক্ষতিগ্রস্থ হওয়া মাইক্রোবাসের চালক শাহাদত হোসেন লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি। তাছাড়া বাসটি আটক করা হয়েছে। তিনি জানান...
নিজের খামারবাড়িতে সাপের কামড় খেয়ে হাসপাতালে সালমান

নিজের খামারবাড়িতে সাপের কামড় খেয়ে হাসপাতালে সালমান

এক্সক্লুসিভ, বিনোদন
নিজের খামারবাড়িতেই সাপের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি বলিউড অভিনেতা সালমান খান। বলিপাড়ায় ভাইজানখ্যাত এ অভিনেতা সময় কাটাচ্ছিলেন তার পানভেলের খামারবাড়িতে। আর সেখানেই ঘটে এ দুর্ঘটনা। রোববার ভোরে এ ঘটনা ঘটে। পরে তাকে চিকিৎসার জন্য মুম্বাইয়ের কমোথে এমজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে ওই দিনই সকাল ৯টায় তাকে ছেড়ে দেওয়া হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার। সালমান খানের হাতে সাপ কামড় দেয়। হাসপাতালে তাকে একটি অ্যান্টি-ভেনম ওষুধ দেওয়ার পর কয়েক ঘণ্টা পর্যবেক্ষণে রেখে ছেড়ে দেওয়া হয়। এখন তিনি ভালো আছেন। বর্তমানে তিনি নিজের বাড়িতেই বিশ্রামে রয়েছেন। ভাইজানের জন্মদিনের একদিন আগে এ দুর্ঘটনা ঘটে। পানভেল ফার্মহাউসে জমকালো জন্মদিন উদযাপন করা এই বলি তারকার এক ধরনের ঐতিহ্য। আর এ জন্যই বোন অর্পিতা খান শর্মার নামে রাখা পানভেল ফার্মহাউসে অবস্থান করেছিলেন তিনি। সোমবার সালমানের ৫৬তম জন্ম...
‘ভোট দিয়ে কী অইব, ছেরি বয়স্কভাতা পাইলেও আমি পাই না’

‘ভোট দিয়ে কী অইব, ছেরি বয়স্কভাতা পাইলেও আমি পাই না’

এক্সক্লুসিভ, বাংলাদেশ, রাজনীতি
সকাল থেকে চতুর্থ ধাপের ৮৩৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। রোববার সকালে ভোট দিতে কেন্দ্রে হাজির হয়েছিলেন নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ১০৫ বছর বয়সি বৃদ্ধা মাসুমা বেগম। ভোট দিতে এসে নিজের আপেক্ষে কথা জানান তিনি - ভোট দিয়ে কী অইব ? ছেরি বয়স্কভাতা পাইলেও আমি পাই না। সাংবাদিকদের কাছে পেয়ে এই বৃদ্ধা বলেন, ‘আমার জামাই মারা গেছে ৩০ বছর আগে। আমার নিঃসন্তান মাইয়া মাইনষের বাড়িতে কাজ কইরা আমারে খাওয়ায়। সময় মতো ওষুধ পত্তর পাইনা। কত চেয়ারম্যান-মেম্বর আইল-গেল কেউ কোন সাহায্য করল না।আমি ছেরির (মেয়ের) ভাঙ্গা ঘরে থাকি। আমার ছেড়া (ছেলে) নাই মাইয়াগো কাছে থাকি। শুনেছি শেখের বেটি গরিব-দুঃখী মানুষরে ঘর দেয়। আমার কহালে(কপালে) তাও জুটল না।’ জানা গেছে, মাসুমা বেগম খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট (দুলোপুতা) গ্রামের মৃত রমজান আলীর স্ত্রী। তিন কন্যার জননী মাসুমা। তার স্বাম...
আ.লীগ নেতা হত্যাকাণ্ডে ১৩ জনের ফাঁসির আদেশ

আ.লীগ নেতা হত্যাকাণ্ডে ১৩ জনের ফাঁসির আদেশ

এক্সক্লুসিভ, ক্রাইম, রাজনীতি
ব্রাহ্মণবাড়িয়ার নাটাই দক্ষিণ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক হত্যা মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ ছাড়া ৮ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন। নিহত জহিরুল হক শহরের জগতবাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী ছিলেন। ২০১৬ সালের ১৪ নভেম্বর সন্ধ্যার পর সিএনজিচালিত রিকশায় ব্রাহ্মণবাড়িয়া উত্তর পৌরতলা বাসস্ট্যান্ড থেকে জহিরুল হক নিজ গ্রাম পয়াগে ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে দুটি মোটরসাইকেলে করে আসামিরা তার সিএনজি আটকে জহিরুলকে আক্রমণ করে মারাত্মক জখম করেন আসামিরা। সিএনজিচালক গোলাপ মিয়াও আঘাতপ্রাপ্ত হন। এ সময় মোটরসাইকেল দুটিসহ আসামি শিথিল ও ফারিয়াজকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা। জহিরুল হক ওই দিন রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন মারা যান।...
আসছে তাদের ‘মায়া নয়ন’

আসছে তাদের ‘মায়া নয়ন’

এক্সক্লুসিভ, বিনোদন
আসছে তাদের ‘মায়া নয়ন’ আবারও নতুন গান নিয়ে আসছেন সাংবাদিক ও কন্ঠশিল্পী সানি আজাদ। এবারে ‘মায়া নয়ন’ শিরেনামের গানটি লিখেছেন মডেল-অভিনেত্রী ফারজানা সুমি। গানটির সুর করেছেন তরুণ সঙ্গীত পরিচালক ও সুরকার আহমেদ সজিব। মিউজিক করেছেন জীবন। অচিরেই ভিডিওসহ গানটি বাজারে আসবে সানি আজাদ’র ইউটিউব চ্যানেল ‘সানি আজাদ বিডি’তে। গানটির ভিডিও পরিচালনা করেছেন সোহেল মনির। এমনটাই জানালেন সানি। বললেন, এই প্রথম কোন নারী গীতিকারের কথায় গান গাইলাম। গানটি চমৎকার লিখেছে সুমি। আশা করছি; গানটি সবার ভালো লাগবে। ফারজানা সুমি বলেন, আমি সময় পেলেই লেখার চেষ্টা করি। এর আগেও বিভিন্ন কন্ঠশিল্পীর কন্ঠে আমার লেখা অনেকগুলো গান প্রকাশ হয়েছে। সানি ভাইয়ের সাথে এই প্রথম কাজ করলাম। আশা করছি; গানটি সবার ভালো লাগবে। সজিব বলেন, সানি ভাইয়ের সাথে এর আগেও অনেকগুলো কাজ করা হয়েছে। আমার সুর সঙ্গীতেও রয়েছে অনেকগুলো গান। এবারের গানটিও...
‘মাফিয়া’ দিয়ে ইমনের সঙ্গে ফিরছেন মাহি

‘মাফিয়া’ দিয়ে ইমনের সঙ্গে ফিরছেন মাহি

এক্সক্লুসিভ, বিনোদন
ওয়েব চলচ্চিত্র ‘কাগজের বউ’ থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর চিত্রনায়ক মামনুন হাসান ইমনের বিপরীতে ‘মাফিয়া’ সিনেমায় শুটিংয়ে যোগ দিচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সিনেমার পরিচালক শাহীন সুমন জানান, সোনারগাঁয়ে রোববার থেকে তাদের শুটিংয়ের কথা থাকলেও তা পিছিয়ে ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। একদিন শুটিং করলেই কাজ শেষ হবে। এর আগে সোমবার থেকে এফডিসিতে ‘বুবুজান’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেবেন মাহি। ইতোমধ্যে ‘কাগজের বউ’ সিনেমা থেকে মাহি সরে দাঁড়ানোর পর সিনেমার প্রয়োজনে আবারো একসঙ্গেই ক্যামেরার সামনে আসতে হচ্ছে তাদের। মাহি-ইমন ছাড়াও ‘মাফিয়া’ সিনেমায় অভিনয় করেছেন- জাহিদ হাসান, মিশা সওদাগর, আঁচল আঁখি, আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রাহা তানহা খানসহ অনেকে।...
আল জাজিরার বিরুদ্ধে ‘লিগ্যাল অ্যাকশন নেবেন’ জেনারেল আজিজ

আল জাজিরার বিরুদ্ধে ‘লিগ্যাল অ্যাকশন নেবেন’ জেনারেল আজিজ

এক্সক্লুসিভ, ক্রাইম, জাতীয়
সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ৷ এক ঘণ্টার ওই অনুষ্ঠানে ডয়চে ভেলের বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীনের নানা প্রশ্ন ও তার বিরুদ্ধে উঠা নানা অভিযোগের জবাব দিয়েছেন জেনারেল আজিজ৷ আলোচনায় উঠে এসেছে আল জাজিরার তথ্যচিত্র, তার ভাইদের বিষয়ে নানা অভিযোগসহ বিভিন্ন প্রসঙ্গ৷ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সেনাপ্রধান থাকাকালীন আজিজ ও তার ভাইদের নিয়ে একটি অনুসন্ধানী তথ্যচিত্র প্রকাশ করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা৷ এ নিয়ে তখন তোলপাড় হয় বাংলাদেশে৷ এই তথ্যচিত্র প্রকাশের পর শুরুতে বিব্রত হয়েছিলেন বলে উল্লেখ করেন আজিজ আহমেদ৷ওই তথ্যচিত্র যখন প্রকাশ হয়, তখন তিনি যুক্তরাষ্ট্র সফরে থাকলেও সেখানে এর কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেন আজিজ আহমেদ৷ আল জাজিরার ওই তথ্যচিত্রে অভিযোগ করা হয়েছিল, ইসরাইল থেকে স্পাইওয়্যার ও স...