Saturday, August 8

এক্সক্লুসিভ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে বিচার বিভাগীয় তদন্তের দাবিতে মানববন্ধন

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে বিচার বিভাগীয় তদন্তের দাবিতে মানববন্ধন

এক্সক্লুসিভ, পড়ালেখা, বাংলাদেশ
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে বিচার বিভাগীয় তদন্তের দাবিতে মানববন্ধন অনিয়ম, দুর্নীতি, জঙ্গিবাদের অভিযোগে দীর্ঘদিন ধরেই আলোচনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। আর বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে আজিম-কাসেম সিন্ডিকেট ভেঙ্গে দোষীদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের দাবিতে মানববন্ধন করেছে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন। ০৮ নভেম্বর সোমবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত ইউজিসি কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য আজিম উদ্দিন ও এমএ কাসেম সিন্ডিকেটের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরা হয়। সেই সঙ্গে সুপ্রীম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত একজন বিচারপতিকে প্রধান করে কমিশন গঠন করে দোষীদের বিরুদ্ধে তদন্তের দাবি জানানো হয়। মানববন্ধনে আজিম-কাসেম সিন্ডিকেটের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরা হয়। বিশ্ববিদ্যালয়ের জন্য অল্প দামের জমি বেশি দামে ক্রয়, ডেভলাপার্স কোম্পানির সঙ্গে ...

ডাঃ আলমগীর মতি এফবিসিসিআই’র স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান

এক্সক্লুসিভ, বাংলাদেশ, স্বাস্থ্য
নিউজ ডেস্ক: মডার্ণ হারবাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক লায়ন ডাঃ আলমগীর মতি এফবিসিসিআইয়ের আয়ুের্বেদ ও হোমিওপ্যাথি ঔষধবিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন। দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক ঔষধবিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন। তাকে ২০২১-২২, ২০২২-২৩ মেয়াদের জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিপূর্বেও তিনি এফবিসিসিআইয়ের ঔষধবিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও সততার সাথে পালন করেন। ডাঃ আলমগীর মতি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫ বি-২ বাংলাদেশের জেলা গভর্ণরের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছেন। নভেম্বর ২ তারিখ এফবিসিসিআই’র চীফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ মাহফুজুল হক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে বিষয়টি জানানো হয়। হারবাল চিকিৎসা ও গবেষণা কার্যক্রমের ...
মুক্তি পাচ্ছে সজলের নতুন ওয়েব কনটেন্ট ‘দোলাচল’

মুক্তি পাচ্ছে সজলের নতুন ওয়েব কনটেন্ট ‘দোলাচল’

এক্সক্লুসিভ, বিনোদন
টিভি নাটক দিয়ে অভিনয় জীবন শুরু করলেও এখন ওয়েব কনটেন্টয়ও নিয়মিত অভিনয় করছেন আবদুন নূর সজল। সেই ধারাবাহিকতায় সম্প্রতি শেষ করেছেন ‘দোলাচল’ নামের একটি ওয়েব কনটেন্টর কাজ। ফারিয়া হোসেনের রচনায় এটি পরিচালনা করেছেন আরিফ খান। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে ওয়েব কনটেন্টটি নির্মিত হয়েছে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সজল। তার বিপরীতে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ ও কাজী নওশাবা আহমেদ। কয়েকদিনের মধ্যেই ওয়েব কনটেন্টটি একটি ডিজিটাল প্ল্যাটফরমে মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক। এতে অভিনয় প্রসঙ্গে সজল বলেন, ‘ওয়েব কনটেন্ট এর গল্প এবং নির্মাণশৈলী ভালো হয়েছে। এতে আমার চরিত্রটিও গুরুত্বপূর্ণ। আশা করছি এটি দর্শকের ভালো লাগবে।’ এদিকে নাদের চৌধুরীর পরিচালনায় ‘জিন’ নামের আরেকটি ওয়েব কনটেন্ট অভিনয় করেছিলেন সজল। সেটি সেন্সর সার্টিফিকেট পাওয়ার পর মুক্তির অপেক্ষায় আছে। এ ছাড়া টিভি নাটকেও নিয়মিত অভিনয় করে যাচ্ছেন সজল। ...
ভোটের আগে মাঠ খালি করতে মামলা: মির্জা ফখরুল

ভোটের আগে মাঠ খালি করতে মামলা: মির্জা ফখরুল

এক্সক্লুসিভ, রাজনীতি
সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতায় প্রকৃত অপরাধীদের আড়াল করতে সরকার বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সহিংসতার সঙ্গে বিএনপির কেউ জড়িত নয়। মামলার উদ্দেশ্যে হচ্ছে, বিএনপিকে হয়রানি করা। রাজনীতি থেকে দূরে রাখা। যেহেতু বিএনপি আসন্ন নির্বাচন করতে চায়, তাই নির্বাচনের পূর্বেই দলের নেতাকর্মীদের মাঠ থেকে সরিয়ে দিতে চায় তারা। বিএনপি মহাসচিব বলেন, এবার আমরা নির্বাচন নয়, সরকারের পতন নিয়ে চিন্তা করছি। এই সরকারকে চলে যেতে হবে। তাদের পদত্যাগের মধ্য দিয়ে একটা নির্বাচন কমিশন গঠন করা হবে। নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচন হতে হবে। এটাই ফাইনাল। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা...
সমালোচনা সহ্য করতে রিয়াদ-মুশফিকদের যে পরামর্শ দিলেন মাশরাফি

সমালোচনা সহ্য করতে রিয়াদ-মুশফিকদের যে পরামর্শ দিলেন মাশরাফি

এক্সক্লুসিভ, খেলা
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে খাদের কিনারায় চলে যাওয়া বাংলাদেশ কঠোর সমালোচনার মধ্যে পড়ে যায়। দেশের ক্রিকেট সমর্থকদের পাশাপাশি টাইগারদের সমালোচনা করেন খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এতে বেশ মনক্ষুণ্ন হয়ে দলের অধিনায়ক জানান, পেইন কিলার খেয়ে মাঠে নামেন তারা। স্বাস্থ্যকর সমালোচনা করার অনুরোধ জানান। এরপর টানা দুই ম্যাচে ওমান ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে মূলপর্বের টিকিট নিশ্চিত করে সেই সমালোচনা এড়ালেও শ্রীলংকার বিপক্ষে হেরে ফের সমালোচনা তীব্র বাণে বিদ্ধ হন টাইগারা। এবার মাহমুদউল্লাহর হয়ে দলের আরেক অভিজ্ঞ তারকা মুশফিকুর রহিম সমালোচকদের কড়া জবাব দেন। আয়নায় চেহারা দেখতে বলে সমালোচনার আগুনে রীতিমতো ঘি ঢেলে দেন। এবার সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হেরে ফের সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ দল। আর এমন মুহূর্তে মুশফিকদের এসব সমালো...
স্ত্রী সহবাসের সুন্নাত নিয়ম

স্ত্রী সহবাসের সুন্নাত নিয়ম

ইসলাম, এক্সক্লুসিভ
#স্ত্রী_সহবাসের_সুন্নাত_নিয়ম,,⁉ ,,,,,,----------🌹💞🌹---------,,,,,, অনেকে স্ত্রীর সাথে সুন্নাত তরিকায় কি কিভাবে সহবাস করবো জানতে চেয়েছেন সে জন্য অনেকেরই দরকারী মনে করে পোষ্ট লেখলাম। কেননা ইসলামি যৌন বিজ্ঞান সম্পর্কে বর্তমান সমাজের অনেকই অজ্ঞ! যেগুলির কারনে মানুষ অহরহ পাপ না জেনে পাপ কাজ করছে। সঠিক মাত্রা ও ব্যবহার পদ্ধতি না জানার কারনে তৈরি হচ্ছে নানাবিধ যৌন রোগ যার কারনই অামাদের গোপন থেকে যায়। যাই হোক মুল কথায় ফিরছি। সহবাসের সঠিক নিয়ম হলো স্ত্রী নিচে থাকবে আর স্বামী ঠিক তার উপরি ভাবে থেকে সহবাস করবে। মহান আল্লাহ তায়ালা সহবাসের নিয়ম এভাবেই সুরা অারাফের ১৮৯ নম্বর অায়াতে বলেছেন فَلَمَّا تَغَشَّاهَا حَمَلَتْ حَمْلاً خَفِيفًا فَمَرَّتْ بِهِ فَلَمَّا أَثْقَلَت دَّعَوَا اللّهَ رَبَّهُمَا لَئِنْ آتَيْتَنَا صَالِحاً لَّنَكُونَنَّ مِنَ الشَّاكِرِينَ ( অতঃপর পুরুষ যখন নারীকে আবৃত ...
অবৈধভাবে এমপি’র বাড়ির সীমানা প্রাচীর ভাঙ্গলো ডিএসসিসি

অবৈধভাবে এমপি’র বাড়ির সীমানা প্রাচীর ভাঙ্গলো ডিএসসিসি

এক্সক্লুসিভ, খেলা, বাংলাদেশ
অবৈধভাবে এমপি'র বাড়ির সীমানা প্রাচীর ভাঙ্গলো ডিএসসিসি নিজস্ব প্রতিবেদক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসিসি) অবৈধভাবে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরীর ধানমন্ডির বাড়ির সীমানা প্রাচীরের দেয়াল ভেঙ্গে দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। আজ ২৭ অক্টোবর বুধবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাহী  ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামানের নেতৃত্বে এই সংসদ সদস্যের বাড়ির সীমানার প্রাচীর ভাঙ্গা হয়। ঘটনাস্থলে সাংবাদিকদের সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী ঢাকা দক্ষিণ সিটি সিটি কর্পোরেশন অবৈধভাবে বাড়ির সীমানা প্রাচীর ভাঙ্গার অভিযোগ করেন। তিনি বলেন, ১৯৫৮ সালে জমিটি তার শাশুড়ির নামে  গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর থেকে বরাদ্দ নেয়া হয়। তারপর থেকে দীর্ঘ ৬০ বছর এই সীমানা প্রাচীর রয়েছে। ২০ বছর আগে সিটি কর্পোরেশন লেকের ধারে নির্মাণের সময়ও সীমানাপ্রাচীরটি অক্ষত ছিলো। প্রায় ২০ বছর ধর...
এবার মাধ্যমিকে অংশ নেবে ২২ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার মাধ্যমিকে অংশ নেবে ২২ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এক্সক্লুসিভ, পড়ালেখা, বাংলাদেশ
করোনাভাইরাস মহামারির কারণে ৯ মাস পিছিয়ে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার অংশ নিচ্ছে ২২ লাখ ২৭ হাজার ১১৩ শিক্ষার্থী। বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, আগের ঘোষণা অনুযায়ী ১৪ নভেম্বর থেকে মোট ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে এবারের মাধ্যমিক পরীক্ষা হবে। ১৮ লাখ ৯৯৮ জন আট শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, ৩ লাখ ১ হাজার ৮৮৭ জন মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং ১ লাখ ২৪ হাজার ২২৮ জন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীয় বসবে। মহামারি পরিস্থিতির কারণে এবার সংক্ষিপ্ত সিলেবাসে কেবল তিনটি নৈর্বচনিক বিষয়গুলোর পরীক্ষা নেওয়া হবে। শিক্ষামন্ত্রী দীপু মনি আগেই জানিয়েছিলেন, বাংলা, ইংরেজির মতো আবশ্যিক বিষয়গুলোতে পরীক্ষা না নিয়ে আগের পাবলিক পরীক্ষার ফলের ভিত্তিতে মূল্যায়ন করা হবে।...
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে দুদকের তদন্ত দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে দুদকের তদন্ত দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন

এক্সক্লুসিভ, ক্রাইম, পড়ালেখা
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে দুদকের তদন্ত দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন অনিয়ম, দুর্নীতি, জঙ্গিবাদে পর্যুদস্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে আজিম-কাসেম সিন্ডিকেটের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন। ২৬ অক্টোবর মঙ্গলবার সকালে রাজধানীর সেগুন বাগিচাস্থ শিল্পকলা একাডেমির সামনে আয়োজিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য আজিম উদ্দিন ও এমএ কাসেম সিন্ডিকেটের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। মানববন্ধনে জানানো হয় বিশ্ববিদ্যালয়ের জন্য কম মূল্যের জমি বেশি দামে ক্রয়, ডেভলাপার্স কোম্পানি থেকে কমিশন নেয়া, ট্রাস্টি বোর্ডের সদস্যের জন্য বিলাসবহুল গাড়ি ক্রয়, এক লাখ টাকা করে সিটিং এলাউন্স, অনলাইনে মিটিং করেও সমপরিমাণ এলাউন্স গ্রহণ, নিয়ম ভেঙ্গে ফান্ডের কোটি কোটি টাকা নিজেদের মালিকানাধীন ব্যাংকে এফডিআর, মঞ্জু...
চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ বিষয়ে শুনানি ১৫ নভেম্বর

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ বিষয়ে শুনানি ১৫ নভেম্বর

এক্সক্লুসিভ, ক্রাইম, বাংলাদেশ, বিনোদন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে দেওয়া পুলিশের অভিযোগপত্র আমলে নেওয়ার বিষয়ে শুনানির জন্য আগামী ১৫ নভেম্বর তারিখ ধার্য করেছেন আদালত। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম আজ মঙ্গলবার এ তারিখ ধার্য করেন। একই সঙ্গে আদালত পরীমনিকে জামিন দিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন এই আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল। আজ এ মামলায় শুনানির জন্য দিন ধার্য ছিল। এ উপলক্ষে সকালে আদালতে হাজির হন পরীমনি। তিনি জামিন চাইলে তা মঞ্জুর করেন আদালতের ভারপ্রাপ্ত বিচারক। এ ছাড়া অভিযোগপত্র আমলে নেওয়ার বিষয়ে শুনানির জন্য ১৫ নভেম্বর তারিখ রাখেন আদালত। ১৩ অক্টোবর মামলাটি ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয়। পরে আদালত এ মামলার অভিযোগপত্র গ্রহণ বিষয়ে শুনানির জন্য আজকের দিন ঠিক করেছিলেন। মামলার অপর দুই অভিযোগপত্রভুক্ত আসামি হলেন আশরাফুল ইসলাম ...