Saturday, August 8

এক্সক্লুসিভ

প্রযোজক ইকবাল করোনা ও ডেঙ্গুতে আক্রান্ত !

এক্সক্লুসিভ, বিনোদন, লাইফস্টাইল
একইসঙ্গে করোনা ও ডেঙ্গ আ্ক্রান্ত হয়েছেন ‘বীর’, ‘শুটার’, ‘পাসওয়ার্ড’ এর মতো সফল ছবির প্রযোজক মোহাম্মদ ইকবাল হোসেন। তিনি রাজধানীর গ্রীনলাইফ হাসপাতালে ভর্তি রয়েছেন।কদিন আগেই তার ছেলে সুনান করোনা ও ডেঙ্গু আক্রান্ত হয়ে একই হাসপাতালে ভর্তি ছিলো। তবে সুনানের অবস্থা ভালো হওয়ায় সে হাসপাতালে ছেড়েছে। মোহাম্মদ ইকবাল বলেন, আজ সকালেই গ্রীনলাইফ হাসপাতালে ভর্তি হয়েছি। করোনা ও ডেঙ্গু দুটোই পজিটিভ এসেছে আমার। সবাই দোয়া করবেন আমার জন্য। সম্প্রতি তার ছেলে সুনানও করোনা ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এদিকে ইকবাল প্রযোজক থেকে এরইমধ্যে পরিচালক হিসেবেও আত্নপ্রকাশ করেছেন। তিনটি ছবির ঘোষণা দিয়ে সম্প্রতি তিনি ‘রিভেঞ্জ’ ছবির এক লটের শুটিং শেষ করেছেন। এ ছবিতে জুটিবদ্ধ হয়ে কাজ করছেন শবনম বুবলী ও রোশান। এ ছবির কাজ শুরু হওয়ার কথা ছিলো অক্টোবরের প্রথম সপ্তাহেই। তবে ইকবালের অসুস্থতার কারণে আটকে গেলো ...
অবসরে গেলেও অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা

অবসরে গেলেও অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা

এক্সক্লুসিভ, বাংলাদেশ, রাজনীতি
কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল নির্মাণে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রকল্পে অনিয়মে জড়িত কোনো কর্মকর্তা যদি অবসরে গিয়ে থাকেন, তাদেরও শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (৫ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক ব্রিফিংয়ে এ কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি জানান, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে বলেছেন—কুষ্টিয়া মেডিক্যাল কলেজ প্রকল্প বাস্তবায়নে যারা যারা অনিয়ম করেছেন, তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজন হলে জড়িত কেউ যদি অবসরেও চলে যায় তারপরও ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী। এম এ মান্নান বলেন, কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের কাজ শেষ করতে চূড়ান্তভাবে নোটিশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন। যারা এই প্রকল্পের বিলম্বের ক্ষেত্রে জড়িত তাদের শাস্ত...
১৭ বছরে বিদেশ গেছি, সব কামাই বাবা-মাকে দিছি, আর বাড়ি ফিরে ৫ দিন ভাত পাইনি

১৭ বছরে বিদেশ গেছি, সব কামাই বাবা-মাকে দিছি, আর বাড়ি ফিরে ৫ দিন ভাত পাইনি

এক্সক্লুসিভ, বাংলাদেশ, লাইফস্টাইল
যৌবনে সব কা’মাই তাদের (বাবা-মা) কে দিয়ে’ছিলাম। ১৭ বছড় বয়সে সৌদি গিয়াছি’লাম, মোচ উঠে নাই কালি দিয়ে মোচ বানিয়ে তারপর পাসপো’র্টের ছবি তুলি পাশের ঘরে পাচ’দিন না খেয়ে শুয়ে বসে কাটিয়েছিলাম। ছোট ভাই মা এক’সাথে ভাত খায়, আমি পাচ দিনের অনাহারি ছিলাম, মা এক’বার জিজ্ঞেস করে নাই কিছু খাই’ছস নাকি, আত্বীয় স্বজন যখন ব্যাপার টা জা’নলো এবং মাকে জানালো, মা তখন উত্তর দিলো, না খেয়ে আছে তা আ’মাকে বলেনি কেন। আমাকে বলে নাই কেনো না খেয়ে আছি,, সেই মা আজ আ’র নেই তার জন্য এখন ও দোয়া করি সব সময় ই, রাব্বির হাম হুমা কা’মা রাব্বাইয়ানি সাগিরা। এধরনের দৃষ্টান্ত কম নয়। প্রবাসে দিন’রাত কঠোর পরিশ্রম করে দেশে বাবার একাউন্টে পাঠানো টাকা অন্য সন্তান ও পরিবা’রের অন্যান্য সদস্যদের নিয়ে ভালো বাজার-সদাই করে অনেকেরই ভা’লোই কাটে। প্রবাসী ছেলে দীর্ঘদিন পর যাকিছু নিয়ে দেশে ফিরে আসে সেটাও ভাগা’ভাগি নিয়ে অনেকেরই মন কষাকষি হয়। আর...
ইভ্যালি, ধামাকাসহ চার ই–কমার্স প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত

ইভ্যালি, ধামাকাসহ চার ই–কমার্স প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত

এক্সক্লুসিভ, তথ্য ও প্রযুক্তি
ইভ্যালি, ধামাকাসহ চার ই-কমার্স প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত করেছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। বুধবার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ই-ক্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ (২৯ সেপ্টেম্বর) এক সাধারণ বিজ্ঞপ্তিতে ই-ক্যাবের সদস্যভুক্ত চারটি অনলাইন ব্যবসাপ্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- ইভ্যালি ডটকম লিমিটেড, ধামাকা শপিং (ইনভেরিয়েন্ট টেলিকম লিমিটেড), সিরাজগঞ্জ শপ ও গ্লিটার্স আরএসটি ওয়ার্ল্ড। গত ২৮ সেপ্টেম্বর ই-ক্যাবের কার্যনির্বাহী পরিষদের সভায় প্রতিষ্ঠানগুলোর সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ জুলাই ভোক্তা ও বিক্রেতাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৬টি প্রতিষ্ঠানকে ভিন্ন ভিন্ন অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল ইক্যাব। ওই নোটিশের পর অভিযোগের বিষয়ে জব...
৬ সাধারণ ভুলেই শেষ হয়ে যেতে পারে কিডনি

৬ সাধারণ ভুলেই শেষ হয়ে যেতে পারে কিডনি

এক্সক্লুসিভ, বাংলাদেশ, লাইফস্টাইল
শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি। এটি অনেকটা ছাকনির মতো কাজ করে। আমাদের শরীরের অতিরিক্ত তরল নিঃসরণ করে থাকে। গুরুত্বপূর্ণ এই অঙ্গটি কিছু সাধারণ ভুলেও বিকল হয়ে যেতে পারে। কিডনির সমস্যা শুরুর দিকে টেরই পাওয়া যায় না। যখন গুরুতর হয় তখন ধরা পড়ে। তাই কিডনির বিষয়ে আগে থেকেই সতর্ক থাকা আমাদের সবার জন্যই অনেক গুরুত্বপূর্ণ। যেসব ভুলে বিকল হয়ে যেতে পারে কিডনি- ১. প্রক্রিয়াজাত খাবার বেশি খাওয়া বেশিরভাগ প্রক্রিয়াজাত খাবারেই সোডিয়াম থাকে অনেক বেশি। আর এগুলো হার্টের সমস্যা সৃষ্টি করার পাশাপাশি কিড়নিরও অনেক ক্ষতি করে থাকে। শরীরে বেশি পরিমাণে সোডিয়াম গেলে প্রস্রাবের সঙ্গে বেশি ক্যালসিয়াম বের হয়। আর এর ফলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি থাকে। ২. অনিয়ন্ত্রিত রক্তচাপ উচ্চ রক্তচাপ আমাদের পুরো শরীরের জন্যই ক্ষতিকর। আর উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রিত হওয়ার কারণে আপনার কিডনির দিকে পরিচালিত রক্তনালিগুলোকে ক্ষতি...
অনিবন্ধিত নিউজপোর্টাল বন্ধের প্রক্রিয়া স্থগিত

অনিবন্ধিত নিউজপোর্টাল বন্ধের প্রক্রিয়া স্থগিত

আইন ও আদালত, এক্সক্লুসিভ, তথ্য ও প্রযুক্তি, বাংলাদেশ
উচ্চ আদালতের নির্দেশে দেশের অনিবন্ধিত নিউজপোর্টালগুলো বন্ধ করার প্রক্রিয়া শুরু করলেও কিছু নিবন্ধিত ও জনপ্রিয় পোর্টাল বন্ধ হয়ে পড়ায় সেই প্রক্রিয়া স্থগিত করেছে সরকার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে অনিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল বন্ধ করতে কাজ শুরু করে। ফলে অনিবন্ধিত নিউজপোর্টালগুলো বন্ধ করার প্রক্রিয়ায় নিবন্ধিত প্রথম সারির কিছু পোর্টালও সাময়িক বন্ধ হয়ে যায়। তবে প্রায় ঘণ্টা খানিক পরে সেগুলো চালু হয়েছে। নিবন্ধিত বাংলানিউজটোয়েন্টিফোর.কম, বিডিনিউজ, বাসস ছাড়াও বেশ কিছু শীর্ষ অনলাইন পোর্টাল সাময়িক বন্ধ হয়ে যাওযায় লাখ লাখ ব্রডব্যান্ড পাঠক বিকেল থেকে সাইটে ঢুকতে পারছিলেন না। তবে মোবাইল থেকে ঢোকা যাচ্ছিল। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, অনিবন্ধিত নিউজ পোর্টালগুলো বন্ধ করতে গিয়ে নিবন্ধিত কিছু পোর্টাল সাময়িক সমস্যায় পড়ে...
‘ক্রসফায়ারে মানুষ হত্যা করা ওসি প্রদীপের নেশা’- আদালতকে সাক্ষীরা

‘ক্রসফায়ারে মানুষ হত্যা করা ওসি প্রদীপের নেশা’- আদালতকে সাক্ষীরা

আইন ও আদালত, এক্সক্লুসিভ, বাংলাদেশ
চাঞ্চল্যকর ও আলোচিত সেনাবাহিনীর (অব.) মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় চতুর্থ দফায় আরও তিনজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে মঙ্গলবার সকাল সোয়া ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে আদালতের কার্যক্রম। এসময় সাক্ষীরা আদালতকে বলেন, টেকনাফ থানার সাবেক বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ নিরীহ লোকজনকে থানায় ধরে এনে প্রথমে ক্রসফায়ারের ভয় দেখিয়ে স্বজনদের কাছ থেকে টাকা আদায় করতেন। এরপর ইয়াবা কারবারি সাজিয়ে ‘ক্রসফায়ারে’ হত্যা করতেন।এভাবে অসংখ্য নিরীহ মানুষকে ওসি প্রদীপ হত্যা করেছেন।আর প্রতিদিন মানুষ হত্যা করায় ছিল ওসি প্রদীপের নেশা। মঙ্গলবার আলোচিত এ মামলায় চতুর্থ দফায় তিনজন যথাক্রমে ১৫, ১৬ এবং ১৭তম সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।তারা হলেন,গৃহবধূ ছেনুয়ারা বেগম, টেকনাফ সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হাম জালাল ও আলী আকবর। সাক্ষী ছেনুয়ারা বেগমের বর...
আগামী এসএসসি পরীক্ষা শুরু ১৪ নভেম্বর, এইচএসসি ২ ডিসেম্বর

আগামী এসএসসি পরীক্ষা শুরু ১৪ নভেম্বর, এইচএসসি ২ ডিসেম্বর

এক্সক্লুসিভ, পড়ালেখা
চলতি বছরের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করে তা প্রকাশ করেছে সরকার। আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি এবং ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষার সূচি চূড়ান্ত করে সোমবার (২৭ সেপ্টেম্বর) প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এসএসসি পরীক্ষার তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ১৪ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ২৩ নভেম্বর। এসএসসিতে ১৪ নভেম্বর সকালে পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়), ১৫ নভেম্বর সকালে বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং বিকেলে হিসাব বিজ্ঞান, ১৬ নভেম্বর রসায়ন (তত্ত্বীয়), ১৮ নভেম্বর শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়), ২১ নভেম্বর সকালে ভূগোল ও পরিবেশ এবং বিকেলে ফিন্যান্স ও ব্যাংকিং ২২ নভেম্বর উচ্চতর গণিত (তত্ত্বীয়) জীব বিজ্ঞান (তত্ত্বীয়), ২৩ নভেম্বর সকালে পৌরনীতি ও নাগরিকতা এবং অর্থনীতি, বিকেলে ব্যবসায় উদ্যোগ বিষয়ের পরীক্ষা হবে। সকালের পরীক্ষা ১০টা থ...
ভারতের মুম্বাইয়ে সৃজিতের জন্মদিন উদযাপন করলেন মিথিলা

ভারতের মুম্বাইয়ে সৃজিতের জন্মদিন উদযাপন করলেন মিথিলা

এক্সক্লুসিভ, বিনোদন
নিজের নতুন হিন্দি সিনেমা ‘শাবাশ মিঠু’র কাজের সূত্রে গত এক মাস ধরে পরিবার নিয়ে ভারতের মুম্বাইয়ে অবস্থান করছেন প্রখ্যাত বাঙালি নির্মাতা সৃজিত মুখার্জি। এরই মধ্যে চলে এলো তার জন্মদিন! বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সৃজিত মুখার্জি ৪৪ বছরে পা দিয়েছেন। স্বামীর শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও বিশেষ দিনটি উদযাপন করতে ভোলেননি বাংলাদেশি অভিনেত্রী ও সৃজিতের স্ত্রী রাফিয়াথ রশীদ মিথিলা। মেয়ে আইরাকে নিয়ে মুম্বাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে সৃজিতের জন্মদিন উদযাপন করেছেন তিনি। বুধবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাতে নৈশভোজে গিয়ে কেক কেটে জন্মদিনের সেলিব্রেশন শুরু করেন তারা। সেই সুখকর মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমেও শেয়ার করেছেন মিথিলা। জন্মদিনে স্ত্রী মিথিলার পোস্ট করা ছবিগুলো নিজের সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে শেয়ার করে টলিউডের এই জনপ্রিয় পরিচালক লেখেন, ‘শৈশবে বা যৌবনে নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিলাম’। ছবিতে ...
আজ জনপ্রিয় সঙ্গীতশিল্পী আরেফিন রুমির শুভ জন্মদিন

আজ জনপ্রিয় সঙ্গীতশিল্পী আরেফিন রুমির শুভ জন্মদিন

এক্সক্লুসিভ, বিনোদন
নিউজ ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুর৷ স্বদেশ কন্ঠঃ আরেফিন রুমি। একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। ২০০৮ সালে তার সঙ্গীত জগতের যাত্রা শুরু হয় "আরেফিন রুমি" এ্যালবামের মাধ্যমে। গানের জগতে আসার আগেই ২০০৬ সালে মডেলিং শুরু করেন রুমি। পরে তিনি হাবিব ওয়াহিদ এবং ফুয়াদ আল মুক্তাদিরের কাছে অডিও ইনজিনিয়ারিংও শেখেন। এই অ্যালবামের গানটি সে সময় হয়ে ওঠে ব্যপক জনপ্রিয়। তারপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয় নি, দিয়ে গেছেন একের পর এক হিট অ্যালবাম। আজ (২৩ সেপ্টেম্বর) জনপ্রিয় সঙ্গীতশিল্পী আরেফিন রুমি জন্মদিন। ১৯৮৭ সালের ২৩ সেপ্টেম্বর ঢাকার মোহাম্মদপুরে জন্মগ্রহণ করেন আরেফিন ‍রুমি। ঢাকা সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করেন তিনি। পরবর্তীতে তিনি কলেজে পড়াকালীন সময় একাধিক ক্রিকেট ক্লাবের হয়ে খেলেন। ছোটবেলায় ক্রিকেট খেলার প্রতি তার ছিলো অন্যরকম ভালবাসা। পাশাপাশি তিনি তার মায়ের কাছ থেকে প্রতিনিয়ত গানও শ...