গুরুত্ব বাড়ছে বাংলাদেশি অভিনেত্রীদের, ওপার বাংলার নায়িকাদের ক্ষোভ
কলকাতার বাংলা সিনেমায় নিয়মিত অভিনয় করছেন বাংলাদেশি বেশকজন জনপ্রিয় অভিনেত্রী। ‘আবর্ত’ সিনেমার মাধ্যমে জয়া আহসানের টালিউড যাত্রা শুরু। তারপর ‘রাজকাহিনী’, ‘বিসর্জন’, ‘বিজয়া’, ‘কণ্ঠ’, ‘বিনিসুতোয়’সহ আরও বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন জয়া। আরও কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
সৃজিত মুখার্জি নির্মিত ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ ওয়েব সিরিজের মাধ্যমে ওপার বাংলায় পা রেখেছেন আজমেরী হক বাঁধন। মুক্তির পর এটি দারুণ প্রশংসিত হয়েছে। এখন তাকে নিয়ে টালিউডের অনেক পরিচালকই কাজ করার কথা ভাবছেন। রাজর্ষি দে পরিচালিত ‘মায়া’ সিনেমার মাধ্যমে টালিউড যাত্রা শুরু করেন রাফিয়াথ রশীদ মিথিলা। এরপর রিঙ্গো ব্যানার্জির ‘অ্যা রিভার ইন হেভন’ সিনেমায় নাম লেখান তিনি। কিছুদিন আগে চুক্তিবদ্ধ হয়েছেন অরুণাভ খাসনবিশ পরিচালিত ‘নীতিশাস্ত্র’ সিনেমায়। কলকাতায় মিথিলার এটি তৃতীয় মিশন।
দীর্ঘদিন ধরেই বিষয়টি নিয়ে আ...








