Sunday, August 9

এক্সক্লুসিভ

সাউথইস্ট ব্যাংকের পর্ষদে ভুল বোঝাবুঝির অবসান সম্ভাবনা নেই নেতৃত্বে পরিবর্তনের

সাউথইস্ট ব্যাংকের পর্ষদে ভুল বোঝাবুঝির অবসান সম্ভাবনা নেই নেতৃত্বে পরিবর্তনের

অর্থনীতি, এক্সক্লুসিভ
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি খাতের সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের মধ্যে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। ব্যাংকের ৫ প্রভাবশালী পরিচালক ও চেয়ারম্যানের মধ্যকার কথিত দ্বন্দ্ব এখন আর নেই বলে পর্ষদ সূত্রে জানা গেছে। তাই আপাতত ব্যাংকের নেতৃত্বে কোনো প্রকার পরিবর্তন আসারও সম্ভাবনা নেই। উদ্যোক্তা পরিচালকদের সমঝোতার ভিত্তিতে আগের মতোই ব্যাংক পরিচালিত হবে বলে ব্যাংকটির পরিচালনা পর্ষদের একাধিক সদস্য জানিয়েছেন। এদিকে গত ৩০ জুন অনুষ্ঠিত সাউথইস্ট ব্যাংকের এজিএম বয়কট করা পাঁচ পরিচালকের সূত্র ধরে ব্যাংকটির বিষয়ে নানা ভুল ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পড়েছে বিভিন্ন গণমাধ্যমে। ব্যাংকের বর্তমান চেয়ারম্যান আলমগীর কবির এফসিএ’কে জড়িয়ে নানা বিভ্রান্তিমূলক সংবাদের প্রতিবাদ জানিয়েছে সাউথইস্ট ব্যাংক কর্তৃপক্ষ ও এর শেয়ারহোল্ডাররা। ১৯৯৫ সালে দেশের দ্বিতীয় প্রজন্মের বেসরকারি ব্যাংক হিসেবে সাউথইস্ট ব্যাংকের য...
রেশনিং সিস্টেম আদলে অসহায়-দুস্থদের মাঝে বিনামূল্যে খাদ্য বিতরণ করবে যুবলীগ

রেশনিং সিস্টেম আদলে অসহায়-দুস্থদের মাঝে বিনামূল্যে খাদ্য বিতরণ করবে যুবলীগ

এক্সক্লুসিভ, বাংলাদেশ, রাজনীতি
রেশনিং সিস্টেম আদলে অসহায়-দুস্থদের মাঝে বিনামূল্যে খাদ্য বিতরণ করবে যুবলীগ রাষ্ট্রনায়ক শেখ হাসিনা'র নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এর নেতৃত্বে দেশব্যাপী করোনায় বিপর্যস্ত অসহায়-দুস্থদের মাঝে খাদ্য সহায়তার ধারাবাহিকতায় আজ ০৮-০৭-২১ রোজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে টিকাটুলি কামরুন্নেসা স্কুল সংলগ্ন বস্তিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল প্রায় ১০০০ অসহায়-দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন। এসময় আয়োজনের প্রধান অতিথি যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, "রাজনীতির মূল কথা মানব সেবা। শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে যুবলীগ সেই মহৎ কাজটিই দেশব্যাপী পরিচালনা করছে। আমরা অনতি বিলম্বে করোনায় বিপর্যস্ত অসহায়-দুস্থদেরকে খাদ্য সেবা দেবার জন্য রেশনিং সিস্টেমের আদলে আমাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী বিনাম...
লকডাউনে রাজধানীতে গ্রেপ্তার ১০৭৭ জন!

লকডাউনে রাজধানীতে গ্রেপ্তার ১০৭৭ জন!

এক্সক্লুসিভ, বাংলাদেশ
কঠোর লকডাউনের অষ্টম দিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায় রাজধানীতে এক হাজার ৭৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে ১৬ লাখ ৭৯০ টাকা। এছাড়া ট্রাফিক বিভাগ ৯৩৭টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করেছে ২১ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা। বৃহস্পতিবার পর্যন্ত রাজধানীতে মোট গ্রেপ্তার হয়েছেন পাঁচ হাজার ২৬৪ জন। ঢাকা মহানগর পুলিশ জানায়, লকডাউনের অষ্টম দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির ৮টি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় এক হাজার ৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার লকডাউনের সপ্তম দিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায় এক হাজার ১০২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ২৪৫ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।...
টিকটক ‘ক্রাশ’ আলিশা লেহম্যান একজন লেসবিয়ান

টিকটক ‘ক্রাশ’ আলিশা লেহম্যান একজন লেসবিয়ান

এক্সক্লুসিভ, খেলা, বিনোদন
এখন চলছে ফুটবল মৌসুম। বিশ্বকাপ ফুটবলের পরেই সেরা কোপা আমেরিকা। অন্যদিকে উয়েফা। আর মাত্র বছরখানেক পরেই বিশ্বকাপ ফুটবল। ফলে ফুটবলময় হয়ে উঠেছে বিশ্ব, বিশেষ করে ফুটবলপ্রেমী বাংলাদেশিরা। উয়েফা নিয়ে যেমন তোড়জোর, তেমনি কোপা আমেরিকা নিয়ে বাঙালির রন্ধ্রে রন্ধ্রে উত্তেজনা। তাতে ফাইনালে খেলবে চির প্রতিদ্বন্দী ব্রাজিল ও আর্জেন্টিনা। এই দুই দলের সমর্থকদের মধ্যে এরই মধ্যে শুরু হয়ে গেছে বাকযুদ্ধ। ফেসবুক থেকে শুরু করে টিকটক। কোথায় নেই সেই লড়াই! নানা রকম বাক্যবাণ করে সমর্থকরা একপক্ষ অন্যপক্ষকে আক্রমণ করছেন। লিওনেল মেসি আর নেইমার জুনিয়রের মধ্যে যে লড়াই, তার চেয়ে তীব্র লড়াই বাংলাদেশি দর্শক আর সমর্থকদের মধ্যে। এই ফাঁকে মানুষ নতুন নতুন অনেক খেলোয়াড় সম্পর্কে জানতে পারছেন। তাদের নাম, তাদের নৈপুণ্য নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন। এক্ষেত্রে প্রমিলা ফুটবলাররাও কম যাচ্ছেন না। টিকটকে বাংলাদেশে এই মুহূর্তে ভাইরাল একজন...
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ২০১ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ২০১ জনের মৃত্যু

এক্সক্লুসিভ, বাংলাদেশ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৫ হাজার ৫৯৩ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ১৬২ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৭৭ হাজার ৫৬৮ জনে। মৃত ২০১ জনের মধ্যে পুরুষ ১১৯ জন এবং ৮২ জন নারী। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩১ দশমিক ৩২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৩১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬০ শতাংশ। বুধবার (৭ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৮৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লা...
লকডাউনে নিরন্ন মানুষের পাশে এনএফএস

লকডাউনে নিরন্ন মানুষের পাশে এনএফএস

এক্সক্লুসিভ
লকডাউনে নিরন্ন মানুষের পাশে এনএফএস স্টাফ করেসপন্ডেন্ট লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে সামাজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি (এনএফএস)। মঙ্গলবার (৬ জুলাই) রাজধানীর সায়দাবাদে ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার আয়োজনে অসহায় পথবাসী মানুষ ও পথচারীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি গণবন্ধু রাহাত হুসাইন বলেন, লকডাউনের কারণে নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছে, তাদের এখন খাদ্যের প্রয়োজন। এই মুহূর্তে ধনি ও বিত্তবানদের উচিত সকলের গবীর মানুষের পাশে দাড়ানো। সংগঠনের সকল ইউনিটের বন্ধু ও সংগঠকদের অভাবগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান রাহাত হুসাইন। এসময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির (এনএফএস) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাদিক ভিস্তি...
“বৃক্ষ নিধন আর নয় ‘দেশকে করুন বৃক্ষময়’ এই স্লোগানে ”মাঞ্জার” বৃক্ষরোপণ কর্মসূচি”

“বৃক্ষ নিধন আর নয় ‘দেশকে করুন বৃক্ষময়’ এই স্লোগানে ”মাঞ্জার” বৃক্ষরোপণ কর্মসূচি”

এক্সক্লুসিভ, বাংলাদেশ, লাইফস্টাইল
বৃক্ষ নিধন আর নয় ‘দেশকে করুন বৃক্ষময়’ এই স্লোগান কে সামনে রেখে ”মাঞ্জার” পক্ষ থেকে পুরান ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে ফলজ , বনজ ও ঔষুধি গাছের চারা রোপন করা হয়। আজ ছিলো এই সংগঠনটির একটি বিশেষ দিন। মাঞ্জার উপদেষ্টাদের একজন আমাদের শ্রদ্ধেয় গাজী সারোয়ার হোসেন বাবু ভাই এর জন্মদিন। তাই এই বিশেষ দিন কে স্মরণীয় করতে অজকের দিনটিকেই বৃক্ষ রোপন এর দিন হিসেবে বাছাই করি আমরা। এবং পুরান ঢাকার কে এল জুবিলী স্কুলে তিনি নিজে উক্ত কর্মসূচীতে গাছের চারা রোপণের মাধ্যমে আমাদের কর্মসূচি শুভ উদ্ভোধন করেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালকবৃন্দ সহ সংগঠনের সেচ্ছাসেবকবৃন্দ। উল্লেখ্য, গত ২ বছর ধরে তাদের নিজস্ব তহবিল থেকে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া থাকা মানুষের মাঝে ত্রাণ সামগ্রী উপহার দিয়ে আসছে। সংগঠনটির অন্যতম সদস্য কে এম আল মুন...
এবার বরিশালে একদিনে সর্বোচ্চ ৩৪৩ জন শনাক্ত

এবার বরিশালে একদিনে সর্বোচ্চ ৩৪৩ জন শনাক্ত

এক্সক্লুসিভ, বাংলাদেশ, স্বাস্থ্য
বরিশাল বিভাগে প্রতিনিয়ত বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছেন। আর এই সময়ে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ৩৪৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর আগের দিন ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ১৬০। আর সর্বশেষ আক্রান্তের সংখ্যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮হাজার ৬৩৭ জন। এছাড়া একই সময়ে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ২ জনের এবং ঝালকাঠি জেলায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩১৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ১৮ হা...
যুক্তরাষ্ট্রের চাপে চীন-পাকিস্তান সম্পর্ক পরিবর্তন হবে না, কোয়াড সমস্যা সৃষ্টি করবে, জিনপিং মহান নেতা

যুক্তরাষ্ট্রের চাপে চীন-পাকিস্তান সম্পর্ক পরিবর্তন হবে না, কোয়াড সমস্যা সৃষ্টি করবে, জিনপিং মহান নেতা

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পাকিস্তানের সঙ্গে চীনের একটি বিশেষ সম্পর্ক আছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে পাকিস্তানে একজন মহান নেতা হিসেবে বিবেচনা করা হয়। তাই যুক্তরাষ্ট্রের চাপে পাকিস্তান-চীন সম্পর্ক পরিবর্তন করতে পারবে না। একই সঙ্গে তিনি কোয়াড নিয়ে তার বিরূপ ধারণার কথা তুলে ধরেন। বলেন, এটা আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে। দেখা দেবে নানা সমস্যা। উল্লেখ্য, এই জোটে বাংলাদেশকে যোগ দিতে আহ্বান জানানো হয়েছে। চীনা মিডিয়ার সঙ্গে দেয়া এক সাক্ষাৎকারে ইমরান খান এসব কথা বলেছেন। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। বৃহস্পতিবার ওই সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তান কোনো পক্ষ নেবে না। তাই পাকিস্তান ও চীনের মধ্যকার বন্ধন কারো চাপে প্রভাবিত হবে না। ইমরান খান বলেন, যুক্তরাষ্ট্র আশা করছে পাকিস্তান একটি পক্ষ বেছে নেবে। কিন্তু তা যথার্থ নয়। পাকিস্তান ও চীনের মধ্যে সম্পর্ক খুবই গভীর। শুধু দুই দেশ...
এবারের ঈদের আকর্ষন ৯০০ কেজির ‘জমিদার’

এবারের ঈদের আকর্ষন ৯০০ কেজির ‘জমিদার’

এক্সক্লুসিভ, বাংলাদেশ
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় আমেরিকান ব্রাহামা জাতের ষাঁড় লালন পালন করে বড় করেছেন এক কৃষক। গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা ‘জমিদার’ নামে ওই বিশাল আকৃতির গরুটি দেখতে ভিড় করছেন এলাকার মানুষ। গরুটির মালিক জেলার হোসেনপুর উপজেলার ৪ নম্বর আড়াইবাড়িয়া ইউনিয়নের পুরাতন ব্রহ্মপুত্র নদের পূর্ব তীর ঘেষা পশ্চিম জামাইল গ্রামের কৃষক আমিনুল ভাণ্ডারি। গরুটির ওজন সাড়ে ২২ মণ (৯০০ কেজি)। গরুটির বয়স ৪ বছর। গরুটিকে মোটা তাজা করতে বিশেষ কোনো পদ্ধতি ব্যবহার করা হয়নি। স্বাভাবিকভাবে খড়, ভূষি, গম, খৈল, কলা ও প্রাকৃতিক ঘাস খাবারই খেয়ে থাকে। এছাড়া প্রতিদিন লালি ও খৈল দিয়ে ছানা তৈরি করে খাবার প্রস্তুত করে খেতে দেওয়া হয় গরুটিকে। বাসি বা উদ্বৃত্ত খাবার গরুটি খায় না। সর্বদা আরাম আয়েশ থাকতে পছন্দ করে। সেজন্য গরুটির নাম ‘জমিদার’ রাখা হয়েছে। গরুর মালিক আমিনুল ভাণ্ডারি জানান, নিজস্ব দেশীয় গাভী থেকে আমেরিকান ব্রাহামা ক্র...