Sunday, August 9

এক্সক্লুসিভ

ভেঙে গেল আমির খানের ১৫ বছরের সংসার

ভেঙে গেল আমির খানের ১৫ বছরের সংসার

এক্সক্লুসিভ, বিনোদন
দীর্ঘ ১৫ বছরের সংসার ভেঙে গেল আমির খানের। শনিবার সকালে অনলাইনে একটি বিবৃতি জারি করে নিজেদের বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন আমির খান ও কিরণ রাও। তারা লিখেছেন, এই ১৫ বছরের সুন্দর সফরে আমরা প্রচুর আনন্দ, উচ্ছ্বাস, অভিজ্ঞতা সঞ্চয় করেছি। ভরসা, ভালবাসা এবং শ্রদ্ধার মধ্যে দিয়ে আমাদের সম্পর্ক বিকশিত হয়েছে। এ বার আমরা জীবনের নতুন একটা অধ্যায় শুরু করতে চলেছি। কিন্তু স্বামী-স্ত্রী হিসেবে নয়, আমাদের সন্তানের মা-বাবা এবং পরিবারের সদস্য হিসেবে। কিরণ রাও ছিলেন আমির খানের দ্বিতীয় স্ত্রী। ভারতের গণমাধ্যমগুলো জানাচ্ছে, হঠাৎ করেই এমন সিদ্ধান্ত নেননি এই তারকা দম্পতি। দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে এ নিয়ে বোঝাপড়া চলছিল। দাম্পত্য থেকে বেরিয়ে আসার উপায় খুঁজছিলেন তারা। আমির-কিরণ জানিয়েছেন, তারা আলাদা থাকলেও ছেলে আজাদের প্রতি কর্তব্য পালন করবেন দুজনেই। তাদের এই বিচ্ছেদের প্রভাব পেশাগত কাজ...
এবার পাড়া-মহল্লায় বিশেষ অভিযান চালাবে র‌্যাব

এবার পাড়া-মহল্লায় বিশেষ অভিযান চালাবে র‌্যাব

এক্সক্লুসিভ, বাংলাদেশ, স্বাস্থ্য
করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউনে সরকার নির্দেশিত বিধি-নিষেধ মানাতে পাড়া-মহল্লায়ও কঠোর অভিযান পরিচালনার কথা জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (০৩ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর রাসেল স্কয়ারে লকডাউনে র‌্যাবের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন কথা জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কামান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, কঠোর বিধি-নিষেধের মধ্যেও যারা বাইরে বের হচ্ছেন তাদের অনেকেই সঠিকভাবে মাস্ক পরিধান করছেন না। সচেতনতার পাশাপাশি তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি। বিধি-নিষেধ মানাতে র‌্যাব এখন পর্যন্ত সারাদেশব্যাপী ৪ শতাধিক মোবাইল কোর্ট পরিচালনা করেছে, আর জরিমানা করেছে চার লক্ষাধিক টাকা। দেশজুড়ে নিয়মিত টহল ও চেকপোস্টের বাইরে চার শতাধিক অতিরিক্ত চেকপোস্ট পরিচালনা করে যারা স্বাস্থ্যবিধি মানছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা ন...
যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় পৌঁছালো মডার্নার আরও সাড়ে ১২ লাখ টিকা

যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় পৌঁছালো মডার্নার আরও সাড়ে ১২ লাখ টিকা

এক্সক্লুসিভ, বাংলাদেশ, স্বাস্থ্য
যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের মাধ্যমে মডার্নার আরও ১২ লাখ ডোজ করোনা টিকা ঢাকায় পৌঁছেছে। আজ সকাল পৌনে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার এই চালানটি পৌঁছায়। টিকার চালান গ্রহণের সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে শুক্রবার (২ জুলাই) রাত ১১টা ২২ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ ফ্লাইটে আসে প্রথম ধাপের মর্ডানার সাড়ে ১২ লাখ ডোজ টিকা। এ নিয়ে দুদফায় মডার্নার ২৫ লাখ ডোজ টিকা ঢাকায় এলো। এদিকে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চীন থেকে বাণিজ্যিকভাবে ক্রয় করা সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা এসে ঢাকায় পৌঁছে। সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ টিকা আজই আসার কথা রয়েছে।...
শেখ পরশের জন্মদিনে কোরআন খতম, দোয়া ও খাবার বিতরণ

শেখ পরশের জন্মদিনে কোরআন খতম, দোয়া ও খাবার বিতরণ

এক্সক্লুসিভ, রাজনীতি
স্টাফ করেসপন্ডেন্ট: বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের জন্মদিন উপলক্ষে কোরআন খতম, বিশেষ দোয়া মাহফিল ও মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২ জুলাই) ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সরোয়ার হোসেন বাবুর নিজ উদ্যোগে পূর্ব গোড়ান দারুলউলুম মাদ্রাসায় বাদ ফজর কোরআন খতম ও বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আক্তার হোসেন। এরপূর্বে ৩০ জন কোরআনে হাফেজ দ্বারা পবিত্র কোরআনের খতম করানো হয়। মাদ্রাসায় অবস্থান করা এতিম শিক্ষার্থীসহ ১২০ জন শিক্ষার্থীর জন্য ৩ বেলা উন্নত খাবারের ব্যবস্থা করা হয়। দোয়া-মুনাজাতে মাননীয় প্রধানমন্ত্রী রাস্ট্রনায়ক শেখ হাসিনাও যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সুস্বাস্থ্য ও দীর্ঘায়...
কারাবন্দি ডেসটিনির এমডির জুম মিটিং, ৮ কারারক্ষি প্রত্যাহার

কারাবন্দি ডেসটিনির এমডির জুম মিটিং, ৮ কারারক্ষি প্রত্যাহার

এক্সক্লুসিভ, ক্রাইম, বাংলাদেশ
কারাবন্দি অবস্থায় ডেসটিনির এমডি রফিকুল আমিন জুম মিটিং করার ঘটনায় ৮ কারারক্ষিকে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া কারা কর্তৃপক্ষ তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটি আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন বিষয়টি নিশ্চিত করে এবং বলেন, কিভাবে কি ঘটেছে সেটা তদন্ত কমিটি তদন্ত করে দেখবে। উল্লেখ্য, গত দুই মাস ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেলে চিকিৎসাধীন আছেন ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিন। হাসপাতালে থাকার কারণ হিসেবে ‘ডায়াবেটিসের সমস্যা’ উল্লেখ করেছেন তিনি। রফিকুল আমিন কারাবিধি ভেঙ্গে জুম মিটিং করেন এমন তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়। এর পর পরই বিষয়টি আলোচনায় আসে।...
শুধু গ্যাস থেকে এত বড় বিস্ফোরণের ঘটনা অস্বাভাবিক-প্রধান বিস্ফোরক পরিদর্শক!

শুধু গ্যাস থেকে এত বড় বিস্ফোরণের ঘটনা অস্বাভাবিক-প্রধান বিস্ফোরক পরিদর্শক!

এক্সক্লুসিভ, বাংলাদেশ
রাজধানীর মগবাজারের ওয়্যারলেসগেটে বিস্ফোরণ হওয়া ভবনের নিচতলায় হাইড্রোকার্বনের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছেন বিস্ফোরক অধিদপ্তরের প্রধান বিস্ফোরক পরিদর্শক আবুল কালাম আজাদ। আজ সকালে বিস্ফোরণস্থল পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আবুল কালাম আজাদ বলেন, হাইড্রোকার্বন হলো প্রাকৃতিক গ্যাসের একটি উপাদান। তবে শুধু গ্যাস থেকে এত বড় বিস্ফোরণের ঘটনা অস্বাভাবিক। তিনি বলেন, এখন পর্যন্ত কীভাবে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা জানা সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে আসল কারণ জানা যাবে। তাঁরা তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ করছেন। তিনি জানান, এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়া হবে। উল্লেখ্য, মগবাজারের শরমা হাউসে বিস্ফোরণের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। পুলিশের পক্ষ থেকেও একটি তদ...
ভবনের ভেতরে মিথেন গ্যাসের অস্তিত্ব আছে: আইজিপি বেনজীর আহমেদ

ভবনের ভেতরে মিথেন গ্যাসের অস্তিত্ব আছে: আইজিপি বেনজীর আহমেদ

এক্সক্লুসিভ, ক্রাইম
মগবাজার ওয়্যারলেসগেটে বিস্ফোরণ হওয়া ভবনের ভেতর মিথেন গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। আজ সকাল ১১টায় ঘটনাস্থলে পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বেনজীর আহমেদ বলেন, এখন পর্যন্ত এই বিস্ফোরণ নাশকতামূলক কর্মকাণ্ড বলে মনে হচ্ছে না। গ্যাস জমে বিস্ফোরণ হতে পারে। ভবনের ভেতরে এখনও মিথেন গ্যাসের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। বোম্ব এক্সপ্লোশন ইউনিট নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে বিস্ফোরণের কারণ তলিয়ে দেখা হবে বলেও জানান আইজিপি। তিনি বলেন, গতকাল সন্ধ্যায় (সোমবার) মগবাজারে একটি মারাত্মক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রাণহানি হয়েছে। পথযাত্রী, দোকানের কাস্টমার কর্মচারী ও শিশুসহ ৬ জনকে হারিয়েছি। মর্মান্তিক এ দুর্ঘটনায় অর্ধশতাধিক আহত হয়েছেন। এবছর যদি খেয়াল করেন, অনেকগুলো দুর্ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জে মসজিদে, শনিরআখড়ায় দুর্ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভি...
মগবাজার ওয়ারলেসে ভয়াবহ বিস্ফোরণ!  নিহত  ৫, আহত প্রায় ৪০!

মগবাজার ওয়ারলেসে ভয়াবহ বিস্ফোরণ! নিহত ৫, আহত প্রায় ৪০!

এক্সক্লুসিভ
মগবাজার ওয়ারলেসে ভয়াবহ বিস্ফোরণ! নিহত ৫, আহত প্রায় ৮০! স্বদেশ নিউজ২৪ এর অফিসের পাশেই রাজধানীর মগবাজার ওয়ারলেস এ বিকট শব্দে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণটি কিসে হয়েছে তা এখনো নিশ্চিত নয় ফায়ার সার্ভিস। তবে ঘটনাস্থলে বিস্ফোরণের সময় আগুনের ঝলকানি দেখা গেছে। রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস এলাকার আড়ংয়ের শোরুমের ভবনের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এলজি বাটারফ্লাই শো রুমের ২য় তলার সামনের পুরো গ্লাস ও পিছন্ব চশমার দোকানের গ্লাস ভেংগে গেছে অনেকে আহত হয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন স্বদেশ কন্ঠকে জানান, আমরা একটি এসি বিস্ফোরণ হওয়ার সংবাদ পেয়েছি। কেউ কেউ আবার কল করে বলেছে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্সসহ ৯টি ইউনিট পাঠানো হয়েছে। ৪জন নিহত ও প্রায় ৪০জন আহত হয়েছ...
ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলার তদন্ত স্বার্থে সাভার থানায় পরীমনিকে জিজ্ঞাসাবাদ

ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলার তদন্ত স্বার্থে সাভার থানায় পরীমনিকে জিজ্ঞাসাবাদ

এক্সক্লুসিভ, বিনোদন
ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলার তদন্ত স্বার্থে সাভার মডেল থানায় ডেকে নেওয়া হয়েছে ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমনিকে। জানা গেছে, সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আজ রোববার দুপুর আড়াইটার দিকে নিজের গাড়িতে করেই সাভার মডেল থানায় যান পরী। এ সময় তার সঙ্গে কয়েকজন ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী। তিনি জানান, পরীমনির মামলায় সাভার থানা হাজতে ৫ দিনের রিমান্ডে রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, উত্তরা ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন ও তার বন্ধু তুহিন সিদ্দিকী অমি। তাদের দেওয়া তথ্য যাচাই করতেই পরীমনিকে থানায় ডাকা হয়েছে। উল্রেখ্য, গত ৯ জুন সাভারের বিরুলিয়া ঢাকা বোটক্লাবে পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। গত ১৪ জুন সাভার মডেল থানায় পরীমনি নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ ৬ জনের বিরুদ...
লকডাউনে স্বাস্থ্যবিধি মানাতে কাজ করবে পুলিশ-বিজিবি, মোতায়েন থাকবে সেনাবাহিনী

লকডাউনে স্বাস্থ্যবিধি মানাতে কাজ করবে পুলিশ-বিজিবি, মোতায়েন থাকবে সেনাবাহিনী

এক্সক্লুসিভ, বাংলাদেশ, স্বাস্থ্য
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আগামী সোমবার (২৮শে জুন) থেকে সারাদেশে এক সপ্তাহের কঠোর লকডাউন চলবে। এ সময়ে মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে কাজ করবে পুলিশ ও বিজিবি। পাশাপাশি মোতায়েন থাকবে সেনাবাহিনী। শুক্রবার রাতে এ তথ্য জানান তিনি। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, এক সপ্তাহ পর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। এ বিষয়ে শনিবার (২৬শে জুন) আরো বিস্তারিত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আদেশ জারি করা হবে। এর আগে প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা সংক্রমণ রোধে আগামী সোমবার (২৮শে জুন) থেকে পরবর্তী নির্র্দেশ না দেয়া পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে। এতে আরও জানানো হয়, এ সময় জরুরি পরিষেবা ছাড়া সকল সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী যান ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ...