রমজানের বিশেষ বিশেষ আমলসমূহ । মাওঃ মিজানুর রহমান আজহারী
রমজান মাসের অন্যতম নেয়ামত হচ্ছে গোনাহ মাফ ও আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্তি। এজন্য দরকার বেশি বেশি তওবা ও ইস্তেগফার। এছাড়া বিভিন্ন দোয়া ও জিকির করা যেতে পারে মাসজুড়ে। এ মাসের প্রতিটি দিনই রোজাদারের বিভিন্ন দোয়া কবুল হতে থাকে বলে হাদিসে ঘোষণা এসেছে।
রমজান মাসের অন্যতম নেয়ামত হচ্ছে গোনাহ মাফ ও আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্তি। এজন্য দরকার বেশি বেশি তওবা ও ইস্তেগফার। এছাড়া বিভিন্ন দোয়া ও জিকির করা যেতে পারে মাসজুড়ে। এ মাসের প্রতিটি দিনই রোজাদারের বিভিন্ন দোয়া কবুল হতে থাকে বলে হাদিসে ঘোষণা এসেছে। তাই আমরা চলতে-ফিরতে ছোট ছোট দোয়া ও বিভিন্ন জিকির করতে পারি। দরুদ শরিফ, কালিমা তাইয়েবা, সুবহানাল্লাহ-আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার- এ ধরনের দোয়াগুলো পড়ে বহুগুণ সওয়াব ও কল্যাণের অধিকারী হতে পারি।
সুতরাং এ মাসে বান্দাকে সব সময় আল্লাহর দরবারে দোয়া-মোনাজাত করতে হবে। তওবা-ইস্তিগফারের ...








