Thursday, June 4

আন্তর্জাতিক

এবার ডেনমার্কে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

এবার ডেনমার্কে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

আন্তর্জাতিক
রাশিয়ান মুদ্রা রুবলে মূল্য পরিশোধ না করায় এবার ডেনমার্কে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, রাশিয়ার দাবি অনুযায়ী মূল্য পরিশোধে রাজি না হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে মস্কো। বুধবার ডেনমার্কের বৃহত্তম জ্বালানি কোম্পানি এ তথ্য নিশ্চিত করেছে। খবর ওয়াশিংটন পোস্টের। প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে ফিনল্যান্ড, পোল্যান্ড, বুলগেরিয়ায় ও নেদারল্যান্ডসে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করেছিল দেশটি। সর্বশেষ বন্ধ করা হয় ডেনমার্কে। এমতাবস্থায় ডেনিশ এনার্জি কোম্পানি ওর্স্টেড বলেছে, রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করে দিলেও এখনো তারা গ্রাহকদের পরিষেবা দিতে সক্ষম হবেন। কোম্পানিটির সিইও বলেছেন, আমরা রুবলে অর্থ পরিশোধের ব্যাপারে রাশিয়ার দাবি জোরালোভাবে প্রত্যাখ্যান করেছি। আমরা এ পরিস্থিতির ব্যাপারে প্রস্তুতি নিচ্ছি। আগামীতে রাশিয়ার গ্যাস নির্ভরতা থেকে বেরিয়ে আসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হ...
যুক্তরাষ্ট্রে এবার হাসপাতালে বন্দুকধারীর হামলা, নিহত ৪

যুক্তরাষ্ট্রে এবার হাসপাতালে বন্দুকধারীর হামলা, নিহত ৪

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় একটি হাসপাতালের ক্যাম্পাসে বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে দেশটির পুলিশ জানিয়েছে। খবর সিএনএনের। পুলিশ জানিয়েছে, বন্দুকধারীও নিহত হয়েছে। তিনি সম্ভবত আত্মঘাতী হয়েছেন। তবে হামলাকারী বা হতাহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশ জানায়, ওকলাহোমার তুলসার হাসপাতাল ক্যাম্পাসে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হওয়া ছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তাদের কারও অবস্থা মারাত্মক নয়। পুলিশ জানায়, সেন্ট ফ্রান্সিস হাসপাতাল ক্যাম্পাসের নাটালি মেডিক্যাল বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে স্থানীয় সময় বুধবার ৪টা ৫০ মিনিটে হামলা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি রাইফেল ও একটি হ্যান্ডগান উদ্ধার করেছে। হামলাকারী দুটি অস্ত্রই ব্যবহার করেছে বলে ধারণা করা হচ্ছে। হামলার উদ্দেশ্য সম্পর্কে কোনো ধারণা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।...
ইউক্রেনে সফল, বিশ্বজুড়ে চাহিদা বেড়েছে তুর্কি ড্রোনের

ইউক্রেনে সফল, বিশ্বজুড়ে চাহিদা বেড়েছে তুর্কি ড্রোনের

আন্তর্জাতিক
আর্মেনিয়ায় সফল হওয়ার পর তুর্কি বায়রাক্টার টিবি-২ ড্রোনকে পরীক্ষা দিতে হয়েছে রাশিয়ার আধুনিক সমরাস্ত্রের বিরুদ্ধে। সে পরীক্ষায় সফল হয়েছে তুর্কি ড্রোন। ইউক্রেনে রাশিয়ান আর্টিলারি সিস্টেম ও সাঁজোয়া যান ধ্বংস করার পর ড্রোনটির চাহিদা বেড়ে গেছে বিশ্বজুড়ে। ড্রোনটির নির্মাতা প্রতিষ্ঠান ইস্তানবুলভিত্তিক বেকারের পরিচালনক সেলচুক বেরাকতার বলেন, ড্রোন আধুনিক যুদ্ধে বিপ্লব সৃষ্টি করেছে, যা করবে বলে আশা করা হয়েছিল বেরাকতার তা করেছে। বাকুতে এক প্রদর্শনীতে তিনি মিডিয়াকে বলেন, পুরো বিশ্ব এখন এই ড্রোনের ক্রেতা বনে গেছে। তিনি বলেন, তার প্রতিষ্ঠান বছরে এ ধরনের ২০০ ড্রোন বানাতে পারে। ১২ মিটার ডানাসমৃদ্ধ টিবি২ ড্রোন ২৫ হাজার মিটার উঁচুতে উঠতে পারে। এই ড্রোন তার লেসার-গাইডেড আরমর-পারসিং বোমার সাহায্যে ট্যাংক ও আর্টিলারি ধ্বংস করতে পারে। এই ড্রোনের সাহায্যেই অনেক বেশি শক্তিশালী রুশ সামরিক বাহিনীকে প্র...
কফিনবন্দি হয়ে কলকাতা ছাড়লেন কেকে

কফিনবন্দি হয়ে কলকাতা ছাড়লেন কেকে

আন্তর্জাতিক
বলিউডের জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকের অকাল মৃত্যুতে বিনোদনদুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। কলকাতার নজরুল মঞ্চে গান গাইতে গাইতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এরপর তাকে তড়িঘড়ি মধ্য কলকাতার এক হোটেলে নিয়ে যাওয়া হয়। গানের জন্য কলকাতায় এসেছিলেন। স্বমহিমায় সুরেলা সন্ধ্যা উপহার দিয়েছিলেন কলকাতার হাজার হাজার মানুষকে। সেই শিল্পীই আজ শহর ছাড়লেন গান স্যালুট নিয়ে। বুধবার বিকাল ৫টা ১৫ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে বলিউডের গায়ক কেকের নিথর দেহ নিয়ে উড়াল দেন তার স্ত্রী জ্যোতি কৃষ্ণা এবং পুত্র নকুল কৃষ্ণা কুন্নাথ। এর আগে কলকাতার রবীন্দ্র সদনে কেকেকে গান স্যালুট দেওয়া হয়েছে। সেখানে শ্রদ্ধা জানান ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই গায়কের কফিনে মালা দেন তার স্ত্রী জ্যোতি কৃষ্ণা এবং পুত্র নকুল কৃষ্ণা কুন্নাথ। এ সময় রবীন্দ্র সদনে উপস্...
পাকিস্তানে ভোজ্য তেলের দামে রেকর্ড, এক লাফে বাড়ল ২১৩ রুপি

পাকিস্তানে ভোজ্য তেলের দামে রেকর্ড, এক লাফে বাড়ল ২১৩ রুপি

আন্তর্জাতিক
পাকিস্তানে ভোজ্য তেলের দাম এক লাফে ২১৩ রুপি বেড়ে দাঁড়িয়েছে ৬০৫ রুপিতে। অন্যদিকে ঘিয়ের দাম ২০৮ রুপি বেড়ে দাঁড়িয়েছে ৫৫৫ রুপি। মঙ্গলবার হঠাৎ করে ভোজ্য তেল ও ঘিয়ের দাম রেকর্ড পরিমাণ বেড়ে যাওয়ায় ক্রেতারা একদম তাজ্জব বনে যান বলে পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে। করাচির ইউটিলিটি স্টোর কর্পোরেশনের (ইউএসসি) একজন কর্মকর্তা ডনকে নিশ্চিত করেছেন, ইউএসসি ১ জুন থেকে ঘি এবং রান্নার তেলের এই বাড়তি দাম কার্যকরের করার ব্যাপারে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। যদিও ওই কর্মকর্তা এতো নির্দয়ভাবে এই দাম বৃদ্ধির ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তবে হঠাৎ করে দামের এই রেকর্ড বৃদ্ধি যে ক্রেতাদের ওপর খারাপ প্রভাব ফেলবে না তা বলার অপেক্ষা রাখে না। অবশ্য পাকিস্তান বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (পিভিএমএ) মহাসচিব উমের ইসলাম খান ইঙ্গিত দিয়েছেন যে ঘি এবং রান্নার তেলের খুচরা দাম শীগগিরই ইউএসসি...
ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র: রয়টার্স

ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র: রয়টার্স

আন্তর্জাতিক
ইউক্রেনের পূর্বাঞ্চলের শহর সেভেরোদনেৎস্কে নিজেদের পূর্ণ দখল প্রতিষ্ঠিত করতে আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়া। রুশ আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ অবসানে রাশিয়া যেন দ্রুত আলোচনায় বসতে বাধ্য হয় সে লক্ষ্যে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধের আরও অস্ত্র সরবরাহ করবে। যাতে যুদ্ধক্ষেত্রে সুনির্দিষ্টভাবে লক্ষ্যে আঘাত হানা যায়। তিনি বলেন, আমরা ইউক্রেনকে জ্যাভলিন অ্যান্টি-ট্যাংক মিসাইল, স্টিংগার অ্যান্টিএয়ারক্রাফ্ট মিসাইল, শক্তিশালী আর্টিলারি এবং রকেট সিস্টেম, রাডার, মনুষ্যবিহীন আকাশযান, এমআই-১৭ হেলিকপ্টার এব...
যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও বন্দুক হামলা, নিহত ১

যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও বন্দুক হামলা, নিহত ১

আন্তর্জাতিক
আবারও যুক্তরাষ্ট্রের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে এক বয়স্ক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও দুজন। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা প্রদেশের নিউ অরলিন্স শহরের জেভিয়ার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ বন্দুক হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুক হামলার সময় ওই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সমাপনী অনুষ্ঠান চলছিল। সেখানে মরিস জেফ হাইস্কুলের স্নাতকেরা উপস্থিত ছিলেন। নিউ অরলিন্স পুলিশের মুখপাত্র গ্যারি শিটস বলেন, ভুক্তভোগী তিনজনই সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সেখানে উপস্থিত হয়েছিলেন। এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি স্কুলে বন্দুক হামলায় ১৯ শিক্ষার্থী ও দুজন শিক্ষক মারা যান।...
রাশিয়ার সঙ্গে ন্যাটোর যুদ্ধ, যা বললেন বাইডেন

রাশিয়ার সঙ্গে ন্যাটোর যুদ্ধ, যা বললেন বাইডেন

আন্তর্জাতিক
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ন্যাটোর পূর্বপ্রান্ত সেনা এবং যুক্তরাষ্ট্রের ক্ষমতা দিয়ে শক্তি বাড়ানো অব্যাহত থাকলেও ওয়াশিংটন মস্কোর সঙ্গে ন্যাটোর যুদ্ধ চায় না। মঙ্গলবার নিউইউর্ক টাইমসের এক অতিথি নিবন্ধে বাইডেন এসব কথা বলেন। তিনি বলেন, আমি পুতিনের সঙ্গে যতটা দ্বিমত পোষণ করি এবং তার কর্মকাণ্ডকে অত্যাচার মনি করি, কিন্তু যুক্তরাষ্ট্র তাকে মস্কোতে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করবে না। বাইডেন বলেন, যতক্ষণ না যুক্তরাষ্ট্র বা আমাদের মিত্ররা আক্রান্ত হয়, আমরা সরাসরি এই সংঘাতে জড়াব না। কিংবা ইউক্রেনে যুদ্ধ করতে বা রুশ সেনাদের আক্রমণ করতে আমেরিকান সেনা পাঠাব না। তিনি আরও বলেন, ইউক্রেনকে নিজেদের সীমান্ত পেরিয়ে গিয়ে আক্রমণ চালাতে উৎসাহ বা সেই সক্ষমতা দিচ্ছে না যুক্তরাষ্ট্র। শুধু রাশিয়াকে ব্যথা দেওয়ার জন্য আমরা এই যুদ্ধ দীর্ঘায়িত করতে চাই না। প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামর...
গ্যাংস্টারের সঙ্গে ‌‌‘চুক্তি’ করে প্রাণ বাঁচেন অরিজিত সিং

গ্যাংস্টারের সঙ্গে ‌‌‘চুক্তি’ করে প্রাণ বাঁচেন অরিজিত সিং

আন্তর্জাতিক
দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নিহত হয়েছেন ভারতের পাঞ্জাব প্রদেশের জনপ্রিয় গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসওয়ালা। রোববার (২৯ মে) পাঞ্জাবের মানসা জেলায় প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান তিনি। সিধু গ্যাংস্টারদের থেকে ৪ বছর ধরে হুমকি পাচ্ছিলেন বলে তার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত সঙ্গীতশিল্পী মিকা সিংহ জানিয়েছেন। পরে অবশ্য কানাডার এক গ্যাংস্টার নিজেই এ খুনের দায় স্বীকার করেন। ২৮ বছর বয়সি এ গায়কের মৃত্যুতে যখন তোলপাড় ভারতের বিনোদন জগত তখন অবিশ্বাস্য এক তথ্য সামনে এলো। এর আগে এমন গ্যাংস্টারের খপ্পরে পড়েছিলেন বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংও। প্রাণ বাঁচাতে গ্যাংস্টারের সঙ্গে গানের চুক্তি করেন তিনি। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ২০১৫ সালে দুঁদে গ্যাংস্টার রবি পূজারী অরিজিৎ সিংয়ের ম্যানেজার তরসানেকে ফোন করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ৫ কোটি রুপি দিতে বলেন। সেই মুহূর্তে অত টাকা দিতে অস্...
মারিউপোল ছাড়ল রাশিয়ার সেই জাহাজ

মারিউপোল ছাড়ল রাশিয়ার সেই জাহাজ

আন্তর্জাতিক
স্টিল বোঝাই করতে গত সপ্তাহে ইউক্রেনের মারিউপোলে একটি দৈত্যকার জাহাজ নিয়ে আসে রাশিয়া। সেই জাহাজটি মারিউপোল থেকে ২ হাজার ৫০০ টন স্টিল বোঝাই করে রাশিয়ার রোস্তোভের উদ্দেশে ছেড়ে গেছে। রাশিয়ার দোনবাসের বিচ্ছিন্নতাবাদী নেতা দেনিস পুসিলিন নিশ্চিত করেন এমন তথ্য। টেলিগ্রাম চ্যানেলে মঙ্গলবার দেনিস পুসিলিন বলেন, আরএম-৩ জাহাজটি ২ হাজার ৫০০ টন হট রোল স্টিল নিয়ে পশ্চিম রাশিয়ার রোস্তোভের দিকে গেছে। দোনেৎস্ক রিপাবলিকের পিপলস মিলিশিয়া বিভাগ আলাদা একটি বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার স্পেশাল ফোর্সের সদস্য ও নৌ বাহিনীর সদস্যদের কড়া পাহাড়ায় জাহাজটিতে স্টিল বোঝাই করা হয়। এদিকে ইউক্রেনের পক্ষ থেকে বার বার দাবি করা হচ্ছে, রাশিয়া তাদের শস্য ও স্টিল লুট করে নিয়ে যাচ্ছে। ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়া হামলা করার আগে মারিউপোলে ২ লাখ টন লোহা ও স্টিল সামগ্রী ছিল। যার বাজার মূল্য ১৭০ মিলিয়ন...