Thursday, June 4

আন্তর্জাতিক

তাইওয়ানের আকাশসীমায় চীনের ৩০ যুদ্ধবিমান

তাইওয়ানের আকাশসীমায় চীনের ৩০ যুদ্ধবিমান

আন্তর্জাতিক
তাইওয়ানের আকাশসীমায় সোমবার হঠাৎ করে চীনের ৩০ যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে। এ ঘটনার পর তাইওয়ানের জঙ্গিবিমান চীনের বিমানগুলোকে সতর্ক করতে এগুলোকে অনুসরণ করে তাদের আকাশসীমা থেকে তাড়িয়ে দিয়েছে। খবর বিবিসির। গত জানুয়ারির পর সোমবার আবারও তাইওয়ানের আকাশসীমায় অনুপ্রবেশ ঘটল চীনের যুদ্ধবিমানের। তাইওয়ানে হামলার ব্যাপারে চীনকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের হুশিয়ারি দেওয়ার কয়েক দিন পরই এ অনুপ্রবেশের ঘটনা ঘটল। চীন সামরিক মহড়ার নাম করে সম্প্রতি তাইওয়ানের আকাশ ও জলসীমায় প্রায়ই অনুপ্রবেশ করছে। এতে চাপ বাড়ছে তাইওয়ানের।v...
ফ্রান্সে মোনালিসার চিত্রকর্মে কেক ছুড়ে মারলেন যুবক

ফ্রান্সে মোনালিসার চিত্রকর্মে কেক ছুড়ে মারলেন যুবক

আন্তর্জাতিক
বছরে অন্তত ৮০ লাখ মানুষ দেখতে আসেন ছবিটি। দুনিয়ার সব থেকে পরিচিত ও আলোচিত সেই ছবি। লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ‘মোনা লিসা’কে কেক ছুড়ে মারলেন এক পরিবেশপ্রেমী। বুলেটপ্রুফ কাঁচের ঘেরাটোপে থাকার ফলে রেনেসাঁস শিল্পকলার অন্যতম মহান এই নিদর্শনের অবশ্য কোনো ক্ষতি হয়নি। খবর আনাদোলুর। এ হামলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, মোনালিসার সামনে প্রত্যাশামাফিক ভিড়। দর্শকদের মধ্যে ছিলেন হুইলচেয়ারে বসা এক ‘বৃদ্ধা’ও। হঠাৎ তড়াক করে লাফিয়ে উঠে মোনালিসাকে লক্ষ্য করে কেক ছুড়ে মারেন তিনি। ছবির সামনে পুরু বুলেটপ্রুফ কাচে গিয়ে পড়ে সেই কেক। তখন গোটা কাচটাই সেই কেকের ক্রিম লাগিয়ে দেন তিনি। তার পর চারপাশে দর্শকদের দিকে গোলাপফুল ছুড়তে শুরু করেন। মুহূর্তে ঘটনাস্থলে চলে আসেন নিরাপত্তারক্ষীরা। হামলাকারীকে ধরে ফেলেন তারা। তখন দেখা যায়, বৃদ্ধা নন, ইনি একজন কম বয়সি পুরুষ। মাথায় পর...
দিল্লিতে প্রচণ্ড ঘূর্ণিঝড়ে নিহত ২

দিল্লিতে প্রচণ্ড ঘূর্ণিঝড়ে নিহত ২

আন্তর্জাতিক
প্রচণ্ড ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ভারতের রাজধানী দিল্লি। সোমবার রাতে ১০০ কিলোমিটার বেগে ঝড়ে বিপর্যস্ত দিল্লির একাধিক এলাকা। ঝড়ে প্রায় ১০০ গাছ উপড়ে পড়েছে রাস্তায়। ভেঙে পড়েছে বহু বাড়িঘর। ঝড়ে প্রাণ হারিয়েছেন দুই দিল্লিবাসী। খবর আনন্দবাজার পত্রিকা ও এনডিটিভির। সোমবার সন্ধ্যার পর পর হঠাৎ ঘূর্ণিঝড় শুরু হয়। দিল্লির রাস্তায় আছড়ে পড়ে একের পর গাছ। গাছচাপা পড়ে পার্কিং লটে থাকা গাড়িগুলো দুমড়ে-মুচড়ে যায়। একাধিক বাড়ির টিনের ছাদ উড়ে গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ছোট-বড় মিলিয়ে প্রায় ৮০টি ক্ষতির ঘটনা ঘটেছে। জামা মসজিদের কাছে একটি বাড়ি ধসে মৃত্যু হয়েছে ৫০ বছর বয়সি কৈলাস নামে এক ব্যক্তির। দিল্লির অঙ্গুরিবাগে গাছচাপা পড়ে মৃত্যু হয় বসির নামে আরও এক ব্যক্তির। ঝড়ে মূল ক্ষতি হয়েছে নয়াদিল্লি এবং মধ্য দিল্লির। ২ ঘণ্টা ধরে তাণ্ডব চালায় ঝড়ো হাওয়া। প্রায় ১৮০টি বড় বড় গাছ উপড়ে গেছে। একাধিক বাড...
ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক
রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হুশিয়ার করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। পশ্চিমাদের উদ্দেশে তিনি বলেন, যুদ্ধের উত্তেজনা বাড়াতে এটি হবে মারাত্মক একটি পদক্ষেপ। খবর আলজাজিরার। রাশিয়ার অভিযান ঘিরে এতদিন ইউক্রেনকে নানা ধরনের অস্ত্র দিয়ে সহায়তা করে আসছিল পশ্চিমা দেশগুলো। এ নিয়ে প্রথম থেকেই উদ্বেগ জানিয়ে আসছিল মস্কো। রুশ বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমা দেশগুলোর ‘বুদ্ধিমান লোকজন’ ইউক্রেনের অস্ত্রভাণ্ডার আরও বাড়ানোর বিপদ বুঝতে পারবেন বলে তিনি আশা করছেন। সম্প্রতি কিয়েভকে ভারি অস্ত্র দিয়ে সহায়তা করতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে তিনি বলেন, তাদের আরও শক্তিশালী কামান দরকার। এ একটি দিক দিয়েই...
গ্রিসের আরও তেল ট্যাংকার জব্দ করতে পারে ইরান

গ্রিসের আরও তেল ট্যাংকার জব্দ করতে পারে ইরান

আন্তর্জাতিক
আইন লংঘনের অভিযোগে পারস্য উপসাগর থেকে গ্রিসের দুটি তেল ট্যাংকার জব্দ করেছে ইরান। গ্রিস নিজেদের পানিসীমা থেকে ইরানি একটি তেল ট্যাংকার আটক করার কয়েকদিনের মাথায় পাল্টা এই পদক্ষেপ নিল দেশটি। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, পারস্য উপসাগরের পানিসীমায় বর্তমানে গ্রিসের ১৭টি জাহাজ রয়েছে। দেশটি যদি ইরানের ব্যাপারে বর্তমান নীতি অব্যাহত রাখে তাহলে তেহরান গ্রিসের আরও জাহাজ আটক করবে না সে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী-আইআরজিসি শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, এই বাহিনীর নৌশাখা শুক্রবার আইন লংঘনের ‘অপরাধে’ পারস্য উপসাগর থেকে গ্রিসের দুটি তেল ট্যাংকার জব্দ করেছে। তাসনিম নিউজের প্রতিবেদন অনুসারে, গ্রিসের জাহাজ দুটি থেকে আটক করা নয় নাগরিককে আইআরজিসি হেফাজতে রাখা হয়েছে। তবে এসব বিষয় নিয়ে ইরানের কোনো কর্মকর্তা এখনও কোনো মন্তব্য করেন নি। জাহাজ...
এবার রুশ বাহিনীকে ঠেকাতে যেসব অত্যাধুনিক অস্ত্র প্রয়োগ করবে ইউক্রেন

এবার রুশ বাহিনীকে ঠেকাতে যেসব অত্যাধুনিক অস্ত্র প্রয়োগ করবে ইউক্রেন

আন্তর্জাতিক
চলমান আগ্রাসনে রুশ বাহিনীকে ঠেকাতে ইউক্রেনের অস্ত্র ভাণ্ডারে যুক্ত হয়েছে অত্যাধুনিক হারপুন মিসাইল এবং হাউইটজার কামান। এসব অস্ত্র ইউক্রেনীয় বাহিনীকে আরও শক্তিশালী করবে বলে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওলেক্সি রেজনিকভ জানান, ডেনমার্ক থেকে হারপুন জাহাজ বিধ্বংসী মিসাইল ও যুক্তরাষ্ট্র থেকে স্ব-চালিত হাউইটজার কামান এরইমধ্যে ইউক্রেন পাওয়া শুরু করেছে। রেজনিকভ তার ফেসবুক পেজে লিখেছেন, আমাদের দেশের উপকূলীয় প্রতিরক্ষা কেবল হারপুন ক্ষেপণাস্ত্রের মাধ্যমে শক্তিশালীই হবে না। এসব ক্ষেপণাস্ত্র প্রশিক্ষিত ইউক্রেনীয় টিম ব্যবহার করবে। তিনি বলেন, ওডেসার দক্ষিণ বন্দরসহ দেশের উপকূলের প্রতিরক্ষায় ইউক্রেনীয় নেপচুন ক্ষেপণাস্ত্রের পাশাপাশি তীর থেকে জাহাজে নিক্ষেপযোগ্য হারপুন ক্ষেপণাস্ত্রও মোতায়েন থাক...
পাকিস্তান সরকারকে ছয় দিনের আলটিমেটাম ইমরান খানের

পাকিস্তান সরকারকে ছয় দিনের আলটিমেটাম ইমরান খানের

আন্তর্জাতিক
সদ্য ক্ষমতাচ্যুত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান দেশটির সরকারকে নতুন নির্বাচন দিতে ছয় দিনের আলটিমেটাম দিয়েছেন। বৃহস্পতিবার সকালে রাজধানীতে ইসলামাবাদে ‘আজাদি মার্চ’ থেকে এই আলটিমেটাম দেন তিনি। অন্যথায়, পরবর্তীতে গোটা জাতিকে সঙ্গে নিয়ে আবারও রাজধানীতে আসবেন বলেও হুশিয়ারি দেন ইমরান খান। তিনি বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম- সরকার সংসদ ভেঙে দিয়ে নির্বাচন ঘোষণা না করা পর্যন্ত এখানে বসে থাকব, কিন্তু আমি গত ২৪ ঘণ্টায় যা দেখেছি, সরকার জাতিকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। তারা জাতি ও পুলিশের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টাও করছে। ইমরান বলেন, সরকার খুশি হবে যদি আমি ইসলামাবাদে অবস্থান ধর্মঘট পালন করি। কারণ এতে জনগণ, পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হবে। এ সময় তিনি পিটিআইয়ের মিছিল ঠেকাতে অভিযান এবং গ্রেফতারসহ ‘আমদানি করা সরকার’ দ্বারা ব্যবহৃত ‘কৌশলের’ নিন্দা জানান। এক...
দোনবাসে ৪০ শহরে গোলাবর্ষণ করেছে রাশিয়া

দোনবাসে ৪০ শহরে গোলাবর্ষণ করেছে রাশিয়া

আন্তর্জাতিক
রুশ বাহিনী ইউক্রেনের পূর্বে অবস্থিত দোনবাস অঞ্চলে ৪০টিরও বেশি শহরে গোলাবর্ষণ করেছে বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। ইউক্রেন সেনাবাহিনীর দাবি, আক্রমণের মধ্যে আটকে থাকা বেসামরিক নাগরিকদের জন্য পালানোর পথটিও বন্ধ করার হুমকি দিয়েছে রাশিয়া। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জয়েন্ট টাস্কফোর্স ফেসবুকে এসব তথ্য দিয়েছে। খবর সিএনএনের। সেনাবাহিনী বলছে, দখলদাররা দোনেস্ক ও লুহানস্ক অঞ্চলের ৪০টিরও বেশি শহরে গোলাবর্ষণ করেছে। এ হামলায় ৩৮টি বাড়ি এবং একটি স্কুলসহ ৪৭টি বেসামরিক স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ হামলার ফলে পাঁচজন বেসামরিক লোক মারা গেছেন এবং অন্তত ১২ জন আহত হয়েছেন। সেনাবাহিনী আরও বলছে, রাশিয়া এই অঞ্চলে হাজার হাজার সেনা মোতায়ন করেছেন, সেভেরোদোনেৎস্ক এবং পাশে অবস্থিত লিসিচানস্ক শহরে অবস্থানরত ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলার প্রয়াসে তিন দিক থেকে আক্রমণ করেছে। এই শহরগুলো যদি পতন হয়, ...
সেনেগালে হাসপাতালে আগুন, ১১ নবজাতকের মৃত্যু

সেনেগালে হাসপাতালে আগুন, ১১ নবজাতকের মৃত্যু

আন্তর্জাতিক
পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে একটি সরকারি হাসপাতালে আগুন লেগে ১১ নবজাতকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট মেকি সেলি এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার মধ্যরাতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। টুইটে তিনি জানান, সরকারি একটি হাসপাতালের নবজাতক বিভাগে অগ্নিকাণ্ডে ১১ নবজাতকের মৃত্যুর সংবাদ আমি জানতে পেরেছি, যা আমাকে বেদনা দিয়েছে ও হতাশ করেছে। এ ঘটনায় নবজাতকগুলোর মা ও পরিবারের সদস্যদের আমি অন্তরের গভীর থেকে সহানুভূতি জানাচ্ছি। দেশটির একজন রাজনীতিবিদ জানিয়েছেন, পশ্চিমাঞ্চলীয় তিভাউন শহরের মামে আব্দু আজিজ সাই ডাবাক হাসপাতালের নিওনেটাল ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। শর্টসার্কিট আগুনের সূত্রপাত উল্লেখ করে তিনি জানান, আগুন দ্রুত হাতপাতালে ছড়িয়ে পড়ে। ...
‘ইউক্রেন পরাজিত হলে এই দেশ আক্রমণ করবে রাশিয়া’

‘ইউক্রেন পরাজিত হলে এই দেশ আক্রমণ করবে রাশিয়া’

আন্তর্জাতিক
ইউক্রেনকে পরাজিত করার পর রাশিয়ার পরবর্তী আক্রমণের লক্ষ্য হতে পারে স্লোভাকিয়া। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী এডুয়ার্ড হেগার বুধবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি প্যানেলে এই মন্তব্য করেন। খবর সিএনএনের। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্যবসায়ী নেতাদের এডুয়ার্ড হেগার বলেন, ইউক্রেন হেরে গেলে, স্লোভাকিয়া হবে পরবর্তী টার্গেট। তাই ইউক্রেনকে জিততেই হবে বলে জোর দেন তিনি। হেগার রাশিয়ান তেল-গ্যাসের উপর খুব বেশি নির্ভর করার জন্য ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের সমালোচনা করেন। তিনি রাশিয়ার সঙ্গে আচরণ করার সময় নেতাদের তাদের নীতির সঙ্গে ‘আপস’ না করার আহ্বান জানান। তিনি বলেন, আমরা অনেক দিন ধরে মূলত সস্তা গ্যাস ও তেলের জন্য আমাদের মূল্যবোধের বেচাকেনা করেছি । পুতিনের সঙ্গে সমঝোতার কারণে ইউক্রেনে যুদ্ধ শুরু হয়েছে। আগ্রাসী এই যুদ্ধে মানুষ মারা যাচ্ছে। হেগার আরও বলেন, আমাদের মূ...