কিয়েভে আরও হামলার হুমকি রাশিয়ার
রাশিয়ায় করা ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে কিয়েভে আরও হামলা চালাবে বলে হুমকি দিয়েছে রাশিয়া।
রাশিয়া দাবি করেছে, ইউক্রেনের ক্রজ ক্ষেপণাস্ত্র রাশিয়ার শহরের একটি কারখানায় আঘাত করেছে, যেটি আকাশ প্রতিরক্ষা ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করত। খবর বিবিসির।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, এই প্ল্যান্টে হামলার মাধ্যমে তাদের দূর ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রব্যবস্থা ধ্বংস করা হয়।
রাশিয়ায় করা ইউক্রেনীয়দের হামলার প্রাতিশোধ নিতে কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এ রকম 'সন্ত্রাসী হামলা' বা 'নাশকতার কাজে'র প্রতিশোধের জন্য হামলা আরও তীব্রতর হবে বলে সতর্ক করেছে রাশিয়া।
গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেটস্ক ও লুহানস্ক অঞ্চলকে আলাদা স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দে...









