Thursday, June 4

আন্তর্জাতিক

পশ্চিমতীরে ইসরাইলি পুলিশের গুলিতে ২ ফিলিস্তিনি নারী নিহত

পশ্চিমতীরে ইসরাইলি পুলিশের গুলিতে ২ ফিলিস্তিনি নারী নিহত

আন্তর্জাতিক
অধিকৃত পশ্চিমতীরে রোববার ইসরাইলি নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বেথেলহেম শহরের কাছে ইসরাইলি বাহিনীর গুলিতে ৪০ বছর বয়সি এক নারী নিহত হয়েছেন। হামলায় নিহত ওই নারীর নাম গাদা ইব্রাহিম সাবাতিয়েন। তিনি ছয় সন্তানের মা। খবর আলজাজিরার। এদিকে ইসরাইলি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, হেবরন শহরে সীমান্ত এলাকায় এক নারী ইসরাইলি এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করেন। এ সময় ইসরাইলি বাহিনীর গুলিতে ওই নারী প্রাণ হারান। এর একদিন আগে শনিবার জেনিনের একটি শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনীর গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত হন। রোববার জেরিকো এবং তুলকারেম এলাকায় সংঘর্ষে কমপক্ষে ১০ ফিলিস্তিনি আহত হয়েছেন।...
ইউক্রেনে ৮৬ জায়গায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি রাশিয়ার

ইউক্রেনে ৮৬ জায়গায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি রাশিয়ার

আন্তর্জাতিক
শনিবার রাতে ইউক্রেনের ৮৬টি সামরিক ইউনিটে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। রবিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি করে। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, এগুলোর অবস্থান হচ্ছে মধ্য-পূর্বাঞ্চলের শহর দনিপ্রো, দক্ষিণের শহর মাইকোলাইভ এবং দেশের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভের দেওয়া তথ্যমতে, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর তালিকায় রয়েছে— দুটি নিয়ন্ত্রণ পয়েন্ট, দুটি গোলাবারুদ গুদাম, তিনটি দাহ্যপদার্থের গুদাম ও ৪৯টি ইউক্রেনীয় সামরিক সরঞ্জাম এবং সহায়তা পয়েন্ট। উল্লেখ্য, ইউক্রেনের লুহানস্ক ও দোনেস্ক অঞ্চলকে স্বাধীন ঘোষণা করে ২৪ ফেব্রুয়ারি দোনবাস অঞ্চলে বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুরু হওয়া আগ্রাসনের আজ ৪৭ দিন। রুশ হামলার মুখে ইউক্রেন থেকে পালিয়েছেন প্রায় ৪ লাখ ৫০ হাজার...
ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার নির্বাচন সম্পন্ন

ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার নির্বাচন সম্পন্ন

আন্তর্জাতিক
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট রোববার স্থানীয় সময় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্রহণ করা হয়েছে। এবারের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে লড়ছেন ১২ জন। এদের মধ্যে চারজন নারী ও আটজন পুরুষ। খবর আনাদোলুর। প্রথম দফার নির্বাচনে শীর্ষ দুই প্রার্থী— প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও কট্টর ডানপন্থি মেরিন লা পেনের মধ্যে আগামী ২৪ এপ্রিল দ্বিতীয় দফার (রান-অফ) নির্বাচন অনুষ্ঠিত হবে। ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ নির্বাচিত হলে ২০ বছরের মধ্যে একমাত্র ফরাসি প্রেসিডেন্ট হিসেবে টানা দুই মেয়াদে ক্ষমতায় থাকবেন। এদিকে প্রথম দফার নির্বচনে বাদ পড়া ১০ প্রার্থী চূড়ান্ত নির্বাচনে কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট প্রার্থী মেরিন লা পেনকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন। এ ১০ প্রার্থী একজোট হয়ে ইমানুয়েল ম্যাক্রোঁকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ভোটারদের। এবারের নির...
আবার স্বাধীনতার লড়াই শুরু হলো: ইমরান খান

আবার স্বাধীনতার লড়াই শুরু হলো: ইমরান খান

আন্তর্জাতিক
অনাস্থা ভোটে হেরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ খোয়ানো ইমরান খান বলেছেন, ‘পাকিস্তান ১৯৪৭ সালে স্বাধীনতা লাভ করেছে, কিন্তু আজ আবার স্বাধীনতার লড়াই শুরু হলো। এ লড়াই বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে সরকার পতনের বিরুদ্ধে।’ রোববার অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর এক টুইটবার্তায় ইমরান খান এসব কথা বলেন। খবর জিও নিউজের। তিনি বলেন, পাকিস্তানের জনগণ সব সময় সার্বভৌমত্ব ও গণতন্ত্রের পক্ষে লড়াই করেছে। এদিকে রোববার দেশের বিভিন্ন স্থানে পিটিআইয়ের নেতাকর্মী ও সমর্থকরা ইমরান খানের ক্ষমতাচ্যুতির প্রতিবাদে মিছিল-সমাবেশ করেছে। প্রসঙ্গত শনিবার রাতে পাকিস্তানের পার্লামেন্টে (জাতীয় পরিষদ) অনাস্থা প্রস্তাবে হেরে প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন ইমরান খান। ক্ষমতাচ্যুতি নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান। এ ক্ষমতাচ্যুতির পেছনে বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন ইমরান। দে...
যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে হাজার হাজার শরণার্থী

যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে হাজার হাজার শরণার্থী

আন্তর্জাতিক
রুশ হামলায় দেশ ছেড়ে মেক্সিকো সীমান্তে দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে হাজার হাজার ইউক্রেন শরণার্থী। প্রতিবেশী দেশগুলোতেও এখন ইউক্রেনের বাস্তুহারা মানুষের ঢল নেমেছে। এ পরিস্থিতিতে একটু ভালো থাকার আশায় ইউক্রেন থেকে সাধারণ মানুষ এখন যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন। কিন্তু যেভাবে সীমান্ত দিয়ে ইউক্রেনের শরণার্থীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করছেন, এতে মার্কিন প্রশাসন বেশ উদ্বিগ্ন। এ কারণে সীমান্তগুলোতে নতুন করে কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ অবস্থায় মেক্সিকো সীমান্তে ইউক্রেনের শরণার্থীদের ঢল নেমেছে। খবর আরব নিউজের। মেক্সিকোর তিজোয়ানা শহরে সান দিয়াগো সীমান্তে গত বুধবার এক হাজার ইউক্রেনীয় শরণার্থী জমায়েত হন। তাদের অনেকের স্বজন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। এ কারণে তারা এ দেশটিতে আশ্রয় পাওয়ার আশায় সীমান্তে অপেক্ষা করছেন। কিন্তু মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ বলছে, এ সীমান্তে তাদের ২৪ জন কর্মকর্তা কাজ করছেন।...
পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রীর নাম ‘চূড়ান্ত করেছে’ বিরোধী দল

পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রীর নাম ‘চূড়ান্ত করেছে’ বিরোধী দল

আন্তর্জাতিক
পাকিস্তানের টালমাটাল রাজনীতিতে নতুনমাত্রা যোগ করেছে দেশটির সুপ্রিমকোর্ট। সংসদের স্পিকার অনাস্থা প্রস্তাব খারিজ করে দেওয়ায় এতদিন ছিল বল ইমরান খানের কোর্টে। পার্লামেন্ট পুনর্বহালে সুপ্রিমকোর্ট সিদ্ধান্ত দেওয়ায় দাবার গুটি এখন বিরোধী শিবিরে। ইতোমধ্যে ফেডারেল সরকার গঠনের প্রাথমিক আলোচনা চূড়ান্ত করেছে পাকিস্তানের বিরোধী দলগুলো। নতুন সরকারের প্রধানমন্ত্রী কে হবেন সেটিও ঠিকঠাক। পার্লামেন্ট পুনর্বহালে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত এসেছে বৃহস্পতিবার। প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে খারিজ হয়ে যাওয়া অনাস্থা প্রস্তাবের ওপর ভোট হবে আগামীকাল শনিবার। ইমরান খান অবশ্য বলেছেন, শেষ বল পর্যন্ত তিনি খেলবেন। পার্লামেন্টে অনাস্থা ভোটে ইমরান খানের নিশ্চিত ভরাডুবি হবে এটি ধরেই বিরোধী শিবির চাঙ্গা। তারা নতুন সরকারে নিজ নিজ দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়ে ব্যস্ত সময় পার করছে। নতুন সরকারের প্রধানমন্...
মেক্সিকো সীমান্তে ইউক্রেনীয় শরণার্থীদের ভিড়

মেক্সিকো সীমান্তে ইউক্রেনীয় শরণার্থীদের ভিড়

আন্তর্জাতিক
রুশ হামলায় দেশ ছাড়ছেন ইউক্রেনীয়রা। প্রতিবেশী দেশগুলোতে এখন ইউক্রেনের বাস্তুহারা মানুষের ঢল নেমেছে। এ পরিস্থিতিতে একটু ভালো থাকার আশায় ইউক্রেন থেকে সাধারণ মানুষ এখন যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন। কিন্তু যেভাবে সীমান্ত দিয়ে ইউক্রেনের শরণার্থীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করছেন, এতে মার্কিন প্রশাসন বেশ উদ্বিগ্ন। এ কারণে সীমান্তগুলোতে নতুন করে কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ অবস্থায় মেক্সিকো সীমান্তে ইউক্রেনের শরণার্থীদের ঢল নেমেছে।খবর আরব নিউজের। মেক্সিকোর তিজোয়ানা শহরে সান দিয়াগো সীমান্তে গত বুধবার এক হাজার ইউক্রেনীয় শরণার্থী জমায়েত হন। তাদের অনেকের স্বজন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। এ কারণে তারা এ দেশটিতে আশ্রয় পাওয়ার আশায় সীমান্তে অপেক্ষা করছেন। কিন্তু মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ বলছে, এ সীমান্তে তাদের ২৪ কর্মকর্তা কাজ করছেন। প্রতিদিন এখানে ৫৭৮ জনের বেশি আবেদন জমা নিতে পারছেন না। ...
নৌকায় করে পালানোর সময় ৪ ইউক্রেনীয় নিহত

নৌকায় করে পালানোর সময় ৪ ইউক্রেনীয় নিহত

আন্তর্জাতিক
ইউক্রেনের অধিকৃত খেরসন অঞ্চল থেকে নৌযানে করে পালানোর সময় দেশটির চার নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার আঞ্চলিক কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানায় বিবিসি। প্রতিবেদনে বলা হয়, পারভোমাইভকা গ্রাম থেকে নৌযানটি যাত্রা শুরু করে। তীর থেকে ৭০ মিটার (২৩০ ফুট) দূরে থাকাবস্থায় হামলার শিকার হয় নৌকাটি। কর্মকর্তারা বলেন, ওই নৌযানটিতে ১৪ জন ছিলেন। তারা আরও বলেন, দুজন পুরুষ ও এক নারী তাৎক্ষণিকভাবে নিহত হন। পরে ১৩ বছর বয়সি এক বালকের মৃত্যু হয়। সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বাকিদের অবস্থা সম্পর্কে জানা যায়নি। উল্লেখ্য, ইউক্রেনের লুহানস্ক ও দোনেস্ক অঞ্চলকে স্বাধীন ঘোষণা করে ২৪ ফেব্রুয়ারি দোনবাস অঞ্চলে বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুরু হওয়া আগ্রাসনের আজ ৪৪ দিন। রুশ হামলার মুখে ইউক্রেন থেকে পালিয়েছেন লাখ লাখ মানুষ।...
ছয় শিক্ষার্থীর সাফল্যে গর্বিত গোটা মালয়েশিয়া

ছয় শিক্ষার্থীর সাফল্যে গর্বিত গোটা মালয়েশিয়া

আন্তর্জাতিক
মালয়েশিয়ার ছয় শিক্ষার্থীর সাফল্যে গর্বিত গোটা জাতি। হার্ভার্ড আন্ডারগ্র্যাড স্কুলে ভর্তির সুযোগ পেয়েছে। এতেই দেশটির রাজা-রানী, প্রধানমন্ত্রীসহ দেশের সাধারন জনগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে সফল এ ছয় শিক্ষার্থী তাদের অভিনন্দনে ভাসছেন। মালয়েশিয়ার সুপার সিক্্র বলেও তাদের সম্মোধন করা হচ্ছে। মালয়েশিয়ার এ ছয়জন ছাত্র হলেন, চুই জে কিন, হারমান লিওং জিন ইয়াং, ইশান্ত শাহ, কারিশমা মাইকেলা ওং, লি ই জেন, অ্যালিসা ইয়াপ জিন ই। ২০২৬ সালের ক্লাসের ছয় মালয়েশিয়ান ছাত্রকে হার্ভার্ডে তাদের পড়াশোনা আরও এগিয়ে নিতে গৃহীত হওয়ায়। ইয়াং দি-পার্টুয়ান আগাং আল-সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দীন আল-মুস্তফা বিল্লাহ শাহ এবং রাজা পারমাইসুরি আগোং তুঙ্কু হাজাহ আজিজাহ আমিনাহ মায়মুনাহ ইস্কান্দারিয়া খুবই আনন্দিত । ৬ এপ্রিল ইস্তানা নেগারা ফেসবুক পেজে পোস্ট করা এক বিবৃতিতে, রাজা ছাত্রদের অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন তারা সমস্ত মালয়ে...
মারিওপোলে ৫ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত

মারিওপোলে ৫ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত

আন্তর্জাতিক
রাশিয়ার সেনাবাহিনীর হাতে বেশ কিছু দিন অবরুদ্ধ থাকা ইউক্রেনের মারিওপোল শহরে পাঁচ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র। কিয়েভের আশপাশের কয়েকটি শহর ছেড়ে যাওয়ার আগে রুশ সৈন্যরা নির্বিচারে বেসামরিক নাগরিকদের হত্যা করেছে এমন অভিযোগ এনে গত কয়েক দিন ধরে মৃতদের জড়ো করা অব্যাহত রেখেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। খবর রয়টার্সের। মারিওপোলের মেয়র ভাদিম বোইচেঙ্কো বলেন, কয়েক সপ্তাহের রুশ বোমাবর্ষণ এবং রাস্তার লড়াইয়ে নিহত পাঁচ হাজারের বেশি বেসামরিক নাগরিকের মধ্যে ২১০ জন শিশু। তিনি বলেন, রুশ বাহিনী হাসপাতালগুলোতেও বোমাবর্ষণ করেছে, যেখানে এক শিশুসহ ৫০ জন পুড়ে নিহত হয়েছে। বোইচেঙ্কো বলেন, শহরের ৯০ শতাংশেরও বেশি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। আজভ সাগরের কৌশলগত দক্ষিণের শহরটিতে হামলার ফলে খাদ্য, পানি, জ্বালানি ও ওষুধ সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং ঘরবাড়ি ও ব্যবসা-বাণিজ্য বন্ধ হ...