Friday, June 5

আন্তর্জাতিক

‘ইউক্রেনে হামলা চালাতে প্রস্তুত রাশিয়া’

‘ইউক্রেনে হামলা চালাতে প্রস্তুত রাশিয়া’

আন্তর্জাতিক
রাশিয়া ইউক্রেনে ‘হামলা চালাতে প্রস্তুত’ বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী লরেড অস্টিন জানিয়েছেন। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে ফিরে আসবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। শনিবার লিথুনিয়া সফরকালে অস্টিন এসব কথা বলেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। সফরকালে সম্ভব্য রুশ আগ্রাসনের ঝুঁকির মুখে বাল্টিক মিত্র দেশগুলোর পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেছেন অস্টিন । তবে রাশিয়া অবশ্য বরাবরই কোনো হামলা চালানোর পরিকল্পনার কথা অস্বীকার করে আসছে। লিথুয়ানিয়ান নেতাদের সঙ্গে আলোচনার পর ভিলনিয়াসে এক সংবাদ সম্মেলনে অস্টিন বলেন, আমি চাই লিথুয়ানিয়া, এস্তোনিয়া এবং লাটভিয়ার সবাই জানুক এবং আমি চাই ক্রেমলিনে প্রেসিডেন্ট পুতিন জানুক যে যুক্তরাষ্ট্র মিত্রদের সঙ্গে আছে। সাবেক সোভিয়েতভুক্ত ইউক্রেন কয়েক বছর আগে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্য...
উদ্ধারের পর মারা গেল কুয়ায় পড়া সেই আফগান শিশু

উদ্ধারের পর মারা গেল কুয়ায় পড়া সেই আফগান শিশু

আন্তর্জাতিক
আফগানিস্তানে একটি কুয়ার মধ্যে চার দিন আটকে থাকার পর ছয় বছরের শিশু হায়দারকে শেষ পর্যন্ত বাঁচানো গেল না। টানা ৪ দিন ধরে চেষ্টার পর উদ্ধারকারীরা ছয় বছরের শিশু হায়দারকে কুয়া থেকে শুক্রবার বিকেলে তুলতে সক্ষম হয়। খবর আরব নিউজ ও বিবিসির। উদ্ধারকারীরা জানান, বৃহস্পতিবারই কুয়ার ভেতর থেকে তার আর কোন সাড়াশব্দ পাচ্ছিলেন না তারা। উদ্ধারকারী দল মাটিতে সুড়ঙ্গ খুঁড়ে শিশু হায়দারের কাছে পৌঁছানোর চেষ্টা করছিল। তাকে জরুরি চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে রাজধানী কাবুলের হাসপাতালে নিয়ে আসার প্রস্তুতি নেয়া হয়েছিল। উদ্ধার তৎপরতা শেষে শিশুটিকে বের করে আনার পর প্রথম কয়েক মিনিট তার নিঃশ্বাস পড়ছিল। ঘটনাস্থলে চিকিৎসকদের দল তাকে অক্সিজেন দেয়। চিকিৎসক দলটি যখন তাকে হেলিকপ্টারে তোলার জন্য নিয়ে যাচ্ছিল, তখনই শিশুটি মারা যায়। মরক্কোয় রায়ান নামে একটি শিশু কুয়ার ভেতরে আটকে থাকার চার দিন প...
ঘূর্ণিঝড় ইউনিসের তাণ্ডবে ৮ জনের প্রাণহানি

ঘূর্ণিঝড় ইউনিসের তাণ্ডবে ৮ জনের প্রাণহানি

আন্তর্জাতিক
যুক্তরাজ্যে শক্তিশালী ঘূর্ণিঝড় ইউনিসের তাণ্ডবে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার ঝড়টিতে দুই লাখেরও বেশি বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খবর আল জাজিরার ও বিবিসির। যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝড় ইউনিস মধ্য আটলান্টিকে ঘনীভূত হওয়ার পর অ্যাজোরেস দ্বীপপুঞ্জের কাছে শক্তি অর্জন করে পশ্চিমাবায়ু বাহিত হয়ে ইউরোপের দিকে এগিয়ে যায়। নিহতদের মধ্যে লন্ডনে, লিভারপুলে, হ্যাম্পশায়ারে, বেলজিয়ামে ও আয়ারল্যান্ডে একজন করে রয়েছেন। এছাড়া নেদারল্যান্ডসে গাছ উপড়ে পড়ে ৩ জনের প্রাণ গেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দশকের মধ্যে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় ইউনিসের কবল থেকে বাঁচতে যুক্তরাজ্য জুড়ে লাখ লাখ মানুষকে আগেই ঘরের ভেতরে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছিল। ঘূণিঝড় ইউনিস কোথাও কোথাও ঘণ্টায় সর্বোচ্চ ১২২ মাইল বেগে আঘাত হেনেছে বলে দাবি করা হচ্ছে। দি তাই হয় তবে ১৯...
বিদ্রোহী অঞ্চলের সরকারি ভবনের সামনে বড় ধরনের বিস্ফোরণ!

বিদ্রোহী অঞ্চলের সরকারি ভবনের সামনে বড় ধরনের বিস্ফোরণ!

আন্তর্জাতিক
পূর্ব ইউক্রেনে বিদ্রোহীদের স্বঘোষিত দোনেতস্ক রিপাবলিকের একটি সরকারি ভবনের সামনে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এমন খবর ছড়াচ্ছে। ইউক্রেনের অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রধান ওকসানা পকালচুকের টুইট উদ্ধৃত করে গার্ডিয়ান এই খবর দিয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা বলে আসছেন—ইউক্রেনে হামলা চালাতে রাশিয়া অজুহাত খুঁজছে। সেই অজুহাতের অংশ হিসেবে এমন খবর প্রচার করা হচ্ছে বলে বিশ্লেষকরা মত প্রদান করেছেন। এদিকে শুক্রবার বিচ্ছিন্নবাদীরা অভিযোগ করেছে, ইউক্রেনের সেনাবাহিনী গত ২৪ ঘণ্টায় ২৯ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে ১৩টি শহরে গোলা ছুড়েছে। অন্যদিকে ইউক্রেন বিদ্রোহীদের বিরুদ্ধে ৫২ বার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছেন। ...
‘আমি সেলিব্রিটি, আর বাদাম বেচব না’

‘আমি সেলিব্রিটি, আর বাদাম বেচব না’

আন্তর্জাতিক
গত বছরের নভেম্বরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন ভুবন বাদ্যকর ভারতের এক কাচা বাদাম বিক্রেতা। তার ‘কাঁচা বাদাম’ গানটি নিয়ে কম তোলপাড় হয়নি। লাইকি, টিকটক, ফেসবুক, ইউটিউব সবখানের চর্চিত বিষয় ছিল এই ‘কাঁচা বাদাম’ গান। ভাইরাল হয়ে রাতারাতি সেলিব্রেটিতে পরিণত হন পশ্চিমবঙ্গের বীরভূমের প্রত্যন্ত অঞ্চল কুড়ালজুরি গ্রামের ভুবন। যে কাচা বাদাম বেচে ভুবন তারকায় পরিণত, এখন তা-ই আর বেচবেন না বলে জানিয়েছেন ভুবন বাদ্যকর। পুরোনো পেশা ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে ভুবন বাদ্যকর বলেছেন, ‘আমি সেলিব্রিটি, আর বাদাম বেচব না’। বৃহস্পতিবার ইলামবাজারের এক অনুষ্ঠানে হাজির হয়ে ভুবন বলেন, ‘এখন বাদাম বিক্রি করলে সবাই ঘিরে ধরবে, বাদামই বিক্রি হবে না। আর আপনাদের কাছে যখন পৌঁছে গিয়েছি, তখন আর আশা করি, বাদাম বিক্রি করতে হবে না।’ অবশ্য ভাইরাল হয়ে ভুবনের আর সেই দৈন্যতা নেই। তিনি এখন কণ্ঠশিল্পী। 'গোধূলি বেলা’ ন...
আটলান্টিকে বিলাসবহুল গাড়িবোঝাই নাবিকবিহীন জাহাজ জ্বলছে

আটলান্টিকে বিলাসবহুল গাড়িবোঝাই নাবিকবিহীন জাহাজ জ্বলছে

আন্তর্জাতিক
আটলান্টিক মহাসাগরের মাঝখানে বিলাসবহুল গাড়িবোঝাই একটি নাবিকবিহীন জাহাজ জ্বলছে। জাহাজটিতে রয়েছে পোরসে, অডি ও ল্যাবোগিনির মতো দামি সব গাড়ি। খবর আরব নিউজের। বিষয়টি প্রথমে পর্তুগালের নৌবাহিনীর চোখে পড়ে। পরে জাহাজটি থেকে এর ২২ নাবিককে উদ্ধার করা হয়। পর্তুগিজ নৌবাহিনীর মুখপাত্র কমান্ডার জোসে সউসা লুইস সংবাদ সংস্থা এপিকে এ তথ্য নিশ্চিত করেন। জার্মানি থেকে ৩৯৬৫টি বিলাসবহুল গাড়ি নিয়ে ফেলিসিটি এস নামে বিশাল ওই কার্গো জাহাজটি যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল। তবে কী কারণে এতে আগুন লাগে তা জানা যায়নি। জাপানের মিৎসুই ওএসকে লাইন নামে একটি প্রতিষ্ঠান জাহাজটি পরিচালনা করছে। জাহাজের অগ্নিকাণ্ড সম্পর্কে মিৎসুই ওএসকে লাইন কিছুই জানে না বলে জানিয়েছে।...
রাশিয়া-ইউক্রেন উত্তেজনা প্রশমনে ইরানের উদ্যোগ

রাশিয়া-ইউক্রেন উত্তেজনা প্রশমনে ইরানের উদ্যোগ

আন্তর্জাতিক
রাশিয়া-ইউক্রেনের উত্তেজনাকর পরিস্থিতি প্রশমনে এবার তৎপর হলো ইরান। ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবারের সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান। খবর আনাদোলুর। দুই দেশের শীর্ষ কূটনীতিকরা গত মঙ্গলবার এ ফোনালাপ করেন। কিয়েভ ও মস্কোর মধ্যকার চলমান উত্তেজনা প্রশমনে করণীয় নির্ধারণ এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে। এ সময় ইউক্রেনের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান। এ ছাড়া চলমান উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে তৃতীয়পক্ষের জন্য বসে না থেকে কূটনীতিক চ্যানেলে সরাসরি রাশিয়ার সঙ্গে আলোচনারও পরামর্শ দেয় ইরান। আব্দুল্লাহিয়ান আরও বলেন, প্রতিবেশী দেশ দুটির মধ্যকার এ অস্থিরতা দূর করতে যদি ইরানের সহযোগিতা প্রয়োজন হয় তেহরান তা অবশ্যই করবে। এ সময় ইউ...
ব্রাজিলে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ৯৪

ব্রাজিলে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ৯৪

আন্তর্জাতিক
ব্রাজিলে প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ জনে। এতে বহু বাড়িঘরও ধ্বংস হয়েছে। দক্ষিণ আমেরিকার এই দেশটির রিওডি জেনেরিও প্রদেশের পার্বত্য শহর পেট্রোপলিসে মঙ্গলবার থেকে শুরু হওয়া মুষলধারে বর্ষণের কারণে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। এদিকে পরিবর্তিত পরিস্থিতিতে পেট্রোপলিস শহরে জরুরি অবস্থা জারি করেছেন শহরের মেয়র। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রিওডি জেনেরিও থেকে ৬৮ কিলোমিটার দূরে পাহাড়ের মধ্যে অবস্থিত পেট্রোপলিস শহরে প্রবল বৃষ্টি আঘাত হানার ফলে রাস্তাগুলো যেন নদীতে পরিণত হয়েছে। পাহাড়ের পার্শ্ববর্তী এলাকার বাড়িগুলো ধ্বংস হয়েছে এবং বহু গাড়ি পানিতে ভেসে গেছে। দেশটির কর্মকর্তারা বলছেন, বন্যা ও ভূমিধসে প্রায় ৮০টি বাড়ি ধ্বংস হয়েছে। স্থানীয় আবহাওয়া সংস্থা মেটসুলের তথ...
গায়ে হলুদের অনুষ্ঠানে কুয়ায় পড়ে ১৩ জনের মৃত্যু

গায়ে হলুদের অনুষ্ঠানে কুয়ায় পড়ে ১৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক
ভারতের উত্তরপ্রদেশের কুশিনগর জেলায় একটি বিয়ের অনুষ্ঠান চলাকালীন একটি কুয়ায় পড়ে ৯ কিশোরী ও ৪ নারীর মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস। পুলিশ জানিয়েছে, বুধবার নারীরা 'গায়ে হলুদ' অনুষ্ঠানের জন্য একটি ঢাকা কুয়ার উপর এবং তার চারপাশে জড়ো হয়েছিল। এই অনুষ্ঠানটিকে কুশিনগর জেলার নওবিয়া নওরঙ্গপুর এলাকায় স্থানীয়ভাবে 'মাটকোদভা' বলা হয়। হঠাৎ, কুয়োর ঢাকনা নারীদের ওজন সহ্য করতে না পেরে ভেঙে যায়। এতে কয়েকজন নারী কুয়ার ভেতরে পড়ে যায়। প্রাথমিকভাবে জানা যায়, নয় নাবালিকাসহ মোট ১৩ জনের মৃত্যু হয়। খবরে বলা হয়, ওই মর্মান্তিক ঘটনায় আরও অনেক নারী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নরেন্দ্র মোদি এক টুইটবার্তা...
কত সোনা আগলে রেখেছিলেন বাপ্পি লাহিড়ী? কারা পাবেন এসব সোনা?

কত সোনা আগলে রেখেছিলেন বাপ্পি লাহিড়ী? কারা পাবেন এসব সোনা?

আন্তর্জাতিক
১০ আঙুলে ১০ রকমের আংটি। কব্জিতে চওড়া মণিবন্ধ। গলায় রত্ন খচিত নানা ধরনের পেনডেন্ট, হার। তার অঙ্গ জুড়ে সর্বক্ষণ শোভা পেত নানা ধরনের অলঙ্কার। এই সোনার গহনাই ছিল সদ্য প্রয়াত বাপ্পি লাহিড়ীর স্টাইল। সোনার গহনা ছাড়া যেন কল্পনাও করা যেত না এই জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকারকে। নিজেকে সোনায় মুড়ে রাখা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল তার। সোনা তার কাছে ছিল সৌভাগ্যের প্রতীক। শেষ জন্মদিনে নিজেই নিজেকে উপহার দিয়েছিলেন সোনার পেয়ালা। ২০১৪ সালে লোকসভা নির্বাচনের প্রার্থী হয়েছিলেন তিনি।সে সময় সম্পত্তির হলফনামা দায়ের করার সময় নিজের সোনার গয়নার হিসাবও দিতে হয়েছিল এই সংগীতশিল্পীকে। হলফনামায় তিনি জানিয়েছিলেন, ৭৫৪ গ্রাম বা প্রায় ৬৫ ভরি সোনার গহনা রয়েছে তার। সঙ্গে ৪.৬২ কিলোগ্রামের রূপার গহনা। এ ছাড়াও চার লাখ রুপির একটি হীরার আংটিও রয়েছে। তারপর থেকে আট বছর পার হয়েছে। তার গহনার বাক্সে সম্ভবত আরও সোনাদানা ঢুকেছে...