Friday, June 5

আন্তর্জাতিক

ইউক্রেন থেকে ছোড়া গোলায় রাশিয়ার ‘সীমান্ত স্থাপনা ধ্বংস’

ইউক্রেন থেকে ছোড়া গোলায় রাশিয়ার ‘সীমান্ত স্থাপনা ধ্বংস’

আন্তর্জাতিক
মস্কোর পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইউক্রেন থেকে ছোড়া গোলার আঘাতে রাশিয়ার সীমানায় থাকা একটি স্থাপনা ধ্বংস হয়েছে। যেটি দেশটির ফেডারেল সিকিউরিটি সার্ভিস ব্যবহার করত। খবর আল জাজিরার। ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে রাশিয়ার সীমান্তে কোনো ধরনের গোলা ছোড়েনি তারা। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস বিবৃতি দিয়ে দাবি করেছে, দক্ষিণ-পূর্ব রোস্তভ প্রদেশে থাকা স্থাপনাটি ইউক্রেনের গোলাবর্ষণে পুরোপুরি ধসে পড়েছে। যেখানে হামলা চালানো হয়েছে সেখান থেকে ১৫০ মিটার দূরে ইউক্রেনের সীমান্ত। বিবৃতিতে অবশ্য জানানো হয়েছে, এ ঘটনায় কেউ আহত হয়নি। কিন্তু কি দিয়ে হামলা করা হয়েছে সেটি পরীক্ষা করতে সেনাবাহিনীর বিশেষজ্ঞরা ওই স্থানে এসেছেন। ফেডারেল সিকিউরিটি সার্ভিসের প্রকাশ করা ভিডিওতে দেখা যায় একটি ছোট এক রুমের বিল্ডিয়ের ছাদ ও দেওয়াল ধসে পড়ে আছে। আর সেখানে পড়ে আছে রাশিয়ার পতাকা। তবে ঘটনাটি সত্যি কিনা ...
এক সঙ্গে স্ত্রীদের তালাক দিলেন তিন ভাই!

এক সঙ্গে স্ত্রীদের তালাক দিলেন তিন ভাই!

আন্তর্জাতিক
অনেক স্বপ্ন নিয়ে শুরু হওয়া রঙিন সংসার অনেক কারণেই ভেঙে যেতে পারে। তাতে খুব একটা অবাক হওয়ার কিছু নেই। কিন্তু যদি একসঙ্গে তিনভাই-ই তাদের স্ত্রীদের তালাক দেয়, তাহলে সেটা অবাক হওয়ার বিষয় বৈকি। তবে বাস্তবে সেই অবাক করা ঘটনাই ঘটেছে। কয়েক মিনিটের ব্যবধানে তিন ভাই তাদের স্ত্রীকে তালাক দিয়েছেন। আর বিচ্ছেদের পিছনের কারণটাও হৃদয়বিদারক বলে গালফ নিউজ রোববার এক প্রতিবেদনে জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, আলজেরিয়ার বাসিন্দা ওই তিনভাই বাড়ি ফিরে দেখেন, তাদের অসুস্থ মাকে পাশের বাসার এক নারী গোসল করিয়ে দিচ্ছেন। স্ত্রীদের অসুস্থ মাকে দেখভাল করতে না দেখে ক্ষেপে যান তিন ভাই-ই। এই কারণে একই সঙ্গে তিনজনই তাদের স্ত্রীকে তালাক দেন। জানা গেছে, ওই তিনভাইয়ের একটি বোনও আছে। সপ্তাহে দুদিন সেই বোনই এসে মাকে গোসল করিয়ে দিতেন। পাশাপাশি মায়ের দেখভালও করতেন। কিন্তু সম্প্রতি বোনের স্বামীর ক্যান্সার ধরা পড়ায় ত...
যেসব ইউক্রেনীয়দের হত্যা করা হবে তার তালিকা করছে রাশিয়া!

যেসব ইউক্রেনীয়দের হত্যা করা হবে তার তালিকা করছে রাশিয়া!

আন্তর্জাতিক
সম্ভব্য যুদ্ধে যেসব ইউক্রেনীয়দের ‘হত্যা করা হবে কিংবা ক্যাম্পে পাঠানো হবে’ তার তালিকা রাশিয়া ইতোমধ্যে করে ফেলেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘকে এ নিয়ে যুক্তরাষ্ট্র একটি চিঠিও পাঠিয়েছে বলে বার্তা সংস্থা এএফপি সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে। ওই চিঠির খবর এমন সময় সামনে এলো যখন ইউক্রেন সীমান্তের রুশ সেনা উপস্থিতি নিয়ে আসন্ন যুদ্ধের শঙ্কায় যুক্তরাষ্ট্র ‘গভীরভাবে উদ্বিগ্ন’। ইউক্রেনে সম্ভাব্য ‘মানবাধিকার বিপর্যয়’ সম্পর্কেও বারবার সতর্ক করে আসছে ওয়াশিংটন। ওই চিঠিতে বলা হয়েছে, আসন্ন যুদ্ধে যেসব ইউক্রেনীয়দের হত্যা করা হবে বা ক্যাম্পে পাঠানো হবে রাশিয়ান বাহিনী তার তালিকা তৈরি করেছে এমন বিশ্বাসযোগ্য তথ্য যুক্তরাষ্ট্রের কাছে আছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেটকে সম্বোধন করা চিঠিতে বলা হয়েছে, আমাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে যে রাশিয়ান বাহিনী সম্ভবত ...
ইউক্রেনে যুদ্ধ এড়াতে শেষ চেষ্টা?

ইউক্রেনে যুদ্ধ এড়াতে শেষ চেষ্টা?

আন্তর্জাতিক
চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে ইউক্রেনে। যে কোনো সময় রাশিয়া হামলা করতে পারে দেশটিতে। এ নিয়ে প্রতিমুহূর্তেই খবর প্রকাশ হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে। যুদ্ধের কালো মেঘে ছেয়ে গিয়েছে ইউক্রেনসহ গোটা ইউরোপের আকাশ। মহাসাগরের ওপার থেকে আমেরিকা বারবার উদ্বেগ প্রকাশ করে চলেছে। এরই মাঝে শান্তি স্থাপনের লক্ষ্যে চেষ্টা করে চলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। এই আবহে ফরাসি প্রেসিডেন্টের প্রস্তাব মেনে ‘নীতিগতভাবে’ ইউক্রেন নিয়ে সম্মেলনের পক্ষে সহমত পোষণ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও ওয়াশিংটনের কর্তারা এখনও মনে করছেন যে যুদ্ধ অবশ্যম্ভাবী। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, ‘আমরা সবসময় কূটনীতির জন্য প্রস্তুত। রাশিয়ার যুদ্ধ বেছে নিলে আমরা দ্রুত এবং গুরুতর নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত। বর্তমানে রাশিয়া খুব শীঘ্...
ইউনিসের তাণ্ডবের মধ্যে হির্থোতে নামাল বিমান!

ইউনিসের তাণ্ডবের মধ্যে হির্থোতে নামাল বিমান!

আন্তর্জাতিক
ঘূর্ণিঝড় ইউনিসের দাপটে বিধ্বস্ত ব্রিটেনসহ গোটা ইউরোপ। বাতিল করা হয়েছে কয়েকশো ফ্লাইট। এ পরিস্থতিতে দু’টি বিমান লন্ডনের হির্থো বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। খবর আনন্দবাজার পত্রিকার। এয়ার ইন্ডিয়ার দুই পাইলট শুক্রবার বিকালে দক্ষতার সঙ্গে দু’টি বোয়িং ড্রিমলাইনার বিমানকে অবতরণ করিয়েছেন। তারা হলেন- ক্যাপ্টেন অঞ্চিত ভরদ্বাজ এবং আদিত্য রাও। ব্রিটেনসহ ইউরোপের বিভিন্ন দেশে ঘূর্ণিঝড় ইউনিসের দাপটে একের পর এক বাড়ির ছাদ উড়ে গিয়েছে। ভেঙেছে গাড়ি, উপড়ে গিয়েছে গাছ। বিধ্বস্ত পরিবহণ ব্যবস্থাও। এ অবস্থায় যেভাবে দক্ষতার সঙ্গে বিমান দু’টি নিরাপদে অবতরণ করিয়েছেন এয়ার ইন্ডিয়ার দুই বিমানচালক, তাকে ‘অবভাবনীয়’ বলে মন্তব্য করেছে বিমান সংস্থাটি। সংস্থার এক কর্মকর্তার বলেন, যখন অন্য বিমান সংস্থা পারেনি, তখন আমাদের পাইলটরা দক্ষতার সঙ্গে বিমান অবতরণ করিয়েছেন। তাও একবারে সরাসরি। খারাপ পরিস্থিতির...
যুদ্ধবিমানে চীনের লেজার রশ্মি নিক্ষেপ, ক্ষুব্ধ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

যুদ্ধবিমানে চীনের লেজার রশ্মি নিক্ষেপ, ক্ষুব্ধ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক
অস্ট্রেলিয়ার পূর্ব দিকে কোরাল সাগরে চীনের সামরিক জাহাজে থেকে অস্ট্রেলিয়ার যুদ্ধবিমানে লেজার রশ্নি নিক্ষেপের অভিযোগ করে দেশটির প্রতিরক্ষা দফতর। এবার এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন স্বয়ং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী স্কট মরিসন লেজার রশ্নি নিক্ষেপের ঘটনাকে চীনের ‘ভীতি প্রদর্শনমূলক’ কাজ বলে মন্তব্য করেছেন। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার যুদ্ধবিমান `পি-৮এ পসেইডন' উত্তরের আকাশসীমা ধরে যাচ্ছিল। সেই সময় বিমানটিতে লেজার রশ্নি নিক্ষেপ করা হয়। পিপলস লিবারেশন আর্মির জাহাজ থেকে এই লেজার বিচ্ছুরণ করা হয় বলে পরে অনুসন্ধানে পাওয়া যায়। শনিবার এই ধরণের অপেশাদারিত্ব ও সুরক্ষাবিহীন সামরিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায় অস্ট্রেলিয়া। এতে প্রাণহানি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়। রোববার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী চীনের এমন কর্মকাণ্ডকে...
কানাডার পুলিশ বলল, ‘অবৈধ অবরোধ শেষ’

কানাডার পুলিশ বলল, ‘অবৈধ অবরোধ শেষ’

আন্তর্জাতিক
মহামারি করোনা প্রটোকলের বিরুদ্ধে বিগত ৩ সপ্তাহের বেশি সময় ধরে ট্রাকচালকরা কানাডাতে বিক্ষোভ করে যাচ্ছে। অবশেষে পুলিশ জানাল, অবৈধ অবরোধ তারা তুলে দিতে সক্ষম হয়েছেন। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, জনসমাগম যাতে না বাড়ে তার জন্য কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ বাড়িয়েছে। রাইফেল নিয়ে পুলিশকে প্রতিবাদকারীদের দিকে এগিয়ে যেতে এবং ট্রাকের দরজা ভাঙতে দেখা গেছে। খবরে আরও বলা হয়েছে, পুলিশ বলপ্রয়োগ করে অবরোধের প্রধান অংশবিশেষ তুলে দিতে সক্ষম হয়েছে। শুক্রবার প্রধানমন্ত্রীর দপ্তর এবং সংসদ এলাকায় আন্দোলন বন্ধ করতে ১০০ এর বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। অটোয়া পুলিশের ভারপ্রাপ্ত প্রধান স্টেভ বেল সাংবাদিকদের বলেন, গত দুইদিনে ১৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। সন্ধ্যার দিকে পুলিশ প্রধানঅবরোধ তুলে দিয়েছে। তবে ক্ষুদ্র একটি অংশ এখনো প্রতিবাদ অব্যাহত রেখেছে জানিয়ে তিনি বলেন, অবৈধ দখলদারিত্ব শেষ হয়েছে। সম্পূর্ণ অবরোধ...
ইউক্রেন নিয়ে যে ভয়াবহ ইঙ্গিত দিলেন লিজ ট্রাস

ইউক্রেন নিয়ে যে ভয়াবহ ইঙ্গিত দিলেন লিজ ট্রাস

আন্তর্জাতিক
ইউক্রেন আগামী সপ্তাহে সর্বোচ্চ খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে পারে। জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে অংশ নিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস এই হুঁশিয়ারি প্রদান করেন। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিংশ শতাব্দির শুরুর পর ইউরোপ ভয়াবহ নিরাপত্তা পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে। এ সময় তিনি বলেন, ভয়াবহ দৃশ্যপট মোকাবিলায় আমাদের প্রস্তুত হওয়া উচিত। লিজ ট্রাস বলেন, রাশিয়া ঘড়ির কাঁটার পেছনে ফিরতে চায়। বাস্তবতা হলো— তারা ১৯৯০ এর পূর্বের সময়ে ফিরতে চায়। প্রসঙ্গত, ১৯৯১ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ভেঙে ১৫টি স্বাধীন রাষ্ট্র সৃষ্টি হয়। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ‘পূর্বের সময়ে ফিরতে চায়’ বলতে এই ঘটনাকে ইঙ্গিত দিয়েছেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুধুমাত্র গত সপ্তাহে আমরা দ্বিগুন অপতথ্য ছড়াতে দেখেছি। একইসঙ্গে পূর্ব ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত দোনবাস এলাকায় হামলার নাটকও ...
চীনের জাহাজ থেকে অস্ট্রেলিয়ার যুদ্ধবিমানে লেজার রশ্মি নিক্ষেপ

চীনের জাহাজ থেকে অস্ট্রেলিয়ার যুদ্ধবিমানে লেজার রশ্মি নিক্ষেপ

আন্তর্জাতিক
অস্ট্রেলিয়ার পূর্ব দিকে কোরাল সাগরে চীনের জাহাজে থেকে অস্ট্রেলিয়ার বিমানে লেজার রশ্নি (আলোক বিচ্ছুরণ) নিক্ষেপের অভিযোগ উঠেছে। অস্ট্রেলিয়া বলছে, এমন কর্মকাণ্ড উড়োজাহাজের সুরক্ষায় বিঘ্ন ঘটাতে পারে। চীনের এই অপেশাদারিত্বের তীব্র সমালোচনা করেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা দফতরের দাবি, বৃহস্পতিবার একটি প্লেন উত্তরের আকাশসীমা ধরে যাচ্ছিল, সেই সময় লেজারের বিচ্ছুরণ দেখা যায়। এরপর বোঝা যায়, পিপলস লিবারেশন আর্মির জাহাজ থেকে এই লেজার বিচ্ছুরণ করা হয়েছে। এই ধরণের অপেশাদারিত্ব ও সুরক্ষা বিহীন সামরিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া। এতে প্রাণহানি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের লেজার রশ্মির বিচ্ছুরণের জেরে পাইলট সাময়িকভাবে অন্ধ হয়ে যেতে পারেন। এর জেরে বিমানের সুরক্ষার নিয়ে প্রশ্ন থেকে যায়। বছর দুয়েক আগে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছিল, ...
করোনার নিষেধাজ্ঞা তুলে নিল সুইজারল্যান্ডে

করোনার নিষেধাজ্ঞা তুলে নিল সুইজারল্যান্ডে

আন্তর্জাতিক
সুইস সরকার বুধবার এক ঘোষণায় বৃহস্পতিবার মধ্যরাত থেকে সমস্ত মহামারী বিধিনিষেধ তুলে নিয়েছে। সুইজারল্যান্ডে রেস্তোরাঁ, বার বা থিয়েটার এবং কনসার্ট হলের মতো অন্যান্য স্থানে এখন থেকে আর কোভিড সার্টিফিকেট দেখাতে হবে না, তবে কিছু ছোটখাটো ব্যবস্থা মার্চের শেষ পর্যন্ত থাকতে পারে। করোনাভাইরাস পরীক্ষার ফলাফল ইতিবাচক হলে পাঁচ দিনের জন্য স্ব-বিচ্ছিন্ন থাকতে হবে এবং তা মার্চের শেষ অবধি পর্যন্ত বলবৎ থাকবে। কর্মক্ষেত্রে, দোকানে, বারে এবং রেস্তোরাঁয় মাস্ক পরার আর প্রয়োজন নেই, তবে এখনো গণপরিবহন, হাসপাতালে বা স্বাস্থ্যসেবা কেন্দ্রে মাস্ক ব্যবহার করার বাধ্যবাধকতা থেকে যাচ্ছে। ১৭ ফেব্রুয়ারি থেকে সুইজারল্যান্ডে বার বা রেস্তোরাঁয় প্রবেশের জন্য আর কোভিড সার্টিফিকেট দেখাতে হবে না। সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট ইগনাজিও ক্যাসিস বলেছেন, সুইজারল্যান্ড স্বাভাবিকতার দিকে একটি সিদ্ধান্তমূলক এবং গুরুত্বপূর...