Friday, June 5

আন্তর্জাতিক

কী হলে উত্তেজনা থামবে জানাল রাশিয়া

কী হলে উত্তেজনা থামবে জানাল রাশিয়া

আন্তর্জাতিক
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেন ন্যাটো জোটে যোগদানের বিষয়টি প্রত্যাখান করলে তাদের উদ্বেগ কমবে। লন্ডনের ইউক্রেন রাষ্ট্রদূতের বক্তব্যের জবাবে তিনি এই মন্তব্য করেন। এর আগে সোমবার— ইউক্রেনে রাশিয়া যেকোনো দিন হামলা করতে পারে, এমন উদ্বেগের মধ্যে কিয়েভের লন্ডন রাষ্ট্রদূত ভাদিম প্রিস্টাইকো বলেন, যুদ্ধ প্রতিরোধের জন্য তার দেশ ন্যাটো জোটে যোগদানের বিষয়টি পুনর্বিবেচনা করবে। তার এই কথার অর্থ, রাশিয়ার আক্রমণ বন্ধের জন্য ইউক্রেন আপাতত ন্যাটো জোটে যোগদান করবে না। যদিও ইউক্রেনের এই কূটনীতিক সোমবার তার বক্তব্যের আলাদা ব্যাখা দিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়ার সঙ্গে ইউক্রেন বিভিন্ন বিষয়ে আপস-মীমাংসার জন্য প্রস্তুত। তবে এসবের সঙ্গে ন্যাটোতে যোগদানের কোনো সম্পর্ক নেই। কিয়েভের লন্ডন রাষ্ট্রদূত ভাদিম প্রিস্টাইকোর বক্তব্যের পর ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো ত...
টানা দ্বিতীয়বার বিশ্বসেরা হলো ইস্তানবুল বিমানবন্দর

টানা দ্বিতীয়বার বিশ্বসেরা হলো ইস্তানবুল বিমানবন্দর

আন্তর্জাতিক
টানা দ্বিতীয়বারের মতো বিশ্বসেরা বিমানবন্দরের পুরস্কার পেল তুরস্কের ইস্তানবুল বিমানবন্দর। চার হাজারেরও বেশি বিমান যাত্রী ও বিমানবন্দর কর্মকর্তাদের ভোটে এবার বর্ষসেরা হয়েছে ইস্তানবুল বিমানবন্দর। খবর ডেইলি সাবাহর। ইউরোপের সর্ববৃহৎ এ বিমানবন্দরের সিইও কাদরি সামসুনলু বলেছেন, আন্তর্জাতিক যাত্রী পরিবহণে বিশ্বের সব বিমানবন্দরকে টেক্কা দিয়ে ইস্তানবুল আবারও বর্ষসেরা হওয়ায় আমরা খুবই আনন্দিত। তিনি আরও বলেন, করোনাকালে অত্যন্ত দক্ষতার সঙ্গে আমরা পরিস্থিতি মোকাবিলা করেছি। ইউরোপের বৃহৎ এ বিমানবন্দরটি নতুন হলেও সেবার মান বিশ্বের যে কোনো দেশের বিমানবন্দরের চেয়ে ভালো। গত বছরও বর্ষসেরা হয়েছিল ইস্তানবুল বিমানবন্দর।...
৪৮ ঘণ্টার মধ্যে রাশিয়ার সঙ্গে বৈঠক চায় ইউক্রেন

৪৮ ঘণ্টার মধ্যে রাশিয়ার সঙ্গে বৈঠক চায় ইউক্রেন

আন্তর্জাতিক
সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা নিরসনে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাশিয়ার সঙ্গে বৈঠকে বসতে চায় ইউক্রেন। ইতিবাচক সিদ্ধান্ত নিতে এবং সীমান্তে সেনা মোতায়েন বিষয়ে জানাতে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। রোববার রাতে এ আহ্বান জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। খবর- বিবিসি। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সীমান্তে সেনা মোতায়েন সম্পর্কে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা চাওয়া হলেও তা উপেক্ষা করেছে রাশিয়া। ফলে রাশিয়ার পরিকল্পনার বিষয়ে স্বচ্ছ ধারণা পেতে পরবর্তী পদক্ষেপ হিসেবে ৪৮ ঘণ্টার মধ্যে বৈঠকে বসার অনুরোধ জানানো হয়েছে। দিমিত্র কুলেবা জানান, ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার (ওএসসিই) সদস্যরা নিরাপত্তা ইস্যুতে ভিয়েনা চুক্তিতে সই করেছে। ওই সংস্থার সদস্য রাশিয়াও। সে জন্য ভিয়েনা চুক্তি অনুসারে ইউক্রেন শুক্রবার রাশিয়ার কাছে সীমান্তে সে...
৫০০ নম্বরের মধ্যে ৪৯৯ পেল কাশ্মীরের মেধাবী ছাত্রী

৫০০ নম্বরের মধ্যে ৪৯৯ পেল কাশ্মীরের মেধাবী ছাত্রী

আন্তর্জাতিক
ভারতের কাশ্মীরে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৫০০ নম্বরের মধ্যে ৪৯৯ পেয়ে প্রথম হয়েছে শ্রীনগরের এলাহীবাগ সৌরার বাসিন্দা আরুসা পারভেজ। জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড বোর্ড অব স্কুল এডুকেশনের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় শীর্ষস্থান দখল করা এ কৃতী ছাত্রীকে সমাজাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ট্রোলের মুখে পড়তে হয়েছে হিজাব না পরায়। খবর আনন্দবাজার পত্রিকায়। তাক লাগানো সাফল্যের পরই উপত্যকায় সবার নজরে এসেছিলেন তিনি। তার ছবিও দ্রুত ছড়িয়ে পড়ে। পরিবারেরও খুশির অন্ত ছিল না। নানা দিক থেকে অভিনন্দন বার্তাও আসতে থাকে। কিন্তু একইসঙ্গে সমাজমাধ্যমে অশালীন মন্তব্যের শিকার হয়েছেন আরুসা। আরুসাকে নির্লজ্জ বলে গালাগাল করে তার শিরশ্চেদের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।...
এবার কাতার সফরে আমির খান মুত্তাকী

এবার কাতার সফরে আমির খান মুত্তাকী

আন্তর্জাতিক
তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকীর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল কাতার সফরে গিয়েছেন। রোববার কাবুল থেকে দোহার উদ্দেশ্যে রওনা হন। আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকীর নেতৃত্বাধীন প্রতিনিধি দোহাভিত্তিক ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, আফগান প্রতিনিধি দল উপ সাগরীয় দেশের প্রতিনিধি, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি, দ্য ইউনিয়ন অব ইসলামিক স্কলারস এবং দোহাভিত্তিক মিশনের কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ করবেন। নরওয়ের অসলোতে বৈঠকের ইউরোপীয় কূটনীতিকদের সঙ্গে ইসলামিক আমিরাতের নেতৃবৃন্দের এটা হবে দ্বিতীয় বৈঠক। ...
মিয়ানমারে ৮১৪ বন্দিকে মুক্তি দিচ্ছে জান্তা সরকার

মিয়ানমারে ৮১৪ বন্দিকে মুক্তি দিচ্ছে জান্তা সরকার

আন্তর্জাতিক
মিয়ানমারের বিভিন্ন কারাগার থেকে ৮১৪ বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির জান্তা সরকার। মিয়ানমারের ইউনিয়ন ডে উপলক্ষ্যে সাধারণ ক্ষমা ঘোষণার আওতায় তাদের মুক্তি দেওয়া হবে। খবর আল-আরাবিয়ার। এক বিবৃতিতে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং এ তথ্য জানিয়েছেন। ১৯৪৭ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক পেংলং চুক্তির স্মরণে প্রতিবছর ১২ ফেব্রুয়ারি ইউনিয়ন ডে হিসেবে পালন করে মিয়ানমার। শনিবার এর ৭৫ বছর পূর্তি হচ্ছে। মিন অং হ্লাইংয়ের দেওয়া বিবৃতিতে বলা হয়, ১২ ফেব্রুয়ারি দেশের ইউনিয়ন ডের হীরকজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে সাধারণ ক্ষমার আওতায় এ ৮১৪ জন বন্দিকে মুক্তি দেওয়া হবে। এবারের সাধারণ ক্ষমার আওতায় ইয়াঙ্গুনের বিভিন্ন কারাগারে বন্দিদের বেশি মুক্তি দেওয়া হবে।...
চীনকে ঠেকাতে সলোমন দ্বীপপুঞ্জে আবারও খুলছে মার্কিন দূতাবাস

চীনকে ঠেকাতে সলোমন দ্বীপপুঞ্জে আবারও খুলছে মার্কিন দূতাবাস

আন্তর্জাতিক
চীনের প্রভাব কমাতে ওশেনিয়া অঞ্চলের দেশ সলোমন দ্বীপপুঞ্জে আবারও দূতাবাস খুলছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা শনিবার এই তথ্য জানান। খবর দ্যা গার্ডিয়ানের। ওশেনিয়া অঞ্চলে ক্রমশ চীনের প্রভাব বৃদ্ধি পাওয়ায় অঞ্চলটিতে নিজেদের উপস্থিতি জোরদার করছে যুক্তরাষ্ট্র। আট লাখ বাসিন্দার এ দ্বীপরাষ্ট্র সলোমন দ্বীপপুঞ্জের প্রতিবেশী দেশ ফিজি সফরে যাওয়ার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের। ফিজি সফরে গিয়ে তিনি প্রশান্ত মহাসাগরীয় এ দ্বীপরাষ্ট্রে নতুন একটি দূতাবাস খোলার ঘোষণা দেবেন। ২৯ বছর আগে হোনিয়ারায় কূটনৈতিক উপস্থিতি কমানোর পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ ঘোষণা এল। ১৯৯৩ সালে সলোমন দ্বীপপুঞ্জের রাজধানী হোনিয়ারায় দূতাবাস বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। এখন সেখানে যুক্তরাষ্ট্রের একটি কনস্যুলেট রয়েছে। এই কনস্যুলেটের মাধ্যমে দেশটিতে কূটনৈতিক ...
মার্কিন কূটনীতিকদের ইউক্রেন ত্যাগের নির্দেশ

মার্কিন কূটনীতিকদের ইউক্রেন ত্যাগের নির্দেশ

আন্তর্জাতিক
যে কোনো মুহূর্তে রুশ সেনারা ইউক্রেন আক্রমণ করতে পারে বলে আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে ইউক্রেনে অবস্থানরত মার্কিন কূটনীতিকদের অবিলম্বে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা শুক্রবার দেশটির পররাষ্ট্র দপ্তরকে এ নির্দেশ দেন। গত বৃহস্পতিবার মার্কিন সাধারণ নাগরিক এবং কূটনীতিকদের স্বজনদের কিয়েভ ছাড়ার নির্দেশনা জারি করে ওয়াশিংটন। খবর আরব নিউজের। এর আগে মার্কিন নাগরিকদের উদ্দেশে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, ‘রাশিয়ার হামলার ক্রমবর্ধমান হুমকি এবং করোনা মহামারির কারণে ইউক্রেনে এখন কেউ ভ্রমণ করবেন না। আর যারা এখন ইউক্রেনে অবস্থান করছেন, তাদের অবিলম্বে ব্যক্তিগত উদ্যোগে ইউক্রেন ত্যাগ করা উচিত।’ মার্কিন গোয়েন্দারা বলছেন, যে কোনো সময় সতর্কতা ছাড়াই ইউক্রেন আক্রমণ করতে পারে রাশিয়া। সেই সময় ইউক্রেন ত্যাগে মার্কিন নাগরিকদের সহায়তাসহ কনস্যুলার পরিষেবা প্রদান করা মার...
কানাডার নাগরিকদের দ্রুত ইউক্রেন ছাড়ার নির্দেশ

কানাডার নাগরিকদের দ্রুত ইউক্রেন ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক
কানাডার নাগরিকদের দ্রুত ইউক্রেন ত্যাগের নিদের্শ দেওয়া হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেলানি জয় শুক্রবার রাতে এ নির্দেশনা জারি করেন। মেলানি জয় বলেছেন, যে কোনো সময় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বেধে যেতে পারে। তাই ইউক্রেনে অবস্থানরত কানাডার সব নাগরিককে দ্রুত দেশে ফেরার নির্দেশ দিয়েছেন তিনি। খবর আনাদোলুর। এক বিবৃতিতে মেলানি জয় বলেন, আমরা খুব নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমাদের কূটনীতিকরা সাধারণ নাগরিকদের দেশে পাঠানোর ব্যবস্থা করার জন্য ইউক্রেনে অপেক্ষা করছেন। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে শুক্রবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইসরাইল তাদের নাগরিকদের ইউক্রেন থেকে দেশে ফিরত নিয়ে গেছে। ২০১৪ সালে ইউক্রেনের সঙ্গে সীমান্ত বিরোধ নিয়ে দ্বন্দ্বে জড়ায় রাশিয়া। সীমান্তে এক লাখের বেশি সেনা মোতায়েন করার পরও ইউক্রেনে কোনো আগ্রাসন চালানোর পরিকল্পনার কথ...
আরও ১৪ পারমাণবিক চুল্লি তৈরির ঘোষণা ফ্রান্সের

আরও ১৪ পারমাণবিক চুল্লি তৈরির ঘোষণা ফ্রান্সের

আন্তর্জাতিক
ফ্রান্সে নতুন করে আরও ১৪টি পারমাণবিক চুল্লি তৈরি ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মেক্রোঁ। ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মোকাবেলা এবং জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে পারমাণবিক বিদ্যুতের দিকে ঝুকছে ফ্রান্স। খবর ডেইলি সাবাহর। বেলফোর্টে বায়ুচালিত বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের সময় গত বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মেক্রোঁ এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, এখন সময় এসেছে বিকল্প জ্বালানির। তিনি জানান, ৬টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার পরিকল্পনা করছেন। এর পর আরও ৮টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির সম্ভাবতা যাচাই করা হবে। ফ্রান্সের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইডিএফ এসব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির কাজ করবে। ২০১১ সালে জাপানের ফুকুসিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনার পর থেকে ফ্রান্সে গত দশকে কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়নি। ইউরোপের এ দেশটি এখন জীবাশ্ম...