Friday, June 5

আন্তর্জাতিক

সৌদি বিমানবন্দরে হামলা, আহত ১২

সৌদি বিমানবন্দরে হামলা, আহত ১২

আন্তর্জাতিক
সৌদি আরবের আসির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো ড্রোন হামলায় ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ইয়েমেন সীমান্তসংলগ্ন বিমানবন্দরটিতে এ ঘটনা ঘটে। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সিও এক টুইট বার্তায় এই খবর নিশ্চিত করেছে। এতে বলা হয়, বিমানবন্দরটি লক্ষ্য করে ড্রোনটি পাঠানো হয়েছিল। তবে হামলা চালানোর আগেই ড্রোনটি ধ্বংস করা হয়। ইসরাইলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, বিমানবন্দরে আহত ব্যক্তিদের মধ্যে পর্যটক ও বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে কাজ করতে আসা শ্রমিকেরা রয়েছেন। এদিকে আরব নিউজের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার সৌদি আরবের বাদশা সালমানকে টেলিফোন করেন। টেলিফোন আলাপে দুই নেতা পারস্পারিক সহযোগিতা বাড়ানোসহ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা অর্জন নিয়ে কথা বলেন। এর একদিন পরই সৌদি আরবে হুথিদের ড্রোন হামলার ঘটনা ঘটল। বাইডেনের সঙ্গে টে...
আজারবাইজানের সেনাদের লক্ষ্য করে আর্মেনিয়ার গুলি

আজারবাইজানের সেনাদের লক্ষ্য করে আর্মেনিয়ার গুলি

আন্তর্জাতিক
বিতর্কিত নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়া যুদ্ধবিরতিতে সম্মত হলেও যুদ্ধ থামেনি। প্রায়ই দুই দেশ একে অপরের প্রতি যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ আনে। নতুন করে আজারবাইজান অভিযোগ করছে, ফের আর্মেনিয়ার সেনারা তাদের সেনা অবস্থান লক্ষ্য করে গুলি চালিয়েছে। বৃহস্পতিবার আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কালবাজার সংলগ্ন আর্মেনিয়ার ইয়োকহারি সরজা স্থাপনা থেকে তাদের সেনাবাহিনীর জেইলিক স্থাপনা লক্ষ্য করে ধারাবাহিকভাবে গোলা নিক্ষেপ করেছে। আজারবাইজানের সেনাবাহিনীও হামলার মোক্ষম জবাব দিয়েছে। পার্বত্য অঞ্চল নাগোর্নো-কারাবাখ সোভিয়েত আমলে আজারবাইজানের অংশ ছিল। নব্বইয়ের দশকের শুরুতে এক যুদ্ধে আর্মেনিয়ার সহায়তায় জাতিগত আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা অঞ্চলটি দখল করে নেয়। ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর থেকে দুই দেশের সীমান্তে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলির পর পরিস্থিতি যুদ্ধাবস্থায়...
হিজাব বিতর্ক নিয়ে যা বললেন ভারতের প্রধান বিচারপতি

হিজাব বিতর্ক নিয়ে যা বললেন ভারতের প্রধান বিচারপতি

আন্তর্জাতিক
হিজাব ইস্যুতে উত্তাল হয়ে উঠেছে ভারতের কর্ণাটক। হিজাব পরে কয়েকজন ছাত্রীকে স্কুলে ঢুকতে না দেওয়া নিয়ে সেখানে সৃষ্টি হয় বিক্ষুদ্ধ পরিস্থিতির। ক্লাসে ছাত্রী হিজাব পরতে পারবে কী না, তার সমাধানে কর্ণাটক হাইকোর্টে পিটিশন দাখিল করেন কর্ণাটক সরকারি কলেজের পাঁচ ছাত্রী। কিন্তু হাইকোর্টও এ ব্যাপারে কোনো সমাধানে আসতে পারেননি। বিষয়টি সমাধানের ভার প্রধান বিচারপতির হাতেই ছেড়ে দিয়েছিলেন কর্ণাটক হাইকোর্ট। ভারতের প্রধান বিচারপতি এনভি রমনা এই নিয়ে মুখ খুলেছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে। ভারতের সর্বোচ্চ আদালতে এই বিষয়টি উত্থাপন করা হয়। কর্ণাটকের উডুপি জেলার কুন্দাপুরার সরকারি পিইউ কলেজের ছাত্রী ফতিমা বুশরা সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করে জানান, হিজাবে নিষেধাজ্ঞার কারণে তার মৌলিক অধিকার খর্ব হচ্ছে। ওই পিটিশিনের দ্রুত শুনানির আর্জি করেন প্রবীণ আইনজীবী ও কংগ্রেসে ...
হাসপাতালে চিকিৎসককে পুলিশের থাপ্পড়

হাসপাতালে চিকিৎসককে পুলিশের থাপ্পড়

আন্তর্জাতিক
ভারতের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসককে থাপ্পড় মেরেছে পুলিশ। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যের শাস্তির দাবিতে আন্দোলনে নেমেছেন চিকিৎসকরা। খবর হিন্দুস্তান টাইমসের। খবরে বলা হয়, চড় মারার অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন ওই পুলিশ সদস্য। তবে চড় মারার পর তিনি জানতে পারেন ওই ব্যক্তি চিকিৎসক। ভুক্তভোগী চিকিৎসক ডা. শৌভিক সাহা বলেন, আমি ওটিতে (অপারেশন থিয়েটারে) ছিলাম। জুনিয়রের কাছ থেকে ফোন পেয়ে রোগী দেখার জন্য যাচ্ছিলাম। সেই সময় গেটে আমাকে ধাক্কা মারেন। আমি ফিরে তাকাতেই আমাকে সজোর চড় মারেন। এত জোরে চড় মেরেছে যে পাঁচ আঙুলের দাগ হয়ে গিয়েছে। পুলিশ বলে চড় মারল। ২৪ ঘণ্টা ডিউটি করছি। তারপরও এই ঘটনা। আমাদের সুরক্ষার জন্য ওদের দেওয়া হয়েছিল। আর সেই পুলিশই আমাদের ওপর চড়াও হচ্ছে। এদিকে অভিযুক্ত পুলিশ সদস্য ওই ঘটনা সম্পর্কে বলেন, চা...
আফগানিস্তানে পৌঁছেছে এরদোগানের পাঠানো বিশেষ ট্রেন

আফগানিস্তানে পৌঁছেছে এরদোগানের পাঠানো বিশেষ ট্রেন

আন্তর্জাতিক
তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোগানের পাঠানো বিশেষ ট্রেন আফগানিস্তানে এসে পৌঁছেছে। স্থানীয় সময় সোমবার সকালে আফগানিস্তানের হেরাথ প্রদেশে এসে পৌঁছায় ট্রেনটি। ‘দয়ার ট্রেন’ নাম নিয়ে ২৭ জানুয়ারি ৪৬টি বগি নিয়ে ট্রেনটি তুরস্কের আঙ্কারা থেকে রওনা দেয়। এ ট্রেনটি কাপড়, খাবার, শীতবস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রসহ মোট ৭৪৮ টন পণ্য সামগ্রী নিয়ে আফগানিস্তানে পৌঁছায়। আফগানিস্তানে পৌঁছাতে ট্রেনটির সময় লাগল ১২দিন। যদিও প্রথমে ধারণা করা হয়েছিল ১৫ দিনের বেশি সময় লাগতে পারে। ট্রেনটি তুরস্কের আঙ্কারা থেকে যাত্রা শুরু করে ইরান ও তুর্কমেনিস্তান হয়ে এরপর আফগানিস্তানে পৌঁছায়। এদিকে হেরাথে ট্রেনটিকে স্বাগত জানান ইসলামিক আমিরাত আফগানিস্তানের মুখপাত্র বিলাল করিমি। তিনি সহায়তা পাঠানোর জন্য তুরস্কের প্রেসিডেন্ট ও সাধারণ মানুষকে ধন্যবাদ জানান।...
আমিরাতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি

আমিরাতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি

আন্তর্জাতিক
আরব আমিরাতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস সতর্কতা জারি করে জানিয়েছে, আবুধাবিতে নতুন করে ড্রোন অথবা মিসাইল হামলা হতে পারে। বুধবার বিবৃতিতে তারা জানিয়েছে, আবুধাবিতে এ হামলা চালাতে পারে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। হামলার বিষয়ে সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয় দূতাবাসের পক্ষ থেকে। বুধবার আরব আমিরাতের সংবাদ সংস্থা জানায়, আবুধাবির হামাদানে বিষ্ফোরণের কারণে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনে বেসামরিক বাহিনীর সদস্যরা। পরবর্তীতে জানা যায় আগুনের সূত্রপাত হয়েছিল গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ হয়ে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মধ্যরাতে হওয়া এ বিষ্ফোরণকে হুথিদের হামলা মনে করেন অনেকে। এরপরই যুক্তরাষ্ট্র সতর্কতা সতর্কতা জারি করে। কিন্তু পরবর্তীতে আবুধাবির সরকারের পক্ষ থেকে জানানো হয় তীব্র শব্দ হয়েছিল গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ হয়ে।...
তাড়ুয়ায় ভেসে এলো মৃত ডলফিন

তাড়ুয়ায় ভেসে এলো মৃত ডলফিন

আন্তর্জাতিক
ভোলার চরফ্যাশনের দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনার তাড়ুয়া সমুদ্র সৈকতে ভেসে এসেছে একটি মৃত ডলফিন। মঙ্গলবার বিকালে সমুদ্রের জোয়ারের পানিতে ডলফিনটি ভেসে এসে বালুচরে আটকা পড়ে। পরে বনবিভাগের সদস্যরা পর্যবেক্ষণ শেষে বুধবার সকালে মৃত ডলফিনটি সৈকতের এক পাশে বালিচাপা দেন। গভীর সমুদ্র বন্দরে জেলেদের জালে আটকে ডলফিনটির মৃত্যু হতে পারে বলে বনবিভাগ ধারণা করছে। ঢাল চর রেঞ্জ উপকূলীয় বনবিভাগ কর্মকর্তা টিএম আতিকুর রহমান বলেন, জোয়ারে অর্ধগলিত ডলফিনের মৃতদেহটি তাড়ুয়া সমুদ্র সৈকতে ভেসে আসে। এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে আমাদেরকে খবর দেন। পরে একটি দল ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করি। তিনি আরও বলেন, প্রায় সাড়ে চার ফুট লম্বা ডলফিনটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরে বন কর্মীদের উপস্থিতিতে মৃত ডলফিনটি সৈকতে বালুচাপা দেওয়া হয়।...
তিন ফিলিস্তিনিকে হত্যায় ইসরাইলের নিন্দা ওআইসির

তিন ফিলিস্তিনিকে হত্যায় ইসরাইলের নিন্দা ওআইসির

আন্তর্জাতিক
অধিকৃত পশ্চিমতীরের নাবলুস শহরে মঙ্গলবার ৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যার ঘটনায় ইসরাইলের নিন্দা জানিয়েছে মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি। এক বিবৃতিতে ওআইসি জানিয়েছে, অত্যন্ত পরিকল্পিতভাবে নিরপরাধ ফিলিস্তিনিদের হত্যা করছে ইহুদিবাদী ইসরাইলের সেনারা। খবর আরব নিউজের। সম্প্রতি ইসরাইল আন্তর্জাতিক আইন ও জেনেভা কনভেনশন ভঙ্গ করে চলছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইলকে থামানোর আহ্বান জানিয়েছে ওআইসি। ওই তিন ফিলিস্তিনিকে মঙ্গলবার গুলি করে হত্যা করেছে দখলদার ইসরাইলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পশ্চিম তীরের নাবলুসে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ইসরাইলের নিরাপত্তা বাহিনীর বিশেষ ইউনিট নাবলুসের মাকেফিহতে তিনজনকে গুলি করে। নিহত তিন ফিলিস্তিনি হচ্ছেন- আশরাফ মুবাসালাত, আদাম মাবরোকা, মোহাম্মদ দাখিল। তবে ইসরাইলের পুলিশের দাবি, এ তিনজন জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। তারা নিরাপত্তা বাহিনী...
রাশিয়া-ইউক্রেন সফর শেষে যা জানালেন ম্যাক্রোঁ

রাশিয়া-ইউক্রেন সফর শেষে যা জানালেন ম্যাক্রোঁ

আন্তর্জাতিক
ইউক্রেন সংকটে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। ইউক্রেন ঘিরে রাশিয়া আর উত্তেজনা বৃদ্ধি করবে না বলেও জানিয়েছেন তিনি। ইউক্রেন সীমান্তে রাশিয়া বিপুল সংখ্যক সৈন্য মোতায়েনের পর ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রথম সাক্ষাৎ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। উত্তেজনা নিরসনে সবাইকে নিয়ে পদক্ষেপ নেওয়া যাবে বলেই তার বিশ্বাস। খবর রয়টার্স ও আল জাজিরার। সোমবার বিকালে ম্যাক্রোঁ রাশিয়া সফরে করেন। সন্ধ্যা পর্যন্ত তিনি পুতিনের সঙ্গে বৈঠক করেন। মস্কো থেকে ফরাসি প্রেসিডেন্ট ইউক্রেনে গিয়েছেন।সংকট নিরসনে মধ্যস্থতা করতে ও যুদ্ধ এড়াতে মঙ্গলবার ম্যাক্রোঁ মস্কো থেকে কিয়েভে ছুটে যান তিনি। সেখানে নতুন কোনো ঘোষণা না দিলেও ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছেন, তার আলোচনা সংকটের আরও বিস্তৃতি ঠেকাতে সহায়ক হয়েছে বলেই মনে করছেন তিনি। সোমবার পুতিনের সঙ্গে ফরাসি...
বিদেশি পর্যটকদের জন্য মার্চেই খুলছে মালয়েশিয়ার সীমান্ত

বিদেশি পর্যটকদের জন্য মার্চেই খুলছে মালয়েশিয়ার সীমান্ত

আন্তর্জাতিক
আগামী ১ মার্চ থেকে বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিচ্ছে মালয়েশিয়া। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১ মার্চ থেকে বাইরের বিভিন্ন দেশের যেসব পর্যটক মালয়েশিয়ায় প্রবেশ করবেন- তাদের বেলায় আর থাকছে না বাধ্যতামূলক কোয়ারেন্টিন। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও করোনা মহামারি প্রতিরোধ বিষয়ক সরকারি উপদেষ্টা কমিটি ন্যাশনাল রিকভারি কাউন্সিলের (এনআরসি) প্রধান মুহিউদ্দিন ইয়াসিন মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। ‘এর অর্থ হলো— পর্যটক ও বিনিয়োগকারীরা আবার নিশ্চিন্তে দেশে প্রবেশ করতে পারবেন, এয়ারএশিয়া (মালয়েশিয়ার সরকারি বিমান পরিষেবা সংস্থা) ফের বিনা বাধায় আকাশে উড়বে’- সংবাদ সম্মেলনে বলেন মুহিউদ্দিন ইয়াসিন। করোনা সংক্রমণ ও মহামারি ঠেকাতে ২০২০ সালের মার্চে বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত বন্ধ করেছিল মালয়েশিয়া; কিন্তু তা কতখানি কাজে এসেছে— সে প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক। কারণ মহামারির গত দুই বছরে এ...