Thursday, June 4

আন্তর্জাতিক

মিয়ানমারে সংঘর্ষে সেনাসদস্যসহ নিহত ১৩

মিয়ানমারে সংঘর্ষে সেনাসদস্যসহ নিহত ১৩

আন্তর্জাতিক
চলতি সপ্তাহে মিয়ানমারের শান রাজ্যে বিদ্রোহীগোষ্ঠী রিস্টোরেশন কাউন্সিল অব শান স্টেট (আরসিএসএস) ও মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত ১২ সেনাসদস্য নিহত হয়েছেন। খবর দ্য ইরাবতি। নিহত অপরজন হলেন বিদ্রোহী-গোষ্ঠী রিস্টোরেশন কাউন্সিল অব শান স্টেটের (আরসিএসএস) একজন সদস্য। এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শান রাজ্যের মং কুং এলাকায় গত চারদিনের লড়াইয়ে শত শত মানুষ গ্রাম ছেড়ে পালিয়েছেন। ড্রোন ও আর্টিলারি ঢালসহ মিয়ানমার সেনাবাহিনীর বেশ কিছু অস্ত্র ছিনিয়ে নেয়ার দাবি করেছে আরসিএসএস। আরসিএসএসের মুখপাত্র লে. কর্নেল সাই ওও সংঘর্ষে মিয়ানমার সেনাবাহিনীর সদস্যদের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন। সংঘর্ষে হতাহতের ব্যাপারে তিনি বলেন, আমাদের স্থলবাহিনীর দেয়া তথ্যের সঙ্গে ‘তাই ফ্রিডমের’ তথ্যের তেমন কোনও পার্থক্য নেই। তবে সংঘর্ষে তার দলের এক সৈন্য নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন অং...
উত্তেজনা বাড়িয়ে রাশিয়াকে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র! শঙ্কায় মস্কো

উত্তেজনা বাড়িয়ে রাশিয়াকে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র! শঙ্কায় মস্কো

আন্তর্জাতিক
ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক। চলছে বাকযুদ্ধ আর পাল্টাপাল্টি হুমকি। তারই জের ধরে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুয়ের অভিযোগ, মার্কিন সামরিক বাহিনী দিন দিন রুশ সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে। তিনি বলেন, কেন মার্কিন সামরিক ঘাঁটিগুলো রুশ সীমান্তের দিকে এগিয়ে আনা হচ্ছে তার ব্যাখ্যা দিতে হবে। ইতালির একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে শোইগু বলেন, রুশ সীমান্তে দিকে মার্কিন সেনাদের এই অগ্রসর হওয়াকে মিত্রদের কাজ বলে গণ্য করার সুযোগ নেই বরং মার্কিন আধিপত্য বিস্তারের পদক্ষেপ হিসেবে দেখছে মস্কো। রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, মার্কিন সরকার ইউরোপের দেশগুলোতে যেসব ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে তা সরাসরি ‘ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্স ট্রিটি’র লঙ্ঘন। তিনি বলেন, এসব ব্যবস্থা থেকে রাশিয়ার ভূখণ্ডের দিকে টোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। আমেরিকার পক্ষ ...
রাজনৈতিক চাপে নতিস্বীকার করায় ভারতের লজ্জিত হওয়া উচিত: লর্ড কার্লাইল

রাজনৈতিক চাপে নতিস্বীকার করায় ভারতের লজ্জিত হওয়া উচিত: লর্ড কার্লাইল

আন্তর্জাতিক
রাজনৈতিক চাপের মুখে ভারত যেভাবে নতিস্বীকার করল এবং ৭০ বছর বয়সী একজন পার্লামেন্টারিয়ানের সঙ্গে যে আচরণ করেছে তাতে তাদের লজ্জিত হওয়া উচিত এবং এজন্য তাদের কৈফিয়ত দেয়া উচিত। বললেন, ব্রিটেনের হাউস অব লর্ডসের প্রবীণ সদস্য বিশিষ্ট আইনজীবী লর্ড কার্লাইল। বুধবার রাতে তাকে দিল্লি বিমানবন্দর থেকে ব্রিটেনে ফিরে যেতে বাধ্য করে ভারত সরকার। পরে তিনি ব্রিটিশ এয়ারওয়েজের ফিরতি বিমানে লন্ডনে চলে আসেন। এরপর লন্ডনে স্কাইপিতে কথা বলেন দিল্লির কয়েকটি মিডিয়ার সঙ্গে। সেখানে তিনি বলেন, ভারত সরকারের আচরণে তাদের গণতন্ত্রের প্রতি আমার শ্রদ্ধা চুরমার হয়ে গেছে। শুধুমাত্র রাজনৈতিক চাপে তারা যা করেছে তা খুবই অশোভনীয়। এজন্য তাদের কৈফিয়ত দেয়া উচিত। লর্ড কার্লাইল বলেন, এবিষয়ে পরে তিনি সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য তুলে ধরবেন। ব্রিটেনের হাউস অব লর্ডসের প্রবীণ এই সদস্য আরও বলেন, ৭০ বছর বয়সী একজন পার্লামেন্...
প্রথম মানুষ হিসেবে মঙ্গলে পা রাখবেন ১৭ বছরের কিশোরী

প্রথম মানুষ হিসেবে মঙ্গলে পা রাখবেন ১৭ বছরের কিশোরী

আন্তর্জাতিক
আইসা কার্সন। নাসার ২০৩৩ সালের মিশনে ১৭ বছরের এই কিশোরী প্রথম মানুষ হিসেবে মঙ্গলে পা রাখতে চলেছেন। যুক্তরাষ্ট্রের লুসিয়ানা অঙ্গরাজ্যের এই কিশোরী তাই প্রয়োজনীয় প্রশিক্ষণ নিচ্ছেন এবং নিজেকে প্রস্তুত করছেন। খবর দ্য সান। অনেক আগে থেকেই মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখে আসছেন আইসা কার্সন। বর্তমানে তিনি নাসার সঙ্গে কাজ করছেন। তার মঙ্গলে পা রাখার স্বপ্ন সত্যি করার জন্য সব ধরনের প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। টিন ভোগকে দেয়া এক সাক্ষাতকার আইসা বলেন, আমি তখন ভাবতাম লাল এই গ্রহটা নিশ্চয়ই খুব শীতল। মঙ্গলে প্রথম মানুষ হিসেবে পা রাখার জন্য আমি প্রয়োজনীয় প্রশিক্ষণ নিচ্ছি। নিজের স্বপ্ন পূরণে একটি হাইস্কুলে চারটি ভাষা শিখছেন আইসা। এই কিশোরী বলেন, আমি মঙ্গলগ্রহ নিয়ে বিভিন্ন ভিডিও দেখা শুরু করেছি। আমার রুমে মঙ্গলের একটি বিশাল মানচিত্র আছে। আইসা বলেন, অন্য শিশুরা যা করে আমিও তাই করেছি। ক্যারিয়ার সম্পর্কে আমি আমার মনকে ব...
গুহার ভেতরে যেভাবে বেঁচে ছিল সেই থাই ফুটবলাররা

গুহার ভেতরে যেভাবে বেঁচে ছিল সেই থাই ফুটবলাররা

আন্তর্জাতিক
থাইল্যান্ডের একটি গুহার ভেতরে ১৮ দিন ধরে আটকা থাকার পর ১২ জন কিশোর ফুটবলার এবং তাদের কোচকে উদ্ধার করতে সক্ষম হয় ডুবুরিরা। গত ২৩ জুন নিখোঁজ হওয়ার ৯ দিন পর তাদের সম্পর্কে প্রথম জানা যায়। এতদিন তারা কীভাবে সেখানে বেঁচে ছিল তা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে। বিবিসি বলছে, গত ২৩ জুন তাদের শিডিউল ম্যাচ ছিল। কিন্তু প্রধান কোচ সেটা বাতিল করে অনুশীলনের কথা বলেন। তারা পিতামাতা ও কোচের সঙ্গে পরামর্শ করে সাইকেল চালিয়ে মাঠে যায়। তবে গুহার ভেতরে ঢুকার ব্যাপারে কোনো কথা হয়নি। দিনটি ছিল দলের সদস্য পীরাপাত সম্পিয়াংজাইয়ে ১৬তম জন্মদিন। আর সেটা উদযাপন করার জন্য স্থানীয় বাজার থেকে ৭০০ বাথেরও (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮০০ টাকা) বেশি টাকা দিয়ে খাবার কেনে। এরপর তারা সহকারী কোচ একাপল চানতাওংকে অনুরোধ করে। বিবিসি বলছে, খেলোয়াড়রা ছিল খুবই উৎসাহী। শারীরিকভাবে শক্তিশালী এবং নিজেদের মধ্যে ছিল খুবই ভালো সম্পর্ক।...
মিয়ানমারে ভূমিকম্পের আঘাত

মিয়ানমারে ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক
মিয়ানমারের দক্ষিণ উপকূলের কাছে আজ বৃহস্পতিবার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.০। আবহাওয়া বিভাগ এ কথা জানিয়েছে। স্থানীয় সময় সকাল ৯টা ১০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। খবর সিনহুয়ার। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ইয়াঙ্গুনের কবা আয়ি ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ২৫৯ কিলোমিটার দক্ষিণপশ্চিমে। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানা যায়নি।...
ট্রাম্পের খোঁচার উত্তর দিলেন মের্কেল

ট্রাম্পের খোঁচার উত্তর দিলেন মের্কেল

আন্তর্জাতিক
রাশিয়ার কাছে জার্মানি পুরোপুরি বন্দী বলে খোঁচা দিয়েছিলেন আমেরিকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পাল্টা উত্তরে জার্মানির চ্যাঞ্চেলর বলেছেন, সোভিয়েত নিয়ন্ত্রিত পূর্ব জার্মানিতেই বেড়ে উঠেছেন তিনি। বুধবার ন্যাটোর সম্মলনে এসেই প্রথম বিবৃতিতে মের্কেল বলেন, বর্তমান ঘটনাগুলোর প্রেক্ষিতে আমি বলতে চাই জার্মানির একটি অংশ একসময় সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া) নিয়ন্ত্রণ করতো। আমি তার সাক্ষী। আমি খুব খুশি কারণ ফেডারেল রিপাবলিক জার্মানি স্বাধীনতার চেতনায় ঐক্যবদ্ধ। রাশিয়ার কাছ থেকে সিংহভাগ গ্যাস আমদানি করে জার্মানি। সেদিকে ইঙ্গিত করে ন্যাটোর সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেছিলেন, জার্মানি রাশিয়ার কাছে বন্দী। আমি মনে করি ন্যাটোর এদিকে নজর দেয়া উচিত। জার্মানিকে পুরোপুরিভাবে রাশিয়া নিয়ন্ত্রণ করে। ট্রাম্পের নাম উল্লেখ না করে মের্কেল ওই বিবৃতিতে আরও বলেন, 'আমি জার্মানির সেই অংশে বড় ...
খালেদা জিয়ার আইনজীবী কার্লাইলকে ঢুকতেই দিলো না ভারত

খালেদা জিয়ার আইনজীবী কার্লাইলকে ঢুকতেই দিলো না ভারত

আন্তর্জাতিক
বিএনপি নেত্রী খালেদা জিয়ার ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইলকে দিল্লী বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে বলে জানা গেছে। খবর বিবিসি বাংলার। জানা যায়, কার্লাইল বুধবার গভীর রাতে দিল্লী বিমানবন্দরে এসে পৌঁছান। তখন ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে জানায় যে, ভারত সরকার তার ভিসা প্রত্যাহার করেছে। এরপর তাকে দিল্লীর বিমানবন্দর থেকেই লন্ডনের ফিরতি ফ্লাইটে তুলে দেয়া হয়। এ ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বৃহস্পতিবার দিল্লীতে একটি পাঁচতারা হোটেলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু এখন লর্ড কার্লাইলের সেই সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে বলে তার মিডিয়া টিম থেকে জানানো হয়েছে। খালেদা জিয়ার ব্রিটিশ এই আইনজীবী লর্ড কার্লাইলের দিল্লী সফর নিয়ে বাংলাদেশ সরকার ভারতের কাছে তীব্র আপত্তি জানিয়ে আসছিল। দিল্লী ফরেন করেসপন্ডেন্টস ক্লাব তার শুক্রবারে...
বাচ্চাদের ঘুম ভালো হয় যে খাবার খেলে

বাচ্চাদের ঘুম ভালো হয় যে খাবার খেলে

আন্তর্জাতিক, লাইফস্টাইল
নতুন এক গবেষণায় জানা গেছে, শিশুর বয়স তিনমাস হবার পর থেকেই মায়ের বুকের দুধের পাশাপাশি শক্ত খাবার দিলে তাদের ঘুম ভালো হয়। খবর বিবিসি অনলাইন। সাধারণত ছয় মাস বয়সের পর শিশুদের বুকের দুধের পাশাপাশি অন্যান্য খাবার দিতে বলা হয়। কিন্তু জেএএমএ পেডিয়াট্রিকস জার্নালে প্রকাশিত এই গবেষণায় বলা হয়, ছয় মাসের আগেই শক্ত খাবার দিলে মা ও শিশু উভয়েই উপকৃত হয়। শিশুরা বেশি সময় ঘুমায় এবং মায়েদের জীবনের মান উন্নত হয়। লন্ডনের কিং’স কলেজ এবং সেইন্ট জর্জে’স ইউনিভার্সিটি ১,৩০৩টি তিন মাস বয়সী শিশুর ওপর গবেষণা করে। তাদেরকে দুইটি দলে ভাগ করা হয়। প্রথম দলটিকে ছয় মাস পর্যন্ত শুধুই বুকের দুধ পান করানো হয়। অন্যদেরকে তিন মাস বয়স থেকে বুকের দুধের পাশাপাশি অন্য খাবারও দেওয়া হয়। ফলাফলে দেখা যায়, যেসব শিশু তিনমাস বয়স থেকে অন্য খাবার খায় তারা- লম্বা সময় ঘুমায় ঘন ঘন ঘুম ভাঙে না অন্যদের তুলনায় ঘুমের সমস্যা কম হয় তাদের (যেম...
‘মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলবে ইরান’

‘মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলবে ইরান’

আন্তর্জাতিক
ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি বলেছেন, আসন্ন মার্কিন নিষেধাজ্ঞা তার দেশের জন্য 'কঠিন পরিস্থিতি' তৈরি করা সত্ত্বেও ইরানি জনগণ আমেরিকার এই 'অর্থনৈতিক যুদ্ধের' বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলবে। স্থানীয় সময় মঙ্গলবার তেহরানে এক অনুষ্ঠানে বলেন, আমেরিকার অর্থনৈতিক যুদ্ধ আমাদের জন্য নতুন ও কঠিন পরিস্থিতি তৈরি করবে। কিন্তু আমরা এ যুদ্ধের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে রুখে দাঁড়াব। জাহাঙ্গিরি বলেন, আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে গেলেও এতে স্বাক্ষরকারী বাকি পক্ষগুলো সমঝোতা মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু তেহরান তাদের কাছ থেকে এ ব্যাপারে বাস্তবসম্মত পদক্ষেপ আশা করছে। ইউরোপীয় দেশগুলো ইরানকে পরমাণু সমঝোতায় ধরে রাখার আহ্বান জানানোর পর তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী মাসে আমেরিকার নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পরও ইরান যাতে পরমাণু সমঝোতায় বর্ণিত অর্থনৈতিক স...