Thursday, June 4

আন্তর্জাতিক

বাংলাদেশে এসে আম খেতে চেয়েছিলেন ম্যান্ডেলা, কিন্তু…

বাংলাদেশে এসে আম খেতে চেয়েছিলেন ম্যান্ডেলা, কিন্তু…

আন্তর্জাতিক
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার শততম জন্মবার্ষিকী পালিত হচ্ছে ১৮ জুলাই। দিনটি নেলসন ম্যান্ডেলা দিবস বলে ঘোষণা করেছে জাতিসংঘ। নোবেল পুরস্কার বিজয়ী ম্যান্ডেলা বাংলাদেশে এসেছিলেন ১৯৯৭ সালের ২৫ মার্চ। বাংলাদেশের স্বাধীনতার রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ম্যান্ডেলাসহ আমন্ত্রণ জানানো হয়েছিল ফিলিস্তিনি প্রয়াত প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত ও তুরস্কের প্রেসিডেন্ট সুলেমান ডেমিরেলকে। সেটাই ছিল বাংলাদেশে ম্যান্ডেলার প্রথম এবং শেষ সফর। ফিলিস্তিন ও তুরস্কের দুই নেতার সঙ্গে দক্ষিণ আফ্রিকার তৎকালীন প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা বাংলাদেশে আসেন ১৯৯৭ সালের ২৫ মার্চ সকালে। তিনদিনের সেই সংক্ষিপ্ত সফরে তিনি ছিলেন ঢাকায় তখনকার হোটেল শেরাটনে, যা এখন হোটেল ইন্টারকন্টিনেন্টাল হিসেবে পরিচিত। বণর্বাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ২৭ বছর কারাবাস করেছেন ম্যান্ডেলা। সাবেক রাষ্ট্রদূত মো...
মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ মেনে নিলেন ট্রাম্প

মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ মেনে নিলেন ট্রাম্প

আন্তর্জাতিক
২০১৬ সালের মার্কিন নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছিল বলে গোয়েন্দা সংস্থার বক্তব্য মেনে নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প- যদিও মাত্র একদিন আগেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অভিযোগটি নাকচ করে দিয়েছিলেন। তিনি বলছেন, সোমবারের বক্তব্যে তিনি ভুল বলেছিলেন। আসলে তিনি বলতে চেয়েছিলেন, রাশিয়া ওই নির্বাচনে ভূমিকা রেখেছে, সেটা মনে না করার কোন কারণ নেই। সর্বশেষ বক্তব্যে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর ওপর তার পূর্ব বিশ্বাস ও সমর্থন রয়েছে। যদিও তিনি ভ্লাদিমির পুতিনের নিন্দা জানাবেন কিনা, সেই প্রশ্নের কোন জবাব দেননি ট্রাম্প। তখন তিনি কি বলেছিলেন? ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর একজন সাংবাদিক জানতে চান, ২০১৬ সালের মার্কিন নির্বাচনে কোন ধরনের ভূমিকা থাকার অভিযোগ অস্বীকার করেছেন প্রেসিডেন্ট পুতিন। যদিও সব মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জ...
আন্তর্জাতিক বিচার আদালতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের মামলা

আন্তর্জাতিক বিচার আদালতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের মামলা

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের মামলা দায়েরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে আন্তর্জাতিক বিচার আদালত। ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য জবাবদিহি করতেই এ মামলা দায়ের করা হয়েছে বলে আদালত জানিয়েছেন। খবর পার্সটুডের। তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন মুখপাত্র দাবি করেছেন, ইরানের এ মামলার কোনও গুরুত্ব নেই। আদালতে এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে বলে তিনি জানিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ মামলা দায়েরের বিষয়টি ঘোষণা করার একদিন পর মঙ্গলবার আন্তর্জাতিক বিচার আদালত এটি নিশ্চিত করলো। এর আগে সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ আন্তর্জাতিক বিচার আদালতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তেহরানের বিরুদ্ধে নতুন করে একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করার কারণে ইরান এ পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি । তিনি এ...
এবার প্লেন চালাবে সৌদি নারীরা

এবার প্লেন চালাবে সৌদি নারীরা

আন্তর্জাতিক
নারীদের অবাধ স্বাধীনতার পথ ফের প্রশস্ত করছে সৌদি আরব। এর অংশ হিসেবে সৌদি নারীরা এবার প্লেন চালাতে পারবে। দীর্ঘদিনের ড্রাইভিং নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পর এবার প্লেনের ককপিটে বসতে যাচ্ছেন সৌদি নারীরা। সৌদি আরবের একটি ‘ফ্লাইট স্কুল’ দেশটির নারীদের প্লেন চালানোর প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে। খবর খালিজ টাইমস। এর আগে দেশটির ট্রাফিক অধিদফতর নারীকে ড্রাইভিং লাইসেন্স প্রদান করেছে। সৌদি আরবকে বলা হয়, কট্টোর রক্ষণশীল দেশ। কিন্তু সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দেশে ব্যাপক সংস্কার অভিযান চালাচ্ছেন। এরমধ্যে অন্যতম নারীদের ড্রাইভিং লাইসেন্স প্রদান তার এই সংস্কার কার্যক্রমেরই অংশ। অথচ বছর খানেক আগেও ভাবা সম্ভব ছিল না মেয়েরা দেশটিতে গাড়ি চালাতে পারবেন। এখন আবার প্লেন চালাবে!...
ট্রাম্প-পুতিনের সংবাদ সম্মেলন থেকে বের করে দেয়া হলো আমেরিকান সাংবাদিককে

ট্রাম্প-পুতিনের সংবাদ সম্মেলন থেকে বের করে দেয়া হলো আমেরিকান সাংবাদিককে

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সংবাদ সম্মেলন থেকে জোর করে এক আমেরিকান সাংবাদিককে বের করে দেয়া হয়েছে। ‘পরমাণু অস্ত্র নিষেধাজ্ঞা চুক্তি’র একটি কপি দেখানোয় ওয়াশিংটন ডিসির ‘দ্য ইনস্টিটিউট ফর পাবলিক অ্যাকিউরেসি’র কমিউনিকেশনস ডিরেক্টর এবং দ্য ন্যাশন ম্যাগাজিনের সাংবাদিক স্যাম হুসেইনিকে বের করে দেয়া হয়। একটি ভিডিওতে দেখা যায়, সোমবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিনকিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ট্রাম্প ও পুতিন পৌঁছানোর আগে তাকে সম্মেলন কক্ষ থেকে কয়েকজন নিরাপত্তাকর্মী বের করে দিচ্ছে। এদিকে সংবাদ সম্মেলনটি কভার করতে হুসেইনির জন্য প্রেস অনুমোদন নেয়া হয়েছিল বলে দ্য ন্যাশনের মুখপাত্র কেইটলিন গ্র্যাফ নিশ্চিত করেছেন। তিনি বলেন, যখন কিনা প্রশাসন একের পর এক গণমাধ্যমে তুচ্ছ-তাচ্ছিল্য করছে, তখন হুসেইনিকে জোর করে সংবাদ সম্মেলন থেকে বের করে দেয়া আমা...
ভারতে পতিতাবৃত্তির দায়ে বাংলাদেশি নারীর ৩ বছরের জেল

ভারতে পতিতাবৃত্তির দায়ে বাংলাদেশি নারীর ৩ বছরের জেল

আন্তর্জাতিক
অবৈধভাবে ভারতে বসবাস ও দেহ ব্যবসা চালানোর অভিযোগ এক বাংলাদেশি নারীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির মহারাষ্ট্রের থানে জেলা আদালত। শিমু ওরফে মুসকান মসুদ গাজি নামে ২৪ বছর বয়সী ওই নারী ঢাকার বাসিন্দা। গত সপ্তাহে শিমুকে দোষী সাব্যস্ত করে থানে জেলা আদালতের সহকারী দায়রা বিচারক এস.এ.সিনহা। তাঁর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির প্রিভেনশন অফ ইমমরাল ট্রাফিকিং অ্যাক্টের ৪ ও ৫ নম্বর ধারা এবং ১৯৪৬ সালের ১৪ (এ) ফরেনারস অ্যাক্ট অনুযায়ী দোষী সাব্যস্ত করা হয়। সেই সাথে ১২ হাজার রুপি জরিমানাও করা হয় ওই বাংলাদেশি নারীকে। কারাদন্ড শেষে ওই নারীকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে ২০১৭ সালের ১৮ নভেম্বর থানে জেলার কোপরি থেকে আটক করা হয় ওই নারীকে। যদিও রাষ্ট্রপক্ষের আইনজীবী শিল্পা তলহর ওই বাংলাদেশি নারীকে সর্বোচ্চ শাস্তির আবেদ...
ব্রিটিশ প্রধানমন্ত্রীকে যে নিষ্ঠুর পরামর্শ দিয়েছেন ট্রাম্প

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে যে নিষ্ঠুর পরামর্শ দিয়েছেন ট্রাম্প

আন্তর্জাতিক
ক্ষমতাগ্রহণের পর প্রথমবার ব্রিটেন সফরে এসেই নানা বিতর্কের জন্ম দিয়েছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে এবার জানিয়েছেন, গত সপ্তাহে ওই সফরের সময় ট্রাম্প তাকে একটি নিষ্ঠুর পরামর্শ দেন। রবিবার বিবিসির অ্যান্ডু মারের শোতে তেরেসা বলেন, ট্রাম্প আমাকে বলেন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দরকষাকষিতে যাওয়ার প্রয়োজন নেই। সোজা গিয়ে মামরা করে দেন। আগামী বছর ইউরোপীয় ইউয়নিয়ন থেকে চূড়ান্তভাবে বেরিয়ে যাচ্ছে ব্রিটেন। সে জন্য বাণিজ্য, অর্থনীতিসহ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিভিন্ন বিষয়ে দরকষাকষি চলছে ব্রিটেনের। সেদিকেই ইঙ্গিত করে ট্রাম্প ওই পরামর্শ দেন তেরেসাকে। তবে সেই উপদেশ ভালোভাবে নেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি ওই উপদেশকে 'অনেক বেশি নিষ্ঠুর' বলে মন্তব্য করেছেন। সূত্র: সিএনএন ...
৪৭০ কোটি ডলার ক্ষতিপূরণ, আপিল করবে জনসন অ্যান্ড জনসন

৪৭০ কোটি ডলার ক্ষতিপূরণ, আপিল করবে জনসন অ্যান্ড জনসন

আন্তর্জাতিক
মার্কিন বহুজাতিক কোম্পানি জনসন অ্যান্ড জনসন (জে অ্যান্ড জে) তাদের বিরুদ্ধে ৪৭০ কোটি ডলার ক্ষতিপূরণের রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে। যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ২২ জন নারী অভিযোগ করেছেন, তাদের জরায়ু ক্যানসারের পেছনে জনসন অ্যান্ড জনসন অ্যাসবেস্টস-দূষিত পাউডার দায়ী। খবর রয়টার্সের। কয়েকজন আইন বিশেষজ্ঞ বলছেন, যদিও মিসৌরিতে আগে কয়েকটি মামলায় আপিল করে জিতেছে জনসন অ্যান্ড জনসন। তবে বৃহস্পতিবার সেন্ট লুইসের সার্কিট কোর্ট যে রায় দিয়েছেন সেটির বিরুদ্ধে আপিল করতে বেশ কাঠখড় পোহাতে হবে বিশ্বখ্যাত কসমেটিকস সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে। জনসন অ্যান্ড জনসনের একজন আইনজীবী জন বেইসনার বলেছেন, আমাদের একটি বড় সমস্যা হবে, কোনটির বিরুদ্ধে আপিল করবো সেটির অগ্রাধিকার ঠিক করা। ওই রায়ের পর এক বিবৃতিতে জে অ্যান্ড জে তাদের অবস্থান জানিয়ে বলেছে, তাদের পণ্যে কখনও অ্যাসবেস্টসের দূষণ ঘটেনি এবং তা...
ট্রাম্পের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন রানী এলিজাবেথ!

ট্রাম্পের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন রানী এলিজাবেথ!

আন্তর্জাতিক
বিভিন্ন রাষ্ট্রপ্রধান ব্রিটেন সফরে গেলে অবশ্যই রানী এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করেন। নির্দিষ্ট রাজকীয় নিয়ম বা প্রটোকল মেনে তবেই রাষ্ট্রপ্রধানরা রানীর সঙ্গে সাক্ষাৎ করেন। কিন্তু সেই রাষ্ট্রপ্রধান যদি হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে কোন নিময় বা প্রটোকলই যে গ্রাহ্য হবে না তা সর্বজনবিদিত। সমস্ত নিয়ম ভেঙে বিতর্কের মধ্যে থাকাই যার একমাত্র লক্ষ্য, এবারেও যেন তাই করলেন ট্রাম্প। চারদিনের ব্রিটেন সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া গত শুক্রবার উইন্ডসোর ক্যাসেলে রানী এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করতে যান। সাক্ষাৎ পর্বের শুরু থেকেই নিয়ম বিরুদ্ধ কাজ করতে শুরু করেন ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম জানায়, প্রবল গরমের মধ্যে ৯২ বছরের রানি এলিজাবেথকে ঠাঁয় দাঁড় করিয়ে রাখেন মার্কিন প্রেসিডেন্ট। জানা গেছে, ট্রাম্প দম্পতিকে স্বাগত জানানোর জন্য একটি ছাতার নিচে অনেকক্...
মিয়ানমারে খনিধসে নিহত ১৫, আহত প্রায় অর্ধশত

মিয়ানমারে খনিধসে নিহত ১৫, আহত প্রায় অর্ধশত

আন্তর্জাতিক
মিয়ানমারের উত্তরাঞ্চলীয় অস্থিতিশীল কাচিন প্রদেশে এক ভূমিধসের ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। স্থানীয় একজন কর্মকর্তা বলেছেন, হপাকান্ত পান্না খনি এলাকায় শনিবার ওই ভূমিধসে আরও ৪৫ জন আহত হয়েছেন। খবর আনাদোলু এজেন্সি, আইউইটনেস নিউজের। হপাকান্ত শহরের প্রশাসক কিয়া সয়ার অং বলেছেন, শ্রমিকরা পান্না খনিতে মূল্যবান খনিজ আহরণের সময় ভূমি ধসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি জানিয়েছেন, লোন খিন এলাকায় ওই খনি থেকে ১৫টি মৃতদেহ ও ৪৫ জনকে আহত অবস্থায় উদ্ধারের পর উদ্ধারকাজ স্থগিত করা হয়েছে। পরে আহতদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অং বলেন, আমরা বিকেল সাড়ে ৫টার দিকে উদ্ধার অভিযান বন্ধ করে দিয়েছি। তবে রোববার আবারও উদ্ধার অভিযান শুরু হবে। কেউ নিখোঁজ থাকলে তাদের খোঁজ দিতে স্থানীয়দের প্রতিও আহ্বান জানান অং। তিনি বলেন, দুর্ঘটনার শিকার খনিশ্রমিকরা কোনও কোম্পানির হয়ে কাজ ...