Saturday, June 13

ইসলাম

মহানবীর প্রিয় রঙের কার্পেট বিছানো হলো মসজিদে নববীতে

মহানবীর প্রিয় রঙের কার্পেট বিছানো হলো মসজিদে নববীতে

ইসলাম
মদিনায় অবস্থিত মসজিদে নববীর চত্বরে থাকা লাল কাপের্টগুলো তুলে মহানবী হযরত মোহাম্মদ(সঃ) এর প্রিয় সবুজ রঙের কার্পেট বিছানো হয়েছে। এই কার্পেটগুলোর ওপর নামাজ পড়েন মুসল্লিরা। নতুন রঙে সাজাতে মসজিদে নববীতে ব্যবহার করা হয়েছে ১২ হাজার কার্পেট। এই কার্পেটগুলো সৌদি আরবেই তৈরি করা হয়েছে। মুসল্লিদের কথা চিন্তা করে নতুন কার্পেটগুলো বেশ আরামদায়ক করে বানানো হয়েছে। কার্পেটগুলোর বিশেষত্ব হলো এগুলো বেশ পাতলা। কিন্তু অনেক শক্ত। এগুলোতে প্রচুর পরিমাণে উন্নতমানের উল ব্যবহার করা হয়েছে। যা ধোয়ার পরও নষ্ট হবে না। ১২ হাজার কার্পেটের সবগুলোতে একটি করে ইলেকট্রিক চিপ বসানো হয়েছে। যেখানে এগুলোর উৎপাদন, ব্যবহার ও কখন ধোয়া হয়েছে সবকিছু জানা যাবে। তাছাড়া ইলেকট্রিক চিপে থাকা ডাটার মাধ্যমে কোন কার্পেট কোথায় ছিল সেটিও জানা যাবে।...
পবিত্র রজব মাসে মহানবীর (সা.) আমল

পবিত্র রজব মাসে মহানবীর (সা.) আমল

ইসলাম
আজ মঙ্গলবার, পবিত্র রজব মাসের ৬ তারিখ। রজব মাসে বিশ্বনবী (সা.) বিশেষ নফল ইবাদতে রত হতেন আর অনেক বেশি নফল রোজা রাখতেন। পবিত্র কুরআনে যে চারটি মাসকে সম্মানিত বলে আখ্যায়িত করা হয়েছে, মাহে রজব তার একটি। আরবি সপ্তম মাস রজব। হাদিসে এসেছে, হজরত আবু বাকরা (রা.) বর্ণনা করেন, মহানবী (সা.) বলেছেন, ১২ মাসে বছর। তার মধ্যে চারটি মাস সম্মানিত। তিনটি মাস ধারাবাহিক আর তা হচ্ছে- যিলক্বদ, যিলহজ, মহররম আর চতুর্থ মাসটি হল-রজব, যা জুমাদাল উখরা ও শা’বান মাসের মধ্যবর্তী মাস (সহিহ বোখারি)। অন্যান্য মাসের মতো রজব মাসের জন্য বিশেষ কিছু নফল আমল রয়েছে, যা আমল করলে আমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করতে পারি এবং জান্নাত লাভের পথ সুগম হবে। হাদিস পাঠে জানা যায়, যখন রজব মাস শুরু হত, তখন মহানবী (সা.) দুই হাত তুলে এ দোয়া পাঠ করতেন এবং সাহাবাদের পড়তে বলতেন, ‘আল্লাহুম্মা বারিক লানা ফি রজবাও ওয়া শাবানা ও...
সৌদি আরবে প্রতি ঘণ্টায় ৭ ডিভোর্স

সৌদি আরবে প্রতি ঘণ্টায় ৭ ডিভোর্স

ইসলাম, এক্সক্লুসিভ, লাইফস্টাইল
সৌদি আরবে প্রতি ঘণ্টায় সাতটি বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটছে। দেশটির পরিসংখ্যান কর্তৃপক্ষের বরাত দিয়ে গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে দেশটিতে নজিরবিহীন বিচ্ছেদের ঘটনা ঘটেছে। দেশটিতে প্রতি ঘণ্টায় সাতটি বিচ্ছেদের ঘটনা ঘটে অর্থাৎ সেখানে প্রতি ১০টি বিয়ের অন্তত তিনটি ভেঙে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে পাওয়া নথিতে জানা গেছে, ২০২০ সালের শেষ কয়েক মাসে দেশটিতে ৫৭ হাজার পাঁচশর বেশি বিচ্ছেদের ঘটনা ঘটেছে। ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে বিচ্ছেদের হার বেড়েছে ১২ দশমিক সাত শতাংশ। ওই নথিতে আরও বলা হয়েছে, সৌদি আরবে গত দশ বছরে, বিশেষ করে ২০১১ সালের পর থেকে বিচ্ছেদের হার উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। ২০১০ সালে দেশটিতে মাত্র ৯ হাজার ২৩৩টি বিচ্ছেদের ঘটনা ঘটেছিল। কর্তৃপক্ষ আরও জানান, ২০১১ সালে বিবাহবিচ্ছেদের প্রায় ৩৪ হাজার ঘটনা রেকর্ড করা হয়েছিল। গত দশ বছরে ব...
রাতে ঘুমানোর আগে সুরা আল–মুলক পড়ুন

রাতে ঘুমানোর আগে সুরা আল–মুলক পড়ুন

ইসলাম
আল–কোরআনে সুরা আল–মুলক নামের একটি স্বতন্ত্র সুরা আছে। এটি ৬৭ নম্বর সুরা। এ সুরা পাঠের সীমাহীন ফজিলত রয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোরআনে এমন একটি সুরা আছে, যার মধ্যে ৩০টি আয়াত রয়েছে, যা তার পাঠকারী ব্যক্তির জন্য সুপারিশ করবে এবং তাঁকে ক্ষমা করে দেওয়া হবে। আল–কোরআনে সুরা আল–মুলক নামের একটি স্বতন্ত্র সুরা আছে। এটি ৬৭ নম্বর সুরা। এ সুরা পাঠের সীমাহীন ফজিলত রয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোরআনে এমন একটি সুরা আছে, যার মধ্যে ৩০টি আয়াত রয়েছে, যা তার পাঠকারী ব্যক্তির জন্য সুপারিশ করবে এবং তাঁকে ক্ষমা করে দেওয়া হবে। আর সেটি হলো “তাবারাকাল্লাজি বিয়াদিহিল মুলকু (সুরা মুলক)।’” (সুনানে আত-তিরমিজি ২৮৯১)। প্রতি রাতে (রাতের যেকোনো সময়) সুরা মুলক তিলাওয়াত করা গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। আত-তিরমিজি শরিফের ২৮৯২ নম্বর হাদিস অনুযায়ী, রাসুলুল্লাহ (সা.) ‘আলিফ লাম মিম তানজিলুল কিতাব’ (সুরা আস-সাজদা)...
স্ত্রী সহবাসের সুন্নাত নিয়ম

স্ত্রী সহবাসের সুন্নাত নিয়ম

ইসলাম, এক্সক্লুসিভ
#স্ত্রী_সহবাসের_সুন্নাত_নিয়ম,,⁉ ,,,,,,----------🌹💞🌹---------,,,,,, অনেকে স্ত্রীর সাথে সুন্নাত তরিকায় কি কিভাবে সহবাস করবো জানতে চেয়েছেন সে জন্য অনেকেরই দরকারী মনে করে পোষ্ট লেখলাম। কেননা ইসলামি যৌন বিজ্ঞান সম্পর্কে বর্তমান সমাজের অনেকই অজ্ঞ! যেগুলির কারনে মানুষ অহরহ পাপ না জেনে পাপ কাজ করছে। সঠিক মাত্রা ও ব্যবহার পদ্ধতি না জানার কারনে তৈরি হচ্ছে নানাবিধ যৌন রোগ যার কারনই অামাদের গোপন থেকে যায়। যাই হোক মুল কথায় ফিরছি। সহবাসের সঠিক নিয়ম হলো স্ত্রী নিচে থাকবে আর স্বামী ঠিক তার উপরি ভাবে থেকে সহবাস করবে। মহান আল্লাহ তায়ালা সহবাসের নিয়ম এভাবেই সুরা অারাফের ১৮৯ নম্বর অায়াতে বলেছেন فَلَمَّا تَغَشَّاهَا حَمَلَتْ حَمْلاً خَفِيفًا فَمَرَّتْ بِهِ فَلَمَّا أَثْقَلَت دَّعَوَا اللّهَ رَبَّهُمَا لَئِنْ آتَيْتَنَا صَالِحاً لَّنَكُونَنَّ مِنَ الشَّاكِرِينَ ( অতঃপর পুরুষ যখন নারীকে আবৃত ...
ধর্ম অবমাননার অভিযোগে তাহেরীর বিরুদ্ধে মামলা

ধর্ম অবমাননার অভিযোগে তাহেরীর বিরুদ্ধে মামলা

ইসলাম, ক্রাইম, বাংলাদেশ
বহুল আলোচিত-সমালোচিত বক্তা ও ‘দাওয়াতে ঈমানী বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ গিয়াস উদ্দিন আত তাহেরীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। আজ সোমবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আস সামছ জগলুল হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য মো. ইব্রাহিম খলিল। ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৮ ও ৩১ ধারায় মামলাটি হয়েছে। মামলার বাদী ইব্রাহিম খলিল বিবরণীতে লিখেছেন, আসামি একজন ভণ্ড। তিনি নিজেকে মুফতি দাবি করলেও ইসলাম সম্পর্কে তার জ্ঞান নিয়ে সন্দেহ আছে। ওয়াজ মাহফিলে আসামি ভক্তদের দিয়ে নেচে গান গাওয়া শুরু করেন। তার ওয়াজে ইসলামকে ব্যঙ্গ করা হচ্ছে বলেও বাদী অভিযোগ করেন। ...
ইমাম ও খতিব আলহাজ্ব মুফতি মাওলানা ইউসুফ নুরি সাহেব ইন্তেকাল করেছেন

ইমাম ও খতিব আলহাজ্ব মুফতি মাওলানা ইউসুফ নুরি সাহেব ইন্তেকাল করেছেন

ইসলাম
নারায়ণগঞ্জের ঐতিহ্য বাহি ফকিরটোলা শাহী জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব আলহাজ্ব মুফতি মাওলানা ইউসুফ নুরি সাহেব(৮৫) গত ২০ই আগষ্ট ১০ ই মহরম, শুক্রবার সকাল ১০.৩০ মিনিটে বার্ধক্য জনিত সমস্যায় মরহুমের ঢাকাস্হ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন, (ইন্নাইলাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন) পরে আছর পূর্বে ৪.৩০মিনিটে মরহুমের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মরহুম ইউসুফ নুরি সাহেবের তার জীবদ্দশায় একজন প্রকৃত সুন্নি আলেম ছিলেন, রাসুলুল্লাহ (সা:) প্রেমী ও কাদরীয়া তরিকার অনুসারী ছিলেন,ওনি ইউনানী হেকিমি চিকিৎসক ছিলেন, মরহুমের পরিবার, ছেলে মেয়ে আত্মীয় সজন রেখে গেছেন, অসংখ্য ভক্ত অনুসারী ও শুভাকাঙ্ক্ষী ছিল। নারায়ণগঞ্জের ফকির টোলা জামে মসজিদের দীর্ঘ ৪০ বছর ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছেন, ১৯৯৫ ইং সালে ডিবি ভিসায় পরিবারের সদস্যদের নিয়ে আমেরিকায় বসবা...
প্রকাশিত  হলো স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র “নূর”

প্রকাশিত হলো স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র “নূর”

ইসলাম, এক্সক্লুসিভ, বিনোদন
স্বদেশ টিভির অফিসিয়াল ইউটিউব www.youtube.com/swadeshtv চ্যানেল গতকাল প্রকাশিত হয়েছে আরজে সাইমুর প্রযোজিত এবং শেখ সাদী পরিচালিত "নূর"। প্রযোজক আরজে সাইমুর রহমান সাথে কথা বললে তিনি জানান ; সামাজিক দায়বদ্ধতা থেকে কাজটা করেছি, পবিত্র মাহে রমজান নিয়ে শিক্ষনীয় ম্যাসেজ আছে আমাদের এই প্রজেক্ট এ। আর ভাল কাজের সাথে থাকতে সব সময় ভাল লাগে আর তাই রায়হান যখন গল্প আমার সাথে শেয়ার করে আমি একবাক্যে এই প্রজেক্টে বিনিয়োগ করতে রাজি হয়ে যায়। আর বাকীটা আপনাদের বিবেচনা। পরিচালকের সাথে কথা বলে জানা যায়, "আমাদের সমাজের টুকরো কিছু গল্প নিয়ে বানানো হয়েছে নূর। সামাজিক জীব হিসাবে আমাদের অবশ্যই একে অন্যের পাশে দাঁড়ানো উচিত, যা আমরা অনেকেই ভুলে যায়। আর তাই সবাইকে এই ম্যাসেজ দেবার জন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। আশাকরি সবার ভাল লাগবে। উল্লেখ্য, কঠোর লকডাউনে কঠোর বিধিনিষেধ মেনে নিরমান করা হয়েছে নূর। অভিনেতা হারুন ...
ফ্রেন্ডস ভিউ কুরআনের ধ্বনি ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

ফ্রেন্ডস ভিউ কুরআনের ধ্বনি ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

ইসলাম, এক্সক্লুসিভ
ফ্রেন্ডস ভিউ কুরআনের ধ্বনি ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত! গতকাল সফল ভাবে সম্পন্ন হয়েছে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা “ফ্রেন্ডস ভিউ কুরআনের ধ্বনি “। ৭ ই মে শুক্রবার বিকেলে গুলশান স্পেক্টা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। বিচারক হিসেবে ছিলেনঃ-বিশ্বজয়ী হাফেজ নাজমুস ও আব্দুল আল – মামুন। অতিথি বিচারক হিসেবে ছিলেনঃ- কারী নাজমুল হাসান ও মৌলানা মাহমুদউল্লাহ। উপস্থাপনায় ছিলেনঃ-ইয়াচিন হাইদার। এই প্রতিযোগিতা ১ম স্থান অর্জন করেছে হাফেজ মাহমুদুল হাসান,২য় হাফেজ নর আলম,৩য় আব্দুল্লাহ ইবনে রেজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হারুনর রশীদ (সি আই পি),আবু সায়েম শাহিন (সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ), বি এম এ রফিক ( উপদেষ্টা ফ্রেন্ডস ভিউ) রবি চৌধুরী ( চেয়ারম্যান ফ্রেন্ডস ভিউ) অনুষ্ঠান পরিচালনায় ছিলেনঃ- সিরাজুল ইসলাম রুবেল ( এম ডি ফ্রেন্ডস ভিউ)। মিডিয়া পার্টনারঃ- এশিয়ান টেলিভিশন ও স্বদেশ...
মিরপুরে  আলুর উপর আল্লাহু লেখা

মিরপুরে আলুর উপর আল্লাহু লেখা

ইসলাম, এক্সক্লুসিভ, বাংলাদেশ
নিউজ ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুর: সাবেক বিজিবি কর্মকর্তা মিরপুর নিবাসী মোঃ আব্দুল বাসেদের বাসায় আজ বৃহস্প্রতিবার রাতে আলুর উপর আল্লাহু লেখা দেখা যাই। তার ছেলে বিনোদন সাংবাদিক মারুফ সরকার এ তথ্য জানান। মারুফ সরকার বলেন , আমি গত শুক্রবার বাসার সামনে থেকে এই আলু কিনেছিলাম। আজ আমার বাসায় আলুর চিপস করা হয়। সন্ধ্যার পর আমরা সবাই সেই চিপস খাবো। আমার বাবা নামাজ পরে সেই চিপস খাবার সময় দেখতে পারে চিপসের উপর আল্লাহু লেখা। পরে আমরা সবাইকে দেখালে সবাই বলে এটা আল্লাহু। এ ব্যাপারে আব্দুল বাসেদ বলেন ,সন্ধ্যার পর সবাই আমরা একসাথে সেগুলো খাওয়ার সময় হঠাৎ করে একটি আলুর চিপসের উপর আল্লাহু লেখা উঠেছে। আর আমার চোখে পরে যাই। আমরা জানি না আমাদের বাসায় এমন কেন হলো। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। নিউজ ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুর: সাবেক বিজিবি কর্মকর্তা মিরপুর নিবাসী মোঃ আব্দুল বাসেদের বাসায় আজ ...