Saturday, June 13

ইসলাম

ইসলামের দৃষ্টিতে স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান

ইসলামের দৃষ্টিতে স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান

ইসলাম
স্বামী-স্ত্রী সমবয়সী হওয়া কিংবা বয়সের তারতম্য থাকা—উভয় অবস্থায় বিবাহ বৈধ। দেশে দেশে স্বামী-স্ত্রীর বয়সের স্বাভাবিক ও অস্বাভাবিক ব্যবধানেরও বহু নজির আছে। শরিয়তে বয়সে তারতম্যময় বিবাহ নিষিদ্ধ নয়। আবার ইসলাম এ বিষয়ে কাউকে উৎসাহও দেয়নি। এ ক্ষেত্রে আছে প্রশস্ততা ও অবাধ স্বাধীনতা। কিন্তু বিষয়টি নির্ভর করে বাস্তবতা, সমাজ, সংস্কৃতি ও পরস্পর বোঝাপড়ার ওপর।   রাসুলুল্লাহ (সা.)-এর প্রথমা স্ত্রী খাদিজা (রা.) রাসুল (সা.)-এর চেয়ে বয়সে বড় ছিলেন। প্রসিদ্ধ মত অনুযায়ী, খাদিজা (রা.) ছিলেন রাসুল (সা.)-এর চেয়ে ১৫ বছরের বড়। রাসুলুল্লাহ (সা.)-এর বয়স ছিল তখন ২৫ বছর। নবী করিম (সা.) ও খাদিজা (রা.)-এর মধ্যে শুভ বিবাহ অনুষ্ঠিত হয় শাম দেশ থেকে প্রত্যাবর্তনের দুই মাস পর। তিনি সহধর্মিণী খাদিজা (রা.)-কে মোহরানাস্বরূপ ২০টি উট প্রদান করেন। ওই সময় খাদিজা (রা.)-এর বয়স হয়েছিল ৪০ বছর। বংশমর্যাদা, সহায়-সম্পদ...
আল্লাহর কোনো নেতিবাচক বৈশিষ্ট্য নেই

আল্লাহর কোনো নেতিবাচক বৈশিষ্ট্য নেই

ইসলাম
আল্লাহর সব গুণই পূর্ণ। আল্লাহর গুণাবলিতে কোনো অপূর্ণতা নেই। তেমনি আল্লাহর নেই কোনো নেতিবাচক বৈশিষ্ট্য। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহর ব্যাপারে অবিশ্বাসীদের নেতিবাচক মন্তব্য প্রত্যাখ্যান করা হয়েছে।   যার কয়েকটি হলো—   ১. আল্লাহ অঙ্গীকার ভঙ্গ করেন না : ইরশাদ হয়েছে, ‘এটা আল্লাহরই প্রতিশ্রুতি; আল্লাহ তাঁর প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না, কিন্তু বেশির ভাগ লোক তা জানে না। ’ (সুরা : রোম, আয়াত : ৬) ২. আল্লাহর কোনো ক্ষুধা নেই : আল্লাহর কোনো ক্ষুধা নেই, তাই তিনি আহার করেন না। ইরশাদ হয়েছে, ‘তিনি আহার করান, তাঁকে আহার করানো হয় না। ’ (সুরা : আনআম, আয়াত : ১৪) ৩. আল্লাহ কৃপণ নন : মহান আল্লাহ দানশীল, আল্লাহর চেয়ে বড় কোনো দানশীল নেই। ইরশাদ হয়েছে, ‘ইহুদিরা বলে, আল্লাহর হাত রুদ্ধ। তারাই রুদ্ধহস্ত এবং তারা যা বলে তার জন্য অভিশপ্ত, বরং আল্লাহর উভয় হাতই প্রসারিত; যেভাবে ইচ্ছ...
স্ত্রীর সঙ্গে শয্যাযাপনের শিষ্টাচার

স্ত্রীর সঙ্গে শয্যাযাপনের শিষ্টাচার

ইসলাম
স্ত্রীর সঙ্গে শয্যাযাপন যাপিত জীবনের অন্যতম অনুষঙ্গ। কিন্তু মুসলমানরা এ ক্ষেত্রেও ইসলামের বিধি-নিষেধের আওতাধীন। স্ত্রী হলেন ‘পার্টনার অব লাইফ’। এক ছাদের নিচে আমৃত্যু থাকার স্বপ্ন নিয়ে মানুষ বিবাহবন্ধনে আবদ্ধ হয়। সুতরাং বৈবাহিক জীবনের সব কাজ হতে হবে আন্তরিকতা, সতর্কতা, হৃদ্যতা ও মমতা জড়ানো। তাই ইসলামের নির্দেশনা হলো—‘...স্ত্রীদের সঙ্গে সত্ভাবে জীবন যাপন করবে...। ’ (সুরা : নিসা, আয়াত : ১৯)   এখানে স্ত্রীর সঙ্গে শয্যাযাপনের ইসলামী শিষ্টাচার নিয়ে আলোচনা করা হলো— সহবাসকালে দোয়া পাঠ করা : সহবাসের সময় রাসুল (সা.) নিম্নোক্ত দোয়া পাঠ করতে বলেছেন, উচ্চারণ : বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাজাকতানা। অর্থ : আল্লাহর নামে শুরু করছি। হে আল্লাহ! আমাদের শয়তানের প্রভাব থেকে দূরে রাখুন এবং আমাদের যে সন্তান দান করবেন তাদের শয়তানের প্রভাব থেকে বা...
আল্লাহ ক্ষমাকারীকে পছন্দ করেন

আল্লাহ ক্ষমাকারীকে পছন্দ করেন

ইসলাম
এক মাওলানা সাহেব এক মুসলিম উকিলের সঙ্গে কথা বলছিলেন। কথায় কথায় উকিল এমন কিছু বলে ফেলেছিলেন যেখান থেকে বোঝা যায় মাওলানা সাহেবের ধর্মীয় চিন্তার সঙ্গে তার চিন্তায় অনেক তফাৎ। মাওলানা সাহেব খেপে গিয়ে উকিলকে বেয়াদব, ভণ্ড ইত্যাদি বলে ফেললেন। উকিল সাহেব একদম চুপচাপ সব শুনলেন। মাওলানা সাহেব সব বলে যখন নিস্তার হলেন, উকিল সাহেব হেসে বললেন, আর কিছু বলার আছে? উকিলের মুখ থেকে একথা শুনে মাওলানা সাহেব একদম নরম হয়ে গেলেন। তার ক্রোধ থেমে গেল। উকিলের একটা ঠাণ্ডা বাক্য মাওলানার রাগের আগুন নিভিয়ে দিল। এরপর যে আলাপ-আলোচনা হলো, তা সম্পূর্ণ ভিন্নরকম ছিল। আলাপের শুরু যেমন খুশি খুশি মুখে ছিল, আলাপের শেষটাও তা-ই হলো। আমাদের সামাজিক জীবনে অধিকাংশ ঝগড়াই ছোটখাটো কথা থেকে শুরু হয়। কারও একটি কথা শুনে আমাদের দিলে ধাক্কা লাগে, ভেতরে প্রতিশোধের আগুন দাউদাউ করে জ্বলে ওঠে, এবং আমরা ওই লোকের মোকাবেলায় নেমে পড়ি। ...
রোজা যেভাবে সংগ্রামের প্রশিক্ষণ দেয়

রোজা যেভাবে সংগ্রামের প্রশিক্ষণ দেয়

ইসলাম
রোজা এমন একটি শিক্ষা যে এর কার্যপ্রক্রিয়া অন্যের থেকে নয়, বরং নিজের থেকে শুরু হয়। একজন রোজাদার নিজেকে বিপদে ফেলে, নিজেকে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত রাখে। মানে রোজা এমন এক অনুশীলন যার সম্পর্ক কেবল নিজের সঙ্গে। প্রকৃত রোজাদার তিনিই যিনি রোজা পালন করেন এবং রোজার এই বাস্তবতা উপলব্ধি করেন। রোজা মানুষের জন্য আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে মুক্ত জীবনযাপন করার জন্য এক বার্ষিক অনুশীলন। এমতাবস্থায় যে ব্যক্তি খাদ্য ও পানীয় ত্যাগ করে রোজা রাখে কিন্তু হিংসা-বিদ্বেষ, মিথ্যা ও অন্যায় ইত্যাদি পরিত্যাগ করে না, সে রোজা রেখেও রোজা রাখলো না। সে যেন আল্লাহর জায়েজ জিনিস খেয়ে রোজা রাখলো, আর আল্লাহ যা নিষেধ করেছেন তা খেতেই থাকলো। মিথ্যা বলার অর্থ এই যে— একজন ব্যক্তি তার কথাবার্তায় সর্বদা সঠিক কথা বলে না। যাইহোক, কেবলমাত্র শুধু ওই ব্যক্তি মিথ্যাবাদী নয়, যে ইচ্ছাকৃতভাবে একটি পূর্ব ধারণা অনুসারে মিথ্যা বলে,...
টিএসসিতে নারীদের নামাজের জায়গা চান ঢাবি ছাত্রীরা

টিএসসিতে নারীদের নামাজের জায়গা চান ঢাবি ছাত্রীরা

ইসলাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) নামাজের জন্য স্থান বরাদ্দের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। মঙ্গলবার এ দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপিও দেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। স্মারকলিপিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নামাজের জায়গার সংকট রয়েছে। কেন্দ্রীয় মসজিদে নারী শিক্ষার্থীদের নামাজ আদায় করার জায়গা থাকলেও তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। এছাড়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনসমূহের কমনরুমগুলোও বিকেল ৫টায় বন্ধ হয়ে যায়। এ সময়ের পর ক্যাম্পাসে অবস্থানরত নারী শিক্ষার্থীদের নামাজ আদায় করার কোনো জায়গা থাকে না। এতে আরও বলা হয়, টিএসসিতে ছেলেদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা থাকলেও মেয়েদের জন্য কোনো ব্যবস্থা নেই। অথচ বিভিন্ন কর্মসূচিসহ নানাবিধ কারণে নারী শিক্ষার্থীরাও টিএসসিতে অবস্থান করে থাকে...
সবচেয়ে দীর্ঘ সময়ের রোজা হয় যেসব দেশে

সবচেয়ে দীর্ঘ সময়ের রোজা হয় যেসব দেশে

ইসলাম
করোনা মহামারির ছোবল কাটিয়ে বিশ্বব্যাপী আবারও স্বমহিমায় উদযাপিত হচ্ছে সিয়াম সাধনার মাস রমজান। গত দুই বছর করোনার কারণে ঘরবন্দি থাকলেও এবার কোনো বিধিনিষেধ ছাড়াই রমজানের বিভিন্ন ইবাদতে অংশ নিচ্ছেন মুসলিমরা। পবিত্র রমজান মাসে বিশ্বের প্রতিটি দেশেই মুসলমানরা রোজা রাখছেন। চাঁদ দেখার ওপর ভিত্তি করে বিশ্বের বিভিন্ন দেশে রোজা শুরু হয়। চাঁদ দেখার ওপর ভিত্তি করে যেমন রোজা শুরু বা শেষ হওয়ার তারিখ নির্ধারিত হয়, তেমনি সূর্যের উদয় বা অস্ত যাওয়ার ওপর নির্ভর করে রোজার সময়। পৃথিবীর বিভিন্ন দেশে রোজার সময় নিয়ে পার্থক্য রয়েছে। বিশ্বের কোনো কোনো দেশে ধর্মপ্রাণ মুসলমানদের ইফতারের দুই ঘণ্টা পরই সেহরি খেতে হয়৷ অর্থাৎ তাদের জন্য রোজা ২২ ঘণ্টার। আজ আমরা জেনে নেব বিশ্বের কোন দেশগুলোতে মুসলমানদের সবচেয়ে লম্বা সময়ের রোজা রাখতে হয়। আইসল্যান্ডে ২১ ঘণ্টা রোজা আইসল্যান্ডে এক হাজার জনেরও কম মুসলম...
রোজার আমল ও কয়েকটি দোয়া

রোজার আমল ও কয়েকটি দোয়া

ইসলাম, বাংলাদেশ
রোজার প্রথম আমল হলো রোজা রাখার নিয়ত করা। হাদিসে বলা হয়েছে : ফজরের আগে রোজা রাখার নিয়ত না করলে রোজা হয় না (সুনানে নাসায়ি, হাদিস নম্বর : ২৩৪১)। বোঝা যাচ্ছে, রোজা একটি সচেতন প্রয়াস, অভ্যাসবশত করে বসা কোনো আমল নয়। রোজা পালন করতে হয় অনুভূতি সজাগ রেখে, অমনোযোগী বা অচেতনভাবে নয়। একই কথা ধর্মের ক্ষেত্রেও, ধর্ম সর্বাংশে সচেতন অনুভূতির সঙ্গে সম্পর্ক রাখে। সেই ব্যক্তিই প্রকৃত ধার্মিক যিনি সচেতন অনুভূতি সহকারে ধর্মীয় নির্দেশনা মেনে চলেন। রোজাদারকে সুবহে সাদিকের আগে খাবার খেয়ে নিতে হয়, একে আরবিতে বলা হয় ‘সেহরি’। হাদিসে বলা হয়েছে: তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে বরকত রয়েছে (সহি বুখারি, হাদিস নম্বর : ১৯২৩)। ইরবাজ ইবনে সারিয়া (রা.) নামের একজন সাহাবি বলেন যে, আল্লাহর রাসুল (সা.) আমাকে সেহরি খেতে আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘এসো, বরকতময় খাবার খাও।’ (সুনানে নাসায়ি, হাদিস নম্বর: ২৩৪৪)। আরও এক...
মাত্র ৫ মাসে হাফেজ হলো শিশু রাহাত

মাত্র ৫ মাসে হাফেজ হলো শিশু রাহাত

ইসলাম
মাত্র ৫ মাসে পুরো কুরআন শরীফ হিফজ করার অনন্য গৌরব অর্জন করেছে আল রাহাত নামে এক শিশু। বৃহস্পতিবার (১০ মার্চ) আনুষ্ঠানিকভাবে ১০ বছর বয়সী এই শিশুর হিফজ সম্পন্ন হয়। সে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার ঘনশ্যামপুর গ্রামের আযহার মৃধার ছেলে। আল রাহাত রাজধানীর মিরপুরের উত্তর পীরেরবাগের জামিয়া মোহাম্মাদিয়া নুরুল কুরআন মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। রাহাতের সমাপনী পড়া শোনেন রাজধানীর ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া লালমাটিয়ার ইফতা বিভাগের প্রধান মুফতি নুরুল আমিন কাসেমি। এ সময় জামিয়া মোহাম্মাদিয়া নুরুল কুরআন মাদ্রাসার মুহতামিম মুফতি নুরুজ্জামান কাসেমীসহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। মুফতি নুরুজ্জামান কাসেসি বলেন, আল্লাহর অশেষ মেহেরবানী ও হিফজ বিভাগের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও রাহাতের আন্তরিক প্রচেষ্টায় খুব কম সময়ে হিফজ সমাপ্ত করতে পেরেছে সে। আল রাহা...
চলতি মাসেই মিলতে পারে হজের সবুজ সংকেত

চলতি মাসেই মিলতে পারে হজের সবুজ সংকেত

আন্তর্জাতিক, ইসলাম
করোনা মহামারির কারণে দুই বছর ধরে বিদেশিদের হজ পালনের অনুমতি দেয়নি সৌদি আরব। এবারও বিদেশিরা হজ পালনের সুযোগ পাবেন কি না সে বিষয়ে খোলাসা করছে না তারা। এমন পরিস্থিতিতে আগামী ১৯ মার্চ সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী ‘হজ এবং ওমরাহ সম্মেলন ও মেলা’। সেখানে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশকেও আমন্ত্রণ জানানো হয়েছে। হজ মেলায় অংশ নিতে আগামী ১৭ মার্চ ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের নেতৃত্বে সৌদি আরব যাচ্ছে বাংলাদেশের একটি প্রতিনিধি দল। ধর্ম মন্ত্রণালয় ও হজ-সংশ্লিষ্টরা বলছেন, সেখানে হজের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে। করোনা-পরবর্তী পরিস্থিতিতে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় এ অনুষ্ঠান কীভাবে সম্পন্ন করলে সবার জন্য মঙ্গল হবে সে ব্যাপারে আলোচনা শেষে সিদ্ধান্ত হতে পারে। বাংলাদেশের জন্য সেখান থেকে আসতে পারে হজের সবুজ সংকেত। এ প্রসঙ্গে জানতে চাইলে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরি...