Saturday, June 13

ইসলাম

বিমানের হজ ফ্লাইট শুরু ৪ জুলাই: হাব সভাপতি

বিমানের হজ ফ্লাইট শুরু ৪ জুলাই: হাব সভাপতি

ইসলাম
আগামী ৪ জুলাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট শুরু হবে। শেষ হবে ৫ আগস্ট। হজের ফিরতি ফ্লাইট শুরু হবে ১৭ আগস্ট। হজ এজেন্সি ‍অ্যাসোসিয়েশন (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম শনিবার সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। এ বছর হজে যেতে নিবন্ধন করেছেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে ৬৩ হাজার ৫৯৯ জনের বিমান বাংলাদেশের ফ্লাইটে যাওয়ার কথা রয়েছে।...
এতিম ও পথশিশুদের সাথে স্বপ্নীলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

এতিম ও পথশিশুদের সাথে স্বপ্নীলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইসলাম, বাংলাদেশ
এতিম ও পথশিশুদের সাথে স্বপ্নীলের ইফতার মাহফিল অনুষ্ঠিত এতিম, প্রতিবন্ধী ব্যাক্তি ও পথশিশুদের নিয়ে স্বপ্নীলের ইফতার ও দোয়া মাহফিল শুক্রবার ঢাকার সেগুনবাগিচা রয়েল হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে: জে: মাসুদ উদ্দিন চৌধুরী (অব:) এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক লি: এর সাবেক চেয়ারম্যান আকরাম হোসেন হুমায়ুন, প্রখ্যাত নাট্য ব্যাক্তিত্ব ড. এনামুল হক, বাসসের সহ সভাপতি সাংবাদিক তানভীর আলাদীন, নোয়াখালী প্রতিদিন সম্পাদক রফিক আনোয়ার। এছাড়াও অনুষ্ঠানে সৌদি আরবের অনুষ্ঠিত বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৭৩টি দেশের মধ্যে ১ম স্থান অধিকারী হাফেজ সা‘আদ সুরাইল ও ২০১৫ সালে ৬০টি দেশের মধ্যে হিফজুল কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকারী হুজাইফা বিন আব্দুল রহমানকে সংবর্ধনা দেওয়া হয়। স্বপ্নীলের চেয়ারম্যান মঞ্জুরুল আলম ট...
৪ জুলাই থেকে হজ ফ্লাইট !!!!

৪ জুলাই থেকে হজ ফ্লাইট !!!!

ইসলাম
আগামী ৪ জুলাই থেকে হজের ফ্লাইট শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ৩২ দিনে ১৫৭ ডেডিকেটেড ও ৩২ সিডিউল ফ্লাইট পরিচালনা করবে বিমান। হজ ফ্লাইট শেষ হবে আগামী ৫ আগস্ট। এ বছর হজে যাবেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে বিমান। বাংলাদেশ বিমান জানিয়েছে, এ বছরই প্রথম ঢাকা থেকে মদিনায় ১১ হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এ ছাড়া চট্টগ্রাম থেকে জেদ্দা ১০, সিলেট থেকে জেদ্দা ৩, চট্টগ্রাম থেকে মদিনা ৭ হজ ফ্লাইট পরিচালনা করা হবে। বাকি ১২৬ ফ্লাইট ঢাকা থেকে জেদ্দায় নিয়ে যাবে হজযাত্রীদের। এ বছর হজ ফ্লাইটে নিজস্ব বোয়িং উড়োজাহাজ ব্যবহার করবে বিমান। হজ ফ্লাইট চলার সময় নিয়মিত শিডিউল ঠিক রাখতে ২ উড়োজাহাজ স্বল্প মেয়াদে লিজ নেয়া হবে। ফিরতি হজ ফ্লাইট ১৭ আগস্ট থেকে শুরু হয় শেষ হবে ১৪ সেপ্টেম্বর।...
রমজানে সবকিছুতে সংযম  করা জরুরি

রমজানে সবকিছুতে সংযম করা জরুরি

ইসলাম
রমজান মাস তাকওয়ার মাস। রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এটা সংযমেরও মাস। রমজান সহমর্মিতার ও গরিবের কষ্ট অনুভব করার এবং তাদের প্রতি সমবেদনা জানানোর মাস। এ জন্যই রমজান মাসে কম খাওয়া ও সংযম অবলম্বন করা জরুরি। বছরের এগারোটি মাস আমরা নিয়মিত তিন বেলা, কখনো কখনো চার বেলা খেয়ে থাকি। রমজান মাসে খাওয়াদাওয়া হলো দুই বেলা। সুতরাং অন্য মাসের খাদ্যব্যয় যা হতো, রমজান মাসে তার চেয়ে অনেক কম ব্যয় হওয়ার কথা। কিন্তু আমাদের সমাজের চিত্র ভিন্ন! রমজান মাসে আমাদের খাওয়ার পরিমাণ যেন আরও বেড়ে যায়। এই মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ও খাদ্যসামগ্রীর মূল্যবৃদ্ধি পাওয়ার কোনোই কারণ থাকতে পারে না। কিন্তু দেখা যায়, রমজান মাসে ও এর আগেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অনেক বেড়ে যায়। কারণ, আমরা সংযমের পরিবর্তে ভোজনের কাজে বেশি মনোযোগী হয়ে পড়ি। রোজাদাররা যদি সত্যিই রোজার শিক্ষা ও উদ্দেশ্যের প্রতি মনোযোগী হন, তাহলে রমজান মাসে দ...
নামাজের স্থানের সীমারেখা কতটুকু?

নামাজের স্থানের সীমারেখা কতটুকু?

ইসলাম
নামাজের সামনে দিয়ে হাঁটতে রাসুল (সা.) কঠিনভাবে নিষেধ করেছেন। সমস্ত ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে, মুসল্লির সামনে দিয়ে যাওয়া হারাম। কিন্তু এখানে সীমারেখা আছে। রাসুল (সা.) যে হাদিসে নিষেধ করেছেন, সেই হাদিসেই বলেছেন, “যদি অতিক্রমকারী ব্যক্তি ‘বাইনা ইয়া দাইলের’ ভেতরে চলে আসে, তাহলে মুসল্লি ওই ব্যক্তিকে বাধা দেবে। ‘বাইনা ইয়া দাইল’ হচ্ছে, মুসল্লি ব্যক্তির সিজদাহ, অর্থাৎ দণ্ডায়মান অবস্থা থেকে সিজদাহ পর্যন্ত জায়গা। এই জায়গাটুকু হচ্ছে মুসল্লির হক বা অধিকার। এই সীমার মধ্য দিয়ে কেউ হেঁটে যেতে পারবে না, মুসল্লি বাধা দিতে পারবে, এটি জায়েজ। আবার মুসল্লিও যদি পুরা মসজিদ তার দখলে নিয়ে যায় বাকিরা দাঁড়িয়ে থাকে, এটিও তার হকের বাইরে। সুতরাং সিজদাহের জায়গার মধ্যে যদি কেউ অতিক্রম করে, সে ক্ষেত্রে মুসল্লি তাকে বাধা দিতে পারবেন। এই সীমার মধ্য দিয়ে যিনি অতিক্রম করবেন, তিনি গুনাহগার হবেন। কিন্তু মুসল্লিও য...
ববি হাজ্জাজের দলের নিবন্ধন নিয়ে রায় রবিবার

ববি হাজ্জাজের দলের নিবন্ধন নিয়ে রায় রবিবার

ইসলাম
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদের প্রাক্তন বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজের দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) নিবন্ধন নিয়ে জারি করা রুলের উপর চূড়ান্ত শুনানি শেষ হয়েছে। আগামী ২১ অক্টোবর রায় ঘোষণা করবে হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার এ দিন ধার্য করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম ও ব্যারিস্টার রাশনা ইমাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল। গত ৮ জুলাই জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)- কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয়ার নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। এর আগে ২০১৭ সালের ২৪ এপ্রিল এনডিএম’র পক্ষে দলটির নিবন্ধন চেয়ে চেয়ারম্যান ববি হাজ্জাজ নির্বাচন কমিশনে আবেদন করেন। কিন্তু ইসি কোন সিদ্ধা...
শিশুর নৈতিকতা গঠনে পারিবারিক শিক্ষা ও পর্দা অনুশীলনের গুরুত্ব-পর্ব- ০৩

শিশুর নৈতিকতা গঠনে পারিবারিক শিক্ষা ও পর্দা অনুশীলনের গুরুত্ব-পর্ব- ০৩

ইসলাম
৭. আখিরাতের বিশ্বাস: পরকালীন দিবসের ওপর বিশ্বাস মানুষকে পাপকর্ম থেকে বিরত রাখে। একজন মুমিন ব্যক্তি মনে প্রাণে বিশ্বাস করেন যে, এ দুনিয়া অস্থায়ী, পরকালীন জীবন স্থায়ী। সেখানে দুনিয়ার সকল কর্মের হিসাব নেওয়া হবে। কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। যিদি উত্তম কর্ম করেছেন, তিনি উত্তম প্রতিদান পাবেন আর যিনি অন্যায় কর্ম করেছেন তিনি কঠিন শাস্তি ভোগ করবেন। এ বিশ্বাসই তাকে ভালো কাজে প্রেরণা যোগায় এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ তা‘আলা ঘোষণা করেছেন, “অত:পর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবেএবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে।” [সূরা আয-যিলযাল,আয়াত: ৭-৮] “অত:পর যে বিশ্বাসী অবস্থায় সৎকর্ম সম্পাদন করে, তার প্রচেষ্টা অস্বীকৃত হবে না এবং আমিতা লিপিবদ্ধ করে রাখি।” [সূরা আল-আম্বিয়া,আয়াত: ৯৪] আল্লাহ তা‘আলা বলেন, “ঐ আখিরাতের ঘর তো আমি তাদের জন্য খাস করে দেব, যারা পৃথিবীতে নিজেদে...
শিশুর নৈতিকতা গঠনে পারিবারিক শিক্ষা ও পর্দা অনুশীলনের গুরুত্ব- পর্ব- ০২

শিশুর নৈতিকতা গঠনে পারিবারিক শিক্ষা ও পর্দা অনুশীলনের গুরুত্ব- পর্ব- ০২

ইসলাম
তিন. সদুপদেশ প্রদান: মাতাপিতার সদুপদেশ সন্তানের জীবনপথের পাথেয় ও অন্ধকারে আলোকরশ্মি। তা নিষ্পাপ শিশুর উর্বর হৃদয়ে তা অঙ্কিত হয়ে থাকে সারাজীবন। জীবনের গতিপথ নির্ধারণের ক্ষেত্রে এগুলোই তাকে দেয় সঠিক নির্দেশনা। ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, “আমি একদা রাসূলুল্লাহ্সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পেছনে আরোহণ করেছিলাম। তিনি বললেন, হে বালক, আমি তোমাকে কিছু (মুল্যবান) কথা শিক্ষা দেব: * তুমি আল্লাহ তা‘আলার হক আদায়ের ব্যাপারে যত্নশীল হও, তাহলে আল্লাহ তা‘আলা তোমাকে দুনিয়া ও আখিরাতের অনিষ্ট থেকে হিফাযত করবেন। * যখন কিছু প্রার্থনা করবে, আল্লাহর কাছেই করবে। * যখন সাহায্যের আবেদন করবে, তখন একমাত্র আল্লাহর কাছেই করবে। * জেনে রাখ, যদি গোটা জাতি তোমার কোনো উপকার করতে চায়, তাহলে তারা ততটুকুই করতে পারবে, যতটুকু আল্লাহ তা‘আলা তোমার জন্য বরাদ্দ করেছেন। আর তারা যদি তোমা...
আগুনে পুড়ে ছাই পুরো বাড়ি, অক্ষত শুধু কোরআন শরিফ

আগুনে পুড়ে ছাই পুরো বাড়ি, অক্ষত শুধু কোরআন শরিফ

ইসলাম
বাগেরহাটের মোরেলগঞ্জ সদর ইউনিয়নের উত্তর বাদুরতলা গ্রামে বুধবার রাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসত বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে অক্ষত রয়েছে পবিত্র কুরআন শরিফ। বুধবার ওই গ্রামের মৃত আব্দুল মজিদ শিকদারের ছেলে নজরুল ইসলাম শিকদারের বাড়িতে রাত ৮ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রান্না করার সময় বাড়ির পুরনো গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে সম্পূর্ণ বসতঘরসহ নগদ ২ লাখ টাকা, চার ভরি স্বর্ণালংকার, দলিল পত্র, শিক্ষা সনদ, জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। ঘণ্টাব্যাপী আগুনে পুরো বাড়ি ছাই হয়ে যায়। যাতায়াতের রাস্তা না থাকায় ফায়ার সার্ভিস সেখানে পৌঁছাতে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট বিকল্প ব্যবস্থায় আগুন নেভানোর চেষ্টার আগেই সম্পূর্ণ ঘর পুড়ে ছাই হয়ে য়ায়। বৃহস্পতিবার সকালে ইউপি চেয়ারম্যান এইচ এম মাহামুদ ...
ইসলাম পরিপন্থী বলে ভাসমান স্ট্যাচু ভেঙ্গে দিল মালদ্বীপ

ইসলাম পরিপন্থী বলে ভাসমান স্ট্যাচু ভেঙ্গে দিল মালদ্বীপ

ইসলাম
বেশ কয়েকটি ভাসমান স্ট্যাচু ভেঙ্গে দিয়েছে মালদ্বীপের সরকার। ইসলাম পরিপন্থী হওয়ায় এই স্ট্যাচুগুলো ভেঙ্গে দেওয়া হয়েছে বলে জানা গেছে। জানা গেছে, গত জুলাইয়ে অর্ধডুবন্ত এই শৈল্পিক কর্মগুলো উন্মোচিত হয়। ব্রিটিশ শিল্পী ও ডুবুরি জসন ডো কেরস টাইলর সেগুলো তৈরী করেন।স্ট্যাটুগুলোর কিছু মানুষের আকৃতি, কিছু উদ্ভিদ এবং কিছু সামুদ্রিক প্রাণীর। মালদ্বীপের আদালত জানিয়েছে, মূর্তি ভেঙ্গে না দেয়া ইসলামী ঐক্য, শান্তি এবং রাষ্ট্রের স্বার্থের জন্য হুমকি। ইসলামী শরিয়ার নির্দেশনা বাস্তবায়নের জন্য সেগুলো দূর করা জরুরী। এদিকে নির্মাতা টাইলর জানান, এই সংবাদ শুনে তিনি ব্যথিত হয়েছেন। পরিবেশ এবং মানুষের সাথে সেতুবন্ধন ছিল স্ট্যাচুগুলো।...