Wednesday, July 1

লাইফস্টাইল

অফিসে করোনা থেকে বাঁচবেন যেভাবে

অফিসে করোনা থেকে বাঁচবেন যেভাবে

বাংলাদেশ, লাইফস্টাইল, স্বাস্থ্য
প্রাণঘাতী করোনাভাইরাস ১৪৭টি দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাসটিকে প্যানডামিক (বিশ্বের বড় অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়া মহামারি) ঘোষণা করেছে। করোনাভাইরাস গোত্রীয় নতুন এই ভাইরাসটির প্রকৃতি বিজ্ঞানীদের কাছে এখনো অজানা। এর চিকিৎসায় ওষুধ না থাকায় এ নিয়ে জনমনে রয়েছে আতঙ্ক। এমন পরিস্থিতি সত্যিই চিন্তায় ফেলে দিচ্ছেন সাধারণ মানুষকে। এরই মধ্যে যারা অফিসে যাচ্ছেন, তারা তো রীতিমত আতঙ্কে রয়েছেন। কীভাবে বাঁচবেন, কীভাবে চললে এই ভাইরাস থেকে নিরাপদ থাকা যাবে? সেটি ভেবে পাচ্ছেন না অনেকেই। অফিসের ডেস্কে অনেকের দিনের বেশির ভাগ সময়টা কাটাতে হয়। তাই নিজেকেই সতর্ক হতে হবে। আসুন জেনে নিয় কীভাবে সাবধানে থাকা যায়: কাজের জায়গা পরিষ্কার রাখুন অফিসে ডেস্কে বসে কাজ শুরুর আগেই চারপাশ ভালোভাবে মুছে নিন। কি-বোর্ড, কম্পিউটার মাউস, ফোন ও অন্যান্য জিনিস যেগুলোতে আপনি হাত দেন, সেগুলো সব...
করোনাভাইরাস প্রতিরোধে ইউনিসেফের গাইডলাইন

করোনাভাইরাস প্রতিরোধে ইউনিসেফের গাইডলাইন

লাইফস্টাইল
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশেও আজ সরকার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এমন পরিস্থিতিতে কীভাবে করোনাভাইরাসের মোকাবিলা করতে হবে, শিক্ষার্থীদের জন্য তার গাইডলাইন প্রকাশ করেছে ইউনিসেফ। বর্তমান পরিস্থিতিতে একটু দ্বিধাগ্রস্ত, আতঙ্কিত বা ক্ষুব্ধ হয়ে থাকাটা ছাত্র-ছাত্রীদের জন্য খুবই স্বাভাবিক। মনে রেখো, তুমি একা কঠিন পরিস্থিতির মুখোমুখি নও। তোমার মনের কথা অন্যের সঙ্গে শেয়ার করো।করোনাভাইরাসের উপসর্গের সঙ্গে মেলে এরকম কোনো শারীরিক সমস্যা দেখা দিলে তা চেপে রেখো না। বাবা-মা, শিক্ষক বা বন্ধুদের অবশ্যই জানাও।মাঝেমাঝে পানি-সাবান দিয়ে হাত ধোবে। চোখে-মুখে হাত যত কম দেওয়া যায়, ততই ভালো। আপাতত কোনো খাবার কারো সঙ্গে শেয়ার করবে না বা নিজেও অন্যেরটা খাবে না।নিজেকে, নিজের পরিবার, স্কুল ও আশপাশের ...
৩১ মার্চ পর্যন্ত খেলার সব ধরনের ইভেন্ট বন্ধ

৩১ মার্চ পর্যন্ত খেলার সব ধরনের ইভেন্ট বন্ধ

খেলা, বাংলাদেশ, লাইফস্টাইল
আগামী ৩১ মার্চ পর্যন্ত খেলার সব ধরনের ইভেন্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে।আজ সোমবার (১৬ মার্চ) যুব ও ক্রীড়া মন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বিষয়টি জানিয়েছেন।মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর এমন সিদ্ধান্ত নেয়া হয়।ক্রীড়া মন্ত্রী বলেন, মুজিববর্ষ উপলক্ষে বিভিন্ন ফেডারেশনের ৪৪টির বেশি ইভেন্ট ছিল। করোনাভাইরাস সংক্রমণরোধে সবগুলো স্থগিত করা হয়েছে।জাহিদ আহসান রাসেল বলেন, এরই মধ্যে বাংলাদেশ গেমস, বিসিবির কনসার্ট, এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশ, ইউরোপিয়ান ক্লাবের প্রীতি ম্যাচ সব কিছু স্থগিত করা হয়েছে।তিনি বলেন, আগামী জুন পর্যন্ত সব ধরণের আন্তর্জাতিক ইভেন্ট বন্ধ থাকবে। আগামী মে মাসে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। ...
ব্রেকিং নিউজ: ১৭ মার্চ থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

ব্রেকিং নিউজ: ১৭ মার্চ থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

আইন ও আদালত, আন্তর্জাতিক, এক্সক্লুসিভ, খেলা, জাতীয়, তথ্য ও প্রযুক্তি, নারী ও শিশু, পড়ালেখা, ফ্যাশন, বাংলাদেশ, বিনোদন, রাজনীতি, রাশিফল, লাইফস্টাইল, শিল্প-সাহিত্য, স্বাস্থ্য
আগামীকাল মঙ্গলবার (১৭ মার্চ) থেকে স্কুল-কলেজ, মাদরাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। কাল থেকে ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আজ সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এ তথ্য নিশ্চিত করেছেন।শিক্ষা উপমন্ত্রী বলেন, সোমবার মন্ত্রিসভার বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপদে রাখতে আমরা আগামী ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। বিষয়টি তুল ধরতে আজ দুপুর ১টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সার্বিক বিষয় নিয়ে আলোচনা করবেন।বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্...
ভিন্ন স্বাদের মাসকালায়ের রুটি

ভিন্ন স্বাদের মাসকালায়ের রুটি

বাংলাদেশ, লাইফস্টাইল, শিল্প-সাহিত্য
রাজধানীর মিরপুর ২ নম্বর। সন্ধ্যায় জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কাছে নূরানি মসজিদের নিচে বসে চা খাচ্ছি। বন্ধুদের সাথে আড্ডায় মশগুল। হঠাৎ একটা ঘ্রাণ নাকে এসে পৌঁছায়। ঘ্রাণটা আড্ডায় বেশ অমনোযোগী করে তোলে। খুব পরিচিত ঘ্রাণ। চালের আর মাসকালায়ের আটার গন্ধ। এটা দিয়ে কি সুস্বাদু খাবার হয় তা আমার জানা। খাবারের নামটা হলো ‘মাসকালায়ের রুটি’। রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জে গিয়ে এই খাবারের খোঁজ পাই। স্থানীয় ভাষায় এটাকে ‘লাহারি’ বলে। এটা বানানোর পদ্ধতিটাও খুব দারুণ। আস্ত একটা রুটি হাতেই তৈরি করেন স্থানীয় মানুষরা। আড্ডায় আর মন রাখতে পারলাম না। আড্ডা ছেড়ে গন্ধের উৎস অনুসন্ধানে বের হলাম। কোথা থেকে এই ঘ্রাণ আসছে। কিছুদূর যেতেই দেখলাম কাশ্মীরি বিরিয়ানি হাউজ নামে একটা দোকানে দুইজন মানুষ চার চুলায় সমান তালে মাসকালায়ের রুটি বানাচ্ছেন। এক হাত থেকে অপর হাতের চাপ দিয়ে বানাচ্ছেন রু...
দশ বছর আগের সিনেমায় করোনাভাইরাসের পূর্বাভাস?

দশ বছর আগের সিনেমায় করোনাভাইরাসের পূর্বাভাস?

ফ্যাশন, বিনোদন, লাইফস্টাইল
চীন থেকে একটি ভয়াবহ এবং রহস্যময় ভাইরাস ছড়িয়ে পড়ছে, এরকম গল্প নিয়ে ২০১১ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্রটি মোটামুটি সফলতা পেয়েছিল, কিন্তু ২০২০ সালে এসে সেটি 'হিট' হয়ে ওঠে। চলচ্চিত্রটির গল্প আর বাস্তবতার সঙ্গে অবিশ্বাস্য মিল দেখা গেছে।২০১১ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্র কনটেজিয়নকে কোনভাবেই ব্লকবাস্টার বা ব্যবসাসফল চলচ্চিত্র বলা যাবে না।যদিও বেশ কয়েক জন তারকাকে নিয়ে চলচ্চিত্রটি তৈরি হয়েছিল, যাদের মধ্যে রয়েছেন ম্যাট ডেমন, গিনেথ প্যালট্রো, জুডি ল, কেট উইনস্লেট এবং মাইকেল ডগলাস, তারপরেও সেটি ওই বছরের ব্যবসায়ের দিক থেকে ৬১তম হয়েছিল।কিন্তু নয় বছর পর সবাইকে অবাক করে দিয়ে ফিরে এসেছে 'কনটেজিয়ন'। যুক্তরাষ্ট্রের অ্যাপল আইটিউন স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া ছবির তালিকায় জায়গা করে নিয়েছে চলচ্চিত্রটি। সেই সঙ্গে গুগল সার্চের তালিকায় শীর্ষে চলচ্চিত্রটির নাম খোঁজার প্রবণতাও বাড়ছে।কনটেজ...
নিয়মিত তুলসী পাতা খেলে যে সব সমস্যা থেকে মুক্তি মিলবে

নিয়মিত তুলসী পাতা খেলে যে সব সমস্যা থেকে মুক্তি মিলবে

লাইফস্টাইল, স্বাস্থ্য
ফ্ল্যাট বাড়ির জানলায়, বাসায় বেলকুনিতে বাড়তি জায়গা থাকলে কখনও কখনও সৌন্দর্য বর্ধনের জন্য নানান গাছ রাখা হয় ঠিকই, কিন্তু তুলসী পাতা চেনা হয়ে ওঠে না অনেকের। অথচ প্রাচীন কাল থেকে তুলসীর ভেষজ গুণ নিয়ে আলোচনা করে এসেছেন মুনি ঋষিরা।বছর কুড়ি আগেও প্রতিটা বাড়িতে অন্তত একটা করে তুলসী গাছ থাকত। সকাল হলে একটা পাতা ছিঁড়ে নিয়ে মুখে পুরে দিতেন অনেকেই। কিন্তু এখন আর সেই অবস্থা নেই। ওষুধি গাছগুলো ভুলতে বসেছেন ছেলে-বুড়োরা। তুলসী পাতার ওষুধি গুণ অনন্য। চলুন জেনে নেওয়া যাক তুলসীর কিছু গুণ শ্বাস প্রশ্বাসের সমস্যা ঠাণ্ডা লাগলে তুলসী পাতা ম্যাজিকের মতো কাজ করে। গলার সব রকম সমস্যায় তুলসী পাতা ব্যবহৃত হয়। মানসিক চাপ তুলসীর ভিটামিন সি ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্টগুলো মানসিক চাপ কমাতে সহায়তা করে। এই উপাদানগুলো নার্ভকে শান্ত করে। এ ছাড়াও তুলসী পাতার রস শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখ...
করোনা থেকে নিজেকে যেভাবে রক্ষা করবেন

করোনা থেকে নিজেকে যেভাবে রক্ষা করবেন

লাইফস্টাইল, স্বাস্থ্য
চীনের পর বিশ্বে ৭০টি দেশে ছড়িয়েছে করোনাভাইরাস। এ পর্যন্ত মারা গেছে ৩ হাজারের বেশি মানুষ। কিভাবে  এই ভাইরাসকে প্রতিহত করা যায়?কথা বলা, হাঁচি, কাশির সময় মুখ থেকে বেরনো ছিটেফোঁটা থেকেই ছড়ায় এই ভাইরাস। আক্রান্তের মুখ থেকে সেই ছিটে যদি হাতে এসে লাগে, তারপর সেই হাত যারই মুখ, নাক, চোখের সংস্পর্শে আসবে, তারই সংক্রামিত হওয়ার সম্ভাবনা রয়েছে।নিজেকে কিভাবে রক্ষা করবেন?করোনা প্রতিরোধে সবার আগে মাথায় রাখতে হবে হাত ধোয়ার বিষয়টিকে। বেসিক পার্সোনাল হাইজিন মেনে চলতে হবে। এ ছাড়াও যাদের ঠান্ডা লেগেছে, হাঁচি-কাশি হচ্ছে, তাদের থেকে দূরে থাকা, মাস্ক পরা এগুলো তো থাকছেই।বিশেষজ্ঞরা বলছেন, হাত না ধুয়ে শুধু স্যানিটাইজার ব্যবহার করলেই হাত থেকে সব ভাইরাস ও ব্যাকটিরিয়া তাড়ানো যায় না। তাই যখন হাত ধোয়ার জন্য আপনার কাছে একেবারেই পানি নেই, শুধুমাত্র তখনই শুধুমাত্র স্যানিটাইজার ব্যবহার করুন।একইসঙ্গে...
করোনা আতঙ্কে পিছিয়ে যেতে পারে অক্ষয়-ক্যাটরিনার ‘সূর্যবংশী’

করোনা আতঙ্কে পিছিয়ে যেতে পারে অক্ষয়-ক্যাটরিনার ‘সূর্যবংশী’

এক্সক্লুসিভ, ফ্যাশন, বিনোদন, লাইফস্টাইল
করোনাভাইরাস আতঙ্ক এখন সবখানেই বিরাজ করছে। সালমান খান তার 'রাধে' ছবির শুটিং বন্ধ রেখেছেন। বলিউডের সব তারকা শিল্পীদের মাস্ক ব্যবহার করতে দেখা গেছে। এবার করোনা আতঙ্কে অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ জুটির ‘সূর্যবংশী’ছবিটির মুক্তি পিছিয়ে যাচ্ছে।  ভারতীয় গণমাধ্যমের খবর, প্রথমে ঠিক হয় ২৭ মার্চ মুক্তি পাবে ছবিটি। তারপর ছবির মুক্তি এগিয়ে আসে। শোনা যায় ছবিটি মুক্তি পাবে ২৪ মার্চ। ২৫ মার্চ মুম্বাইয়ে ছুটির দিন। তাই ব্যবসায়িক সাফল্যের কথা মাথায় রেখে এই দিনটিকেই মুক্তির দিন হিসেবে বেছে নেন প্রযোজকরা। কিন্তু করোনার কারণে প্রযোজক এখন দ্বিধায় রয়েছেন। ছবির মুক্তির তারিখ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। পরিচালক রোহিত শেঠির ‘পুলিশি’ফ্র্যাঞ্চাইজিতে ‘সূর্যবংশী’চতুর্থ সংযোজন। এর আগে রণবীর সিংয়ের সঙ্গে ‘সিম্বা’ এবং অজয় দেবগণের সঙ্গে ‘সিংহাম’ ও ‘সিংহাম রিটার্নস’ করেছেন। নতুন ছবি...
হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পর তা কতক্ষণ কার্যকর থাকে?

হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পর তা কতক্ষণ কার্যকর থাকে?

লাইফস্টাইল, স্বাস্থ্য
প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সেই সাথে পাল্লা দিয়ে এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস।করোনাভাইরাস থেকে নিরাপদ থাকার জন্য মাস্ক ব্যবহার, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, বিশ সেকেন্ড সময় নিয়ে হাত ধোয়া, আধোয়া হাতের সাহায্যে মুখে হাত দেয়া থেকে বিরত থাকা, জনবহুল এলাকা এড়িয়ে চলা, হ্যান্ডশেক ও কোলাকুলি এড়িয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।যেহেতু হাতের সাহায্যে সকল কাজ করা হয় এবং সবসময় হাত ধোয়া সম্ভব হয় না, তাই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করাই সবচেয়ে সুবিধাজনক উপায় হিসেবে দেখছেন অনেকে। কিন্তু এই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পর কতক্ষণ সময় পর্যন্ত সেটার প্রভাব কার্যকর থাকবে?বেশ কিছু গবেষণা ও ক্লিনিক্যাল পরীক্ষার ফলাফল থেকে দেখা গেছে, অধিকাংশ হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার পর ১-২ মিনিট পর্যন্ত থাকে তার কার্যকারিতা। এমন চমকপ্রদ তথ্যটি নিউ ইয়র্ক ডেইল...