দিনে দুটি কলা খেলে কী হয় ?? জানলে আপনি এখুনি খাওয়া শুরু করবেন !!
সহজলভ্য ফল কলা। দামেও সস্তা।
তাই চট-জলদি ক্ষুধা মেটাতে অনেকেই কলা খেয়ে থাকেন। তবে নিয়মিত কলা খেলেও, এই ফলটির উপকারিতা সম্পর্কে অনেকেরই ধারণা নেই। তাদের জন্য এক কথায় বলা যেতে পারে কলা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।
কলায় ভিটামিন সি, বি-৬, পটাশিয়াম, তন্তুসহ অনেক প্রয়োজনীয় উপাদান রয়েছে। এই উপাদানগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দীর্ঘ সুস্থ জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পুষ্টিবিদরা বলেন, দিনে দুটি কলা খাওয়া শরীরের জন্য বেশ উপকারী। তবে এর জন্য ছোট কলা বেছে নেওয়াই ভালো। আর যদি টানা এক মাস আপনি দিনে দুটি করে কলা খান, ফলটা হাতেনাতেই টের পাবেন।
কলার নানা উপকারিতার কথা তুলে ধরেছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট অর্গানিকফ্যাক্ট ডট নেট। এবার এক নজরে দেখে নেওয়া যাক সেগুলো—
ওজন কমায়
প্রচুর পরিমাণে তন্তু থাকায় কলা হজমে সাহায্য করে। এতে কোনো চর্বিও নেই। কলা খেলে ক্ষুধা কম লাগে। ফলে বারবার খ...









