সুস্থ থাকতে লবণ কম খান – ডা. আলমগীর মতি
অতিরিক্ত লবণ খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এতে রক্তচাপ বৃদ্ধি পায়, মস্তিষ্কে রক্তক্ষরণ বা স্ট্রোক, হার্ট অ্যাটাক, কিডনি ও হার্ট ফেইলিউরের ঝুঁকি বেড়ে যায়। বিশ্বের যেসব জনগোষ্ঠী লবণ কম খায় তাদের শতকরা ৮০ ভাগের উচ্চ রক্তচাপ থাকে না। অনেক দেশের মানুষ লবণ বেশি গ্রহণ করেন । যেমন জাপানে উচ্চ রক্তচাপ মহামারী আকারে বিস্তার লাভ করেছে। অতিরিক্ত লবণ গ্রহণ করলে উচ্চ রক্তচাপ ছাড়াও অস্টিওপেরোসিস, পাকস্থলীর ক্যান্সার, শারীরিক স্থুলতা হতে পারে এবং অ্যাজমা থাকলে এর উপসর্গগুলো বৃদ্ধি পায়। ইচ্ছা থাকলেই অতিরিক্ত লবণ গ্রহণ থেকে বিরত থাকা যায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে প্রতিদিন একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি পাঁচ গ্রাম (এক চা – চামচ) বা তারও কম লবণ গ্রহণ করতে পারেন। অপ্রাপ্ত বয়স্কদের জন্য এর পরিমাণ আরও কম। বাড়িতে কম লবণ দিয়ে খাদ্য তৈরি করলে আলাদা লবণ না খেলে, লবণাক্ত খাবার এড়িয়ে চললে ও কম লব...









