Friday, August 7

জাতীয়

আবারো পুরোদমে চালু হলো ৯৯৯ এর কার্যক্রম

আবারো পুরোদমে চালু হলো ৯৯৯ এর কার্যক্রম

এক্সক্লুসিভ, জাতীয়, বাংলাদেশ
ছাত্র-জনতার তীব্র গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতার ব্যাপক ক্ষোভ মুখে পড়ে পুলিশ বাহিনী। যার ফলে সারাদেশে বিভিন্ন থানা-ফাঁড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে বন্ধ হয়ে যায় দেশের সব থানার কার্যক্রম। তবে উদ্ভূত পরিস্থিতিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর ৬২৮ থানার কার্যক্রম শুরু হয়েছে সারাদেশে। মঙ্গলবার থেকে পুরোদমে চালু হয়েছে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কার্যক্রম। মঙ্গলবার বেলা ১১টায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেন। উল্লেখ্য, সরকার পতনের টালমাটাল পরিস্থিতিতে টানা ৭ দিন বন্ধ থাকার পর অবশেষে চালু হলো এ সেবা। সারাদেশে ৬৩৯ থানা রয়েছে, যার মধ্যে ১১০টি মেট্রোপলিটন থানা। এর মধ্যে ১০৮টি মেট্রোপলিটন থানার কার্যক্রম চলছে। ...
শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে মুদি দোকানদার আবু সায়েদকে হত্যার অভিযোগে মামলার আবেদন করা হয়েছে। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রে রাজেশ চৌধুরীর আদালতে এস এম আমীর হামজা নামে এক ব্যক্তি এই মামলার আবেদন করেন। আবেদনে মামলার অপর আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত আইজিপি হারুন-অর-রশীদ ও অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার। গত ১৯ জুলাই বিকাল ৪টায় মোহাম্মদপুর থানাধীন বসিলা এলাকার ৪০ ফিট চৌরাস্তায় আবু সায়েদ কোটা আন্দোলনের সমর্থনে চলমান মিছিলে পুলিশের গুলিতে নিহত হন। মামলার বাদী হয়েছেন আদাবর এলাকার বাসিন্দা ব্যবসায়ী এস এম আমীর হামজা শাতিল। তিনি একজন সচেতন নাগরিক হিসেবে একজন নীরিহ নাগরিক হত্যার বিচার চেয়ে এই...
এক সপ্তাহের মধ্যে মেট্রোরেল চালুর প্রস্তুতি

এক সপ্তাহের মধ্যে মেট্রোরেল চালুর প্রস্তুতি

এক্সক্লুসিভ, জাতীয়, বাংলাদেশ
আগামী এক সপ্তাহের মধ্যে মেট্রোরেল চালু করার প্রস্তুতি সম্পন্ন হবে। তবে ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন বন্ধ থাকবে। রোববার (১১ আগস্ট) মেট্রোরেল পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক রোববার গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি জানান, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় দুটি স্টেশনে ভাঙচুর হয়। সেগুলো বাদ দিয়ে আগামী সাত দিনের মধ্যে মেট্রোরেল পুনরায় চালুর জন্য প্রস্তুত করা হবে। এ বিষয়ে প্রযুক্তিগত প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আগামী দুই-তিন দিনের মধ্যে মেট্রোরেলের ট্রায়াল রান করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ দুই স্টেশনের ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য গঠিত কমিটি প্রযুক্তিগত বিষয়ে এখনো প্রতিবেদন জমা দেয়নি। আমরা আশা করছি কমিটি শ...
এক কোটি লিটার সয়াবিন, ৮ হাজার টন ডাল কেনা হচ্ছে

এক কোটি লিটার সয়াবিন, ৮ হাজার টন ডাল কেনা হচ্ছে

জাতীয়, বাংলাদেশ
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল ও ৮ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনা হবে। বুধবার তেল ও ডালসহ ১৫ ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ১ হাজার ৪৮৯ কোটি টাকা। ওই বৈঠক শেষে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, ডলার সংকট কমলে ফল আমদানিতে এলসি (ঋণপত্র) খোলার অনুমতি দেওয়া হবে। এখন দেখতে হচ্ছে যাতে বৈদেশিক মুদ্রায় অতিরিক্ত চাপ না পড়ে। এছাড়া দেশে যে ফল উৎপাদন হচ্ছে, সেটিরও একটি মূল্য পাওয়া দরকার। যেজন্য বিদেশি ফল আমদানির ক্ষেত্রে এলসি মার্জিন বাড়ানো হয়েছে। তিনি আরও বলেন, ‘এখন ডলার সাশ্রয় করতে হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে যেটা অপরিহার্য, সেটিতেই বেশি জোর দেওয়া হচ্ছে। ক্রয় কমিটিতে অনুমোদন : সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের স...
কুমিল্লা বোর্ডে পাশের হার ৯০.৭২ শতাংশ, এগিয়ে মেয়েরা

কুমিল্লা বোর্ডে পাশের হার ৯০.৭২ শতাংশ, এগিয়ে মেয়েরা

জাতীয়, বাংলাদেশ
কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে পাশের হার ৯০ দশমিক ৭২ শতাংশ। পাশের হার ও জিপিএ-৫-এ ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। বুধবার দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. আসাদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়। ফলাফল বিবরণীতে উল্লেখ করা হয়- চলতি বছর কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে ৮৫ হাজার ৮৮০ জন পরীক্ষা দেয়। তাদের মধ্যে মেয়ে পরীক্ষার্থী ৪৮ হাজার ৪৬৩ এবং ছেলে পরীক্ষার্থী ৩৭ হাজার ৪১৭। পাশ করে মোট ৭৭ হাজার ৯০৭ জন। মেয়ে পরীক্ষার্থী পাশ করে ৪৪ হাজার ২৯১, ছেলে পরীক্ষার্থী পাশ করে ৩৩ হাজার ৬১৬। মেয়েদের পাশের হার ৯১.৩৯ শতাংশ, ছেলেদের পাশ ৮৯.৮৪ শতাংশ। এ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৯৯১ জন। মেয়ে পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৩০৭, ছেলেরা জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৬৮৪ জন।...
এইচএসসি ও সমমানে পাসের হার ৮৫.৯৫, এগিয়ে মেয়েরা

এইচএসসি ও সমমানে পাসের হার ৮৫.৯৫, এগিয়ে মেয়েরা

জাতীয়
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। চলতি বছর পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। পাসের হারে এগিয়ে আছে মেয়েরা। এর আগে বুধবার বেলা সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবসহ বিভিন্ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। দুপুর সাড়ে ১২টায় ঢাকার সেগুনবাগিচায় মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ফল প্রকাশ করবেন। যেভাবে জানা যাবে ফল মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২২ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে (যেমন HSC Dha 123456 20...
কেন সাশ্রয়ী হতে হবে জানালেন প্রধানমন্ত্রী

কেন সাশ্রয়ী হতে হবে জানালেন প্রধানমন্ত্রী

জাতীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা না এলে আমরা অনেক দূরে এগিয়ে যেতাম। যুদ্ধের ফলে পণ্যের দাম এত বেড়ে গেছে যেটা ক্রয় করাই আমাদের জন্য কঠিন। এ জন্য সাশ্রয়ী হওয়ার জন্য বলেছি। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ডিসি সম্মেলনের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এটা ধরে রেখে সামনে এগিয়ে যেতে হবে। এরই মধ্যে উন্নয়নশীল দেশ হিসেবে কী কী সুবিধা পাব, কী কী সুবিধাবঞ্চিত হব, এটা নিরূপণের জন্য একটা কমিটিও করে দিয়েছি। আমাদের অনেক ধরনের সমস্যা মোকাবিলা করতে হয়। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মনুষ্য সৃষ্টি দুর্যোগও আছে। সেটিও মোকাবিলা করতে হয়, হবে। এ সময় ডিসিদের প্রধানমন্ত্রী বলেন, জনগণকে যেন অর্থনৈতিকভাবে সক্ষম করে তুলতে পারি। যেটা আমাদের লক্ষ্য। আমাদের উন্নয়ন শুধু রাজধানীকেন্দ্রিক হবে না। তৃণমূল পর্যন্ত মানুষকেও সক্ষম করতে চাই...
‘বিরোধীদল বলেছে ইভিএমে খরচ বেশি, এটা বন্ধ করে দিয়েছি’

‘বিরোধীদল বলেছে ইভিএমে খরচ বেশি, এটা বন্ধ করে দিয়েছি’

জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
দেড়শ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট নেওয়ার প্রকল্প বাদ দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধীদলের একজন বলেছেন- ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) এত টাকা খরচ লাগবে। এটা বন্ধ করে দিয়েছি। এখন আবার অনেকে বলছে, আমাদের আর্থিক সংকট। হ্যা, সংকট অবশ্যই আছে, এটা বিশ্বব্যাপী। তবে, আমাদের চলার মতো যতটুকু দরকার, সে অর্থ আছে। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলের ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, করোনায় চিকিৎসা, টিকাসহ সুরক্ষার জন্য পানির মতো টাকা খরচ হয়েছে। সেটা আমরা করেছি। আমাদের এখন যেটা জরুরি, সেটা অগ্রাধিকার দেব। আমরা কতকাল আমদানি নির্ভর থাকবো? আমরা নিজেদের চাহিদা পূরণ করতে নিজেরাই উৎপাদন করব। এক সময় তো ভারতীয় গরু ছাড়া আমাদের যেন কুরবানিই হতো না। এখন হচ্ছে না? হচ্ছে। আমরা নিজেদের উৎপাদনে নির্ভর এখন। এসময় কার্গো বিমান কেনা ন...
ফেব্রুয়ারির প্রথম দিনেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

ফেব্রুয়ারির প্রথম দিনেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

জাতীয়, বাংলাদেশ, শিল্প-সাহিত্য
ঢাকা, ২৪ জানুয়ারি, ২০২৩ (বাসস): করোনাভাইরাস পরিস্থিতির প্রভাব কমে আসায় পর এবার ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই অমর একুশে বইমেলা শুরু হতে যাচ্ছে। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে এ উপলক্ষে চলছে ব্যস্ত সময়। ইতোমধ্যে প্রায় ৮০ শতাংশ প্রস্ততির কাজ শেষ হয়েছে। নির্ধারিত সময়ের আগে সব কাজ সম্পন্ন হবে বলে একাডেমি সূত্র জানায়। এদিকে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ গতকাল বিকেলে মেলার প্রস্তুতি কাজ সরেজমিন দেখার জন্য মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন। এবারের বইমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-‘পড় বই গড় দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’। আগামী ১ ফেব্রুয়ারির বিকাল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বশরীরে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। উদ্বোধনের পরই আনুষ্ঠানিকভাবে শুরু হবে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা।। বাংলা একাডেমির প্রশাসন, মানবসম্পদ উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের পরিচালক এবং অমর একু...
বসুন্ধরা, স্কয়ার, প্রাণ, এসিআইসহ ৩৬ কোম্পানি ও ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

বসুন্ধরা, স্কয়ার, প্রাণ, এসিআইসহ ৩৬ কোম্পানি ও ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

জাতীয়
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অস্থিরতা সৃষ্টির অভিযোগে দেশের শীর্ষস্থানীয় ৩৬ শিল্প গ্রুপ, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। এসব গ্রুপ ও প্রতিষ্ঠান নিত্যপণ্য চাল, আদা, ময়দা, ডিম, মুরগি, প্রসাধন সামগ্রীর দাম মাত্রাতিরিক্ত বাড়িয়ে বিক্রি করছিল। কোম্পানিগুলো হচ্ছে- প্রাণ, এসিআই, সিটি, আকিজ, কেয়া, বসুন্ধরা, স্কয়ার, মেঘনা, টিকে, নূরজাহানসহ বিভিন্ন প্রতিষ্ঠান। প্রতিযোগিতা কমিশন তাদের নিজস্ব আইনের ক্ষমতাবলে গত বৃহস্পতিবার এসব মামলা করে। সব মিলিয়ে ৪৪টি মামলা করা হয়েছে। কমিশনের দেওয়া তথ্যানুযায়ী, চালের বাজারে ‘অস্থিরতার জন্য’ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের চেয়ারম্যান, এসিআইয়ের চেয়ারম্যান, ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের চেয়ারম্যান অথবা এমডি, প্রাণ ফুডসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অথবা এমডি, সিটি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এমডি, কে...