১৫ পুলিশ হত্যায় মামলা: আ.লীগ নেতাসহ আসামি ৬ হাজার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একদিনে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১৫ পুলিশকে পিটিয়ে হত্যা ও থানা ভবনে হামলা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীসহ ৬ হাজার ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে।
গত ২৫ আগস্ট রাতে এনায়েতপুর থানার এসআই আব্দুল মালেক বাদী হয়ে এ ঘটনার ২২ দিন পর এ মামলা দায়ের করেছেন। এনায়েতপুর থানা ভবনে হামলা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় চার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এনায়েতপুর থানায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগসহ ১৫ পুলিশকে হত্যা মামলায় এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু, সাধারণ সম্পাদক আজগর আলী, শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নের চেয়ারম্যান ও খুকনী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুল্লুক চাঁন, বেলক...









