Friday, August 7

জাতীয়

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা-নরেন্দ্র মোদি

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা-নরেন্দ্র মোদি

জাতীয়
ভারতের হায়দ্রাবাদ হাউসে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে এই বৈঠক শুরু হয়। মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২টার দিকে হায়দ্রাবাদ হাউসে পৌঁছান দুই প্রধানমন্ত্রী। ভারতের বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এর আগে, মঙ্গলবার সকালের দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজঘাটে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিসৌধে শ্রদ্ধা জানান। পরে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে গার্ড অব অনার দেওয়া হয়। এসময় সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করসহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ভারত আমাদের অকৃত্রিম বন্ধু। আমি যখনই ভারতে আসি, এটা আমার জন্য খুবই আনন্দের, বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধের সময় ভারতের অবদানের ক...
শেখ হাসিনা-মোদি বৈঠক আজ

শেখ হাসিনা-মোদি বৈঠক আজ

জাতীয়
ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসবেন। নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে দুই দেশের সরকারপ্রধান নিজেদের মধ্যে প্রথমে কথা বলবেন। পরে প্রতিনিধি পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে দুদেশের বাণিজ্য সম্প্রসারণ, সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সেপা), বিনিয়োগ বৃদ্ধি, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা, জনযোগাযোগ, কুশিয়ারাসহ অভিন্ন কয়েকটি নদীর পানিবণ্টন, গঙ্গা-পদ্মাসহ নদীর অববাহিকাভিত্তিক পানিসম্পদ ব্যবস্থাপনা, সীমান্ত সুরক্ষা, সীমান্ত হত্যা বন্ধ করা, প্রতিরক্ষা, নিরাপত্তা সহযোগিতা, মাদক চোরাচালান ও মানব পাচার রোধ গুরুত্ব পাবে। শীর্ষ বৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার চার দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি পৌঁছান। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট দিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে। সেখানে প্র...
সামনে আরও ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা

সামনে আরও ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা

জাতীয়
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংঘাতময় হয়ে উঠেছে রাজনীতি। সারা দেশে ছড়িয়ে পড়েছে সংঘর্ষ। কর্মসূচিতে প্রতিদিনই হামলার শিকার হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। সংঘর্ষে জড়াচ্ছে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশ। এসব কর্মসূচিতে বাধার পাশাপাশি নেতাকর্মীদের বাড়িঘর এমনকি ব্যবসাপ্রতিষ্ঠানেও চালানো হচ্ছে হামলা। রেহাই পাচ্ছেন না কেন্দ্রীয় নেতারাও। যেখানে হামলা সেখানেই হচ্ছে মামলা। চলছে গ্রেফতারও। পাশাপাশি প্রায় প্রতিদিনই রাজনৈতিক বাহাসে জড়াচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপির নেতারা। সেখানে থাকছে রাজপথ দখল ও পালটা দখলের হুঁশিয়ারি। বিদ্যমান পরিস্থিতিতে বিশ্লেষকদের আশঙ্কা-সামনের দিনগুলোতে আরও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তৃণমূলে ছড়িয়ে পড়া সংঘাত চলে আসতে পারে রাজধানীতে। বিএনপির দেওয়া তথ্য ও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ২২ আগস্ট থেকে শুরু হওয়া কর্মসূচিতে রোববার পর্যন্ত ৪১টি সমাবেশে হাম...
দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতীয়
চারদিনের রাষ্ট্রীয় সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার স্থানীয় সময় দুপুর ১২টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান। বিমানবন্দরে পৌঁছানোর পর শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এসময় ছয় থেকে সাত সদস্যের একটি সাংস্কৃতিক দল নৃত্য ও বাদ্যযন্ত্র বাজিয়ে বঙ্গবন্ধুকন্যাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর চারদিনের এই রাষ্ট্রীয় সফরে ব্যবসা-বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদ-নদীর পানি বণ্টন ও রোহিঙ্গা সঙ্কট সমাধানে সহযোগিতা আলোচ্যসূচিতে থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়া ...
চাল, তেল, ডালসহ ৯ পণ্যের দাম নির্ধারণ করে দেবে সরকার

চাল, তেল, ডালসহ ৯ পণ্যের দাম নির্ধারণ করে দেবে সরকার

জাতীয়
চাল, আটা, ময়দা, ভোজ্যতেল, চিনি, মসুর ডালসহ মোট ৯টি পণ্যের মূল্য নির্ধারণ করে দেবে সরকার। মঙ্গলবার বাজারে পণ্যের সরবরাহ, মজুত ও আমদানি প্রক্রিয়ার অগ্রগতি বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, চাল, আটা, ময়দা, তেল, চিনি, মসুর ডাল, ডিম, সিমেন্ট, রডের নির্ধারিত মূল্যের চেয়ে কেউ অতিরিক্ত দামে বিক্রি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হবে। এখন থেকে কোনো জরিমানা নয়, সরাসরি মামলা করা হবে বলেও হুশিয়ারি দেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সংশ্লিষ্টদের সঙ্গে এই ৯টি পণ্যের মূল্য নিয়ে হিসাব-নিকাশ করবে। পরে একটি যৌক্তিক দাম নির্ধারণ করা হবে। ব্রিফিংয়ে বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মাহফ...
সারা দেশে বৃষ্টির আভাস

সারা দেশে বৃষ্টির আভাস

জাতীয়
সারা দেশে বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে।  গতকাল শুক্রবার দুটি বিভাগ ছাড়া দেশের অন্যান্য অঞ্চল ছিল বৃষ্টিহীন। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।   শুক্রবার (২৬ আগস্ট) সকাল ৬টা থেকে শনিবার (২৭ আগস্ট)সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থান ছাড়া অন্য ছয় বিভাগ ছিল বৃষ্টিহীন। এ সময়ে সবচেয়ে বেশি ১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তাড়াশ ও সৈয়দপুরে। দুটি স্থানে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া...
মোটা চাল এখন ৬০ টাকা, কমেছে ডিমের দাম

মোটা চাল এখন ৬০ টাকা, কমেছে ডিমের দাম

জাতীয়
চালের দাম এখনো ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানে খুচরায় সব ধরনের চালের দাম কেজিতে দু-তিন টাকা বেড়েছে। গত সপ্তাহে প্রতি কেজি মোটা চাল বি-২৮-এর দাম ছিল ৫৭-৫৮ টাকা, এখন বিক্রি করা হচ্ছে ৬০ টাকায়। চিকন চাল মিনিকেট ৭৫ থেকে ৮০ টাকায় এবং নাজিরশাইল প্রতি কেজি ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি করা হচ্ছে।   গত ১৮ আগস্ট প্রতি ডজন ডিম ১৩৫ থেকে ১৪০ টাকায় বিক্রি করা হয়, সপ্তাহের ব্যবধানে প্রতি ডজনে ১৫ থেকে ২০ টাকা কমে ১২০ টাকায় বিক্রি করা হচ্ছে। এ ছাড়া সব ধরনের মুরগির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। পাঙ্গাশ ও তেলাপিয়া মাছের দামও কেজিতে ২০ টাকা কমেছে। সয়াবিন তেলের দাম লিটারে সাত টাকা বাড়ার কারণে বাজারে সরবরাহ বেড়েছে। আর গত সপ্তাহের বাড়তি দামেই বিক্রি করা হচ্ছে সব ধরনের সবজি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার, জোয়ারসাহারা বাজার, উত্তর বাড্ডার বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ...
বৃষ্টি কমে বাড়তে পারে তাপমাত্রা

বৃষ্টি কমে বাড়তে পারে তাপমাত্রা

জাতীয়
দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ শুরু হতে পারে। এতে বৃষ্টি কমে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। আবহাওয়াবিদরা। আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।   আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল সিলেটে। বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে, ২৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে কোনো বৃষ্টি হয়নি। অন্যান্য অঞ্চলে হওয়া বৃষ...
হরতাল সমর্থনে শাহবাগে বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা, আহত ১

হরতাল সমর্থনে শাহবাগে বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা, আহত ১

জাতীয়
অর্ধদিবস হরতালের সমর্থনে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর বিক্ষোভ মিছিলে পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। রাজধানীর শাহবাগ মোড়ে সকাল পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের সঙ্গে তাদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটেছে। এতে এক বিক্ষোভকারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। জ্বালানি তেল, সার, খাদ্যসহ নিত্যপণ্য ও পরিবহণের ভাড়া কমানো এবং বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতাল সকাল ছয়টা থেকে চলছে এই হরতাল। এ হরতালের সমর্থনে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল কাঁটাবন এলাকা থেকে সকাল পৌনে নয়টার দিকে শাহবাগ মোড়ের আসে। শাহবাগে আগে থেকেই অবস্থান নিয়ে থাকা অর্ধশতাধিক পুলিশ সদস্য তাদের বাধা দেন। একপর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পুলিশের বাধা এড়াতে না পেরে বিক্ষোভকারীরা ফিরে যান। ছত্রভঙ্গ করে দিলে সেখানে এক বিক্ষোভকার...
বাসসংকট, যানজট আর বাচ্চাদের নিয়ে ভোগান্তি

বাসসংকট, যানজট আর বাচ্চাদের নিয়ে ভোগান্তি

জাতীয়
  বিদ্যুৎ সাশ্রয়ে সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কার্যক্রম সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কার্যকর করা হয়েছে। এতে গতকাল বুধবার প্রথম দিনে রাস্তায় বাসসংকট, যানজট ও বাচ্চাদের নিয়ে ভোগান্তিতে পড়তে হয় অনেক কর্মকর্তা-কর্মচারীকে। যানজটের কারণে নির্ধারিত সময়ে অনেকে যথাসময়ে সচিবালয়ে উপস্থিত হতে পারেননি। আবার একই শঙ্কায় অনেক কর্মকর্তা-কর্মচারী অফিস শেষ হওয়ার আধাঘণ্টা আগেই অফিস থেকে বেরিয়ে পড়েন।   তবে শ্রম ও কর্মসংস্থান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগসহ কয়েকটি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিকেল ৫টার পর অফিস শেষ করেন। গতকাল সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ঘুরে দেখা যায়, কোনো কোনো মন্ত্রণালয়ের মন্ত্রী নতুন সময়সূচিতে অফিসে আসেননি। কোনো কোনো মন্ত্রণালয়ে সচিবরাও আসেননি। আবার বেশ কিছু মন্ত্রণালয়ে মন্ত্রী ও সচিবদের যথাসময়...